৩ হাজার টাকার মধ্যে বাজার সেরা স্মার্ট ওয়াচ

৩ হাজার টাকার মধ্যে বাজার সেরা স্মার্ট ওয়াচ!

অনেকের ধারণা, ভালো ফিচারের স্মার্টওয়াচ মানেই অনেক বেশি বাজেট। কিন্তু বাস্তবে ৩ হাজার টাকার মধ্যেও এখন বাজারে বেশ চমৎকার কিছু স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে প্রিমিয়াম, ফিচারেও বেশ স্মার্ট এবং ডেইলি ইউজে দারুণ কার্যকর।

বিশেষ করে যারা প্রথমবার স্মার্টওয়াচ কিনতে চান, কিংবা কম বাজেটের মধ্যে স্টাইলিশ ও ফিচারসমৃদ্ধ একটি ঘড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ব্লগে আমরা ৩ হাজার টাকার মধ্যে বাজার সেরা স্মার্ট ওয়াচ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কোন মডেলটি ডিসপ্লের দিক থেকে এগিয়ে, কোনটিতে ভালো ব্যাটারি আর কোনটি ডেইলি ইউজে বেশি সুবিধাজনক তার সবকিছুই সহজ ভাষায় তুলে ধরা হলো।

১। Colmi P78 AMOLED Smart Watch

ফিচারবিস্তারিত
ব্লুটুথBluetooth v5.2 | Bluetooth Calling: Yes
ডিসপ্লেFull Screen Touch AMOLED 
ডিসপ্লে সাইজ1.952 inch | 410 x 502 pixels 
ব্যাটারি340 mAh | Approx. 5 ~ 7 Days 
ওয়াটার ও সুয়েট রেজিস্ট্যান্সIP67 

বাজেট রেঞ্জে AMOLED ডিসপ্লে এবং স্টাইলিশ কার্ভড ডিজাইন একসাথে পেতে চাইলে COLMI P78 নিঃসন্দেহে বেশ দারুণ একটি অপশন। এই স্মার্টওয়াচের সবচেয়ে বড় আকর্ষণই হলো এর ১.৯২ ইঞ্চির Full Screen AMOLED ডিসপ্লে। এতে 410 × 502 পিক্সেল রেজুলেশন এবং 98% Adobe RGB কভারেজ থাকায় ডিসপ্লের কালার, কনট্রাস্ট ও শার্পনেস বেশ ভালো পাওয়া যাবে। ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্ট ভালো থাকে। এছাড়াও Spirit Island UI ব্যবহার করার কারণে ইন্টারফেসটাও অনেক স্মুথ।

পারফরম্যান্সের দিক থেকেও এই মডেলটি যথেষ্ট এগিয়ে। এতে ব্যবহার করা হয়েছে REALTEK8763E চিপসেট এবং Bluetooth v5.2 কানেক্টিভিটি। এর পাশাপাশি Voice Assistant সাপোর্ট থাকায় দৈনন্দিন কাজেও বাড়তি সুবিধা পাওয়া যাবে।

হেলথ ট্র্যাকিং ফিচারের দিক থেকেও COLMI বেশ ভালো ফোকাস দিয়েছে। এতে রয়েছে Heart Rate Monitoring, SpO2, Sleep Tracking, Blood Pressure Monitoring এবং Women’s Health ফিচার। যারা প্রতিদিনের ফিটনেস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়মিত ট্র্যাক করতে চান, তাদের জন্য এই ফিচারগুলো বেশ কাজের। এছাড়া Breath Training এবং Health Reminder এর মতো স্মার্ট ফিচারও এতে যুক্ত করা হয়েছে।

স্পোর্টস ও অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের জন্য এতে রয়েছে ১০০+ Sports Modes। হাঁটা, দৌড়ানো, সাইক্লিং কিংবা জিমসহ বিভিন্ন ধরনের ওয়ার্কআউট খুব সহজেই ট্র্যাক করা যায়। ওয়াচটিতে IP67 ওয়াটার ও সুয়েট রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া এতে থাকা On Wrist Flashlight ফিচারটিও বেশ কাজের।

ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 340mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে প্রায় ৫ থেকে ৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি ২-পিন ম্যাগনেটিক চার্জিং সিস্টেমের মাধ্যমে চার্জ করাও বেশ সহজ। মোটের ওপর, ডিসপ্লে, ডিজাইন, এবং স্মার্ট ফিচার মিলিয়ে COLMI P78 কে এই বাজেটের মধ্যে বেশ প্রিমিয়াম একটি স্মার্টওয়াচ বলা যায়।

