সেরা ৭টি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক

সেরা ৭টি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক | ব্রান্ডের সেরা মডেলসহ

স্মার্টফোন, ট্যাব কিংবা ওয়্যারলেস গ্যাজেটের ব্যবহার যত বাড়ছে, ততই পাওয়ার ব্যাংক দৈনন্দিন প্রয়োজনীয় একটি ডিভাইসে পরিণত হয়েছে। তবে বাজারে এখন এত বেশি ব্র্যান্ড আর মডেল রয়েছে যে, কোন ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক সত্যিই ভালো পারফর্ম করে আর কোনটি লং-টার্মে ভরসাযোগ্য, সেটা বুঝে উঠা অনেকের জন্যই কঠিন হয়ে যায়।

এই আর্টিকেলে আমরা বাংলাদেশের বাজারে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ৭টি পাওয়ার ব্যাংক ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। এর পাশাপাশি কথা বলবো প্রতিটি ব্র্যান্ডের বিশেষত্ব, ব্যবহারিক সুবিধা এবং তাদের কিছু জনপ্রিয় মডেল নিয়েও, যাতে আপনার বাজেট, ব্যবহার ও ডিভাইস অনুযায়ী সঠিক পাওয়ার ব্যাংকটি বেছে নিতে সহজ হয়। তাহলে চলুন শুরু করা যাক।

সেরা ৭টি ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক

১। Anker

পাওয়ার ব্যাংক সেগমেন্টে বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে Anker অন্যতম। বিশেষ করে চার্জিং টেকনোলজি, ব্যাটারি সেফটি এবং দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের কারণে ব্র্যান্ডটি প্রিমিয়াম ইউজারদের কাছে আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে। যারা আইফোন ইকোসিস্টেমের জন্য নির্ভরযোগ্য MagSafe/Qi2 পাওয়ার ব্যাংক খুঁজছেন, তাদের জন্য Anker বর্তমানে অন্যতম জনপ্রিয় চয়েস।

বিশেষ করে Anker-এর PowerIQ, ActiveShield এবং Qi2 Certified Wireless Charging প্রযুক্তিগুলো এই ব্যান্ডটিকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। শুধু দ্রুত চার্জই না, বরং চার্জিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে ডিভাইসের সুরক্ষার দিকেও ব্র্যান্ডটি বেশ গুরুত্ব দেয়। চলুন Anker-এর দুটি জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল দেখে নেই।

  • Anker MagGo Qi2: এটি মাত্র 14.7mm পাতলা ডিজাইন এবং 200g ওজনের কারণে সহজেই পকেট বা ব্যাগে বহন করা যায়। এতে Qi2-certified 15W Wireless Charging-এর পাশাপাশি 30W USB-C Output রয়েছে। এছাড়াও এর Thermal Insulation ও উন্নত হিট ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়ার ব্যাংকটিকে দীর্ঘসময় ব্যবহারেও থান্ডা রাখতে সাহায্য করে।
  • Anker A1654 MagGo: এই মডেলটির 10,000mAh ক্যাপাসিটির পাশাপাশি এতে রয়েছে 15W Qi2 Wireless Charging এবং Two-way USB-C Fast Charging সাপোর্ট। এর ফলে একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যায়। এছাড়াও এর ActiveShield 2.0 Monitoring সিস্টেম ডিভাইসকে অতিরিক্ত গরম হওয়া ও ওভারচার্জিং থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

২। WiWU

স্টাইলিশ ডিজাইন, আধুনিকসব ফিচার এবং ভ্যালু-ফর-মানি ডিভাইসের জন্য WiWU বর্তমানে বাংলাদেশের তরুণ ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। বিশেষ করে পাওয়ার ব্যাংক ও মোবাইল অ্যাক্সেসরিজ সেগমেন্টে WiWU মূলত স্মার্ট চার্জিং, ট্রেন্ডি ডিজাইন, একাধিক ডিভাইস সাপোর্টের ওপর বেশি ফোকাস করে।

WiWU-এর পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত High-Speed USB-C Charging, Wireless Charging, Smart Protection Circuit এবং বড় ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়। পাশাপাশি ব্র্যান্ডটির অনেক মডেলেই Transparent Design, Informative Display বা Built-in Stand-এর মতো আধুনিক ফিচার দেখা যায়। চলুন WiWU-এর দুটি জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

