কম দামে ভালো পিসি র‍্যাম

কম দামে ভালো পিসি র‍্যাম-  বাজেটের সেরা ৫টি Desktop RAM

ডেস্কটপের পারফরম্যান্স ভালো রাখতে RAM একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। তবে RAM কিনতে গেলে একই ক্যাপাসিটি ও প্রায় একই স্পেসিফিকেশনের বিভিন্ন ব্র্যান্ডের মডেলের মধ্যে দামের পার্থক্য দেখা যায়। এই পার্থক্য সবসময় খুব বেশি না হলেও, বাজেট সীমিত থাকলে সেটিই অনেকের সিদ্ধান্ত বদলে দিতে পারে।

তাই শুধু কম দাম দেখেই RAM কেনা ঠিক নয়। RAM-এর ধরন, বাস স্পিড, কম্প্যাটিবিলিটি এবং ব্র্যান্ডের নির্ভরযোগ্যতাও বিবেচনা করা প্রয়োজন। এই ব্লগে আমরা কম বাজেটে ভালো পারফরম্যান্স দিতে পারে এমন ৫টি Desktop RAM নিয়ে আলোচনা করেছি, যাতে আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক RAM মডেলটি বেছে নেওয়া সহজ হয়।

১। OSCOO M200 Warrior DDR4 3200MHz Heatsink Desktop RAM

তুলনামূলক কম বাজেটে ৮GB / ১৬GB RAM নিতে চান, তাদের জন্য OSCOO ব্যান্ডের এই মডেলটি একটি দারুণ অপশন। এই মডেলটিতে ৮GB এবং ১৬GB DDR4 মেমোরি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, যার  বাস স্পিড থাকবে ৩২০০MHz। একই সঙ্গে CL15-17-19-22 লেটেন্সি থাকায় ডেটা অ্যাক্সেস বেশ দ্রুত হয়, যা গেমিং এবং প্রোডাক্টিভিটি- দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।

পাশপাশি র‍্যাম-এর  অন্যতম আকর্ষণ হলো এর অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক ডিজাইন। দীর্ঘ সময় গেম খেলা বা ভারী কাজের সময় RAM-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও RAM টি মাত্র ১.২০V অপারেটিং ভোল্টেজ হওয়ায় এটি কম বিদ্যুৎ ব্যবহার করে, যা সিস্টেমকে আরও পাওয়ার-এফিশিয়েন্ট রাখতে সাহায্য করে। আবার এতে 288-Pin UDIMM ফর্ম ফ্যাক্টর থাকায় DDR4 সাপোর্টেড অধিকাংশ ডেস্কটপ মাদারবোর্ডের সঙ্গে সহজেই ব্যবহার করা যাবে।

Mini Specification

ফিচারবিস্তারিত
RAM টাইপDDR4
ক্যাপাসিটি৮GB / ১৬GB
বাস স্পিড৩২০০MHz
লেটেন্সিCL15-17-19-22
অপারেটিং ভোল্টেজ১.২০V
ওয়ারেন্টি ৫ বছর

২। OSCOO OSC-P200 DDR4 3200MHz Desktop RAM

কম বাজেটের পাশাপাশি নির্ভরযোগ্য পারফরম্যান্সের একটি DDR4 RAM খুঁজে থাকলে OSCOO-এর এই মডেলটিকে বিবেচনায় রাখতে পারেন। এই মডেলটি ৮GB এবং ১৬GB- দুই ধরনের ক্যাপাসিটিতে পাওয়া যায়। আপনার প্রতিদিনের অফিসের কাজ, অনলাইন ক্লাস, ব্রাউজিং থেকে শুরু করে হালকা গেমিংসহ সব ক্ষেত্রেই এটি ভালো অভিজ্ঞতা দিতে সক্ষম।

পারফরম্যান্সের দিক থেকে RAM-টিতে রয়েছে ৩২০০MHz বাস স্পিড। এছাড়া DDR4 আর্কিটেকচার ব্যবহারের কারণে এটি আগের প্রজন্মের RAM-এর তুলনায় উন্নত ব্যান্ডউইথ ও পাওয়ার এফিশিয়েন্সিও দিবে।

এই RAM-এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর স্টেবল ডেটা ট্রান্সফার এবং কার্যকর হিট ডিসিপেশন। অর্থাৎ দীর্ঘ সময় ব্যবহার বা টানা কাজের সময়ও এটি স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখতে পারে। এছাড়া Plug and Play ডিজাইন থাকায় অধিকাংশ DDR4 মাদারবোর্ডে খুব সহজেই ইনস্টল করা যায়।

মাত্র ১.২০V অপারেটিং ভোল্টেজ হওয়ায় RAMটি কম বিদ্যুৎ ব্যবহার করে। পাশাপাশি 288-Pin UDIMM ফর্ম ফ্যাক্টর থাকায় এটি Intel এবং AMD উভয় প্ল্যাটফর্মের DDR4 ডেস্কটপ মাদারবোর্ডের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রাখে। 

