আপনার চুলের জন্য কোন স্ট্রেইটনার টি সঠিক

আপনার চুলের জন্য কোন স্ট্রেইটনার টি সঠিক?

আপনার দৈনন্দিন স্টাইলিং রুটিনে যদি মসৃণ ও পরিপাটি চুলের গুরুত্ব থাকে, তবে হেয়ার স্ট্রেইটনার হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। ঘরে বসেই দ্রুত কাঙ্ক্ষিত লুক পাওয়া গেলেও সঠিক স্ট্রেইটনার নির্বাচন করা অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে। বাজারে বিভিন্ন প্রযুক্তি, প্লেট ম্যাটেরিয়াল ও ফিচারসমৃদ্ধ অসংখ্য মডেল থাকায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। ভুল ডিভাইস ব্যবহার করলে চুল শুষ্ক, রুক্ষ বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই চুলের ধরন ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্ট্রেইটনার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ব্লগে আমরা আলোচনা করব কীভাবে আপনার চুলের টেক্সচার ও প্রয়োজন অনুযায়ী একদম পারফেক্ট স্ট্রেইটনারটি খুঁজে নেবেন।

চুলের জন্য যেভাবে সঠিক স্ট্রেইটনার বেছে নিবেন 

চুলের জন্যে সঠিক হেয়ার স্ট্রেইটনার বেছে নিতে হলে কয়েকটি যে ৮টি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন-

১. চুলের ধরন বুঝে সিদ্ধান্ত নিন

একটি স্ট্রেইটনারের কার্যকারিতা এবং তা চুলে কতটা নিরাপদ হবে, তা সম্পূর্ণ নির্ভর করে আপনার চুলের ধরনের ওপর। তাই কেনার আগে নিজের চুলের টেক্সচার বুঝে নেওয়া জরুরি:

পাতলা চুল: এই ধরনের চুল খুব সংবেদনশীল এবং অল্প হিটে স্ট্রেইট হয়ে যায়। এদের জন্য বেশি তাপমাত্রার প্রয়োজন হয় না, বরং অতিরিক্ত হিটে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

ঘন ও মোটা চুল: মোটা বা স্ট্রং টেক্সচারের চুল সোজা করতে তুলনামূলক বেশি তাপ এবং শক্তিশালী প্লেটের প্রয়োজন হয়, যেন কম সময়ে চুল সোজা করা যায়।

কোঁকড়ানো চুল: এই ধরনের চুলের জন্য এমন স্ট্রেইটনার প্রয়োজন যা চুলের ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা বা ময়েশ্চার না শুকিয়ে মসৃণ ফিনিশিং দিতে পারে।

ড্যামেজড বা কালারড চুল: কেমিক্যাল ট্রিটমেন্ট বা কালার করা চুল এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই এই ধরনের চুলের জন্য খুব মৃদু তাপ এবং স্পেশাল প্রটেক্টিভ প্রযুক্তিযুক্ত ডিভাইস ব্যবহার করা উচিত।

২. প্লেটের উপাদান

স্ট্রেইটনারের প্লেটটি সরাসরি আপনার চুলের সংস্পর্শে আসে। তাই এটি কী উপাদান দিয়ে তৈরি, তা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজারে মূলত তিন ধরনের প্লেট দেখা যায়:

সিরামিক প্লেট (Ceramic Plates): সিরামিক প্লেট তাপ সমানভাবে বিতরণ করতে পারে। এর ফলে প্লেটের কোনো একটি অংশ অতিরিক্ত গরম হয়ে চুল পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। সিরামিক প্লেটযুক্ত স্ট্রেইটনার নরমাল, পাতলা বা হালকা ওয়েভি চুলের জন্য নিরাপদ ও সাশ্রয়ী। তবে কেনার সময় নিশ্চিত হওয়া ভালো যে প্লেটটি যেন ‘পিওর সিরামিক’ হয়, শুধু সিরামিক কোটিং নয়। কারণ কোটিং সময়ের সাথে উঠে গেলে ভেতরের ধাতু চুল ড্যামেজ করতে পারে। 

টাইটানিয়াম প্লেট (Titanium Plates): টাইটানিয়াম একটি অত্যন্ত হালকা কিন্তু শক্তিশালী ধাতু, যা খুব দ্রুত গরম হতে পারে এবং উচ্চ তাপমাত্রা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে। যাদের চুল অনেক বেশি ঘন ও কোঁকড়ানো এবং যারা দ্রুত স্ট্রেইট করতে চান, তাদের জন্য এটি কার্যকর। তবে টাইটানিয়াম প্লেট ব্যবহারে সতর্ক থাকতে হয়, কারণ এর তীব্র তাপ অসাবধানতাবশত চুল পুড়িয়ে ফেলতে পারে। সাধারণত প্রফেশনাল সালনগুলোতে টাইটানিয়াম প্লেটের স্ট্রেইটনার বেশি ব্যবহৃত হয়।

ট্যুরমালিন প্লেট (Tourmaline Plates): ট্যুরমালিন মূলত এক ধরণের ক্রিস্টাল বা খনিজ উপাদান, যা সিরামিক বা টাইটানিয়াম প্লেটের ওপর কোটিং হিসেবে দেওয়া হয়। এর বিশেষত্ব হলো এটি গরম হলে প্রচুর পরিমাণে ‘নেগেটিভ আয়ন’ তৈরি করে। এই আয়নগুলো চুলের পজিটিভ আয়নের সাথে বিক্রিয়া করে চুলের কিউটিকলগুলোকে সিল করে দেয় এবং আর্দ্রতা ধরে রাখে। ফলে চুল শুষ্ক না হয়ে প্রাকৃতিকভাবে উজ্জ্বল দেখায়। যাদের চুল রুক্ষ বা ফ্রিজি, তাদের জন্য এটি উপযোগী।