  • WiWU Magnetic Power Bank 22.5W: এর USB-C এবং USB আউটপুটের মাধ্যমে স্মার্টফোন, ইয়ারবাড কিংবা অন্যান্য গ্যাজেট দ্রুত চার্জ করা যায়। পাশাপাশি এতে 15W Wireless Charging সাপোর্ট থাকায় MagSafe সাপোর্ট ডিভাইসেও সহজে ব্যবহার করা সম্ভব। এছাড়াও ডিভাইস ও ব্যাটারির নিরাপত্তা ভালোভাবে নিশ্চিত করতে এই মডেলে Intelligent Protection Circuit ব্যবহার করা হয়েছে। 
  • WiWU Wi-P010 Tank Series 145W: এই মডেলটির বিশাল 27,000mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং সর্বোচ্চ 145W আউটপুট থাকার কারণে এটি শুধু স্মার্টফোন নয়, বরং MacBook, Windows ল্যাপটপ বা অন্যান্য বড় ডিভাইসও সহজে চার্জ করতে পারে। বিশেষ করে এর Type-C1 Port-এর 100W Output হাই-পারফরম্যান্স ল্যাপটপ চার্জিংয়ের জন্য বেশ কার্যকর। পাশাপাশি একাধিক পোর্ট থাকায় একসাথে তিনটি ডিভাইস চার্জ করাও সম্ভব।

৩। Hoco

বাংলাদেশের মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেটে Hoco দীর্ঘদিন ধরেই পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। বিশেষ করে পাওয়ার ব্যাংক, চার্জার, ক্যাবল এবং অডিও অ্যাক্সেসরিজ সেগমেন্টে ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়। যাদের দীর্ঘসময় পাওয়ার ব্যাকআপের প্রয়োজন হয় এমন পরিস্থিতির জন্য নির্ভরযোগ্য পাওয়ার ব্যাংক দরকার, তাদের কাছে Hoco একটি বাস্তবসম্মত চয়েস হতে পারে।

Hoco-এর পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত বড় ব্যাটারি ক্যাপাসিটি, মাল্টিপল চার্জিং পোর্ট, ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট এবং সেফটি প্রোটেকশন ফিচার দেখা যায়। পাশাপাশি কিছু মডেলে ডিলপ্লে, ফ্লাসলাইট এবং ল্যাপটপ চার্জিং সাপোর্টও যুক্ত করা হয়েছে। Hoco-এর দুটি জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল হলোঃ 

  • Hoco MMJ-12 Plentiful 22.5W: এই পাওয়ার ব্যাংকটির বিশাল 50,000mAh ক্যাপাসিটির কারণে এটি স্মার্টফোন, ট্যাব কিংবা ছোট গ্যাজেট একাধিকবার চার্জ করতে সক্ষম। এতে থাকা 22.5W Fast Charging সাপোর্ট দ্রুত চার্জিং করে এবং 4টি USB-A পোর্ট এবং Type-C পোর্ট থাকার কারণে একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যায়। এই মডেলের অন্যতম ফিচার হলো এর LED লাইট, যা জরুরি পরিস্থিতিতে বেশ কাজে আসে। 
  • Hoco DB81A 65PD: এই মডেলটিতেও 50,000mAh ক্যাপাসিটির থাকার পাশাপাশি এতে Dual 65W Type-C PD Output রয়েছে, যা MacBook, Windows Laptop, Tablet এবং Flagship Smartphone দ্রুত চার্জ করতে সক্ষম। বিশেষ করে PD, PPS, QC, FCP ও AFC-এর মতো একাধিক Fast Charging Protocol সাপোর্ট থাকায় বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে এটি বেশ ভালোভাবে কাজ করে।

৪। Joyroom

আধুনিক গ্যাজেট অ্যাক্সেসরিজের জন্য Joyroom বর্তমানে বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ব্র্যান্ড। বিশেষ করে পাওয়ার ব্যাংক সেগমেন্টে Joyroom মূলত হাই স্পিড চার্জিং-এর ওপর বেশি জোর দেয়। সাধারণ স্মার্টফোনের পাশাপাশি ট্যাব, বা ল্যাপটপ চার্জিং-এর জন্যও নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ পাওয়ার যাবে এরকম বেশ কিছু পাওয়ার ব্যাংক মডেল তাদের রয়েছে।

Joyroom-এর পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত PD ফাস্ট চার্জিং, মাল্টি-পোর্ট আউটপুট, এবং Fireproof Safety Design ব্যবহার করা হয়। পাশাপাশি এদের বড় ক্যাপাসিটির মডেলগুলো তুলনামূলক কমপ্যাক্ট ও ট্রাভেল-ফ্রেন্ডলি ডিজাইন বজায় রাখার চেষ্টা করে। এবার চলুন Joyroom-এর দুটি জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল সংক্ষেপে দেখে আসি।

