এই গরমে বাঁচাবে সেরা ৫টি পোর্টেবল পাওয়ার স্টেশন

লোডশেডিংয়ে অতিষ্ঠ? এই গরমে বাঁচাবে সেরা ৫টি পোর্টেবল পাওয়ার স্টেশন

এই গরমে লোডশেডিং যেন একদম নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কাজ থেমে গেলে যেন বিরক্তির শেষ নেই। ঠিক এই জায়গাতেই একটি ভালো মানের পোর্টেবল পাওয়ার স্টেশন হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাকআপ সল্যুশন। এগুলো লাইট বা ফ্যান চালানোর পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, রাউটার এমনকি বাসাবাড়ির যেকোনো ইলেকট্রনিক ডিভাইস চালাতে সক্ষম।

তবে বাজারে এখন বিভিন্ন ক্যাপাসিটি, আউটপুট, ব্যাটারি টাইপ এবং সেফটি ফিচারসহ অনেক ধরনের পাওয়ার স্টেশন পাওয়া যায়। তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা জনপ্রিয় ৫টি পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে আলোচনা করবো। থাকবে পারফরম্যান্স, ব্যাকআপ টাইম এবং ইউজার এক্সপেরিয়েন্সসহ বিস্তারিত সবকিছু।

১। BLUETTI Premium 20 AC2P 300W Portable Power Station

BLUETTI ব্র্যান্ডটি গ্লোবালি পাওয়ার ব্যাকআপ সল্যুশনের জন্য ব্যাপক পরিচিত, আর এই মডেলটিও সেই ধারাবাহিকতারই একটি ভালো উদাহরণ। প্রথমেই যদি এর পাওয়ার ক্যাপাসিটির কথা বলি, তাহলে এতে রয়েছে 230.4Wh ব্যাটারি। এর 300W কন্টিনিউয়াস আউটপুট এবং 600W সার্জ পাওয়ার থাকার কারণে হঠাৎ হাই লোড আসলেও ডিভাইসটি স্টেবলভাবে সামলাতে পারে।

আউটপুট অপশনের ক্ষেত্রে এই মডেলটিতে রয়েছে ডুয়াল AC আউটলেট, 100W USB-C , সাথে USB-A এবং 12V কার পোর্ট। অর্থাৎ বাসা বা আউটডোর দুই জায়গাতেই একসাথে মাল্টিপল ডিভাইস চালানোর সুবিধা পাবেন।

ব্যাটারি টেকনোলজির দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে LiFePO4 (Lithium Iron Phosphate), যা সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারির তুলনায় অনেক বেশি সেফ এবং দীর্ঘস্থায়ী। এছাড়াও 3000+ লাইফ সাইকেল এবং প্রায় ১০ বছরের লাইফস্প্যান থাকায় এটা দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট বলা যায়।

চার্জিং পারফরম্যান্সও এখানে বেশ ভালো। 270W টার্বো চার্জিং সাপোর্ট থাকায় প্রায় 70 মিনিটেই ফুল চার্জ করা সম্ভব, আর 0–80% চার্জ হতে লাগে মাত্র 45 মিনিটের মতো। তাই লোডশেডিংয়ের মাঝে দ্রুত চার্জ করে আবার ব্যাকআপ নেওয়ার জন্য এটা খুবই কার্যকর একটি ফিচার।

ডিজাইন এবং পোর্টেবিলিটির কথা বললে, মাত্র 3.6 কেজি ওজন এবং কমপ্যাক্ট সাইজের কারণে এটি সহজেই বহন করা যায়। বাসায় ব্যবহার তো আছেই, চাইলে ট্রাভেল, ক্যাম্পিং বা আউটডোর ইউজেও খুব সহজভাবে ব্যবহার করা যাবে এই পাওয়ার স্টেশনটি।

২। EcoFlow River 2 Portable Power Station

যারা একটু বেশি স্মার্ট ফিচার চান তাদের জন্য EcoFlow River 2 মডেলটি খুব সহজেই নজর কাড়বে। স্মার্ট কন্ট্রোল ও চার্জিং অপশনে আগের BLUETTI মডেলের তুলনায় এটি কিছু জায়গায় এগিয়ে।

