সেরা হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড

বাজার সেরা ৫টি হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড

বর্তমানে হেয়ার স্ট্রেইটনার অনেকের দৈনন্দিন বিউটি রুটিনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই চুলকে আরও গোছানো, মসৃণ এবং স্টাইলিশ লুক দেওয়া সম্ভব বলে হেয়ার স্ট্রেইটনারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে যারা ব্যস্ত সময়ের মধ্যেও নিজের চুলকে সুন্দরভাবে ম্যানেজ করতে চান, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি ডিভাইস।

তবে বাজারে এখন অসংখ্য ব্র্যান্ডের হেয়ার স্ট্রেইটনার পাওয়া যায়। আর আজকের আর্টিকেলে আমরা বাজারের জনপ্রিয় ও বিশ্বস্ত পাঁচটি হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। প্রতিটি ব্র্যান্ডের বিশেষত্ব, তাদের উল্লেখযোগ্য কিছু মডেল এবং কোন ধরনের ব্যবহারকারীর জন্য কোন ব্র্যান্ড বেশি উপযোগী হতে পারে, সেগুলো সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাজার সেরা ৫টি হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড।

সেরা ৫টি হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড

১। Kemei

হেয়ার স্টাইলিং ও পার্সোনাল কেয়ার ডিভাইসের বাজারে Kemei দীর্ঘদিন ধরে একটি পরিচিত নাম। বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যান্ডটি মূলত ভ্যালু-ফর-মানি প্রোডাক্ট, আধুনিক স্টাইলিং প্রযুক্তি এবং সহজে ব্যবহারযোগ্য ডিজাইনের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। 

Kemei-এর হেয়ার স্ট্রেইটনারগুলোতে সাধারণত Ceramic Tourmaline Coating, Titanium Plate, ফাস্ট হিটিং এবং বিভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ সুবিধা দেখা যায়। ফলে পাতলা, স্বাভাবিক কিংবা ঘন চুলসহ প্রায় সব ধরনের চুলের জন্য উপযুক্ত তাপমাত্রা সেট করা সম্ভব। পাশাপাশি চুলের অতিরিক্ত রুক্ষতা বা উসকোখুসকো ভাব কমিয়ে চুলকে আরও মসৃণ ও ঝরঝরে দেখাতেও এই প্রযুক্তিগুলো বেশ কার্যকর ভূমিকা রাখে। চলুন Kemei-এর দুটি জনপ্রিয় হেয়ার স্ট্রেইটনার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

  • Kemei KM-9827 Professional Hair Straightener: এই মডেলে Titanium Plate-এর উপর Ceramic Tourmaline Coating ব্যবহার করা হয়েছে, ফলে স্ট্রেইটনারটি চুলের উপর খুব সহজে স্লাইড করে এবং চুলকে আরও মসৃণ ও ঝকঝকে দেখাতে সাহায্য করে। বিশেষ করে যাদের চুল কিছুটা উসকোখুসকো বা রুক্ষ প্রকৃতির, তারা স্টাইলিংয়ের পর আরও গোছানো ফিনিশিং পাবেন। এছাড়াও এতে পাবেন ৪-স্তরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। চুলের ধরন অনুযায়ী 160°C থেকে 220°C পর্যন্ত তাপমাত্রা সেট করা যাবে।.
  • Kemei KM-1291 Hair Straightener: এই মডেলটিতে Tourmaline Ceramic Plates ব্যবহার করা হয়েছে, যা চুলে সমানভাবে তাপ ছড়িয়ে দেয় এবং স্টাইলিংয়ের সময় চুলকে আরও মসৃণ ও ঝলমলে দেখাতে সাহায্য করে। ফলে স্ট্রেইট করার পর চুলে একটি ন্যাচারাল ও পরিচ্ছন্ন ফিনিশ পাওয়া যায়। পাশাপাশি এর Professional PTC Heating System খুব দ্রুত কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছায় এবং পুরো সময় জুড়ে তাপমাত্রা স্থির রাখতে সাহায্য করে। সবচেয়ে ভালো বিষয় হলো, এটি Dual-Use ডিজাইনের হওয়ায় একই ডিভাইস দিয়ে স্ট্রেইট হেয়ার ও সফট ওয়েভ দুই ধরনের স্টাইলই করা যায়।

তাই মূলত যারা বাজেটের মধ্যে আধুনিক ফিচার ও নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য Kemei বর্তমানে বাজারের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড।

