হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের সময় ১০টি সতর্কতা

হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের সময় ১০টি সতর্কতা

চুল সুন্দর ও পরিপাটি দেখাতে হেয়ার স্ট্রেইটনার এখন অনেকেরই নিয়মিত ব্যবহারের একটি ডিভাইস। স্ট্রেইটনার ব্যবহারে অল্প সময়েই চুলকে পছন্দমতো স্টাইল করা যায়। বিশেষ করে বাইরে যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠানে চুল দ্রুত স্ট্রেইট করতে এটি বেশ কাজে লাগে।

তবে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করার সময় একটু সতর্ক থাকা জরুরি। কারণ স্ট্রেইটনারে উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, যা ভুলভাবে ব্যবহার করলে চুল শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে। অতিরিক্ত তাপ চুলের ক্ষতি করে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে।পাশাপাশি অসাবধান হলে চুল পুড়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে।

তাই চুলের ক্ষতি কমাতে এবং স্ট্রেইটনার নিরাপদে ব্যবহার করতে কিছু বিষয় আগে থেকেই খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের সময় কোন ১০টি সতর্কতা মনে রাখা উচিত।

১. ভেজা চুলে স্ট্রেইটনার ব্যবহার এড়িয়ে চলুন

ভেজা চুলে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করা উচিত নয়। স্ট্রেইটনার ব্যবহারের আগে চুল ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। কারণ অতিরিক্ত তাপ চুলের ক্ষতি করতে পারে এবং চুলকে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর করে দিতে পারে। তাই স্ট্রেইটনার ব্যবহারের আগে চুল সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পাশাপাশি কম বা মাঝারি তাপমাত্রা ব্যবহার করা ভালো।

২.স্ট্রেইটনার ব্যবহারের আগে Heat Protectant ব্যবহার করুন

চুলে স্ট্রেইটনার ব্যবহারের আগে হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে বা উপযুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা ভালো। কারণ হিট প্রোটেক্ট্যান্ট চুলের ওপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে ফলে অতিরিক্ত তাপের প্রভাব কিছুটা কমানো যায়।

৩. চুলের ধরন অনুযায়ী Temperature ঠিক করুন

চুলকে দ্রুত স্ট্রেইট করতে খুব বেশি তাপ ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত তাপে চুলের আর্দ্রতা হ্রাস পায়, ফলে চুল শুষ্ক হয়ে যায়। তাই স্ট্রেইটনার ব্যবহারের সময় নিজের চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা ঠিক করা উচিত। পাতলা, দুর্বল বা আগে থেকেই ক্ষতিগ্রস্ত চুল হলে কম তাপমাত্রা ব্যবহার করাই ভালো। এতে চুলের ওপর অতিরিক্ত তাপের প্রভাব কমানো যায় এবং চুল তুলনামূলকভাবে ভালো থাকে।

৪. চুলের একই অংশ বারবার স্ট্রেইটনার ব্যবহার করবেন না

অনেকেই চুলের কোনো একটি অংশ ঠিকমতো সোজা না হলে সেখানে বারবার স্ট্রেইটনার ব্যবহার করেন। কিন্তু এর ফলে একই স্থানে অতিরিক্ত তাপ পড়তে পারে, যা চুলের জন্য ক্ষতিকর। তাই চুলকে ছোট ছোট ভাগ করে ধীরে ধীরে স্ট্রেইট করুন। এভাবে চুলের প্রতিটি অংশে সমানভাবে স্ট্রেইটনার ব্যবহার করা সহজ হয়।

৫. চুলে স্ট্রেইটনার বেশিক্ষণ ধরে রাখবেন না

স্ট্রেইটনারকে চুলের একটি অংশে দীর্ঘ সময় ধরে রাখলে সেখানে অতিরিক্ত তাপ পড়তে পারে। এর ফলে চুল পুড়ে যাওয়ার বা ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। সুতরাং, স্ট্রেইটনার এক জায়গায় দীর্ঘ সময় ধরে না রেখে চুলের গোড়া থেকে কিছুটা দূরত্ব রেখে আগার দিকে ধীরে চালিয়ে নিন।