প্রথমেই এর ক্যাপাসিটির কথা বললে, এতে রয়েছে 256Wh ব্যাটারি, যা BLUETTI AC2P-এর চেয়ে সামান্য বেশি। 300W কন্টিনিউয়াস আউটপুট থাকলেও X-Boost টেকনোলজির মাধ্যমে 600W পর্যন্ত লোড হ্যান্ডেল করতে পারে। এর মানে কিছু হাই-পাওয়ার ডিভাইসও শর্ট টাইমে চালানো সম্ভব।

এই মডেলের সবচেয়ে বড় ফিচার হচ্ছে এর চার্জিং ফ্লেক্সিবিলিটি। এতে AC, DC, কার চার্জিং, এমনকি 110W পর্যন্ত সোলার ইনপুট সাপোর্ট করে। পাশাপাশি চার্জিং স্পিডের দিক থেকেও EcoFlow বেশ এগিয়ে। এটি এই রেঞ্জের ডিভাইসগুলোর তুলনায় প্রায় 70% দ্রুত চার্জ হতে পারে।

ব্যাটারি টেকনোলজি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে LiFePO4 (LFP), যার রয়েছে 4000+ সাইকেল লাইফ। পাশাপাশি স্মার্ট ফিচারের দিক থেকে এই মডেলটি একটু এগিয়ে। এতে রয়েছে Bluetooth এবং App কন্ট্রোল, যার মাধ্যমে আপনি মোবাইল থেকেই পাওয়ার ইউসেজ, চার্জ লেভেল বা আউটপুট মনিটর করতে পারবেন। এছাড়া <30ms EPS (Emergency Power Supply) সুইচিং থাকার কারণে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রায় ইনস্ট্যান্ট ব্যাকআপ পাওয়া যায়, যা রাউটার বা পিসির মতো ডিভাইসের জন্য খুবই দরকারি।

এই ডিভাইসটি প্রায় 3.5 কেজি ওজন হওয়ায় ইনডোর ইউজের পাশাপাশি ট্রাভেল বা আউটডোর সেটআপেও এটি বেশ ভালোভাবে মানিয়ে যায়। তাই সব মিলিয়ে EcoFlow River 2 একটু বেশি স্মার্ট ফিচার, ফ্লেক্সিবল চার্জিং অপশন এবং লং সাইকেল লাইফ দিয়ে এক ধাপ এগিয়ে।

৩। EcoFlow DELTA 3 Air 1000 Portable Power Station

এবার যারা একটু সিরিয়াস লেভেলের ব্যাকআপ খুঁজছেন, অর্থাৎ বাসার প্রয়োজনীয় একাধিক ডিভাইস একসাথে চালাতে চান তাদের জন্য EcoFlow এর এই মডেলটি একেবারেই আলাদা কিছু অফার করে।

আগের দুইটি মডেলের সাথে তুলনা করলে এখানে সবচেয়ে বড় পার্থক্যটা দেখা যায় এর বিশাল 960Wh ক্যাপাসিটিতে। এই ক্যাপাসিটি দিয়ে লোডশেডিংয়ের সময় শুধু বেসিক ডিভাইস না, বরং ফ্যান, টিভি, রাউটার এমনকি কিছু ক্ষেত্রে ছোট ফ্রিজ বা কিচেন অ্যাপ্লায়েন্সও চালানো সম্ভব। এছাড়াও এতে 500W কন্টিনিউয়াস আউটপুট এবং X-Boost সহ 800W পর্যন্ত সাপোর্ট থাকায় এটি বাসাবাড়ির ব্যবহারে বেশ উপযোগী।

পারফরম্যান্সের পাশাপাশি এর আরেকটি বড় সুবিধা হলো খুব কম নয়েজ লেভেল (<39 dB)। যেখানে অনেক পাওয়ার স্টেশনে ফ্যান সাউন্ড বা অপারেশনাল নয়েজ বিরক্তিকর হয়ে দাঁড়ায়, সেখানে এই মডেলটি তুলনামূলকভাবে অনেক বেশি সাইলেন্ট।

চার্জিং ফ্লেক্সিবিলিটির দিক থেকেও এটি বেশ অ্যাডভান্সড। AC, সোলার (500W পর্যন্ত), কার বা জেনারেটরসহ প্রায় সব ধরনের ইনপুট সাপোর্ট করে। মানে আপনি যেখানেই থাকুন, চার্জিং নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না। বিশেষ করে সোলার সাপোর্ট থাকায় দীর্ঘ লোডশেডিং এর সময় এটি অনেক বেশি কার্যকর।

