বাজেট সেরা ৫টি ভালো হেয়ার স্ট্রেইটনার রিভিউ

বাজেট সেরা ৫টি ভালো হেয়ার স্ট্রেইটনার রিভিউ

প্রতিদিনের ব্যস্ত জীবনে পারফেক্ট একটি হেয়ারস্টাইল আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে। আর সেই কাজটিকে সহজ করে দেয় একটি ভালো হেয়ার স্ট্রেইটনার। তবে বাজারে হেয়ার স্ট্রেইটনার কিনতে গেলে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের নানান ধরনের ফিচারের ভিড়। ফলে বাজেটের মধ্যে আসলেই কোন মডেলটি ভালো পারফরম্যান্স দেবে, সেটি বুঝে ওঠা অনেক সময় কঠিন হয়ে যায়।

বিশেষ করে যারা ঘরে বসেই পার্লার-স্টাইল হেয়ার স্টাইলিং করতে চান, তাদের জন্য সঠিক স্ট্রেইটনার বেছে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। কারণ ভালো মানের একটি স্ট্রেইটনার শুধু চুল সোজাই করে না, বরং হিট ডিস্ট্রিবিউশন, চুলের শাইন এবং স্টাইলিং-এর ক্ষেত্রেও বড় পার্থক্য তৈরি করে।

তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা আলোচনা করবো বাজেট সেরা ৫টি ভালো হেয়ার স্ট্রেইটনার নিয়ে। থাকবে প্রতিটি মডেলের ফিচারসমূহ নিয়ে বিস্তারিত সবকিছু। 

১। Kemei KM-9827 Professional Hair Straightener

Kemei দীর্ঘদিন ধরে গ্রুমিং ডিভাইসের বাজারে পরিচিত একটি নাম, আর এই মডেলটি মূলত আধুনিক স্টাইলিং ফিচার ও ব্যবহারকারীর কমফোর্টকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

এই স্ট্রেইটনারটিতে Titanium Plates with Ceramic Tourmaline Coating ব্যবহার করা হয়েছে। ফলে স্ট্রেইটনারটি চুলের উপর খুব সহজে স্লাইড হয় এবং চুলে চাপ না দিয়েই স্ট্রেইট করতে সাহায্য করে। এতে চুল সোজা করার সময় অস্বস্তি কম হবে এবং চুল তুলনামূলকভাবে বেশি মসৃণ ও ঝরঝরে দেখাবে। বিশেষ করে যাদের চুল বেশি উসকোখুসকো বা রুক্ষ, তারাও চুলে একটি সুন্দর ও গোছানো লুক পাবেন। 

এছাড়াও এতে ৪টি ভিন্ন হিট সেটিং রয়েছে, তাই নিজের চুলের ধরন অনুযায়ী তাপমাত্রা বেছে নেওয়া যায়। পাতলা বা নরম চুলের জন্য কম তাপমাত্রা ব্যবহার করা যাবে, আবার ঘন বা শক্ত চুলের জন্য বেশি তাপমাত্রা সেট করা যাবে। 

পারফরম্যান্সের দিক থেকে সবচেয়ে চমৎকার বিষয় হলো এই স্ট্রেইটনারটি খুব দ্রুত হিট হয়ে যায়। মাত্র ১৫-২০ সেকেন্ড অপেক্ষা করলেই চুল স্টাইল করা শুরু করা যাবে। তাছাড়া এই মডেলে Auto Temperature Lock ফিচার থাকায় ব্যবহার করার সময় তাপমাত্রা নিজে থেকে পরিবর্তন হয়ে যাওয়ার চিন্তাও নেই। একবার পছন্দমতো সেট করে নিলে সেটি একই অবস্থায় থাকে, ফলে স্টাইলিংয়ের সময় বারবার সেটিং ঠিক করার প্রয়োজন পড়ে না। 

শুধু স্ট্রেইট হেয়ার নয়, এই স্ট্রেইটনার দিয়ে হালকা ওয়েভ, সফট কার্ল কিংবা রুট ভলিউম তৈরির মতো বিভিন্ন স্টাইলও করা সম্ভব। তাই যারা একটি ডিভাইস দিয়েই একাধিক ধরনের হেয়ার স্টাইলিং করতে চান, তাদের জন্য এটি বেশ ভ্যালু-ফর-মানি একটি ডিভাইস হতে পারে।

