SSD vs NVMe SSD: পার্থক্য কী? আপনার PC- এর জন্য কোনটি বেশি উপযোগী?

কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় স্টোরেজ নিয়ে আমাদের কনফিউশনের শেষ নেই। কয়েক বছর আগেও আমরা শুধু জানতাম স্টোরেজ টাইপ দুই ধরনের- HDD আর SSD। কিন্তু এখন বাজারে SSD -এর একটি নতুন ভ্যারিয়েশন হচ্ছে NVMe SSD। তাহলে সাধারণ SSD আর NVMe SSD -এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সত্যি বলতে, এদের মধ্যে স্পিডের পার্থক্য এতোটাই বেশি যে সঠিকটি বেছে না নিলে আপনি আপনার পিসির রিয়েল ক্যাপাবিলিটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন না। আজকের এই আর্টিকেলে আমরা একদম সহজভাবে এই SSD ও NVMe SSD মধ্যে বিদ্যমান থাকা পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। 

SSD কী?

সহজ ভাষায়, SSD হলো তথ্যের ডিজিটাল ইনভেন্টরি। এতে কোনো ঘূর্ণায়মান চাকতি বা মেকানিক্যাল পার্টস নেই, তাই এটি তথ্য আদান-প্রদান খুব দ্রুত করতে পারে। SSD-এর মূল কাজ হলো কম্পিউটারকে দ্রুত চালু করা এবং সফটওয়্যারগুলো তাৎক্ষণিকভাবে ওপেন করা। বাজারে SSD সাধারণত SATA ও PCIe ভিত্তিক হয়ে থাকে। PCIe ভিত্তিক SSD-গুলোর মধ্যে NVMe সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল।

অনেকে মনে করেন SSD এবং NVMe আলাদা কোনো ক্যাটাগরি, কিন্তু আসলে NVMe হলো SSD-এর একটি উন্নত এবং সুপারফাস্ট ইন্টারফেস বা প্রোটোকল।

SATA SSD vs NVMe SSD

SATA SSD এখনও সাধারণ ব্যবহার, গেমিং ও বেশিরভাগ সফটওয়্যারের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়, যদিও NVMe আরও দ্রুত। নিম্নে SATA SSD ও NVMe SSD-এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

SATA SSD : সুবিধা ও সীমাবদ্ধতা

SATA SSD-এর দেখতে অনেকটা ছোট হার্ড ড্রাইভের মতো। এটি মাদারবোর্ডের সাথে SATA ক্যাবল দিয়ে যুক্ত থাকে। এর সর্বোচ্চ গতি সাধারণত ৬০০ MB/s পর্যন্ত হয়। SATA SSD -এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলো হচ্ছে- 

সুবিধাসমূহ-

  • এটি যেকোনো পুরনো পিসি বা ল্যাপটপের SATA পোর্টে সহজেই ব্যবহার করা যায়। পুরনো হার্ড ড্রাইভের পরিবর্তে SATA SSD অনায়াসেই ব্যবহার করা যাবে।
  • NVMe-এর তুলনায় SATA SSD দামে সাশ্রয়ী।
  • সাধারণ কাজের সময় এটি খুব বেশি উত্তপ্ত হয় না, ফলে আলাদা কুলিং সিস্টেমের প্রয়োজন পড়ে না।
  • সাধারণ হার্ড ডিস্কের (HDD) চেয়ে SATA SSD প্রায় ৫ গুণ থেকে ১০ গুণ পর্যন্ত দ্রুত কাজ করে, ফলে কম্পিউটার চালু (Boot) হতে মাত্র ১০-১৫ সেকেন্ডের মতো সময় নেয় এবং যেকোনো ভারী সফটওয়্যার বা গেম খুব দ্রুত ওপেন হয় । 
  • বাজারে বিভিন্ন ব্র্যান্ডের SATA SSD খুব সহজেই পাওয়া যায়। 

সীমাবদ্ধতা-  

  • SATA ইন্টারফেস AHCI (Advanced Host Controller Interface) নামক প্রোটোকল ব্যবহার করে। এটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছিল যখন স্টোরেজ ড্রাইভগুলো মেকানিক্যাল ছিল এবং একি সময়ে একটির বেশি কমান্ড হ্যান্ডেল করতে পারতো না।
  • গেমার, ভিডিও এডিটর বা বড় ডেটা নিয়ে কাজ করা ব্যবহারকারীদের জন্য SATA-এর ৬০০ MB/s গতি যথেষ্ট মনে না হতে পারে।
  • বিদ্যুৎ খরচ বেশি হয়। 
  • মাল্টিটাস্কিংয়ে সমস্যা সৃষ্টি করে। SATA ইন্টারফেস ডেটা প্রবাহে বাধা সৃষ্টি করে। 