Mini Specification

ফিচারবিস্তারিত
RAM টাইপDDR4
ক্যাপাসিটি৮GB / ১৬GB
বাস স্পিড৩২০০MHz
লেটেন্সিCL15-17-19-22
অপারেটিং ভোল্টেজ১.২০V
ওয়ারেন্টি ৫ বছর

৩। OSCOO Warrior E500 16GB DDR5 5600MHz Desktop RAM

যারা নতুন জেনারেশনের DDR5-এর একটি দ্রুত এবং আপগ্রেডেড RAM খুঁজছেন, তাদের জন্য OSCOO Warrior সিরিজের এই র‍্যামটি নিঃসন্দেহে আকর্ষণীয় একটি অপশন। 

এই RAM-এর সবচেয়ে বড় শক্তি হলো এর ৫৬০০MHz বাস স্পিড। এত উচ্চ ফ্রিকোয়েন্সির কারণে বড় সফটওয়্যার, ভারী প্রজেক্ট ফাইল কিংবা আধুনিক গেম অনেক দ্রুত লোড হয়। এছাড়া নতুন প্রজন্মের DDR5 প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হলো On-die ECC সাপোর্ট। এটি ডেটা প্রসেসিংয়ের সময় ছোটখাটো ত্রুটি স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে সাহায্য করে, ফলে দীর্ঘ সময় কাজ করার ক্ষেত্রে সিস্টেম আরও নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে পারে। পাশাপাশি এর CL36 লেটেন্সি এবং উন্নত DDR5 আর্কিটেকচার একসঙ্গে কাজ করে দ্রুত ডেটা আদান-প্রদান নিশ্চিত করে থাকে।

এই RAM-টিতে ব্যবহার করা হয়েছে একটি কালো অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক, যা দীর্ঘক্ষণ ভারী কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। একই সঙ্গে এটি মাত্র ১.১V অপারেটিং ভোল্টেজ  ব্যবহার করে। মূলত যারা নতুন DDR5 ডেস্কটপ তৈরি করছেন বা পুরোনো DDR5 সিস্টেমে পারফরম্যান্স আপগ্রেড করতে চান, তাদের জন্য এটি সেরা কিছু হতে পারে।

Mini Specification

ফিচারবিস্তারিত
RAM টাইপDDR5
ক্যাপাসিটি৮GB / ১৬GB / ৩২GB
বাস স্পিড৫৬০০MHz
লেটেন্সিCL36
অপারেটিং ভোল্টেজ১.১V
ওয়ারেন্টি ৫ বছর

৪। OSCOO P-300 16GB DDR5 5600MHz Desktop RAM

যারা আধুনিক ডেস্কটপের জন্য হাই স্পিডের DDR5 RAM খুঁজছেন, তাদের জন্য OSCOO P-300 16GB DDR5 5600MHz একটি ভারসাম্যপূর্ণ বাছাই হতে পারে। দ্রুত ডেটা ট্রান্সফার, উন্নত ব্যান্ডউইথ এবং স্থিতিশীল পারফরম্যান্সের সমন্বয়ে এটি গেমিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং কিংবা অন্যান্য ভারী কাজের জন্য বেশ উপযোগী। নতুন প্রজন্মের DDR5 প্ল্যাটফর্মের সুবিধা নিতে চাইলে এই RAM সহজেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম।

এর পারফরম্যান্সের মূল আকর্ষণ হলো এর ৫৬০০MHz বাস স্পিড। উচ্চ গতির এই মেমোরি বড় সফটওয়্যার দ্রুত লোড করে, ভারী ফাইল প্রসেস করতে এবং একাধিক অ্যাপ্লিকেশন একসঙ্গে চালানোর সময় সিস্টেমকে আরও দ্রুত সাড়া দিতে সাহায্য করে। ১৬GB ক্যাপাসিটি থাকায় দৈনন্দিন কাজের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েশন ও আধুনিক গেমিংয়েও এটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

RAM-টিতে ব্যবহার করা হয়েছে DDR5 আর্কিটেকচার এবং On-die ECC প্রযুক্তি, যা ডেটা ট্রান্সফারের নির্ভরযোগ্যতা বাড়াতে বেশ কাজের। পাশাপাশি CL40/CL42/CL46 লেটেন্সির সমন্বয়ে এটি হাই ব্যান্ডউইথের সুবিধা কাজে লাগিয়ে দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। তাই দীর্ঘ সময় ভারী ওয়ার্কলোডেও এটি বেশ নির্ভরযোগ্য অভিজ্ঞতা দিতে সক্ষম।

