CPU কুলার কীভাবে কাজ করে এবং কেন দরকার

CPU কুলার কীভাবে কাজ করে এবং কেন দরকার

আপনার PC কি Gaming বা ভারী কাজের সময় বেশি গরম হয়ে যায়? এর অন্যতম কারণ হতে পারে CPU-এর Temperature বেড়ে যাওয়া। CPU কাজ করার সময় তাপ তৈরি করে, তাই এই তাপ কমানোর জন্য CPU Cooler প্রয়োজন। একটি ভালো কুলার ব্যবহার করলে CPU এর Temperature নিয়ন্ত্রণে থাকে এবং PC সঠিকভাবে কাজ করে।

নতুন PC Build করার সময় শুধু CPU, RAM বা GPU বেছে নিলেই হয় না। এর পাশাপাশি CPU এর জন্য সঠিক কুলার বেছে নেওয়াও জরুরি। বিশেষ করে Gaming, Video Editing বা দীর্ঘ সময় ভারী কাজ করলে CPU বেশি গরম হতে পারে।

CPU কুলার কী?

CPU কুলার হল একটি ডিভাইস যা CPU কাজ করার সময় উৎপন্ন অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে। CPU যত বেশি কাজ করে, তত বেশি তাপ তৈরি হয়। তাপ ঠিকভাবে বের হতে না পারলে CPU এর তাপমাত্রা বেড়ে যায় এবং এর ফলে CPU তার Clock Speed কমিয়ে দেয়। এই ঘটনাকে Thermal Throttling বলা হয়। সুতরাং, CPU এর সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর Cooling System গুরুত্বপূর্ণ।

সাধারণত CPU কুলার এ Heatsink এবং Fan থাকে। Heatsink CPU থেকে তাপ শুষে নেয় এবং Fan সেই তাপ বাতাসের মাধ্যমে কমাতে সাহায্য করে। আবার কিছু কুলার লিকুইড কুলিং সিস্টেমও ব্যবহার করে।

CPU কুলার কীভাবে কাজ করে?

CPU কুলার প্রথমে CPU থেকে তাপ শোষণ করে। পরবর্তীতে, এই তাপ Heatsink বা Liquid Cooling System এর মাধ্যমে সরিয়ে দেয়। Air কুলার এর ক্ষেত্রে CPU এর ওপর একটি Metal Base থাকে যা CPU এর তাপ শুষে নেয় এবং Heat Pipe এর মাধ্যমে Heatsink এ পাঠায়। এরপর একটি Fan, Heatsink এর উপর দিয়ে বাতাস প্রবাহিত করে, যার ফলে Heatsink এর তাপ কমে যায়। 

এরপর Case এর Airflow গরম বাতাসকে বাইরে বের করতে সাহায্য করে এবং একইসঙ্গে Case এর ভেতরে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এইভাবে, পুরো Cooling System CPU এর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

অন্যদিকে, Liquid কুলার ভিন্নভাবে কাজ করে। এতে CPU এর উপর একটি Water Block থাকে, যা CPU থেকে তৈরি তাপ Coolant এ পাঠায়। এরপর Pump সেই গরম Coolant‌ কে Tube এর মাধ্যমে Radiator এ পাঠায়। Radiator এর Fan Coolant এর তাপ বাতাসে ছড়িয়ে দেয়। এরপর তুলনামূলক ঠান্ডা Coolant আবার CPU এর দিকে ফিরে আসে। এভাবেই Liquid Cooling System বারবার কাজ করে CPU ঠান্ডা রাখতে সাহায্য করে।

CPU কুলার কেন দরকার?

CPU বেশি কাজ করলে স্বাভাবিকভাবেই তাপ তৈরি হয়। এই তাপ নিয়ন্ত্রণে না থাকলে PC-এর Performance-এ প্রভাব পড়তে পারে। তাই CPU ঠান্ডা রাখতে একটি ভালো Cooler প্রয়োজন। নিচে কিছু কারণ আলোচনা করা হলো:

CPU Temperature নিয়ন্ত্রণে রাখতে

CPU কুলার প্রসেসরের অতিরিক্ত তাপ কমায়। ফলে CPU স্বাভাবিক Temperature এ কাজ করতে পারে। তবে Cooling ঠিক না থাকলে দীর্ঘ সময় কাজ করার সময় CPU বেশি গরম হয়ে যেতে পারে।

