কম দামে ভালো এসএসডি
কম্পিউটারে কোনো কাজ দ্রুত ও স্বচ্ছন্দে করতে চাইলে ভালো মানের SSD-এর গুরুত্ব অনেক। কম্পিউটার চালু হওয়া থেকে শুরু করে সফটওয়্যার খোলা কিংবা ভারী কাজ সামলানো, প্রায় সব ক্ষেত্রেই দ্রুতগতির স্টোরেজ কাজের গতি বাড়াতে সাহায্য করে। তাই কম্পিউটারের পারফরম্যান্স ভালো রাখতে SSD এখন বেশ গুরুত্বপূর্ণ একটি Components।
তবে ভালো SSD কিনতে গেলেই বেশি টাকা খরচ করতে হবে, এমনটা নয়। নিজের প্রয়োজন বুঝে সঠিক SSD বেছে নিতে পারলে কম বাজেটেও ভালো মানের স্টোরেজ পাওয়া সম্ভব। এখানে শুধু গতি বা স্টোরেজের পরিমাণ দেখে বিবেচনা না করে, SSD-এর ধরন, কম্পিউটারের সঙ্গে সামঞ্জস্য এবং কি কাজে ব্যবহার করা হবে এসকল বিষয় দেখে কিনতে হবে।
তাই আপনি যদি কম দামে ভালো SSD কাজে থাকেন তাহলে কোন বিষয়গুলো আগে দেখবেন এবং বাজেটের মধ্যে কোন SSDগুলো বিবেচনা করতে পারেন এসকল বিষয় নিয়েই এই গাইড।
এসএসডি কেনার আগে যে ৩টি বিষয় দেখে নেবেন
১। SATA নাকি NVMe?
SATA আর NVMe হলো এসএসডির দুই ধরনের কানেকশন। SATA এসএসডির গতি সাধারণত ৫০০ MB/s-এর আশপাশে থাকে। NVMe এসএসডি এর চেয়ে কয়েক গুণ দ্রুত। বাজেট কম হলে SATA, আর বেশি গতি চাইলে NVMe বেছে নিতে পারেন।
একটি জিনিস মনে রাখবেন: দুই ধরনের এসএসডিই M.2 আকারে পাওয়া যায় এবং দেখতে প্রায় একই। তাই M.2 স্লট আছে মানেই যেকোনো M.2 এসএসডি চলবে, এমন নয়।
২। আপনার ল্যাপটপ বা মাদারবোর্ড কী সাপোর্ট করে?
কেনার আগে ডিভাইসের মডেল নম্বর দিয়ে সার্চ করুন বা ম্যানুয়াল দেখে নিন। জানতে হবে M.2 স্লট আছে কি না, আর থাকলে সেটি SATA, NVMe, নাকি দুটোই সাপোর্ট করে। M.2 2280 মানে ড্রাইভটি ২২ মিমি চওড়া ও ৮০ মিমি লম্বা, স্লটে এই মাপ ধরে কি না সেটাও দেখে নিন।
মনে রাখবেন, এই লেখার সব এসএসডিই M.2 আকারের। খুব পুরনো ল্যাপটপে অনেক সময় M.2 স্লটই থাকে না, সেখানে ২.৫ ইঞ্চি SATA এসএসডি লাগে।
৩। কত জিবি নেবেন?