NVMe SSD: সুবিধা ও সীমাবদ্ধতা 

NVMe (Non-Volatile Memory Express) প্রযুক্তি সরাসরি মাদারবোর্ডের PCIe স্লটের মাধ্যমে প্রসেসরের সাথে স্মুথলি কমিউনিকেট করার জন্যে ডিজাইন করা হয়েছে। এটি কোনো সরু ক্যাবল বা পুরোনো প্রোটোকলের রুলস ফলো করেনা। NVMe SSD-এর গতি PCIe জেনারেশনের উপর নির্ভর করে। Gen 3 মডেলে সাধারণত ২০০০–৩৫০০ MB/s এবং Gen 4 মডেলে ৫০০০–৭০০০ MB/s পর্যন্ত স্পিড পাওয়া যায়। অর্থাৎ, সাধারণ SATA SSD-এর চেয়ে এটি ৫ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি পাওয়ারফুল হতে পারে। তবে NVMe SSD-এর বেশ কিছু সুবিধা ও সীমাবদ্ধতা আছে। যেমন-

সুবিধাসমূহ-

  • NVMe প্রোটোকল এমনভাবে তৈরি যা মাল্টি-কোর প্রসেসরের গতির সাথে সামঞ্জস্য রেখে সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারে। এই টেকনলজিকাল ক্যাপাবিলিটি বড় আকারের ডেটা প্রসেসিংয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
  • বিদ্যুৎ খরচের দিক থেকে NVMe SSD কিছুটা বেশি সাশ্রয়ী হতে পারে, যা ল্যাপটপের ব্যাটারি লাইফের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। 
  • আপনি যদি একই সাথে ভিডিও এডিটিং করেন, ব্যাকগ্রাউন্ডে বিশাল ফাইল ডাউনলোড করেন এবং গেমিং করেন, তবে NVMe SSD আপনার পিসিকে মোটেও স্লো হতে দেবে না। কমান্ড দেওয়ার সাথে সাথেই কোনো রকম Lag ছাড়া ফাইল বা ফোল্ডার ওপেন হয়। 
  • NVMe SSD- এর ‘ইনপুট/আউটপুট অপারেশনস পার সেকেন্ড’ অনেক বেশি। ফলে ডাটাবেজ ম্যানেজমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা মেশিন লার্নিংয়ের মতো হেভি কোডিংয়ের কাজে এটি পিসিকে সুপার-ফাস্ট রাখে। এটি একই সাথে হাজার হাজার কমান্ড প্রসেস করতে পারে, যা মাল্টিটাস্কিংয়ের জন্য পারফেক্ট।
  • ছোট আকৃতির M.2 ফর্ম ফ্যাক্টর হওয়ায় এটি ল্যাপটপ বা ছোট পিসির ভেতর খুব কম জায়গা নেয়। 
  • NVMe SSD থাকলে সেটি ৫ সেকেন্ডের কম সময়ের মধ্যে পিসি রেডি করে দিতে পারে।
  • এটি সরাসরি মাদারবোর্ডের স্লটে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়। ফলে কোনো বাড়তি ক্যাবল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না, যা কেসিংয়ের ভেতর বাতাস চলাচল (Airflow) ভালো রাখে।

সীমাবদ্ধতা-  

  • NVMe SSD-এর প্রধান একটি সীমাবদ্ধতা হলো উচ্চগতিতে কাজ করার সময় এটি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে এর পারফরম্যান্স বজায় রাখতে আলাদা হিটসিংক বা কুলিংয়ের প্রয়োজন পড়ে। 
  • উন্নত কন্ট্রোলার এবং প্রযুক্তির কারণে SATA SSD-এর তুলনায় NVMe SSD-এর দাম সবসময়ই কিছুটা বেশি। সাধারণ কাজের জন্য এই বাড়তি খরচ অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হতে পারে।
  • আপনার পিসির মাদারবোর্ডে যদি M.2 স্লট না থাকে, তবে আপনি NVMe SSD ব্যবহার করতে পারবেন না। 
  • অনেক পুরনো ডিভাইসে বায়োস (BIOS) NVMe ড্রাইভ থেকে বুট করার ক্ষমতা রাখে না, যা সমস্যা তৈরি করে।

সহজ ভাষায়, SATA SSD যদি হাইওয়ের ট্রাক হয়, তবে NVMe হলো আধুনিক বুলেট ট্রেন। তাই হেভি ফাইল ট্রান্সফার, চোখের পলকে পিসি বুট হওয়া বা ল্যাগ-ফ্রি পারফরম্যান্সের জন্য NVMe-এর কোনো জুড়ি নেই।  

দামের পার্থক্য: কেন NVMe একটু দামি? 