  • Joyroom JR-PBF05 Pro 65W: বিশাল 30,000mAh ক্যাপাসিটি এবং 65W Fast Charging সাপোর্ট থাকায় এটি সহজেই স্মার্টফোন, ট্যাবলেট এমনকি ল্যাপটপও দ্রুত চার্জ করতে সক্ষম। পাশাপাশি এতে থাকা 2টি Type-C Port এবং 1টি USB-A Port একইসাথে তিনটি ডিভাইস চার্জ করার সুবিধা দেয়। এছাড়াও Fireproof PC + ABS Material এবং একাধিক নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার ব্যাংকটিকে আরও নির্ভরযোগ্য ও নিরাপদ করে তুলেছে।
  • Joyroom JR-PBF04 65W: আগের মডেলটির থেকে কিছুটা কম অর্থাৎ 20,000mAh ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাংকটিতে 65W Two-way Fast Charging সাপোর্ট রয়েছে। পাশাপাশি এতে Dual Type-C Port থাকার কারণে ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনের সঙ্গে এর কানেক্টিভিটি বেশ ভালো। পাশাপাশি USB-A Port থাকার কারণে বিভিন্ন ধরনের গ্যাজেটও সহজে কানেক্ট করা যায়। 

৫। UGREEN

UGREEN মূলত একটি গ্লোবাল টেক-অ্যাক্সেসরিজ ব্র্যান্ড, যারা চার্জিং সল্যুশন, ডেটা ট্রান্সফার ডিভাইস এবং পাওয়ার ম্যানেজমেন্ট প্রোডাক্টের জন্য বেশ পরিচিত। পাওয়ার ব্যাংক সেগমেন্টে UGREEN-এর মূল ফোকাস থাকে স্মার্ট চার্জিং ইফিসিয়েন্সি এবং স্টেবল পাওয়ার ডেলিভারির উপর।

UGREEN-এর পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত USB Power Delivery (PD) সাপোর্ট, Smart Power Distribution, এবং Advanced Safety Protection দেখা যায়। বিশেষ করে ল্যাপটপ-গ্রেড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং অধুনিক পাওয়ার ম্যানেজমেন্টের কারণে ব্র্যান্ডটি প্রফেশনাল ইউজারদের কাছে অনেক বেশি জনপ্রিয়। চলুন UGREEN-এর দুটি পাওয়ার ব্যাংক মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

  • UGREEN PB502 30W Fast Charging: 10,000mAh ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাংকটি স্মার্টফোন ও ছোট গ্যাজেটগুলো দ্রুত চার্জ করতে সক্ষম। বিশেষ করে USB-C এবং USB-A ডুয়াল পোর্ট থাকার কারণে মাল্টিপল ডিভাইস চার্জিং করা যায়। এই মডেলের Passthrough Charging ফিচার দিয়ে পাওয়ার ব্যাংক চার্জ করার সময় একইসাথে অন্য ডিভাইসও চার্জ করা যায়। এছাড়াও এর Low-current device detection ফিচারের মাধ্যমে ইয়ারবাড বা স্মার্টওয়াচের মতো ডিভাইসও নিরাপদভাবে চার্জ করা যাবে।
  • UGREEN PB724 100W Fast Charging: এই মডেলটিতে 12000mAh ক্যাপাসিটি থাকা সত্ত্বেও এতে 100W পর্যন্ত Fast Charging সাপোর্ট রয়েছে, যা ল্যাপটপ, ট্যাবলেট এবং হাই-এন্ড স্মার্টফোন সহজেই চার্জ করতে সক্ষম। বিশেষ করে MacBook বা USB-C PD সাপোর্টেড ডিভাইসের জন্য এটি বেশ কার্যকর। পাশাপাশি USB-C Input 65W সাপোর্ট থাকায় পাওয়ার ব্যাংকটিকেও দ্রুত রিচার্জ করা যায়।

৬। Baseus

ডিজাইন, ইনোভেশন এবং প্রিমিয়াম ইউজার এক্সপেরিয়েন্স- এই তিনটি বিষয়কে একসাথে ভারসাম্য করার কারণে Baseus বর্তমানে পাওয়ার ব্যাংক মার্কেটে অন্যতম শক্তিশালী একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত। বিশেষ করে আধুনিক চার্জিং টেকনোলজির কারনে পাওয়ার ব্যাংকগুলো প্রফেশনাল ইউজার এবং নিয়মিত ভ্রমণকারীদের কাছে বেশ জনপ্রিয়। এই ব্র্যান্ডটি মূলত High Watt Fast Charging নিয়ে কাজ করে।

Baseus-এর পাওয়ার ব্যাংকগুলোতে BPS II Multi-protection Technology এবং Metal Body Design এর কারণে এগুলো দীর্ঘ সময় ব্যবহারে বেশ নিরাপদ। Baseus-এর জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল নিচে দেওয়া হলো।