২। oraimo Watch 4 Plus OSW-801 Smart Watch

ফিচারবিস্তারিত
ব্লুটুথBluetooth v5.2 | Bluetooth Calling: Yes
ডিসপ্লেTFT | 2.5D Curved Display 
ডিসপ্লে সাইজ2.01 inch | 240 x 282 pixel   
ব্যাটারি300 mAh | 7 Days (Typical Use)  
ওয়াটার ও সুয়েট রেজিস্ট্যান্সIP68

যারা স্মার্টওয়াচে বড় ডিসপ্লের সাথে Bluetooth Calling খুঁজছেন, তাদের জন্য oraimo Watch 4 Plus বেশ ভালো একটি চয়েস হতে পারে। বিশেষ করে বাজেট অনুযায়ী এর ডিজাইন এবং ইউজার এক্সপেরিয়েন্স অনেকটাই প্রিমিয়াম ওয়াচগুলোর মতো। এছাড়াও ঘড়িটির 2.5D Curved ডিসপ্লে ডিজাইন পুরো লুকটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০১ ইঞ্চির বড় TFT ডিসপ্লে। এই ডিসপ্লেতে Anti Oil এবং Fingerprint কোটিং থাকায় সহজে দাগ পড়ে না এবং দীর্ঘক্ষণ ব্যবহারেও স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।

Bluetooth Calling ফিচারের কারণে আপনার ফোন পকেটে বা ব্যাগে থাকলেও সরাসরি ঘড়ি থেকেই কল রিসিভ কিংবা ডায়াল করতে পারবেন। এছাড়া এতে Quick Reply এবং ১০০ পর্যন্ত কন্টাক্ট সেভ করার সুবিধাও রয়েছে, যা এই বাজেটে বেশ চমৎকার একটি ফিচার বলা যায়। আর কানেক্টিভিটিতে Bluetooth v5.2 ব্যবহার করায় কানেকশনও যথেষ্ট স্থির থাকবে।

ফিটনেস ও হেলথ ফিচারের দিক থেকেও oraimo Watch 4 Plus বেশ ভালো প্যাকেজ দিচ্ছে। এতে Heart Rate, Blood Oxygen, Respiratory Rate এবং ২৪ ঘণ্টার Health Monitoring সাপোর্ট রয়েছে। যারা প্রতিদিনের অ্যাক্টিভিটি ও শরীরের অবস্থা ট্র্যাক করতে চান, তাদের জন্য এই ফিচারগুলো যথেষ্ট উপযোগী হবে। এছাড়াও এর Daily Health Reminder ফিচারটি স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের কাছে বেশ কাজের মনে হতে পারে।

স্পোর্টস লাভারদের জন্য এতে রয়েছে ১০০+ Sports Modes। হালকা ওয়াকিং থেকে শুরু করে রানিং বা জিম সেশনসহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। পাশাপাশি IP68 ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় বৃষ্টি বা ঘামের মধ্যেও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়া Torch Screen, One Click Photography এবং SOS Contact এর মতো স্মার্ট ফিচারগুলো আপনাকে দৈনন্দিন ব্যবহারে বাড়তি কিছু সুবিধা দেবে।

এই স্মার্টওয়াচটির 300mAh ব্যাটারি সাধারণ ব্যবহারে প্রায় ৭ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এমনকি কলিং ফিচারে হেভী ইউজের ক্ষেত্রেও বেশ কয়েকদিন স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- Best SmartWatch Under 5000 in Bangladesh

৩। Hoco Y39 Bluetooth Calling Smart Watch

ফিচারবিস্তারিত
ব্লুটুথBluetooth v5.2 | Bluetooth Calling: Yes 
ডিসপ্লেIPS 
ডিসপ্লে সাইজ1.85 inch | Resolution: HD 
ব্যাটারি280 mAh | Up to 6 days   
ওয়াটার ও সুয়েট রেজিস্ট্যান্সIP67

কম বাজেটের মধ্যে Bluetooth Calling এবং ভালো ব্যাটারি ব্যাকআপের কারণে এই ঘড়িটি বেশ জনপ্রিয় একটি মডেল। এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চির HD IPS ডিসপ্লে। ডিসপ্লেটি যথেষ্ট বড় এবং IPS প্যানেল হওয়ায় কালার ও ভিউয়িং অ্যাঙ্গেল বেশ ভালো। বিশেষ করে দিনের আলোতেও স্ক্রিনের কনটেন্ট সহজেই দেখা যায়।

কানেক্টিভিটির জন্য এতে ব্যবহার করা হয়েছে Bluetooth 5.2। এর Bluetooth Calling ফিচারটির জন্য ফোন হাতে না থাকলেও সরাসরি ঘড়ি থেকেই কল রিসিভ, কথা বলা এবং ডায়াল করা যায়। পাশাপাশি এতে Calls, SMS এবং বিভিন্ন অ্যাপ নোটিফিকেশনও আসবে।