২। Philips

ইলেকট্রনিক জগতে Philips বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড। দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটি এমন সব প্রোডাক্ট তৈরি করে আসছে, যেখানে আধুনিক প্রযুক্তি এবং  ব্যবহারকারীর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হেয়ার স্ট্রেইটনার সেগমেন্টেও Philips একই ধারাবাহিকতা বজায় রেখেছে। যারা নিয়মিত চুল স্টাইল করেন কিন্তু একই সাথে চুলের যত্ন নিয়েও সচেতন, তাদের কাছে Philips একটি অত্যন্ত নির্ভরযোগ্য নাম।

Philips-এর হেয়ার স্ট্রেইটনারগুলোতে সাধারণত ThermoProtect, ThermoShield, Keratin-infused Ceramic Plate এবং Ionic Care-এর মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, এসব প্রযুক্তি চুলে প্রয়োজনীয় তাপ সমানভাবে পৌঁছে দিতে সাহায্য করে, যাতে অতিরিক্ত তাপের কারণে চুল অপ্রয়োজনীয়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি চুলকে আরও মসৃণ, উজ্জ্বল এবং ফ্রিজ-ফ্রি দেখাতেও এগুলো কার্যকর ভূমিকা রাখে। Philips-এর দুটি জনপ্রিয় হেয়ার স্ট্রেইটনার মডেল হলোঃ 

  • PHILIPS BHS375/03 Hair Straightener: এই মডেলটির অন্যতম আকর্ষণ হলো Philips-এর ThermoProtect Technology। এটি তাপমাত্রাকে আরও নিয়ন্ত্রিতভাবে বজায় রাখতে সাহায্য করে, ফলে চুলে অতিরিক্ত তাপ প্রয়োগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এছাড়াও বড় সাইজের প্লেট একবারে বেশি চুল কভার করতে পারে, ফলে পুরো চুল স্টাইল করতে তুলনামূলক কম সময় লাগে।
  • PHILIPS BHS520/00 ThermoShield Hair Straightener: এটি Philips-এর আরও আধুনিক এবং ফিচারসমৃদ্ধ একটি মডেল। এতে 120°C থেকে 230°C পর্যন্ত মোট ১২টি তাপমাত্রা সেটিং রয়েছে। ফলে পাতলা, নরম, রঙ করা অথবা ঘন ও শক্ত চুলসহ সব ধরনের চুলের জন্য উপযুক্ত তাপমাত্রা সেট করা সম্ভব। এছাড়াও স্ট্রেইটনারটির Argan Oil Infused Ceramic Plates স্টাইলিংয়ের সময় চুলকে আরও মসৃণভাবে গ্লাইড করতে সাহায্য করে। ফলে চুলে অপ্রয়োজনীয় ঘর্ষণ কম হয় এবং স্টাইলিংয়ের পর চুল আরও চকচকে ও সিল্কি দেখায়। পাশাপাশি

তাই যারা স্টাইলিংয়ের পাশাপাশি চুলের স্বাস্থ্যকেও বাড়তি গুরুত্ব দেন এবং একটি প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য Philips নিঃসন্দেহে বাজারের অন্যতম সেরা হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড।

৩। Panasonic

জাপানি এই ব্র্যান্ডটি সবসময় প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রোডাক্ট তৈরি করে। হেয়ার স্ট্রেইটনার সেগমেন্টেও Panasonic একই দর্শন অনুসরণ করে এমন কিছু মডেল নিয়ে এসেছে। এগুলো শুধু চুল স্টাইল করাই নয়, বরং স্টাইলিংয়ের সময় চুলকে আরও মসৃণ ও সুন্দর দেখানোর দিকেও গুরুত্ব দেয়।

Panasonic-এর হেয়ার স্ট্রেইটনারগুলোর অন্যতম বিশেষত্ব হলো Keratin & Botanical Oil Infused Ceramic Plates। সহজভাবে বলতে গেলে, এই ধরনের প্লেট চুলের উপর মসৃণভাবে চলাচল করে এবং স্টাইলিংয়ের সময় চুলে অপ্রয়োজনীয় টান বা ঘর্ষণ কমায়। চলুন Panasonic-এর দুটি জনপ্রিয় হেয়ার স্ট্রেইটনার মডেল দেখে নেওয়া যাক।