বর্তমান সময়ের সফটওয়্যারগুলো দিন দিন অনেক বড় এবং কমপ্লেক্স হচ্ছে। অপারেটিং সিস্টেম থেকে শুরু করে অ্যাপ্লিকেশন, সবকিছুই এখন প্রচুর ডেটা রিড-রাইট করে। SATA SSD এই চাপের মুখে অনেকটা হাপিয়ে ওঠে, কিন্তু NVMe-এর স্পিডের কাছে এটি কিছুই না। এছাড়াও যেকোনো হেভি কাজ NVMe SSD সহজেই করতে পারবে। 

এটি যেমন আপনার ল্যাপটপের ব্যাটারি বাঁচায়, তেমনি পিসিকে গরম হওয়া থেকে রক্ষা করে। তাই SATA SSD-এর চেয়ে NVMe SSD-এর দাম কিছুটা বেশি। এছাড়াও এতে উন্নত প্রযুক্তি এবং পাওয়ারফুল কন্ট্রোলার ব্যবহৃত হয়। তবে বর্তমান সময়ে এসে এই দামের পার্থক্যটা অনেক কমে এসেছে। 

কীভাবে বুঝবেন আপনার জন্য কোনটি দরকার?

আপনার দৈনন্দিন কাজের ধরনই বলে দেবে SATA SSD নাকি NVMe SSD আপনার জন্য বেশি উপযোগী। যদি আপনার কাজ মূলত ওয়েব ব্রাউজিং, অনলাইন ক্লাস, অফিস সফটওয়্যার ব্যবহার, মুভি দেখা বা সাধারণ মাল্টিটাস্কিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে একটি ভালো মানের SATA SSD-ই যথেষ্ট স্মুথ পারফরম্যান্স দিতে পারে। বিশেষ করে পুরোনো পিসি বা বাজেট-ফ্রেন্ডলি আপগ্রেডের ক্ষেত্রে এটি এখনও দারুণ কার্যকর একটি অপশন।

অন্যদিকে, আপনি যদি নিয়মিত ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, বড় ফাইল ট্রান্সফার, প্রোগ্রামিং বা ভারী সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাহলে NVMe SSD-এর অতিরিক্ত স্পিড ও দ্রুত রেসপন্স টাইম আপনার কাজকে আরও স্মুথ এবং সময় সাশ্রয়ী করে তুলতে পারে। একইভাবে, আধুনিক গেমিংয়ের ক্ষেত্রেও NVMe SSD দ্রুত লোডিং টাইম এবং ভালো ডেটা হ্যান্ডলিং সুবিধা দেয়।

তবে শুধুমাত্র স্পিড দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আপনার মাদারবোর্ডে M.2 স্লট আছে কি না, বাজেট কতটুকু এবং ভবিষ্যতে কী ধরনের কাজ করবেন, এসব বিষয়ও বিবেচনায় রাখা জরুরি। কারণ অনেক ক্ষেত্রেই SATA SSD এবং NVMe SSD উভয়ই ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভালো অভিজ্ঞতা দিতে সক্ষম।

পরিশেষ

SATA SSD এবং NVMe SSD—দুটিই আধুনিক স্টোরেজ প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশ, যা সাধারণ হার্ড ড্রাইভের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে। এদের মূল পার্থক্য মূলত স্পিড, ডেটা প্রসেসিং ক্ষমতা এবং ব্যবহারের ধরনে। তবে কোনটি আপনার জন্য ভালো হবে, সেটি নির্ভর করবে আপনার কাজের ধরণ, হার্ডওয়্যার সাপোর্ট এবং বাজেটের ওপর।

যারা সাধারণ ব্যবহার বা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য SATA SSD এখনও যথেষ্ট কার্যকর একটি সমাধান। আবার যারা দ্রুত ডেটা প্রসেসিং, ভারী সফটওয়্যার ব্যবহার বা হাই-স্পিড গেমিং অভিজ্ঞতা চান, তাদের জন্য NVMe SSD বাড়তি সুবিধা দিতে পারে।

তাই একটিকে অন্যটির চেয়ে “সেরা” বলার পরিবর্তে, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক স্টোরেজ টাইপ নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেনার আগে মাদারবোর্ডের সাপোর্ট, স্টোরেজ টাইপ এবং আপনার ব্যবহারিক প্রয়োজন ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। 

আপনার প্রয়োজন যেমন-ই হোক, নির্ভরযোগ্য সার্ভিস ও দারুন সব ডিল-এ লেটেস্ট ল্যাপটপ পেতে চলে আসুন Vertech-এর শোরুমে অথবা ঘরে বসে অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে।

Similar Posts