৬. Scalp ও ত্বক থেকে নিরাপদ দূরত্ব রাখুন

স্ট্রেইটনারের প্লেট সাধারণত খুব গরম থাকে, তাই চুলের গোড়ার কাছে ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, যেন গরম প্লেট Scalp, কপাল, কান বা ঘাড়ে না লাগে। বিশেষ করে নিজে চুল স্ট্রেইট করার সময় পর্যাপ্ত আলোতে আয়নার সামনে কাজ করুন, যাতে গরম প্লেটটি scalp বা ত্বকে লেগে না যায়।

আরও পড়ুনবাজেট সেরা ৫টি ভালো হেয়ার স্ট্রেইটনার

৭. ড্যামেজড চুলে Heat Styling কমিয়ে দিন

যদি আপনার চুল ইতিমধ্যেই শুষ্ক, দুর্বল বা ভঙ্গুর হয়ে থাকে, তাহলে ঘন ঘন স্ট্রেইটনার ব্যবহার না করাই ভালো। এছাড়াও, যদি আপনার চুলে  color, bleach বা chemical treatment করা হয়ে থাকে, তাহলে অতিরিক্ত heat styling এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে স্ট্রেইটনার ব্যবহার থেকে কিছুদিন বিরতি নিন এবং চুলের নিয়মিত যত্ন নিন।

৮. স্ট্রেইটনারের প্লেট পরিষ্কার রাখুন

হেয়ার সিরাম, স্প্রে, তেল বা অন্যান্য হেয়ার প্রোডাক্ট ব্যবহারে স্ট্রেইটনারের প্লেটে ময়লা ও প্রোডাক্টের আস্তরণ জমে যায়। স্ট্রেইটনার প্লেট পরিষ্কার না থাকলে চুলে স্ট্রেইটনার সঠিকভাবে কাজ নাও করতে পারে। সেইসঙ্গে জমে থাকা ময়লা চুলে লেগে চুলকে আরও রুক্ষ করে দিতে পারে। এজন্য স্ট্রেইটনারের প্লেট পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনি নিয়মিত বিভিন্ন হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন, তবে প্লেটের প্রতি মনোযোগ দেওয়া উচিত।

৯.স্ট্রেইটনার ব্যবহারের পর নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখুন 

স্ট্রেইটনার ব্যবহার শেষ হলে শুধু switch off করে রাখবেন না। নিরাপত্তার জন্য electrical socket থেকে plug খুলে রাখুন। গরম অবস্থায় স্ট্রেইটনার বিছানা, কাপড় বা অন্য কোনো দাহ্য জিনিসের ওপর রাখবেন না। ঠান্ডা হওয়ার পর এটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করুন। 

১০. স্ট্রেইটনার কেনার সময় Safety Features দেখে নিন

হেয়ার স্ট্রেইটনার কেনার ক্ষেত্রে শুধুমাত্র দাম বা ডিজাইন দেখে কেনা উচিত নয়। বরং Temperature control এবং auto shut-off-এর মতো safety-related features আছে কি না সেদিকে নজর দিন। Temperature control চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য করতে সাহায্য করে। আর auto shut-off নির্দিষ্ট সময় পর ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে নিরাপত্তা বাড়াতে পারে। তবে ভালো ফিচারের স্ট্রেইটনার ব্যবহার করার পাশাপাশি নিয়মিত চুলের যত্ন নেওয়াও জরুরি।

নতুন হেয়ার স্ট্রেইটনার কেনার কথা ভাবছেন? আপনার চুলের ধরন, ব্যবহার ও বাজেট অনুযায়ী Apple Gadgets-এর বিভিন্ন ব্র্যান্ড ও ফিচারের মডেল থেকে আপনার প্রয়োজনের সঙ্গে মানানসই স্ট্রেইটনারটি বেছে নিন।

Similar Posts