হেলথ ও ফিটনেস ফিচারের ক্ষেত্রেও Hoco Y39 প্রয়োজনীয় বেশ কিছু সেন্সর দিয়েছে। এতে রয়েছে Heart Rate Monitoring, SpO₂ Tracking এবং Sleep Monitoring। যারা প্রতিদিনের বেসিক হেলথ ডাটা ট্র্যাক করতে চান, তাদের জন্য এই ফিচারগুলো বেশ কার্যকর। পাশাপাশি Multi-Sport Tracking থাকার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মনিটর করা যায়।

ডিজাইনের দিক থেকে ওয়াচটিতে ব্যবহার করা Silicone Strap দীর্ঘক্ষণ ব্যবহারেও বেশ আরামদায়ক মনে হবে। ওয়াটার রেজিস্ট্যান্সে IP67 রেটিং থাকায় ঘাম বা হালকা বৃষ্টির মধ্যেও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

ব্যাটারি ব্যাকআপের দিক থেকে স্মার্টওয়াচটির 280mAh ব্যাটারি সাধারণ ব্যবহারে প্রায় ৫ থেকে ৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে, তবে এর স্ট্যান্ডবাই টাইম আরও বেশি। পাশাপাশি চার্জিং এর জন্য ম্যাগনেটিক চার্জিং সিস্টেম থাকায় চার্জ করাও বেশ সহজ।

৪। WiWU SW05 Smart Watch

ফিচারবিস্তারিত
ব্লুটুথBluetooth v5.2 | Bluetooth Calling: No
ডিসপ্লেHD TFT
ডিসপ্লে সাইজ2.0-inch | Resolution: 320*385 
ব্যাটারি410 mAh | Multiple days  
ওয়াটার ও সুয়েট রেজিস্ট্যান্সIP68

যারা দৈনন্দিন ব্যবহারে টেকসই একটি ডিভাইস চান, তাদের জন্য WiWU SW05 বেশ ভালো একটি অপশন হতে পারে। সাধারণ স্লিম ডিজাইনের স্মার্টওয়াচের তুলনায় এই মডেলটি দেখতে অনেকটাই স্পোর্টি টাইপ ফিল দেয়। ফলে যারা আউটডোর ইউজ বা রাফ ব্যবহারের জন্য একটি ঘড়ি খুঁজছেন, তাদের কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হবে।

এই স্মার্টওয়াচটিতে রয়েছে ২.০ ইঞ্চির বড় HD TFT ডিসপ্লে, যার 320 × 385 রেজুলেশনের কারণে স্ক্রিনে কনটেন্ট যথেষ্ট ক্লিয়ার দেখা যায়। দিনের আলোতেও ডিসপ্লেটির ভিজিবিলিটি বেশ ভালো পাওয়া যায়।

এই ওয়াচটির ডিজাইনের অন্যতম আকর্ষণ হলো এর Rugged Build Quality। এই ঘড়িটির বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ছোটখাটো ধাক্কা বা দৈনন্দিন রাফ ইউজ সহজেই সামলাতে পারে। তাই যারা বাইক রাইডিং, ট্রাভেলিং বা আউটডোর অ্যাক্টিভিটির সময় স্মার্টওয়াচ ব্যবহার করেন, তাদের জন্য এই ধরনের বিল্ড বেশ উপযোগী। 

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Bluetooth 5.2, যা দিয়ে কল, মেসেজ বা বিভিন্ন অ্যাপ নোটিফিকেশন ঘড়িতেই দেখা যাবে। পাশাপাশি এতে থাকা মাল্টিপল Watch Faces ফিচার দিয়ে চাইলে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের ওয়াচ ফেস ব্যবহার করা যাবে।

ফিটনেস ও ডেইলি অ্যাক্টিভিটির জন্য এতে মাল্টিপল Sports Modes যুক্ত করা হয়েছে। নিয়মিত হাঁটা, বা সাধারণ এক্সারসাইজ ট্র্যাক করার জন্য এটি বেশ কার্যকর। ওয়াটার রেজিস্ট্যান্সে থাকছে IP68 রেটিং।

ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে WiWU SW05 বেশ এগিয়ে। এতে রয়েছে 410mAh বড় ব্যাটারি, যা এই বাজেটে তুলনামূলক ভালো ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি Type-C চার্জিং সাপোর্ট থাকায় চার্জিও অনেক দ্রুত হবে। মূলত প্রতিদিনের রাফ ইউজ এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের কারণে WiWU SW05 কে এই লিষ্টের আলাদা একটি স্মার্টওয়াচ বলা যেতে পারে।

আরও পড়ুন- Best Smartwatch Under 10000

৫। Zeblaze Btalk 3 Plus Calling Smart Watch

ফিচারবিস্তারিত
ব্লুটুথBluetooth v5.2 | Bluetooth Calling: Yes 
ডিসপ্লে2.5D Curved Glass 
ডিসপ্লে সাইজ1.39-Inch Display | 360×360 Pixels 
ব্যাটারি260 mAh | Typical usage mode gose up to: 14 days  

