কম দামে ভালো আরজিবি কেসিং ফ্যান | বাজেটের সেরা ৫টি RGB Fan
পিসি বিল্ডে সুন্দর লুকের পাশাপাশি ভালো কুলিং নিশ্চিত করতে চাইলে একটি মানসম্মত আরজিবি কেসিং ফ্যানের বিকল্প নেই। অনেকেই মনে করেন আকর্ষণীয় RGB লাইটিং পেতে হলে অনেক বেশি বাজেট প্রয়োজন। তবে কম দামের মধ্যেও এমন অনেক আরজিবি কেসিং ফ্যান রয়েছে, যেগুলো আপনার পিসিকে যেমন স্টাইলিশ দেখাবে, তেমনি দীর্ঘ সময় গেমিং বা ভারী কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাই এই রিভিউ সিরিজে আমরা ৫টি কম দামে ভালো আরজিবি কেসিং ফ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কুলিং পারফরম্যান্স, লাইটিং, বিল্ড কোয়ালিটিসহ নিচে প্রতিটি ফ্যানের সকল ফিচারগুলো সহজ ভাষায় তুলে ধরা হলো।
কম দামে ৫টি ভালো আরজিবি কেসিং ফ্যান
১। Gamdias AEOLUS M2-1205R 120mm 5-in-1 Casing Fan
একসাথে পুরো কেসিংয়ের লুক পরিবর্তন করতে চাইলে এই কম্বো প্যাকটি আপনার জন্য সেরা একটি অপশন হতে পারে। আলাদা আলাদা ফ্যান কেনার পরিবর্তে এই কম্বো প্যাকে একসঙ্গে ৫টি 120mm RGB ফ্যান পাওয়া যাবে, যা ফুল-টাওয়ার বা মিড-টাওয়ার কেসিংয়ে পর্যাপ্ত এয়ারফ্লো তৈরি করার পাশাপাশি বিল্ডকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশেষ করে যারা প্রথমবার RGB পিসি বিল্ড করছেন বা কম বাজেটে একটি সম্পূর্ণ RGB সেটআপ চান, তাদের জন্য এটি বেশ ভ্যালু-ফর-মানি একটি অপশন।
কুলিং পারফরম্যান্সের দিক থেকে এতে রয়েছে 700 থেকে 1500 RPM পর্যন্ত ফ্যান স্পিড, 56 CFM Air Flow এবং 1.69 mmH₂O Air Pressure। ফলে কেসিংয়ের ভেতরে গরম বাতাস দ্রুত বের করে ঠান্ডা বাতাস প্রবাহিত রাখতে সক্ষম। দীর্ঘ সময় গেমিং, ভিডিও এডিটিং বা অন্যান্য ভারী কাজের সময়ও এটি স্থিতিশীল কুলিং দিতে পারে।
এই ফ্যানের অন্যতম আকর্ষণ হলো এর Trio-Ring RGB Lighting Design। ফ্যানের সামনে, পেছনে এবং মাঝখানে থাকা RGB রিংয়ের কারণে কেসিংয়ের প্রতিটি দিক থেকেই উজ্জ্বল ও সমান আলো দেখা যায়। এতে মোট ২২টি LED ব্যবহার করা হয়েছে এবং বিল্ট-ইন একাধিক লাইটিং ইফেক্ট থাকায় নিজের পছন্দ অনুযায়ী সহজেই আলোর স্টাইল পরিবর্তন করা যায়। এছাড়া মাদারবোর্ডের ARGB Sync সাপোর্ট থাকায় ASUS Aura Sync, MSI Mystic Light, Gigabyte RGB Fusion কিংবা ASRock Polychrome Sync সাপোর্টেড সিস্টেমের সঙ্গে লাইটিং নিয়ন্ত্রন করা যাবে।
দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনা করে এতে Hydraulic Bearing প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চলমান অংশগুলোর মধ্যে ঘর্ষণ কম হয়। এছাড়া কম্বোর সঙ্গে থাকা AEOLUS Control Box দিয়ে একসঙ্গে সর্বোচ্চ ৮টি ফ্যান এবং অতিরিক্ত LED Strip নিয়ন্ত্রন করা যাবে।
