কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো

কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো | সেরা ১০ ব্র্যান্ডের তালিকা

নতুন ফ্রিজ কেনার সময় বেশিরভাগ মানুষের মাথায় প্রথমেই যে প্রশ্নটি আসে, তা হলো- কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো? বাজারে LG, Samsung, Walton, Minister-সহ অসংখ্য ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায়। প্রতিটি ব্র্যান্ডই আলাদা আলাদা ফিচারের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করছে।

এই আর্টিকেলে বাংলাদেশের বাজারে জনপ্রিয় ১০টি ফ্রিজ ব্র্যান্ডের বিশেষত্ব, কুলিং প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়ী ফিচারসহ একাধিক বিষয় সহজভাবে তুলে ধরা হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো এবং আপনার পরিবারের জন্য কোন ব্র্যান্ডটি হতে পারে সেরা পছন্দ। 

১। LG

LG বিশ্বের অন্যতম পরিচিত ও বিশ্বস্ত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, আর ফ্রিজের ক্ষেত্রে ব্র্যান্ডটি মূলত আধুনিক প্রযুক্তি, নির্ভরযোগ্য কুলিং পারফরম্যান্স এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে আসছে। LG-এর ফ্রিজগুলোতে সাধারণত ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হয়, যা প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ কমাতে এবং তুলনামূলকভাবে স্থির কুলিং বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি Multi Air Flow-এর মতো কুলিং সিস্টেম ফ্রিজের বিভিন্ন অংশে ঠান্ডা বাতাস ছড়িয়ে খাবারকে সতেজ রাখতে সহায়তা করে।

ডিজাইনের দিক থেকেও LG বিভিন্ন ধরনের পরিবারের প্রয়োজন অনুযায়ী ফ্রিজ তৈরি করে থাকে। ছোট পরিবারের জন্য কমপ্যাক্ট মডেল থেকে শুরু করে বড় পরিবারের জন্য বেশি ধারণক্ষমতার ফ্রিজ, পাশাপাশি ডাবল ডোর ও আধুনিক স্মার্ট ফিচারযুক্ত মডেলও পাওয়া যায়। Door Cooling+, Smart Diagnosis এবং বিভিন্ন মডেলে Hygiene Fresh-এর মতো প্রযুক্তি একজন ব্যবহারকারীর দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলে। তাই যারা দীর্ঘদিনের জন্য একটি নির্ভরযোগ্য ফ্রিজের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও ভালো কুলিং পারফরম্যান্স চান, তাদের জন্য LG নিঃসন্দেহে একটি অন্যতম সেরা ব্র্যান্ড চয়েস।

২। Samsung 

Samsung বিশ্বের অন্যতম পরিচিত ইলেকট্রনিক্স ব্র্যান্ড, আর ফ্রিজের ক্ষেত্রে ব্র্যান্ডটি আধুনিক প্রযুক্তি, এবং ব্যবহারকারীর দৈনন্দিন সুবিধার ওপর বিশেষ গুরুত্ব দেয়। Samsung-এর ফ্রিজগুলোতে সাধারণত Digital Inverter Technology ব্যবহার করা হয়, যা প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের গতি পরিবর্তন করে স্থির কুলিং বজায় রাখে। এছাড়া All-Around Cooling-এর মতো প্রযুক্তি ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস সমানভাবে ছড়িয়ে খাবারকে দীর্ঘসময়ধরে সতেজ রাখতে সহায়তা করে।

Samsung-এর ফ্রিজে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধারণক্ষমতা, ডোর কনফিগারেশন ও আধুনিক ফিচারের অপশন পাওয়া যায়। কিছু মডেলে SpaceMax Technology ব্যবহার করে বাইরের আকার খুব বেশি না বাড়িয়েও ভেতরে বেশি স্টোরেজ স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আবার Family Hub-এর মতো স্মার্ট ফিচারযুক্ত মডেলগুলো আধুনিক স্মার্ট হোমে বেশ উপযোগী। সব মিলিয়ে, যারা ভালো কুলিং পারফরম্যান্সের পাশাপাশি স্মার্ট ফিচারকে গুরুত্ব দেন, তাদের জন্য Samsung অত্যন্ত আকর্ষণীয় ফ্রিজ ব্র্যান্ড।