- ১২৮ জিবি: শুধু উইন্ডোজ ও দরকারি কিছু সফটওয়্যারের জন্য।
- ২৫৬ জিবি: সফটওয়্যারের সঙ্গে কাজের ফাইলও রাখা যায়, রোজকার ব্যবহারে আরামদায়ক।
- ৫১২ জিবি বা ১ টেরাবাইট: বেশি গেম, সফটওয়্যার বা বড় ফাইল রাখতে চাইলে।
১। Netac N535N M.2 2280 SSD
পিসিতে এখনো HDD ব্যবহার করলে SSD-তে আপগ্রেড করার জন্য Netac N535N বিবেচনা করতে পারেন। এটি একটি SATA III SSD। তাই NVMe SSD-এর মতো বেশি Speed না পেলেও HDD-এর তুলনায় এর পারফরম্যান্স বেশ ভালো। ১২৮GB মডেলে সর্বোচ্চ ৫১০ MB/s রিড ও ৪৪০ MB/s রাইট স্পিড পাওয়া যায় এবং ২৫৬GB মডেলে এই স্পিড হয় ৫৪০ MB/s রিড ও ৪৯০ MB/s রাইট।
এই SSD-তে ১২৮GB ও ২৫৬GB, দুটি স্টোরেজ অপশন রয়েছে। শুধু Windows ও প্রয়োজনীয় সফটওয়্যার রাখার জন্য ১২৮GB ব্যবহার করা যেতে পারে। তবে নিয়মিত ফাইলও রাখতে চাইলে ২৫৬GB নেওয়া বেশি সুবিধাজনক।
তবে কেনার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল করুন। M.2 2280 ফর্ম ফ্যাক্টর হলেও এটি NVMe SSD নয়, SATA ভিত্তিক SSD। তাই আপনার মাদারবোর্ড বা ল্যাপটপের M.2 স্লট SATA SSD সাপোর্ট করে কি না, তা আগে নিশ্চিত হয়ে নিন।
Mini Specification
| Features | Details |
| Interface | SATA III 6Gb/s |
| Capacity | 128GB, 256GB |
| Read Speed | 510–540 MB/s |
| Write Speed | 440–490 MB/s |
২। OCPC MFL-300 M.2 PCIe Gen3x4 NVMe SSD
SATA SSD-এর চেয়ে বেশি গতি চাইলে OCPC MFL-300 ভালো একটি বিকল্প হতে পারে। এটি PCIe Gen3x4 NVMe ইন্টারফেস ব্যবহার করে, তাই দ্রুত ডেটা ট্রান্সফারের সুবিধা পাওয়া যায়। Windows চালু করা, সফটওয়্যার খোলা কিংবা বড় ফাইল নিয়ে কাজ করার জন্য এটি SATA SSD এর থেকে ভালো।
OCPC MFL-300 পাওয়া যায় ১২৮GB, ২৫৬GB, ৫১২GB ও ১TB ক্যাপাসিটিতে। শুধু Windows এবং প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের জন্য ১২৮GB বা ২৫৬GB যথেষ্ট হতে পারে। তবে গেম, বড় সফটওয়্যার বা নিয়মিত ফাইল সংরক্ষণের প্রয়োজন থাকলে ৫১২GB বা ১TB নেওয়াই বেশি সুবিধাজনক।
ক্যাপাসিটি অনুযায়ী এই SSD-এর গতিতেও পার্থক্য রয়েছে। ১২৮GB মডেলে সর্বোচ্চ ১৮০০ MB/s রিড ও ১১০০ MB/s রাইট স্পিড পাওয়া যায়। অন্যদিকে ১TB মডেলে এই গতি সর্বোচ্চ ৩১০০ MB/s রিড ও ২১০০ MB/s রাইট পর্যন্ত যেতে পারে। তাই কেনার সময় শুধু MFL-300 নামটি না দেখে নির্দিষ্ট ক্যাপাসিটির স্পেসিফিকেশন দেখে নেওয়া ভালো।
পাশাপাশি এটি M.2 NVMe SSD হওয়ায় কেনার আগে আপনার ল্যাপটপ বা মাদারবোর্ডের M.2 স্লট NVMe সাপোর্ট করে কি না, তা নিশ্চিত করে নিন
Mini Specification
| Features | Details |
| Interface | PCIe Gen3x4 NVMe |
| Capacity | 128GB, 256GB, 512GB, 1TB |
| Form Factor | M.2 |
৩। Apacer AP256GPP3480-R M.2 NVMe PCIe SSD
বেশি স্পিড এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা মাথায় রাখলে Apacer AP256GPP3480-R একটি ভালো চয়েস হতে পারে। এটি PCIe Gen3 x4 NVMe ইন্টারফেস ব্যবহার করে। ২৫৬GB মডেলটিতে সর্বোচ্চ ২৪৫০ MB/s রিড ও ২০০০ MB/s রাইট স্পিড পাওয়া যায়। 4K র্যান্ডম রাইট স্পিডও সর্বোচ্চ ২,৪০,০০০ IOPS পর্যন্ত, যা একসঙ্গে অনেক ছোট ফাইল নিয়ে কাজ করার সময় কাজে আসে।