Mini Specification
| ফিচার | বিস্তারিত |
| ফ্যান স্পিড | 700 – 1500 RPM |
| এয়ার ফ্লো | 56 CFM |
| এয়ার প্রেসার | 1.69 mmH₂O |
| বেয়ারিং | Hydraulic Bearing |
| RGB | Trio-Ring RGB, ২২টি LED, ARGB Sync সাপোর্ট |
আরও পড়ুন- কম দামে ৫টি ভালো সিপিউ কুলার
২। Antec Vision 120R ARGB 120mm Reverse PWM 3-in-1 Casing Fan
আপনার লক্ষ্য যদি একটি পরিষ্কার ও প্রিমিয়াম লুকের RGB পিসি বিল্ড করা হয়, তাহলে এই 3-in-1 কম্বোটি নিঃসন্দেহে নজর কাড়বে। সাধারণ RGB ফ্যানের তুলনায় এর Reverse Blade Design এটিকে আলাদা করেছে। ফলে কেসিংয়ের ইনটেক ফ্যান হিসেবেও ব্যবহার করলে ফ্যানের ব্র্যাকেট সামনে আসে না, বরং পুরো ARGB লাইটিং স্পষ্টভাবে দেখা যায়।
পারফরম্যান্সের দিক থেকে এতে রয়েছে 800 থেকে 1500 RPM PWM স্পিড, যা প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে স্পিড কনট্রোল করতে পারে। যদিও এর 37.2 CFM Air Flow মূলত মিড লেভেল কুলিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে, তবুও সাধারণ গেমিং, অফিসিয়াল কাজ কিংবা দৈনন্দিন ব্যবহারের পিসিতে পর্যাপ্ত এয়ার সার্কুলেশন নিশ্চিত করতে সক্ষম। একই সঙ্গে 1.03 mmH₂O Air Pressure থাকায় কেসিংয়ের ভেতরে বাতাসের প্রবাহও যথেষ্ট স্থিতিশীল থাকে।
ফ্যানটিতে থাকা ২২টি ARGB LED কেসিংয়ের ভেতরে বেশ প্রিমিয়াম আলোর ইফেক্ট তৈরি করে। এছাড়া 3-pin ARGB সংযোগের মাধ্যমে মাদারবোর্ডের RGB Sync সফটওয়্যারের সঙ্গে সহজেই লাইটিং নিয়ন্ত্রন করা যায়
এছাড়াও এতে ব্যবহৃত Hydraulic Bearing ফ্যানটিকে দীর্ঘমেয়াদি করে তুলেছে। পাশাপাশি সর্বোচ্চ 27.5 dB(A) নয়েজ লেভেল এবং ৮টি Silicone Anti-Vibration Pad থাকায় ফ্যান চলার সময় কম্পন ও শব্দ দুটোই কম থাকে।
Mini Specification
| ফিচার | বিস্তারিত |
| ফ্যান স্পিড | 800 – 1500 RPM (PWM) |
| এয়ার ফ্লো | 37.2 CFM |
| নয়েজ লেভেল | সর্বোচ্চ 27.5 dB(A) |
| বেয়ারিং | Hydraulic Bearing |
| RGB | ২২টি ARGB LED, Infinity Mirror Design |
৩। Arctic P12 PWM PST ARGB 120mm Casing Fan
RGB লাইটিংয়ের পাশাপাশি কুলিং পারফরম্যান্সকেও যদি বেশি গুরুত্ব দেন, তাহলে এটি নিঃসন্দেহে তালিকার অন্যতম শক্তিশালী একটি মডেল। Arctic দীর্ঘদিন ধরেই তাদের নির্ভরযোগ্য কুলিং সল্যুশনের জন্য পরিচিত, আর এই ফ্যানটিও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
এর 200 থেকে 2000 RPM PWM স্পিড প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। সর্বোচ্চ 48.80 CFM Air Flow এবং 1.85 mmH₂O Static Pressure থাকায় এটি শুধু সাধারণ কেসিং কুলিংয়ের জন্যই নয়, বরং রেডিয়েটর বা ঘন ফিনযুক্ত হিটসিঙ্কের সঙ্গেও কার্যকরভাবে কাজ করতে পারে। তাই যারা ভবিষ্যতে লিকুইড কুলিং সেটআপ ব্যবহার করার পরিকল্পনা করছেন, তাদের জন্যও এটি একটি ভালো বিনিয়োগ হতে পারে।