Mini Specification: 

বিষয়বিস্তারিত
প্লেট টাইপটাইটানিয়াম প্লেটের সাথে সিরামিক ট্যুরমালিন কোটিং
তাপমাত্রা৬০°C / ১৮০°C / ২০০°C / ২২০°C 
হিট-আপ টাইমমাত্র ১৫-২০ সেকেন্ডে দ্রুত গরম হয়ে যায় 
পাওয়ার৬০ ওয়াট
বিশেষ ফিচারএলইডি ডিসপ্লে, অটো টেম্পারেচার লক, ওয়ান-সেকেন্ড স্টার্ট, ইউনিভার্সাল ভোল্টেজ

২। ENCHEN Enroller Hair Straightener

Xiaomi-এর ইকোসিস্টেমের অংশ হিসেবে ENCHEN ব্র্যান্ডটি সাধারণত মিনিমাল ডিজাইন ও ইউজার ফ্রেন্ডলি ফিচারের জন্য পরিচিত। এই মডেলটিতেও সেই একই বিষয় দেখা যায়।

এই মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর Wide Ceramic Coating Aluminum Plate। তুলনামূলকভাবে চওড়া প্লেট ডিজাইন হওয়ায় একবারে বেশি পরিমাণ চুল কভার করা যায়। ফলে লম্বা বা ঘন চুল স্ট্রেইট করতে কম সময় লাগে। একই সাথে সিরামিক কোটিং হিটকে সমানভাবে ছড়িয়ে দেয়, যা চুলে স্মুথ এবং ন্যাচারাল ফিনিশ আনতে সাহায্য করে।

Kemei KM-9827 যেখানে ৪-লেভেল টেম্পারেচার কন্ট্রোল দেয়, সেখানে ENCHEN Enroller ফোকাস করেছে ৩টি স্টেডি টেম্পারেচার সেটিংসের উপর। 160°C, 180°C এবং 200°C এর এই তিনটি হিট লেভেল পাওয়া যাবে এই মডেলে। 

হিট-আপ পারফরম্যান্সের ক্ষেত্রেও এটি প্রশংসার দাবিদার। মাত্র ৩০ সেকেন্ডে হিট হয়ে যায়, ফলে স্টাইলিং শুরু করতে দীর্ঘ অপেক্ষা করতে হয় না। 

নিরাপত্তার বিষয়টি ENCHEN এই মডেলে বিশেষ গুরুত্ব দিয়েছে। এতে রয়েছে Anti-Scald Protection, যা স্টাইলিংয়ের সময় দুর্ঘটনাবশত হাত বা ত্বককে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসার থেকে রক্ষা করে।

ডিজাইনের দিক থেকেও মডেলটি বেশ চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। One-Click Locking System থাকায় ব্যবহার শেষে সহজেই লক করে রাখা যায়। এছাড়া Swiveled Power Cord থাকার কারণে কর্ড সহজে পেঁচিয়ে যায় না।

এছাড়াও স্ট্রেইটনারটি মাত্র ২৮০ গ্রাম ওজনের হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলেও হাতে অতিরিক্ত চাপ অনুভূত হয় না। তাই যারা প্রায়ই স্টাইলিং করেন বা ট্রাভেলের সময় সঙ্গে রাখতে চান, তাদের জন্য এটি একটি সুবিধাজনক অপশন হতে পারে।

Mini Specification: 

বিষয়বিস্তারিত
প্লেট টাইপওয়াইড সিরামিক কোটিং অ্যালুমিনিয়াম প্লেট 
তাপমাত্রা১৬০°C / ১৮০°C / ২০০ °C
হিট-আপ টাইম৩০ সেকেন্ড
ওজন২৮০ গ্রাম
বিশেষ ফিচারঅ্যান্টি-স্ক্যাল্ড প্রোটেকশন, ওয়ান-ক্লিক লক, সুইভেল কর্ড

৩। Geepas GH8268 Hair Straightener

Geepas GH8268 মডেলটি, প্রতিদিনের হেয়ার স্টাইলিংকে সহজ ও নির্ভরযোগ্য রাখার দিকে বেশি গুরুত্ব দিয়েছে।