৩। Walton

Walton বাংলাদেশের অন্যতম পরিচিত ও জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড, আর ফ্রিজের বাজারে দেশীয় ব্র্যান্ড হিসেবে এর শক্ত অবস্থান রয়েছে। Walton-এর ফ্রিজগুলো মূলত ভালো কুলিং পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বিস্তৃত মডেল অপশনের জন্য জনপ্রিয়। ছোট পরিবার থেকে শুরু করে বড় পরিবারের জন্য বিভিন্ন ধারণক্ষমতার ফ্রিজের পাশাপাশি নানা দামের রেঞ্জেও Walton-এর মডেল পাওয়া যায়।

Walton-এর অনেক ফ্রিজে Inverter Technology ব্যবহার করা হয়, যা প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে এবং স্থির কুলিং বজায় রাখে। পাশাপাশি No Frost Technology-এর মতো ফিচার থাকায় ফ্রিজের ভেতরে বরফ জমার ঝামেলা কমে যায়।  এছাড়াও বিভিন্ন মডেলে ভিন্ন ভিন্ন স্টোরেজ স্পেস এবং কার্যকর ফিচার থাকায় Walton ফ্রিজগুলো যেকোনো ধরণের পরিবারে ব্যবহারের জন্য বেশ উপযোগী। দেশীয় ব্র্যান্ডের ওপর আস্থা রেখে ভালো পারফরম্যান্স, সহজলভ্য সার্ভিস এবং বিভিন্ন বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য ফ্রিজ চাইলে Walton একটি বাস্তবসম্মত ব্র্যান্ড চয়েস হবে।

৪। Minister

Minister বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স বাজারে একটি পরিচিত দেশীয় ব্র্যান্ড, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে আধুনিক ফিচার ও ভালো কুলিং পারফরম্যান্স দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। Minister-এর ফ্রিজগুলোতে সাধারণত বিভিন্ন ধারণক্ষমতার অপশন এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি পাওয়া যায়। এর অনেক মডেলে Inverter Technology ব্যবহার করা হয়।

Minister-এর ফ্রিজে No Frost Technology, Multi Air Flow এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেসের মতো ফিচার থাকায় এগুলো দৈনন্দিন পারিবারিক ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক। এছাড়াও ছোট পরিবার থেকে শুরু করে বড় পরিবারের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারের মডেল বেছে নেওয়ার সুযোগ রয়েছে। যারা দেশীয় ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা, সহজলভ্য সার্ভিস এবং বাজেটের মধ্যে ভালো কুলিং পারফরম্যান্স চান, তাদের জন্য Minister একটি আকর্ষণীয় ফ্রিজ ব্র্যান্ড হতে পারে।

৫। MyOne

MyOne বাংলাদেশের একটি পরিচিত দেশীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যা মূলত সাশ্রয়ী দামের মধ্যে ভালো কুলিং পারফরম্যান্স ও নানাবিধ ফিচার অফার করে। MyOne-এর ফ্রিজগুলোতে বিভিন্ন ধারণক্ষমতা ও ডিজাইনের মডেল পাওয়া যায়, ফলে ছোট পরিবার থেকে শুরু করে বড় পরিবারের প্রয়োজন অনুযায়ী ফ্রিজ বেছে নেওয়ার সুযোগ থাকে। আবার অনেক মডেলে Inverter Technology ব্যবহার করা হয়।

এছাড়া MyOne-এর বিভিন্ন ফ্রিজে No Frost Technology, Multi Air Flow এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেসের মতো ব্যবহারিক সুবিধা পাওয়া যায়। No Frost প্রযুক্তি ফ্রিজের ভেতরে অতিরিক্ত বরফ জমার ঝামেলা কমায়, আর Multi Air Flow বিভিন্ন অংশে ঠান্ডা বাতাস ছড়িয়ে কুলিং আরও সমান রাখতে সাহায্য করে। যারা বাজেটের মধ্যে আধুনিক ফিচার, ভালো কুলিং পারফরম্যান্স এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি দীর্ঘমেয়াদি ফ্রিজ খুঁজছেন, তাদের জন্য MyOne একটি ভালো ব্র্যান্ড চয়েস হতে পারে।