  • Panasonic EH-HV21 Hair Straightener: এই মডেলটির Even Heat Distribution প্রযুক্তি চুলের প্রতিটি অংশে সমানভাবে তাপ পৌঁছে দিতে সাহায্য করে। এর Keratin ও Botanical Oil Infused Ceramic Plates চুলের উপর খুব মসৃণভাবে স্লাইড করে। ফলে স্টাইলিংয়ের সময় চুল কম টানে এবং স্ট্রেইট করার পর চুল আরও ঝরঝরে ও পরিপাটি দেখায়। মোট তিনটি তাপমাত্রা সেটিংস এর পাশাপাশি স্ট্রেইটনারটি মাত্র ১৫ সেকেন্ডে দ্রুত ব্যবহারযোগ্য হয়ে যায়।
  • Panasonic EH-HV52 Hair Straightener: যারা শুধু চুল স্ট্রেইট নয়, একই ডিভাইস দিয়ে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে চান, তাদের জন্য এটি একটি মাল্টি-স্টাইলিং মডেল। এতে ১৪০°C থেকে ২৩০°C পর্যন্ত মোট ৫টি তাপমাত্রা সেটিং রয়েছে। এছাড়াও চুলকে মসৃণভাবে স্টাইল করতে থাকছে Keratin ও Botanical Oil Infused Ceramic Plates। এই মডেলের আরেকটি বড় সুবিধা হলো এর ৫টি ভিন্ন স্টাইলিং অ্যাটাচমেন্ট। এর সাহায্যে শুধু সোজা চুল নয়, মিডিয়াম কার্ল, বড় কার্ল, ভলিউম স্টাইল কিংবা আরও বিভিন্ন ধরনের হেয়ার লুক তৈরি করা যায়। 

বিশেষ করে যারা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি দীর্ঘস্থায়ী এবং প্রিমিয়াম মানের স্টাইলিং স্ট্রেইটনার খুঁজছেন, তারা Panasonic ব্রান্ডটি বিবেচনা করতে পারেন। 

৪। Xiaomi

স্মার্টফোন, স্মার্ট হোম ডিভাইস এবং লাইফস্টাইল গ্যাজেটের জগতে Xiaomi বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড। তবে অনেকেই জানেন না যে, Xiaomi-এর ইকোসিস্টেমের অধীনে ব্যক্তিগত পরিচর্যা ও বিউটি ডিভাইসেরও বিশাল সংগ্রহ রয়েছে। আধুনিক প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে Xiaomi ও এর সহযোগী ব্র্যান্ডগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

Xiaomi-এর হেয়ার স্ট্রেইটনার ও স্টাইলিং ডিভাইসগুলোতে সাধারণত দ্রুত হিটিং প্রযুক্তি এবং সমান তাপ প্রবাহ ব্যবস্থার পাশাপাশি নেগেটিভ আয়ন প্রযুক্তি এবং নিরাপত্তা ফিচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে চুল স্টাইল করার পাশাপাশি নিরাপত্তার সাথে চুলকে আরও মসৃণ, ঝকঝকে এবং গোছানো দেখাতেও এগুলো কার্যকর ভূমিকা রাখে। Xiaomi-এর জনপ্রিয় দুটি মডেল হলোঃ 

  • ENCHEN Enroller Hair Straightener: Xiaomi-এর সহযোগী ব্র্যান্ড ENCHEN-এর এই মডেলটিতে Wide Ceramic Coating Aluminum Plate ব্যবহার করা হয়েছে, যা চুলের উপর সহজে স্লাইড করে এবং সমানভাবে তাপ ছড়িয়ে দেয়। ফলে স্টাইলিংয়ের সময় চুলে অপ্রয়োজনীয় টান পড়ে না এবং চুল আরও স্মুথ ও পরিপাটি দেখায়। এতে 160°C, 180°C এবং 200°C মোট তিনটি নির্দিষ্ট তাপমাত্রা সেটিং রয়েছে। পাশাপাশি Anti-Scald Protection থাকায় ব্যবহার করার সময় হাত বা ত্বকে দুর্ঘটনাবশত অতিরিক্ত তাপ লাগার ঝুঁকি কমে যায়। 
  • Xiaomi Cordless Hair Straightener Brush: যারা তারবিহীন সুবিধা এবং সর্বোচ্চ বহনযোগ্যতা চান, তাদের জন্য Xiaomi Cordless Hair Straightener Brush একটি ভিন্নধর্মী ও আধুনিক সমাধান। প্রচলিত স্ট্রেইটনারের তুলনায় এটি একটি স্ট্রেইটেনিং ব্রাশ ডিজাইনের হওয়ায় চুল আঁচড়ানোর মতো সহজভাবেই স্টাইল করা যায়। এই মডেলের অন্যতম আকর্ষণ হলো এর High-Concentration Negative Ion Technology। এটি লক্ষ লক্ষ নেগেটিভ আয়ন তৈরি করে, যা চুলের উসকোখুসকো ভাব কমাতে সাহায্য করে এবং চুলকে আরও মসৃণ ও উজ্জ্বল দেখাতে সহায়তা করে। বিশেষ করে যাদের চুলে স্ট্যাটিক বা অগোছালো ভাব বেশি দেখা যায়, তারা এর সুবিধা ভালোভাবে অনুভব করতে পারবেন।