এই ফ্যানের অন্যতম বড় সুবিধা হলো PWM PST (PWM Sharing Technology)। এর মাধ্যমে একাধিক ফ্যান একসঙ্গে সংযুক্ত করে একই PWM সিগন্যালের মাধ্যমে স্পিড নিয়ন্ত্রণ করা যায়। ফলে আলাদা করে প্রতিটি ফ্যানের স্পিড সেট করার প্রয়োজন হয় না। পাশাপাশি এতে রয়েছে 0 dB Mode, যা CPU বা কেসিংয়ের তাপমাত্রা অনুযায়ী ফ্যানের গতি স্বয়ংক্রিয়ভাবে বাড়ায় বা কমায়।
লাইটিংয়ের দিক থেকেও Arctic কোনো কমতি রাখেনি। এতে থাকা Addressable RGB লাইটিং মাদারবোর্ডের RGB সফটওয়্যারের সঙ্গে সহজেই কেনেক্ট করা যায়। এছাড়া উন্নত Fan Blade Engineering এবং Fluid Dynamic Bearing (FDB) প্রযুক্তির কারণে দীর্ঘ সময় নির্ভরযোগ্য পারফরম্যান্স পাওয়া যাবে।
Mini Specification
| ফিচার | বিস্তারিত |
| ফ্যান স্পিড | 200 – 2000 RPM (PWM) |
| এয়ার ফ্লো | 48.80 CFM |
| স্ট্যাটিক প্রেসার | 1.85 mmH₂O |
| বেয়ারিং | Fluid Dynamic Bearing (FDB) |
| স্পেশাল ফিচার | PWM PST, 0 dB Mode, Addressable RGB |
৪। Arctic P14 PWM PST ARGB 140mm Casing Fan
আপনি যদি 120mm ফ্যানের তুলনায় আরও বেশি এয়ারফ্লো এবং আরও কার্যকর কুলিং চান, তাহলে Arctic-এর এই মডেলটি বিবেচনা করতে পারেন। 140mm সাইজের কারণে এটি প্রতি ঘূর্ণনে বেশি পরিমাণ বাতাস সরাতে পারে, ফলে কম শব্দ বজায় রেখেও বড় কেসিং কিংবা হাই-এন্ড গেমিং পিসির জন্য ভালো কুলিং দিতে সক্ষম।
পারফরম্যান্সের দিকে তাকালে, এতে রয়েছে 200 থেকে 1900 RPM PWM স্পিড, 68.90 CFM Air Flow এবং 2.0 mmH₂O Static Pressure। এই স্পেসিফিকেশন শুধু সাধারণ কেসিং কুলিংয়ের জন্য নয়, বরং রেডিয়েটর ও হিটসিঙ্কেও কার্যকর পারফরম্যান্স দিতে সক্ষম। তালিকার আগের 120mm মডেলের তুলনায় এর এয়ারফ্লো আরও বেশি হওয়ায় বড় কেসিংয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে এটি আরও কার্যকর।
এখানেও রয়েছে Arctic-এর জনপ্রিয় PWM PST (PWM Sharing Technology)। ফলে একাধিক ফ্যান একসঙ্গে সংযুক্ত করে একই PWM সিগন্যালের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্পিড নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি 5% PWM-এর নিচে 0 RPM Mode থাকায় কম লোডে ফ্যান সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে Fluid Dynamic Bearing (FDB)। এছাড়া Rubberized Contact Surface কম্পন শোষণ করে, ফলে কেসিংয়ে ভাইব্রেশন অনেকটাই কম অনুভূত হয়। লাইটিং এর দিক থেকে এতে থাকা Addressable RGB Lighting বেশ প্রিমিয়াম RGB লুক দিবে।