৬। Haier

Haier চীনের একটি বিশ্বখ্যাত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যা ফ্রিজসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। ফ্রিজের ক্ষেত্রে Haier উন্নত উন্নত কুলিং প্রযুক্তি, বড় স্টোরেজ স্পেস এবং বিদ্যুৎ সাশ্রয়ী কম্প্রেসর প্রযুক্তির ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশের বাজারে Haier-এর বিভিন্ন মডেলে Twin Inverter Technology, 360° Precise Cooling, No Frost Cooling এবং বিভিন্ন ধরনের Freshness Zone-এর মতো ফিচার পাওয়া যায়। বাংলাদেশে Haier-এর অন্যতম সুবিধা হলো এর নিজস্ব আফটার-সেলস সার্ভিস ব্যবস্থা। এদের ফ্রিজের ক্ষেত্রে ফ্রি ওয়ারেন্টি সার্ভিসের আওতায় অন-সাইট সার্ভিসও পাওয়া যাবে। 

৭। Hitachi

Hitachi জাপানের একটি বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যারা ফ্রিজের ক্ষেত্রে শক্তিশালী কুলিং, বিদ্যুৎ সাশ্রয় এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেয়। Hitachi-এর অন্যতম বিশেষত্ব হলো Inverter × Dual Fan Cooling প্রযুক্তি, যেখানে ফ্রিজ ও ফ্রিজার অংশের জন্য আলাদা ফ্যান ব্যবহার করা হয়। ফলে দুই কম্পার্টমেন্টে প্রয়োজন অনুযায়ী আলাদা করে কুলিং নিয়ন্ত্রণ করা যায় এবং ঠান্ডা বাতাস আরও কার্যকরভাবে ছড়িয়ে পড়ে। পাশাপাশি Eco Thermo Sensor তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করে কুলিং সামঞ্জস্য করতে সাহায্য করে, যা ভালো কুলিংয়ের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েও ভূমিকা রাখে।

Hitachi-এর বিভিন্ন মডেলে No Frost, R-600a Eco-Friendly Refrigerant, Nano Titanium বা Triple Power Filter, Moisture Guard Vegetable Compartment এবং Tempered Glass Shelves-এর মতো ফিচার পাওয়া যায়। কিছু প্রিমিয়াম মডেলে Selectable Zone, Vacuum Compartment, Automatic Ice Maker এবং Long Cool Keeper-এর মতো বিশেষ সুবিধাও রয়েছে। এমনকি নির্দিষ্ট কিছু মডেল ভোল্টেজের ওঠানামার মধ্যেও স্ট্যাবিলাইজার ছাড়াই ফ্রিজ চলতে সক্ষম। 

৮। Vision

Vision বাংলাদেশের অন্যতম পরিচিত দেশীয় হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যা RFL-এর অধীনে পরিচালিত এবং ফ্রিজের বাজারে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান তৈরি করেছে। ব্র্যান্ডটির অন্যতম বড় সুবিধা হলো বিভিন্ন ধরনের পরিবারের প্রয়োজন অনুযায়ী মডেলের বৈচিত্র্য। সিঙ্গেল ডোর, ডাবল ডোর, বটম মাউন্ট, সাইড-বাই-সাইড থেকে শুরু করে মিনি ফ্রিজ ও বড় ধারণক্ষমতার মডেলও পাওয়া যায়।

Vision-এর বিভিন্ন ফ্রিজে Inverter Compressor, No Frost Cooling, Multi Air Flow, 100% Copper Condenser এবং পরিবেশবান্ধব R600a Refrigerant-এর মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখে শক্তিশালী কুলিং সিস্টেম এবং ভালো এনার্জি এফিশিয়েন্সির ওপরও ব্র্যান্ডটি গুরুত্ব দেয়।