এই মডেলের অন্যতম আকর্ষণ হলো এর Colored Aluminum Plates। এই প্লেটগুলো দ্রুত গরম হয় এবং চুলের উপর সহজে স্লাইড করা যায়। ফলে চুল সোজা করার সময় বারবার একই জায়গায় হিট দিতে হয় না এবং চুল দেখতে আরও পরিপাটি ও গোছানো লাগে।

এছাড়াও Geepas GH8268-এ রয়েছে Even Heat Distribution Technology। এর ফলে প্লেটের পুরো অংশে তাপমাত্রা তুলনামূলকভাবে সমানভাবে থাকে। তাই চুল স্ট্রেইট করার সময় একেক অংশে একেক রকম ফলাফল পাওয়ার সম্ভাবনা কম থাকে।

এটি প্রায় ৫০ সেকেন্ডে হিট হয়ে যায়, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট। যদিও তালিকার আগের Kemei এবং ENCHEN মডেলগুলো তুলনামূলক দ্রুত গরম হয়, তবে Geepas-এর এই মডেলটিকে মূলত স্থির ও সমান হিটিং ডিসট্রিবিউশনের দিকে ফোকাস করে ডিজাইন করা হয়েছে।

পাশাপাশি এতে রয়েছে Smooth Plate Surface, যা চুলের উপর মসৃণভাবে চলতে সাহায্য করে। ফলে চুলে অযথা টান লাগে না এবং গোড়া থেকে আগা পর্যন্ত সহজেই স্ট্রেইট করা যায়। তাই নিয়মিত ব্যবহারেও বেশ ভালো অভিজ্ঞতা পাবেন। 

Mini Specification: 

বিষয়বিস্তারিত
প্লেট ম্যাটেরিয়ালকালারড অ্যালুমিনিয়াম প্লেটস
হিট-আপ টাইম৫০ সেকেন্ড
পাওয়ার৫০ ওয়াট
ইনপুট ভোল্টেজAC ২২০–২৪০ ভোল্ট 
বিশেষ সুবিধাইভেন হিট ডিস্ট্রিবিউশন, লাইটওয়েট ডিজাইন

৪। Panasonic EH-HV21 Hair Straightener

হেয়ার স্ট্রেইটনারের ক্ষেত্রে Panasonic নামটি আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন ধরে পার্সোনাল কেয়ার ডিভাইসে নির্ভরযোগ্য প্রযুক্তি ও উন্নত বিল্ড কোয়ালিটির জন্য ব্র্যান্ডটি জনপ্রিয়। যারা শুধু চুল সোজা করাই নয়, বরং স্টাইলিংয়ের সময় চুলের স্মুথনেস ও ফিনিশিংকে বাড়তি গুরুত্ব দিতে চান তাদের জন্য এই মডেটি সেরা। 

Panasonic EH-HV21-এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এর Keratin and Botanical Oil Infused Ceramic Plates। এই বিশেষ প্লেট চুলের উপর খুব সহজে চলতে সাহায্য করে, ফলে স্ট্রেইট করার সময় চুলে অযথা টান লাগে না। পাশাপাশি চুল আরও মসৃণ, নরম এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। যারা নিয়মিত চুল স্টাইল করেন, তাদের জন্য এটি বেশ কাজের।

এই স্ট্রেইটনারটির ১০৫ মিমি লম্বা প্লেট একবারে বেশি পরিমাণ চুল ধরতে পারে। ফলে অল্প সময়েই চুল স্ট্রেইট করা সম্ভব। এছাড়াও এটি মাত্র ১৫ সেকেন্ডে ১০০°C পর্যন্ত গরম হতে পারে।

এতে ৩টি Temperature Setting (180°C, 200°C এবং 230°C) রয়েছে। তাই চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী কম বা বেশি তাপমাত্রা সেট করা যায়। 

আরেকটি বিষয় যেটি Panasonic মডেলটিকে আলাদা করে তা হলো এর Even Heat Distribution System। পুরো প্লেট জুড়ে সমান তাপ বজায় রাখার কারণে প্রতিটি পাসে সমান ফলাফল পাওয়া যায়। এতে চুল বারবার স্ট্রেইট করার প্রয়োজনও কিছুটা কমে।

সব মিলিয়ে বাজেটের মধ্যে একটু বেশি প্রিমিয়াম স্টাইলিং অভিজ্ঞতা চাইলে এটি নিঃসন্দেহে বিবেচনায় রাখার মতো একটি অপশন।