তাই বিশেষ করে যারা নতুন প্রজন্মের স্মার্ট ফিচার এবং ট্রাভেল-ফ্রেন্ডলি সুবিধা খুঁজছেন, তাদের জন্য Xiaomi বর্তমানে বাজারের অন্যতম আকর্ষণীয় হেয়ার স্টাইলিং ব্র্যান্ড।

৫। Geepas

হেয়ার স্টাইলিং ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে Geepas একটি পরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড। এটি মূলত সহজ ডিজাইন এবং ভ্যালু-ফর-মানি প্রোডাক্টের জন্য জনপ্রিয়। বিশেষ করে হেয়ার স্ট্রেইটনার সেগমেন্টে Geepas এমন কিছু মডেল নিয়ে এসেছে যেগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযোগী এবং সহজেই ঘরে বসে পার্লারের মতো স্টাইলিং করা যায়।

Geepas-এর হেয়ার স্ট্রেইটনারগুলোতে সাধারণত Wide Ceramic Plate, Digital/LED Display, Adjustable Temperature Control এবং Ionic Function-এর মতো ফিচার দেখা যায়। এসব প্রযুক্তি চুলে সমানভাবে তাপ ছড়িয়ে দেয়, ফ্রিজি ভাব কমাতে সাহায্য করে এবং চুলকে আরও মসৃণ ও ঝকঝকে দেখাতে সহায়তা করে। বিশেষ করে যারা প্রতিদিন দ্রুত স্টাইলিং করতে চান, তাদের জন্য Geepas একটি কার্যকর অপশন হতে পারে। চলুন Geepas-এর অন্যতম জনপ্রিয় হেয়ার স্ট্রেইটনার মডেলগুলো দেখে নেওয়া যাক।

  • Geepas GHS86076 Professional Hair Straightener: এই মডেলে Extra-Long Ceramic Plates ব্যবহার করা হয়েছে, যা একসাথে বেশি পরিমাণ চুল কভার করতে পারে। ফলে পুরো চুল স্টাইল করতে তুলনামূলক কম সময় লাগে। এতে 140°C থেকে 230°C পর্যন্ত মোট ১০টি তাপমাত্রা সেটিং রয়েছে। পাশাপাশি এতে Digital Display থাকার কারণে তাপমাত্রা সহজেই দেখা ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও নিরাপত্তার জন্য এতে Auto Shut-Off ফিচারও রয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহার না করলে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসকে বন্ধ করে দেয়।
  • Geepas GHS86050N Easy Style Hair Straightener: এই মডেলে Ionic Function থাকায় চুলের ফ্রিজি ভাব কমে এবং চুল আরও উজ্জ্বল ও সিল্কি দেখায়। পাশাপাশি এর Wide Ceramic Plates চুলের উপর সমানভাবে তাপ ছড়িয়ে দেয় এবং স্টাইলিংকে আরও মসৃণ করে তোলে। আরেকটি আকর্ষণীয় দিক হলো এতে Wet & Dry Styling সুবিধা রয়েছে, অর্থাৎ হালকা ভেজা বা শুকনো চুল দুই অবস্থাতেই ব্যবহার করা সম্ভব।

সুতরাং যারা কম ঝামেলায় দৈনন্দিন স্টাইলিং করতে চান, তাদের জন্য Geepas একটি কার্যকর এবং ব্যবহারবান্ধব ব্র্যান্ড চয়েস।

পরিশেষে

আশা করি এই ব্লগটি পড়ার পর আপনি বাজারের সেরা ৫টি হেয়ার স্ট্রেইটনার ব্র্যান্ড সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন এবং নিজের চুলের ধরন ও ব্যবহার অনুযায়ী সঠিক ব্র্যান্ড বেছে নেওয়া আপনার জন্য আরও সহজ হয়েছে। উল্লেখিত প্রতিটি ব্র্যান্ডই নিজের জায়গায় আলাদা ফিচার এবং স্টাইলিং সুবিধা অফার করে। তাই আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি মডেল বেছে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আপনি যদি বিশ্বস্ততার সাথে হেয়ার স্ট্রেইটনার কিনতে চান, তাহলে Apple Gadgets আপনার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। এখানে আপনি পাবেন ১০০% অরিজিনাল প্রোডাক্ট, রিজনেবল প্রাইস, দ্রুত ডেলিভারি এবং বিশ্বস্ত আফটার-সেলস সাপোর্ট। তাই দেরি না করে এখনই আপনার পছন্দের হেয়ার স্ট্রেইটনার অর্ডার করতে ভিজিট করুন Apple Gadgets অথবা ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।

Similar Posts