এছাড়া এতে রয়েছে অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক, যা তাপ দ্রুত ছড়িয়ে দিয়ে RAM-এর পারফরম্যান্স স্থিতিশীল রাখতে সাহায্য করে। মাত্র ১.১V অপারেটিং ভোল্টেজ হওয়ায় বিদ্যুৎ খরচও কম হয়। আবার 288-Pin LONGDIMM ফর্ম ফ্যাক্টর থাকায় এটি DDR5-এর লেটেস্ট ডেস্কটপ মাদারবোর্ডের সঙ্গে সহজেই ব্যবহার করা যায়। যারা দীর্ঘমেয়াদে একটি দ্রুত এবং নির্ভরযোগ্য RAM খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো বিনিয়োগ।

Mini Specification

ফিচারবিস্তারিত
RAM টাইপDDR5
ক্যাপাসিটি১৬GB
বাস স্পিড৫৬০০MHz
লেটেন্সিCL40 / CL42 / CL46
অপারেটিং ভোল্টেজ১.১V
ওয়ারেন্টি ৫ বছর

৫। Netac Shadow S 16GB DDR4 3200MHz Desktop RAM White

পারফরম্যান্সের পাশাপাশি যদি পিসি বিল্ডের লুকও আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে Netac-এর Shadow সিরিজের এই র‍্যামটি হতে পারে আপনার পছন্দ হবে। সাদা হিটসিঙ্ক ডিজাইনের কারণে এটি বিশেষ করে হোয়াইট থিম বা RGB বিল্ডের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায়। তবে শুধু ডিজাইন নয়, দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনের মতো কাজেও এই RAM নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম।

এই RAM-এ রয়েছে ১৬GB DDR4 মেমোরি এবং ৩২০০MHz বাস স্পিড। পাশাপাশি ২৫,৬০০ Mbps ব্যান্ডউইথ থাকায় বড় সফটওয়্যার, ভারী প্রজেক্ট ফাইল কিংবা লেটেস্ট গেমগুলো দ্রুত লোড হবে। এছাড়াও মাল্টিটাস্কিংয়ের সময়ও সিস্টেম আগের তুলনায় অনেক বেশি স্মুথ থাকবে।

এর পারফরম্যান্সকে আরও স্থিতিশীল রাখতে এতে ব্যবহার করা হয়েছে CL16-20-20-40 লেটেন্সি, যা দ্রুত রেসপন্স নিশ্চিত করতে সহায়তা করে। পাশাপাশি এর অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক কার্যকরভাবে তাপ ছড়িয়ে দেয়, ফলে দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজের সময়ও RAM ঠিকভাবে কাজ করতে পারে। মূলত যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করেন, তাদের জন্য এটি একটি বাড়তি সুবিধা।

এই RAM-টি ১.৩৫V অপারেটিং ভোল্টেজে চলবে। এছাড়া 288-Pin UDIMM ডিজাইন থাকায় অধিকাংশ DDR4 ডেস্কটপ মাদারবোর্ডে এটি সহজেই ব্যবহার করা যাবে। সবচেয়ে ভালো বিষয় হলো, এই RAM-এর সঙ্গে লাইফটাইম ওয়ারেন্টি থাকায় দীর্ঘমেয়াদেও নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব।

Mini Specification

ফিচারবিস্তারিত
RAM টাইপDDR4
ক্যাপাসিটি১৬GB
বাস স্পিড৩২০০MHz
লেটেন্সিCL16-20-20-40
অপারেটিং ভোল্টেজ১.৩৫V
ওয়ারেন্টি লাইফটাইম

উপসংহার

কম বাজেটের মধ্যে ভালো Desktop RAM খুঁজে পাওয়া কঠিন নয়, যদি আপনার প্রয়োজন এবং পিসির সঙ্গে কম্প্যাটিবিলিটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। এই তালিকায় থাকা RAMগুলো বিভিন্ন বাজেট ও ব্যবহারের ধরন বিবেচনা করে নির্বাচন করা হয়েছে। তাই নতুন পিসি বিল্ড করা হোক বা বর্তমান ডেস্কটপ আপগ্রেড করার পরিকল্পনা থাকুক, আপনার বাজেট, মাদারবোর্ডের সাপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত RAMটি সহজেই বেছে নিতে পারবেন।

অরিজিনাল ও ব্র্যান্ড নিউ ডেস্কটপ RAM কিনতে চাইলে ভিজিট করুন Apple Gadgets। এখানে পাবেন বিশ্বস্ত ব্র্যান্ডের অথেনটিক DDR4 ও DDR5 RAM, রিজনেবল প্রাইসিং, সহজ কিস্তি সুবিধা এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই আপনার পছন্দের RAM-টি অর্ডার করতে আজই ভিজিট করুন Apple Gadgets অথবা Apple Gadgets অ্যাপ।

Similar Posts