কম দামে ভালো সিপিউ কুলার

কম দামে ভালো সিপিউ কুলার | বাজেটের সেরা ৫টি CPU Cooler

অনেকেই নতুন পিসি বানানোর সময় প্রসেসর বা গ্রাফিক্স কার্ডের দিকে বেশি গুরুত্ব দেন, কিন্তু সিপিউ কুলারকে তেমন গুরুত্ব দেন না। অথচ একটি ভালো সিপিউ কুলার শুধু প্রসেসরকে ঠান্ডাiই রাখে না, বরং দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা কম দামে ভালো সিপিউ কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী সঠিক সিপিউ কুলার বেছে নিতে আমাদের লিষ্টের থাকা প্রত্যেকটি মডেলের যাবতীয় ফিচার নিচে দেখুন।

১। Arctic Freezer 7 X Multi-Compatible Air CPU Cooler

কম বাজেটে নির্ভরযোগ্য এবং কার্যকর একটি সিপিউ কুলার খুঁজলে Arctic Freezer 7 X নিঃসন্দেহে তালিকার অন্যতম বাজেট অপশন। সাধারণ অফিসের কাজ থেকে শুরু করে গেমিং, প্রোগ্রামিং কিংবা ভিডিও এডিটিংয়ের মতো তুলনামূলক ভারী কাজেও এটি প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। 

এই সিপিউ কুলারের অন্যতম ভাল দিক হলো এর Optimized Static Pressure Fan, যার 300 থেকে 2000 RPM পর্যন্ত ফ্যান স্পিড প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। ফলে হালকা কাজের সময় ফ্যান ধীর গতিতে চলায় শব্দ খুব কম হয়, আবার প্রসেসরের ওপর চাপ বাড়লে দ্রুত গতিতে ঘুরে কার্যকরভাবে তাপ অপসারণ করতে সাহায্য করে। পাশাপাশি এর উন্নত হিটসিঙ্ক ডিজাইন এবং নতুনভাবে ডিজাইন করা হিট পাইপ তাপ দ্রুত ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই কুলারটিতে ব্যবহার করা হয়েছে Fluid Dynamic Bearing প্রযুক্তি, যা ফ্যানকে দীর্ঘ সময় মসৃণভাবে চলতে সাহায্য করে। এছাড়াও মাত্র 0.3 Sone Noise Level হওয়ায় শব্দও বেশ কম শুনবেন। এতে Intel এবং AMD উভয় প্ল্যাটফর্মের একাধিক সকেট সাপোর্ট করায় ভবিষ্যতে প্রসেসর আপগ্রেড করলেও এটি ব্যবহার করার সুযোগ থাকবে।

Mini Specification

ফিচারবিস্তারিত
কুলিং সিস্টেমএয়ার কুলার
ফ্যান স্পিড300-2000 RPM
সাপোর্টেড সকেটIntel 1700/1200/115X, AMD AM5/AM4/AM3(+)/FM1/FM2(+)
নয়েজ লেভেল0.3 Sone
এক্সট্রা ফিচারArctic MX-4 প্রি-অ্যাপ্লাইড থার্মাল পেস্ট

২। Arctic Freezer 36 ARGB Air CPU Cooler

আপনি যদি সাধারণ বাজেটের সিপিউ কুলার থেকে এক ধাপ এগিয়ে আরও শক্তিশালী কুলিং পারফরম্যান্স চান, তাহলে এই মডেলটি দেখতে পারেন। বিশেষ করে দীর্ঘ সময় গেমিং, ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং কিংবা মাল্টিটাস্কিংয়ের সময় প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি বেশ কার্যকর। আগের Freezer 7 X-এর তুলনায় এখানে আরও বড় হিটসিঙ্ক এবং ডুয়াল-ফ্যান কুলিং সিস্টেম থাকায় ভারী ওয়ার্কলোডে কুলিং বেশি পাওয়া যায়।

