Vertech এখন AG Computers : নতুন নামে, আরও বড় পরিসরে
আপনাদের অনেকের কাছেই Vertech একটি পরিচিত নাম। ভালো মানের ল্যাপটপ কেনার কথা উঠলেই Vertech-এর নাম চলে আসে। সেই Vertech-ই এখন নতুন পরিচয়ে এসেছে AG Computers নামে।
নাম বদলের পাশাপাশি আমাদের বেড়েছে পণ্যের পরিধিও। আগে Vertech মূলত ল্যাপটপ নিয়ে কাজ করলেও, AG Computers-এ এখন পাওয়া যাবে কম্পিউটারের প্রায় সব ধরনের পণ্য। প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, RAM, SSD, পাওয়ার সাপ্লাই, মনিটর, UPS থেকে শুরু করে নানা ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ, সবই এখন পাবেন এক ছাদের নিচে। অর্থাৎ, আপনার চাহিদামতো ডেস্কটপ কম্পিউটার সেটআপ করতে আপনাকে আর কোথাও যেতে হবেনা, সব কিছুই পেয়ে যাবেন AG Computers- এ।
Vertech-কে যারা এতদিন আপন করে নিয়েছেন, তাদের সেই আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়েই AG Computers আরও বড় পরিসরে সেবা দেওয়ার পথে এগোচ্ছে। তাই আপনি যদি Vertech-এর খোঁজে এসে থাকেন, তাহলে নিশ্চিন্তে AG Computers-এ চলে আসুন। একই বিশ্বাস, আরও বড় সংগ্রহ এবং আরও ভালো টেক শপিংয়ের অভিজ্ঞতা নিয়ে আমরা আছি আপনাদের পাশে।
নাম পরিবর্তন হলেও আমাদের শোরুমের ঠিকানায় কোনো পরিবর্তন আসেনি। আপনারা আগের মতোই Bashundhara City Shopping Complex এবং Multiplan Center-এর একই শোরুমে এসে AG Computers-এর সব পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন।
আমাদের শোরুমের ঠিকানা:
- Bashundhara City Shopping Complex
- লেভেল ৫, ব্লক A, শপ ০৪-০৫
- Multiplan Center
- লেভেল ৫, শপ ৫৩৮

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