এই SSD-তে 3D TLC NAND ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রয়েছে TRIM ও S.M.A.R.T. সাপোর্ট এবং ২০ লক্ষ ঘণ্টার MTBF। ২৫৬GB মডেলটির জন্য ৫ বছরের ওয়ারেন্টিও রয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়।
তবে এই SSD-টির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর NAS-কেন্দ্রিক ব্যবহার। এর স্পেসিফিকেশনে ASUSTOR ও QNAP NAS-এর সঙ্গে সামঞ্জস্যতার কথা উল্লেখ করা হয়েছে। তাই সাধারণ ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করতে চাইলে কেনার আগে আপনার ডিভাইসের সঙ্গে SSD-টির compatibility নিশ্চিত করে নেওয়া ভালো।
Mini Specification
| Features | Details |
| Interface | PCIe Gen3 x4 |
| NAND | 3D TLC |
| Capacity | 256GB |
| Read Speed | Up to 2450 MB/s |
| Write Speed | Up to 2000 MB/s |
| 4K Random Write | Up to 240,000 IOPS |
৪। TwinMOS Alpha Pro 128GB M.2 PCIe NVMe Gen3 SSD
কম বাজেটের মধ্যে NVMe SSD নিতে চাইলে TwinMOS Alpha Pro 128GB বিবেচনা করতে পারেন। এটি PCIe Gen3 x4 ইন্টারফেস ব্যবহার করে। এর সর্বোচ্চ রিড স্পিড ১৮৬৮ MB/s এবং রাইট স্পিড ১৬১২ MB/s। ফলে Windows চালু করা, সফটওয়্যার খোলা কিংবা সাধারণ কাজের ক্ষেত্রে SATA SSD-এর তুলনায় বেশি গতি পাওয়া যায়।
TwinMOS Alpha Pro-তে 3D TLC NAND ব্যবহার করা হয়েছে। তবে ১২৮GB ক্যাপাসিটি হওয়ায় এতে অনেক বড় ফাইল বা গেম রাখার সুযোগ সীমিত। Windows, প্রয়োজনীয় সফটওয়্যার এবং কিছু গুরুত্বপূর্ণ ফাইল রাখার জন্য এই ক্যাপাসিটি যথেষ্ট । কেনার আগে অবশ্যই দেখে নিন, আপনার ল্যাপটপ বা মাদারবোর্ডের M.2 স্লট PCIe NVMe SSD সাপোর্ট করে কি না।
Mini Specification
| Features | Details |
| Interface | PCIe Gen 3.0 x4 |
| Endurance | 125 TBW |
| Capacity | 128GB |
| Read Speed | Up to 1868 MB/s |
| Write Speed | Up to 1612 MB/s |
৫। Colorful CN600 256GB M.2 NVMe SSD
২৫৬GB স্টোরেজের সঙ্গে NVMe-এর স্পিড চাইলে Colorful CN600 256GB বিবেচনা করতে পারেন। এটি M.2 NVMe ইন্টারফেস ব্যবহার করে এবং এর সর্বোচ্চ রিড স্পিড ১৬০০ MB/s ও রাইট স্পিড ৯০০ MB/s। Windows চালানো, সফটওয়্যার ব্যবহার কিংবা নিয়মিত ফাইল নিয়ে কাজ করার মতো দৈনন্দিন কাজে এই স্পিড যথেষ্ট।
২৫৬GB ক্যাপাসিটি হওয়ায় Windows, প্রয়োজনীয় সফটওয়্যার এবং কিছু ব্যক্তিগত ফাইল রাখার জন্যও ভালো জায়গা পাওয়া যায়। Colorful CN600-এ 3D NAND ব্যবহার করা হয়েছে।
তবে অন্য যেকোনো NVMe SSD-এর মতোই কেনার আগে আপনার ল্যাপটপ বা মাদারবোর্ডের M.2 স্লট NVMe SSD সাপোর্ট করে কি না, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।
Mini Specification
| Features | Details |
| Interface | M.2 NVMe |
| NAND | 3D NAND |
| Capacity | 256GB |
| Read Speed | 1600 MB/s |
| Write Speed | 900 MB/s |
বাজেটের মধ্যে ভালো SSD খুঁজলে Apple Gadgets-এ থাকা বিভিন্ন model থেকে প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। অর্ডারের আগে বর্তমান দাম, Availability ও Warranty information দেখে নিন। চাইলে নিকটস্থ Apple Gadgets showroom-এ গিয়েও পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