CPU Performance বজায় রাখতে

CPU যখন অতিরিক্ত গরম হয়, তখন এটি নিজের Clock Speed কমিয়ে দেয়। ফলে Gaming এর সময় Frame Rate কমে যেতে পারে বা Lag দেখা দিতে পারে। একইভাবে, Video Editing বা Rendering করার সময় কাজগুলো বেশি সময় নিতে পারে। তাই একটি উন্নত CPU কুলার CPU এর Stable Performance ধরে রাখতে সাহায্য করে।

PC Crash বা অপ্রত্যাশিত Shutdown কমাতে

অতিরিক্ত তাপ PC স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে কিছু ক্ষেত্রে PC Freeze, Crash বা  অপ্রত্যাশিত Shutdown হতে পারে।  তাই শুধু CPU কুলার ব্যবহার করলেই হবে না। পাশাপাশি Case এর Airflow ঠিক রাখতে হবে এবং Fan নিয়মিত পরিষ্কার করতে হবে। এতে Cooling System আরও ভালোভাবে কাজ করে।

সিপিইউ কুলারের প্রকারভেদ

CPU কুলার মূলত দুই ধরনের, Air কুলার এবং Liquid কুলার দুটির কাজই হলো CPU এর অতিরিক্ত তাপ কমানো। তবে দুটির Cooling System এক নয়।

১. Air কুলার

Air কুলার Fan এবং Heatsink এর সাহায্যে CPU এর তাপ কমায়। CPU থেকে তাপ Heatsink এ যায়। এরপর Fan বাতাস চালিয়ে সেই তাপ কমাতে সাহায্য করে। Air কুলার সাধারণত ব্যবহার করা সহজ এবং এর Maintenance ও কম। তাই সাধারণ PC থেকে শুরু করে অনেক Gaming PC তেও Air কুলার ব্যবহার করা হয়।

এর কয়েকটি ধরন হলো:

  • Stock কুলার: কিছু CPU এর সঙ্গে Stock কুলার দেওয়া হয়। সাধারণ কাজের জন্য এটি যথেষ্ট হতে পারে।
  • Tower কুলার: এতে বড় Heatsink এবং Fan থাকে। Gaming বা বেশি কাজের জন্য এটি ভালো Option।
  • Low Profile কুলার: এটি আকারে ছোট। তাই ছোট PC Case বা Compact Build এর জন্য ব্যবহার করা হয়।

২. Liquid Cooler

Liquid কুলার Coolant এর সাহায্যে CPU এর তাপ কমায়। এতে সাধারণত Water Block, Pump, Tube এবং Radiator থাকে। CPU থেকে তাপ Coolant এ যায়। এরপর Pump সেই গরম Coolant কে Radiator এ পাঠায়। Radiator এর Fan তাপ বাতাসে ছড়িয়ে দেয়।

Liquid কুলার এর মধ্যে AIO Liquid কুলার বেশি পরিচিত। এটি আগে থেকেই তৈরি ও Sealed থাকে। তাই Custom Loop এর তুলনায় এটি Install করা সহজ। অন্যদিকে, Custom Loop এ Water Block, Pump, Tube এবং Radiator আলাদাভাবে সেটআপ করতে হয়। তাই এটি তুলনামূলকভাবে কঠিন হতে পারে।

কোন ধরনের CPU কুলার বেছে নিবেন?

CPU কুলার কেনার আগে আপনার কম্পিউটার কী কাজে ব্যবহার করবেন সেটি ঠিক করুন। অফিসের কাজ, ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা ইত্যাদি দেখার জন্য একটি সাধারণ Air কুলার যথেষ্ট হতে পারে। অন্যদিকে, আপনি যদি Gaming, Video Editing বা Rendering এর মতো ভারী কাজ করেন, তাহলে CPU বেশি গরম হতে পারে। এই ধরনের কাজের জন্য ভালো Cooling দিতে পারে এমন কুলার বেছে নিতে হবে

কুলার কেনার আগে নিশ্চিত হয়ে নিন, এটি আপনার CPU এর Socket এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। এছাড়া, কুলারের আকার আপনার পিসি কেসের মধ্যে সঠিকভাবে ফিট হবে কিনা সেটি দেখে নিন।

সঠিক CPU Cooler আপনার PC-এর Temperature নিয়ন্ত্রণে রাখতে এবং Stable Performance বজায় রাখতে সাহায্য করে। তাই Cooler কেনার আগে আপনার CPU, PC Case এবং কাজের ধরন অনুযায়ী সঠিক মডেলটি বেছে নিন। প্রয়োজনের সঙ্গে মানানসই CPU Cooler ও অন্যান্য PC Components পেতে AG Computers ভিজিট করতে পারেন।

Similar Posts