এই কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর Dual P12 PWM PST CO Fan। দুটি 120mm ফ্যান একসাথে কাজ করে হিটসিঙ্কের ভেতর দিয়ে দ্রুত বাতাস প্রবাহিত করে, ফলে তাপ আরও দ্রুত অপসারণ হয়। 

কুলিং পারফরম্যান্সকে আরও উন্নত করতে এতে ব্যবহার করা হয়েছে ৪টি ৬ মিমি কপার হিট পাইপ এবং ৫৯ স্তরের অ্যালুমিনিয়াম ফিন স্ট্যাক। কপার হিট পাইপ দ্রুত প্রসেসর থেকে তাপ সংগ্রহ করে, আর বড় ফিন স্ট্যাক সেই তাপ কার্যকরভাবে বাতাসে ছড়িয়ে দেয়। ফলে দীর্ঘ সময় ভারী কাজের পরও প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি বেশ নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে পারে।

স্থায়িত্বের দিক থেকেও Arctic কোনো আপস করেনি। এতে থাকা Dual Ball Bearing দীর্ঘদিন নির্ভরযোগ্যভাবে কাজ করার জন্য পরিচিত। এই কুলারটিতে Intel LGA1851, LGA1700 এবং AMD AM5 ও AM4 সকেট সাপোর্ট করায় বর্তমান প্রজন্মের অধিকাংশ ডেস্কটপ প্রসেসরের সাথেই এটি সহজেই ব্যবহার করা যাবে। এছাড়া ARGB ফ্যান থাকায় স্বচ্ছ সাইড প্যানেলযুক্ত পিসি বিল্ডে এটি কুলিংয়ের পাশাপাশি দারুন একটি লুকও দিবে।

Mini Specification

ফিচারবিস্তারিত
কুলিং সিস্টেমডুয়াল-ফ্যান এয়ার কুলার
ফ্যান স্পিড200–1800 RPM
হিট পাইপ৪টি ৬ মিমি কপার হিট পাইপ
সাপোর্টেড সকেটIntel LGA1851/LGA1700, AMD AM5/AM4
এক্সট্রা ফিচারMX-6 থার্মাল পেস্ট, ARGB ফ্যান

৩। Arctic Freezer 34 eSports DUO Air CPU Cooler

দীর্ঘ সময় গেমিং, লাইভ স্ট্রিমিং কিংবা ভারী প্রোডাক্টিভিটি সফটওয়্যারে কাজ করার জন্য নির্ভরযোগ্য একটি সিপিউ কুলার চাইলে এই মডেলটি সহজেই নজর কাড়বে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে হাই লোডেও প্রসেসরের তাপমাত্রা স্থিতিশীল থাকে। আগের Freezer 36 ARGB-এর তুলনায় এখানে ARGB লাইটিং না থাকলেও, এটি কুলিং পারফরম্যান্সের জন্য এটি দারুণ একটি বিকল্প।

এই কুলারের অন্যতম আকর্ষণ হলো এর Dual Fan Configuration। এতে দুটি ফ্যান একসঙ্গে কাজ করে হিটসিঙ্কের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে বাতাস প্রবাহিত করে, ফলে প্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত বের হয়ে যায়। এর 200 থেকে 2100 RPM পর্যন্ত ফ্যান স্পিড প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়, তাই সাধারণ ব্যবহার থেকে শুরু করে ভারী ওয়ার্কলোড সব ক্ষেত্রেই কার্যকর কুলিং পাওয়া যায়।

শুধু কুলিং নয়, শব্দের বিষয়টিও এখানে ভালোভাবে বিবেচনা করা হয়েছে। মাত্র 0.5 Sone Noise Level হওয়ায় ফুল স্পিডেও ফ্যানের শব্দ তুলনামূলকভাবে কম থাকে। পাশাপাশি Intel LGA 1700, 1200, 115X, 2066, 2011(-3) এবং AMD AM5 ও AM4 সকেট সাপোর্ট করায় এটি বিভিন্ন ধরনের ডেস্কটপ বিল্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও কমপ্যাক্ট ডিজাইনের কারণে অধিকাংশ মিড-টাওয়ার কেসেও এটি সহজে ফিট হয়ে যায় এবং RAM ক্লিয়ারেন্স নিয়েও সাধারণত তেমন সমস্যা হয় না।