Mini Specification
| ফিচার | বিস্তারিত |
| ফ্যান স্পিড | 200 – 1900 RPM (PWM) |
| এয়ার ফ্লো | 68.90 CFM |
| স্ট্যাটিক প্রেসার | 2.0 mmH₂O |
| বেয়ারিং | Fluid Dynamic Bearing (FDB) |
| স্পেশাল ফিচার | PWM PST, 0 RPM Mode, Addressable RGB |
৫। Arctic P12 Pro Reverse A-RGB 120mm Casing Fan
আমাদের তালিকার শেষ মডেলটি মূলত বাজেটের মধ্যেই সর্বোচ্চ কুলিং পারফরম্যান্স এবং একই সঙ্গে RGB লুক দিতে সক্ষম। এর সবচেয়ে ভালো দিক হলো 500 থেকে 3000 RPM PWM স্পিড। এই হাই স্পিডের সঙ্গে রয়েছে 73 CFM Air Flow এবং 4.5 mmH₂O Static Pressure, যা এই তালিকার অন্যান্য মডেলের তুলনায় সবচেয়ে শক্তিশালী কুলিং পারফরম্যান্সের অন্যতম উদাহরণ। তাই দীর্ঘ সময় গেমিং, 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং কিংবা অন্যান্য ভারী ওয়ার্কলোডের সময়ও কেসিংয়ের ভেতরের তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে রাখতে এটি বেশ কার্যকর।
এই মডেলেও ব্যবহার করা হয়েছে Reverse Airflow Design। ফলে ইনটেক ফ্যান হিসেবে ব্যবহার করলেও RGB-সমৃদ্ধ দিকটি বাইরে থেকেই স্পষ্ট দেখা যায়। পাশাপাশি 12টি Gen2 A-RGB LED সমৃদ্ধ লাইটিং মাদারবোর্ডের RGB Sync-এর সঙ্গে সহজেই কানেক্ট করা যায়।
তাছাড়া এই মডেলটিতেও রয়েছে Fluid Dynamic Bearing (FDB)। পাশাপাশি এর 0 RPM Mode-এর কারণে কম তাপমাত্রায় ফ্যান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, আবার তাপমাত্রা বাড়লেই PWM কন্ট্রোলের মাধ্যমে দ্রুত গতি বৃদ্ধি করে কার্যকর কুলিং নিশ্চিত করে।
Mini Specification
| ফিচার | বিস্তারিত |
| ফ্যান স্পিড | 500 – 3000 RPM (PWM) |
| এয়ার ফ্লো | 73 CFM |
| স্ট্যাটিক প্রেসার | 4.5 mmH₂O |
| বেয়ারিং | Fluid Dynamic Bearing (FDB) |
| স্পেশাল ফিচার | Reverse Airflow, 12× Gen2 A-RGB LED, 0 RPM Mode |
উপসংহার
আশা করি এই আর্টিকেলটি পড়ার পর কম দামে ভালো আরজিবি কেসিং ফ্যান বেছে নেওয়া আপনার জন্য অনেক সহজ হবে। আকর্ষণীয় RGB লাইটিং এর পাশাপাশি নির্ভরযোগ্য পারফরম্যান্স চাইলে উপরের তালিকা থেকে নিজের বাজেট ও প্রয়োজন অনুযায়ী সহজেই উপযুক্ত মডেলটি বেছে নিতে পারবেন।
বিশ্বস্ত ব্র্যান্ডের অরিজিনাল RGB কেসিং ফ্যান কিনতে চাইলে ভিজিট করুন Apple Gadgets। এখানে পাবেন ব্র্যান্ড নিউ অথেনটিক প্রোডাক্ট, রিজনেবল প্রাইসিং, নির্ভরযোগ্য ওয়ারেন্টি এবং অভিজ্ঞ কাস্টমার সাপোর্ট। তাই আপনার পিসি বিল্ডের জন্য সঠিক আরজিবি কেসিং ফ্যানটি অর্ডার করতে আজই ভিজিট করুন Apple Gadgets অথবা Apple Gadgets মোবাইল অ্যাপ।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