Vision-এর অনেক মডেলে Anti-Bacterial Gasket, Food Grade Plastic Liner, Tempered Glass Shelves, Low Noise Compressor এবং Interior LED Light-এর মতো ব্যবহারিক ফিচারও রয়েছে। আবার বড় মডেলগুলোতে Side-by-Side Door, বিশাল স্টোরেজ স্পেস, বড় ফ্রিজার কম্পার্টমেন্ট এবং কিছু মডেলে External Water Dispenser ও Twist Ice Maker-এর মতো সুবিধা পাওয়া যায়।

৯। Singer

Singer বাংলাদেশের অন্যতম পুরোনো ও পরিচিত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড। এদের ফ্রিজগুলোতেও Inverter Technology ব্যবহার করা হয়। পাশাপাশি No Frost Technology, Multi Air Flow এবং দ্রুত কুলিংয়ের মতো ফিচার থাকায় ফ্রিজের বিভিন্ন অংশে ঠান্ডা বাতাস সমানভাবে পৌঁছাতে পারে। এছাড়াও বিভিন্ন ক্যাপাসিটি ও ডোর কনফিগারেশনের মডেল থাকায় ছোট পরিবার থেকে শুরু করে বড় পরিবারের প্রয়োজন অনুযায়ী ফ্রিজ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

Singer-এর ফ্রিজে Digital Temperature Control, LED Interior Light, Tempered Glass Shelves, Anti-Bacterial Gasket এবং বড় স্টোরেজ কম্পার্টমেন্টের মতো ব্যবহারিক সুবিধা পাওয়া যায়। কিছু মডেলে Convertible Zone-এর মতো সুবিধা থাকায় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অংশের তাপমাত্রা পরিবর্তন করা যায়।

১০। Hisense

Hisense চীনের একটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আন্তর্জাতিক ইলেকট্রনিক্স ব্র্যান্ড। Hisense-এর অনেক ফ্রিজেও Inverter Compressor পাবেন। এছাড়া Multi Air Flow ও Total No Frost প্রযুক্তি ফ্রিজের বিভিন্ন অংশে ঠান্ডা বাতাস সমানভাবে ছড়িয়ে দেয় এবং ভেতরে অতিরিক্ত বরফ জমার ঝামেলা কমায়।

Hisense-এর প্রিমিয়াম মডেলগুলোতে Multi Door Design, Convertible Zone, My Fresh Choice এবং Metal-Tech Cooling-এর মতো বিশেষ ফিচার পাওয়া যায়। এর Convertible Zone-এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কম্পার্টমেন্টকে ফ্রিজ বা ফ্রিজার হিসেবে ব্যবহার করা যায়। পাশাপাশি এর  Metal-Tech Cooling তাপমাত্রা দ্রুত স্থিতিশীল রাখতে সাহায্য করে। ছোট পরিবার থেকে শুরু করে বড় পরিবারের জন্য বিভিন্ন ধারণক্ষমতার মডেল থাকায় যারা তুলনামূলকভাবে ভালো ভ্যালু-ফর-মানি চান, তাদের জন্য Hisense একটি আকর্ষণীয় ফ্রিজ ব্র্যান্ড হতে পারে।

উপসংহার

এই আলোচনায় দেখা গেল যে, ফ্রিজ নেওয়ার ক্ষেত্রে শুধু ব্র্যান্ডের নাম নয়, যাবতীয় অনেক বিষয় মাথায় রেখে বাছাই করতে হবে। উপরে উল্লেখিত প্রতিটি ব্র্যান্ডেরই নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। তাই আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক ব্র্যান্ড ও মডেল বেছে নিলেই দীর্ঘদিনের জন্য একটি ভালো ফ্রিজ পাওয়া সম্ভব।

আপনার পছন্দের ব্র্যান্ডের অরিজিনাল ফ্রিজ কিনতে ভিজিট করুন Apple Gadgets। এখানে পাবেন জনপ্রিয় ব্র্যান্ডের বিভিন্ন মডেল, রিজনেবল দাম, নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং সহজ কিস্তি সুবিধা। তাই আপনার পরিবারের প্রয়োজন অনুযায়ী সঠিক ফ্রিজ বেছে নিতে আজই ভিজিট করুনঃ Apple Gadgets

Similar Posts