Mini Specification

ফিচারবিস্তারিত
কুলিং সিস্টেমডুয়াল-ফ্যান এয়ার কুলার
ফ্যান স্পিড200–2100 RPM
নয়েজ লেভেল0.5 Sone
সাপোর্টেড সকেটIntel LGA 1700/1200/115X/2066/2011(-3), AMD AM5/AM4
স্পেশাল ফিচারডুয়াল-ফ্যান ডিজাইন, অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক

৪। Arctic Freezer 4U-M Air CPU Cooler

যারা সাধারণ ডেস্কটপের পরিবর্তে ওয়ার্কস্টেশন, সার্ভার বা HEDT (High-End Desktop) প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি শক্তিশালী কুলিং সমাধান বলা যায়। এটি মূলত হাই এন্ড প্রসেসরের জন্য তৈরি, যেখানে দীর্ঘ সময় ভারী কম্পিউটিং, ভার্চুয়ালাইজেশন, রেন্ডারিং কিংবা সার্ভারভিত্তিক কাজ করা হয়। 

কুলিং পারফরম্যান্সের দিক থেকে এতে রয়েছে দুটি 120mm PWM ফ্যান, যেগুলো 400 থেকে 2300 RPM পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করতে পারে। প্রসেসরের তাপমাত্রা বাড়লে ফ্যানের গতি বাড়ে এবং লোড কমে গেলে আবার ধীর হয়ে যায়। 

তাপ অপসারণের জন্য Arctic এখানে ব্যবহার করেছে ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড অ্যালুমিনিয়াম ফিন। পাশপাশি এটি বড় আকারের হিটসিঙ্ক এবং ডুয়াল-ফ্যান ডিজাইনের সমন্বয়ে দীর্ঘ সময় ভারী ওয়ার্কলোডেও তাপ দ্রুত ছড়িয়ে দিতে সক্ষম। পাশাপাশি Double Ball Bearing প্রযুক্তির কারণে ফ্যানগুলো দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে চলার জন্য উপযোগী, যা সার্ভার বা ২৪/৭ চালু থাকা সিস্টেমের জন্য একটি বড় সুবিধা।

কম্প্যাটিবিলিটির দিক থেকেও এটি সাধারণ সিপিউ কুলার থেকে আলাদা। Intel LGA4189 ও LGA4677-এর পাশাপাশি এটি AMD SP6, SP3, sTR5, TR4, sTRX4 এবং SWRX8 সকেট সাপোর্ট করে। অর্থাৎ AMD Threadripper কিংবা Intel Xeon-এর মতো এন্টারপ্রাইজ-গ্রেড প্রসেসরের জন্যও এটি নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা যাবে। 

Mini Specification

ফিচারবিস্তারিত
কুলিং সিস্টেমডুয়াল 120mm PWM এয়ার কুলার
ফ্যান স্পিড400–2300 RPM
নয়েজ লেভেল40 dBA
সাপোর্টেড সকেটIntel LGA4189/LGA4677, AMD SP6/SP3/sTR5/TR4/sTRX4/SWRX8
স্পেশাল ফিচারDouble Ball Bearing, ইন্ডাস্ট্রিয়াল-গ্রেড অ্যালুমিনিয়াম ফিন