  • Baseus Adaman Metal Digital Display: 20,000mAh ক্যাপাসিটি এবং 65W Max Output থাকার কারণে এটি সহজেই স্মার্টফোন, ট্যাবলেট এমনকি MacBook Pro-এর মতো ল্যাপটপও দ্রুত চার্জ করতে সক্ষম। বিশেষ করে USB-C PD আউইপুট 20V পর্যন্ত সাপোর্ট করায় হাই-পাওয়ার ডিভাইস চার্জিংয়ে এটি বেশ কার্যকর। পাশাপাশি USB-A ও Type-C মাল্টি আউটপুট থাকার কারণে একসাথে একাধিক ডিভাইস চার্জ করা যায়।
  • Baseus Elf 65W Digital Display: এই মডেলটিতেও 20,000mAh ক্যাপাসিটি এবং 65W PD Fast Charging সাপোর্ট রয়েছে। তবে এই মডেলের সবচেয়ে ইউনিক ফিচার হলো এর Built-in USB-C Cable। পাশাপাশি 4-device simultaneous চার্জিং সাপোর্ট থাকায় একাধিক ডিভাইস একসাথে চার্জ করা যাবে। এছাড়াও ফাস্ট ইনপুট চার্জিং থাকার কারণে পাওয়ার ব্যাংকটিও দ্রুত রিচার্জ করা যায়।

৭। Sharge

নতুন জেনারেশনের চার্জিং এক্সপেরিয়েন্সের জন্য Sharge বর্তমানে পাওয়ার ব্যাংক মার্কেটে একটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ব্র্যান্ড। বিশেষ করে তাদের আধুনিক ডিজাইন, কুলিং টেকনোলজি এবং MagSafe সাপোর্টেড ফাস্ট চার্জিং সল্যুশনের কারণে Sharge আলাদা পরিচিতি তৈরি করেছে। 

Sharge-এর পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত Advanced Thermal Management সিস্টেম ব্যবহার করা হয়। এর কিছু মডেলে কুলিং ফ্যান ব্যবহার করায় এই ব্র্যান্ডকে অন্য অনেক ব্র্যান্ড থেকে আলাদা করে তুলেছে। Sharge-এর দুটি জনপ্রিয় পাওয়ার ব্যাংক মডেল সংক্ষেপে আলোচনা করা হলো।

  • Sharge Flow Mini 2 22.5W: মাত্র 5000mAh ক্যাপাসিটি এবং 100 গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটি নিত্যদিনের ব্যবহারে খুবই সুবিধাজনক। এতে থাকা 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট দ্রুত পাওয়ার ডেলিভারি করে। এর সবচেয়ে ইউনিক ফিচার হলো Built-in USB-C Cable এবং Swappable USB-C & Lightning Connector, যা আলাদা ক্যাবল ছাড়াই iPhone ও Android দুই ধরনের ডিভাইসেই ব্যবহার করা যায়। 
  • Sharge Icemag Magnetic 10000mAh Active Cooling: হাই-পারফরম্যান্স iPhone ইউজারদের জন্য Sharge Icemag একটি কার্যকর সমাধান। 10,000mAh ক্যাপাসিটির পাশাপাশি এর Active Cooling System (8000 RPM Fan) চার্জিং চলাকালীন ডিভাইসের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর 20W USB-C Fast Charging দ্রুত ওয়্যার্ড চার্জিং সুবিধা দেয়। এছাড়াও এতে Strong 10N Magnetic Force থাকায় মুভমেন্টের সময়ও চার্জিং ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।

পরিশেষে

সব মিলিয়ে দেখা যায় এই আর্টিকেলে উল্লেখ করা প্রতিটি ব্র্যান্ডই আলাদা আলাদা চাহিদা টার্গেট করে তাদের পণ্য ডিজাইন করে। কেউ ফোকাস করছে আল্ট্রা-ফাস্ট চার্জিং ও ল্যাপটপ সাপোর্টে, কেউ আবার কমপ্যাক্ট ডিজাইন, ম্যাগনেটিক চার্জিং বা দীর্ঘ ব্যাকআপে। তাই আপনার লাইফস্টাইল আর ডিভাইস অনুযায়ী পছন্দের পাওয়ার ব্যাংক ব্যান্ড বেছে নিন।

বিশ্বস্ত ব্র্যান্ডের অরিজিনাল পাওয়ার ব্যাংক কিনুন Apple Gadgets থেকে। এখানে পাবেন সেরা প্রাইস, দ্রুত ডেলিভারি, একাধিক পেমেন্ট সুবিধা এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই এখনই আপনার পছন্দের পাওয়ার ব্যাংকটি অর্ডার করুন Apple Gadgets থেকে।

Similar Posts