Mini Specification: 

বিষয়বিস্তারিত
প্লেট টাইপকেরাটিন এবং বোটানিকাল অয়েল ইনফিউজড সিরামিক প্লেট
তাপমাত্রা১৮০°C / ২০০°C / ২৩০°C
হিট-আপ টাইম১৫ সেকেন্ড (১০০°C পর্যন্ত)
প্লেট সাইজ১০৫ মিমি × ২৭ মিমি
বিশেষ ফিচারসমান হিট ডিস্ট্রিবিউশন, লক সিস্টেম, ২ মিটার কর্ড 

৫। PHILIPS HP-8321 Essential Hair Straightener

যখন হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রে পারফরম্যান্স” আর প্রফেশনাল ফিনিশ একসাথে চাই, তখন Philips-এর নামটা আলাদা করে উল্লেখ করতেই হয়। PHILIPS HP-8321 স্ট্রেইটনারটি দ্রুত স্টাইলিং, স্মুথ গ্লাইডিং এবং দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।

এই মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর Extended 100mm Ceramic Tourmaline Plates। এতো বড় প্লেট থাকার কারণে একবারে বেশি চুল স্ট্রেইট করা যায়, ফলে তুলনামূলক কম সময়েই চুল সেট করা সম্ভব হবে। পাশাপাশি এর Ceramic Tourmaline Technology চুলকে আরও মসৃণ ও ঝরঝরে দেখাতে সাহায্য করে। স্টাইলিংয়ের পর চুলে একটি সুন্দর ও স্বাভাবিক উজ্জ্বলতা দেখা যায়, যা অনেকেরই পছন্দ হবে।

Philips HP-8321-এ রয়েছে 210°C প্রফেশনাল ফিক্সড টেম্পারেচার। যদিও এখানে মাল্টিপল টেম্পারেচার অপশন নেই, তবে এক্সপার্ট-লেভেল স্টাইলিংয়ের জন্য এই নির্দিষ্ট তাপমাত্রা যথেষ্ট কার্যকর।

পারফরম্যান্সের দিক থেকে এটি মাত্র ৬০ সেকেন্ডে হিট-আপ হয়ে যাওয়ার কারণে খুব বেশি অপেক্ষা করতে হয় না। এছাড়াও এর আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এর Ion Conditioning Technology। এই প্রযুক্তি হেয়ার স্ট্যাটিক কমিয়ে চুলকে আরও স্মুথ ও শাইনি দেখাতে সাহায্য করে। বিশেষ করে শুষ্ক বা অগোছালো চুলের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখে।

Mini Specification: 

বিষয়বিস্তারিত
প্লেট টাইপসিরামিক ট্যুরমালিন কোটিং (এক্সটেন্ডেড প্লেটস)
তাপমাত্রা২১০°C (ফিক্সড প্রফেশনাল সেটিং) 
হিট-আপ টাইম৬০ সেকেন্ড
প্লেট সাইজ২৮মিমি × ১০০মিমি
বিশেষ ফিচারআয়ন কন্ডিশনিং, সুইভেল কর্ড, হ্যান্ডেল লক

পরিশেষে

আশা করি ব্লগটি পড়ার পর আপনি বাজেটের মধ্যে আপনার জন্য সেরা একটি হেয়ার স্ট্রেইটনার বেছে নেওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। মূলত এই বাজেট রেঞ্জের হেয়ার স্ট্রেইটনারগুলো প্রত্যেকেই নিজের জায়গায় আলাদা কিছু ফিচার অফার করে। তাই আপনার ববহারের ধরন অনুযায়ী যেকোনো একটি মডেল বেছে নিতে পারেন। উপরের স্ট্রেইটনারগুলোর পাশাপাশি Apple Gadgets-এ পেয়ে যাবেন সব জনপ্রিয় ব্র্যান্ডের অরিজিনাল হেয়ার স্ট্রেইটনার। আমরা দিচ্ছি শতভাগ অরিজিনাল প্রোডাক্ট, রিজনেবল প্রাইস এবং নির্ভরযোগ্য সার্ভিস। তাই এখনই অর্ডার করতে ভিজিট করুনঃ Apple Gadgets ওয়েবসাইটে অথবা ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।

Similar Posts