কম বাজেটের মধ্যে যদি একটু প্রিমিয়াম ডিজাইন, স্মার্ট রাউন্ড ডায়াল এবং হালকা ওজনের একটি স্মার্টওয়াচ খুঁজে থাকেন, তাহলে Zeblaze Btalk 3 Plus বেশ ভালো একটি চয়েস হতে পারে। বিশেষ করে এর স্লিম বডি এবং ক্লাসিক রাউন্ড ডিসপ্লে ডিজাইন হাতের কব্জিতে এক ধরনের প্রিমিয়াম ঘড়ির অনুভূতি দেয়।

এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৩৯ ইঞ্চির রাউন্ড ডিসপ্লে, 360×360 রেজুলেশন এবং 2.5D Curved Glass প্রোটেকশন। ডিসপ্লেটি ছোট হলেও শার্পনেস এবং কালার রিপ্রেজেন্টেশন বেশ ভালো। যারা ক্লাসিক ওয়াচ ফেস পছন্দ করেন, তাদের জন্য এই রাউন্ড ডিজাইনটা ভিজ্যুয়ালি অনেক বেশি প্রিমিয়াম মনে হবে। পাশাপাশি 300+ Watch Faces দিয়ে প্রতিদিন নতুন লুক ব্যবহার করা যাবে। 

এই ওয়াচটিতেও Bluetooth v5.2 কানেক্টিভিটি থাকার কারণে কলিং ও নোটিফিকেশন পাবেন এবং সরাসরি ঘড়ি থেকেই কল রিসিভ করতে পারবে, যার ভয়েস ক্ল্যারিটিও যথেষ্ট ভালো। 

হেলথ ট্র্যাকিং ফিচারের দিক থেকেও Zeblaze Btalk 3 Plus-এ রয়েছে Heart Rate Monitoring, SpO₂ Measurement এবং Sleep Analysis। পাশাপাশি Breathing Training এবং Women’s Health ট্র্যাকিংয়ের মতো অ্যাডভান্সড ফিচারও যুক্ত করা হয়েছে। এছাড়াও 100+ Sports Modes থাকার কারণে রানিং, সাইক্লিং বা হাইকিংসহ বিভিন্ন অ্যাক্টিভিটি সহজেই ট্র্যাক করা যায়।

ডিজাইনের ক্ষেত্রে এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো এর হালকা ওজন এবং আরামদায়ক ফিটিং। মাত্র 22.7 গ্রাম ওজন হওয়ায় দীর্ঘ সময় পরলেও হাতে কোনো ভারী অনুভূতি হয় না। বিশেষ করে যারা সারাদিন স্মার্টওয়াচ পরে থাকেন তাদের জন্য এর 12.1mm সুপার স্লিম বডি এবং সফট সিলিকন স্ট্র্যাপ যথেষ্ট আরামদায়ক।

এই ওয়াচের 260mAh ব্যাটারিতে সাধারণ ব্যবহারে প্রায় ৭ থেকে ১৪ দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে এবং মাত্র দেড় ঘণ্টার মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়। মূলত, ক্লাসিক ডিজাইন আর লাইটওয়েট বডিসহ স্মার্টসব ফিচার মিলিয়ে Zeblaze Btalk 3 Plus এই বাজেটে যথেষ্ট প্রিমিয়াম ফিল দেওয়া স্মার্টওয়াচ হিসেবে আলাদা জায়গা করে নিয়েছে।

পরিশেষে

সব মিলিয়ে ৩ হাজার টাকার মধ্যে এখন এমন অনেক স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে, যেগুলো শুধু দেখতে স্টাইলিশই না, বরং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ স্মার্ট ও ফিচারসমৃদ্ধ। এই তালিকায় প্রায় সব ধরনের ব্যবহারকারীর জন্যই ভালো কিছু অপশন রয়েছে। তাই নিজের প্রয়োজন এবং ব্যবহার অনুযায়ী পছন্দের মডেলটি বেছে নিন।

অরিজিনাল এবং অথেনটিক স্মার্টওয়াচ কিনতে ভিজিট করতে পারেন Apple Gadgets ওয়েবসাইটে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই গ্যাজেট প্ল্যাটফর্মে পাবেন বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের বিভিন্ন স্মার্টওয়াচ, সাথে থাকছে বিশ্বস্ত কাস্টমার সাপোর্ট, রিজনেবল প্রাইস এবং নির্ভরযোগ্য সার্ভিস। তাই আপনার পছন্দের স্মার্টওয়াচটি আজই অর্ডার করুন এবং স্মার্ট লাইফস্টাইলকে আরও স্টাইলিশ ও সহজ করে তুলুন। 

Similar Posts