৫। Arctic Liquid Freezer III 280MM ARGB Liquid CPU Cooler

যারা সর্বোচ্চ কুলিং পারফরম্যান্স চান এবং হাই-এন্ড গেমিং বা ভারী কনটেন্ট ক্রিয়েশনের জন্য একটি প্রিমিয়াম সিপিউ কুলার খুঁজছেন, তাদের জন্য Arctic Liquid Freezer III 280MM ARGB এই তালিকার সবচেয়ে শক্তিশালী মডেলগুলোর একটি। আগের চারটি এয়ার কুলারের তুলনায় এটি একটি 280mm AIO Liquid Cooler, তাই উচ্চ ক্ষমতাসম্পন্ন Intel ও AMD প্রসেসরের হিট আরও দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় গেমিং, 4K ভিডিও এডিটিং, থ্রিডি রেন্ডারিং কিংবা লাইভ স্ট্রিমিংয়ের সময় এটি চমৎকার পারফরম্যান্স দিতে সক্ষম।

এর মূল আকর্ষণ হলো 280mm রেডিয়েটর, উন্নত কপার কোল্ড প্লেট এবং PWM-Controlled Pump-এর কম্বিনেশন। এর পাম্পটি 800 থেকে 2800 RPM পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ করতে পারে, আর দুটি কুলিং ফ্যান 200 থেকে 1900 RPM পর্যন্ত চলে। এর ফলে প্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত কুল্যান্টের মাধ্যমে রেডিয়েটরে পৌঁছে যায় এবং উচ্চ Airflow-এর সাহায্যে বাইরে বের হয়ে যায়। তাছাড়া সর্বোচ্চ 69.90 CFM Airflow থাকায় ভারী ওয়ার্কলোডেও কুলিং পারফরম্যান্স বেশ স্থিতিশীল থাকে।

এই মডেলের একটি বিশেষ সুবিধা হলো Integrated VRM Cooling Fan। সাধারণ অনেক AIO Liquid Cooler-এ এই সুবিধা না থাকলেও এখানে মাদারবোর্ডের VRM অংশের জন্য আলাদা PWM-নিয়ন্ত্রিত ফ্যান রয়েছে। ফলে শুধু প্রসেসর নয়, মাদারবোর্ডের গুরুত্বপূর্ণ পাওয়ার ডেলিভারি অংশও তুলনামূলকভাবে ঠান্ডা থাকে।

ডিজাইন ও ব্যবহারিক দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়। এর ১২টি A-RGB LED আপনার পিসি বিল্ডে প্রিমিয়াম লুক যোগ করে দিবে। Intel LGA1700 এবং AMD AM5 ও AM4 সকেট সাপোর্ট করায় বর্তমান প্রজন্মের অধিকাংশ জনপ্রিয় প্রসেসরের সঙ্গে এটি অনায়াসেই ব্যবহার করা যাবে। 

Mini Specification

ফিচারবিস্তারিত
কুলিং সিস্টেম280mm AIO Liquid CPU Cooler
ফ্যান স্পিড200–1900 RPM
পাম্প স্পিড800–2800 RPM (PWM)
সাপোর্টেড সকেটIntel LGA1700, AMD AM5, AMD AM4
স্পেশাল ফিচারIntegrated VRM Fan, 12× ARGB LED, MX-6 Thermal Paste

পরিশেষে

আমাদের তালিকার প্রতিটি সিপিউ কুলারের কুলিং ক্ষমতা, শব্দের মাত্রা, সকেট সাপোর্ট এবং ব্যবহার উপযোগিতা আলাদা। তাই কেনার আগে আপনার প্রসেসর, ব্যবহারের ধরন এবং বাজেটের সঙ্গে মিলিয়ে সঠিক মডেলটি বেছে নিন। 

আপনি যদি অরিজিনাল বিশ্বস্ত ব্র্যান্ডের সিপিউ কুলার কিনতে চান, তাহলে ভিজিট করুন Apple Gadgets। এখানে পাবেন ১০০% অথেনটিক পণ্য, রিজনেবল প্রাইসিং, দ্রুত ডেলিভারি এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই আপনার পিসির জন্য উপযুক্ত সিপিউ কুলার অর্ডার করতে আজই ভিজিট করুন Apple Gadgets অথবা Apple Gadgets মোবাইল অ্যাপ।

Similar Posts