আরও পড়ুন- বাজেট সেরা ৫টি ভালো হেয়ার স্ট্রেইটনার

৩. মাল্টি-ইউজ আয়রন: আধুনিক এয়ারফ্লো প্রযুক্তি

আজকাল কেবল ট্র্যাডিশনাল হট প্লেট ছাড়াও স্টাইলিংয়ে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। যারা একই সাথে চুল কার্ল বা ওয়েভ করতে চান এবং হিট ড্যামেজ একদমই চান না, তাদের জন্য বাজারে এসেছে আধুনিক হেয়ার স্ট্রেইটনার।

Airstrait Straightener। এগুলো প্রচলিত স্ট্রেইটনারগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন মেকানিজমে কাজ করে। এতে কোনো ধাতব প্লেট নেই,এটি মূলত আপনার ভেজা চুলকে সরাসরি ফোকাসড এয়ারফ্লো বা তীব্র বাতাসের চাপের মাধ্যমে শুকানোর পাশাপাশি সোজা করে। যেহেতু এতে অতিরিক্ত তাপের সরাসরি স্পর্শ থাকে না, তাই চুলের ন্যাচারাল শাইন বজায় থাকে এবং হিট ড্যামেজ প্রায় শূন্যে নেমে আসে।

৪. তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সেন্সর প্রযুক্তি

একটি ভালো হেয়ার স্ট্রেইটনারের প্রধান শর্ত হলো এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সুবিধা বা অ্যাডজাস্টেবল হিট সেটিংস থাকতে হবে। ফিক্সড হিট তৈরি করে এমন স্ট্রেইটনার ব্যবহার করা চুলের জন্য ঝুঁকিপূর্ণ।

আধুনিক কিছু স্ট্রেইটনারে ‘ইন্টেলিজেন্ট হিট কন্ট্রোল’ বা স্মার্ট সেন্সর প্রযুক্তি থাকে। এই সেন্সরগুলো প্রতি সেকেন্ডে বহুবার প্লেটের তাপমাত্রা পরীক্ষা করে এবং এটিকে একটি নিরাপদ সীমার মধ্যে রাখে।

পাতলা চুলের জন্য: ১৫০°C থেকে ১৭০°C তাপমাত্রা যথেষ্ট।

নরমাল চুলের জন্য: ১৮০°C থেকে ১৯০°C। 

ঘন ও কোঁকড়ানো চুলের জন্য: ২০০°C বা তার বেশি।

বাজারে প্রচলিত কিছু সেরা ব্র্যান্ড

বিভিন্ন প্রযুক্তি ও বাজেটের ওপর ভিত্তি করে বাজারে বেশ কিছু বিশ্বস্ত ব্র্যান্ডের ডিভাইস পাওয়া যায়, যা পারফরম্যান্সের দিক থেকে বেশ নির্ভরযোগ্য। যেমন- Philips এবং Panasonic ব্র্যান্ড হেয়ার প্রটেকশনের ওপর বেশি গুরুত্ব দেয়। অপরদিকে, Kemei এবং Geepas মতো বাজেট ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে ভালো সুবিধা প্রদান করে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দের ব্র্যান্ডটি বেছে নিন। 

হেয়ার স্ট্রেইটনার কেনার আগে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন

হেয়ার স্ট্রেইটনার কেনার আগে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখবেন-

প্লেটের সাইজ: আপনার চুল যদি ছোট বা মাঝারি লেন্থের হয়, তবে ১ ইঞ্চির স্ট্যান্ডার্ড প্লেট ব্যবহার করা সহজ। আর চুল যদি অনেক লম্বা এবং ঘন হয়, তবে ১.৫ বা ২ ইঞ্চির চওড়া প্লেট বেছে নিলে কম সময়ে বেশি চুল কভার করা যায়।

অটো শাট-অফ (Auto Shut-off): এটি একটি অত্যন্ত জরুরি সেফটি ফিচার। অনেক সময় তাড়াহুড়োয় স্ট্রেইটনার অন রেখে আমরা বাইরে চলে যাই। এই ফিচারটি থাকলে ৩০ বা ৬০ মিনিট পর ডিভাইসটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়।

৩৬০° সুইভেল কর্ড: স্ট্রেইটনারের তারটি যদি ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে, তবে চুল স্টাইলিং করার সময় তার পেঁচিয়ে যাওয়ার ঝামেলা থাকে না এবং ডিভাইসটি সহজে হ্যান্ডেল করা যায়।

পরিশেষ

হেয়ার স্ট্রেইটনার কেবল একটি স্টাইলিং টুল নয়, এটি সরাসরি আপনার চুলের সৌন্দর্যের সাথে জড়িত। সস্তা বা নন-ব্র্যান্ডের স্ট্রেইটনার সাময়িকভাবে চুল সোজা করলেও দীর্ঘমেয়াদে চুলের অপূরণীয় ক্ষতি করতে পারে। তাই আপনার বাজেট, চুলের ধরন এবং ডিভাইসের মেটেরিয়াল বিবেচনা করে একটি সঠিক স্ট্রেইটনার বেছে নিতে হবে । আর একটি জরুরি বিষয় মনে রাখবেন, স্ট্রেইটনারের টেকনোলজি যতই উন্নত হোক না কেন, ব্যবহারের আগে সবসময় একটি ভালো ‘হিট প্রটেক্ট্যান্ট স্প্রে’ বা সিরাম ব্যবহার করবেন, এতে চুলের সুরক্ষা হবে এবং চুল ড্যামেজ হবেনা।

আপনার চুলের জন্য পারফেক্ট হেয়ার স্ট্রেইটনার বেছে নিতে আজই ভিজিট করুন Apple Gadgets -তে।

Similar Posts