এরপর স্মার্ট ফিচারের দিক থেকেও এই মডেলটি বেশ এগিয়ে। Wi-Fi ও Bluetooth এর মাধ্যমে EcoFlow App দিয়ে আপনি রিয়েল-টাইমে পাওয়ার ইউসেজ, চার্জিং স্ট্যাটাস এবং আউটপুট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া <10ms UPS ফিচার থাকায় বিদ্যুৎ চলে গেলে প্রায় ইনস্ট্যান্ট ব্যাকআপে চলে যায়। 

ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে LiFePO4 (LFP), যা প্রায় 3000 সাইকেল লাইফ দিবে। ওজনের দিক থেকে এটি অবশ্য আগের দুইটি মডেলের তুলনায় কিছুটা ভারী (প্রায় 9.9 কেজি), তবে এই ক্যাটাগরির পাওয়ার স্টেশনের জন্য এটাকে যথেষ্ট বলা যায়। সুতরাং যারা লোডশেডিংয়ে একাধিক ডিভাইস একসাথে চালাতে চান তাদের জন্য এটি অনেক বেশি পাওয়ারফুল একটি ব্যাকআপ ডিভাইস হবে।

৪। BLUETTI Premium 150 AC180P 1800W Portable Power Station

যদি আপনি এমন একটি পাওয়ার স্টেশন খুঁজে থাকেন যা লোডশেডিংয়ের সময় প্রায় পুরো বাসার প্রয়োজন সামলাতে পারে, তাহলে BLUETTI Premium 150 AC180P একদম পুর্ন সমাধান দিবে এমন একটি ডিভাইস। আগের EcoFlow DELTA 3 Air যেখানে হাই ক্যাপাসিটি দিয়ে ইমপ্রেস করেছে, সেখানে এই মডেলটি পাওয়ার আউটপুট এবং ওভারঅল ক্যাপাবিলিটিতে আরও এক ধাপ এগিয়ে।

এই মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর 1,440Wh বিশাল ব্যাটারি ক্যাপাসিটি, যা দীর্ঘ সময় ধরে একাধিক ডিভাইস চালাতে সক্ষম। ফ্যান, টিভি, লাইট, রাউটার তো আছেই প্রয়োজনে কিচেন অ্যাপ্লায়েন্স বা পাওয়ার টুলসও চালানো যাবে। এতে 1800W কন্টিনিউয়াস আউটপুট এবং 2700W সার্জ পাওয়ার থাকার কারণে হাই-পাওয়ার ডিভাইসও বেশ ভালোভাবে সামলাতে পারে।

এই মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর Pure Sine Wave Inverter, যা স্টেবল আউটপুট দিবে। এছাড়া চার্জিং পারফরম্যান্সের দিক থেকেও এটি যথেষ্ট এগিয়। এতে 1440W পর্যন্ত Turbo AC চার্জিং সাপোর্ট থাকার কারণে প্রায় 1.5 ঘণ্টার মধ্যেই ফুল চার্জ করা সম্ভব। বড় ক্যাপাসিটির একটি পাওয়ার স্টেশনের জন্য এই ধরনের ফাস্ট চার্জিং সত্যিই অনেক সুবিধার। পাশাপাশি 500W পর্যন্ত সোলার ইনপুট থাকায় অফ-গ্রিড ইউজেও এটি খুব কার্যকর।

আউটপুট অপশনের ক্ষেত্রে এই মডেলটিতে পাবেন ৪টি AC আউটলেট, 100W USB-C, একাধিক USB-A, 12V কার আউটলেটসহ 15W ওয়্যারলেস চার্জিং প্যাডও রয়েছে। এর ব্যাটারি হিসেবে এখানে LiFePO₄ ব্যবহার করা হয়েছে, যা 3500+ সাইকেল লাইফ দিবে। সাথে ডেলিভারি ও সেফটি নিষচিত করতে থাকছে অ্যাডভান্সড BMS এবং MPPT কন্ট্রোলার।

ওজনের দিক থেকে এটি অবশ্য হেভি (প্রায় 16 কেজি)। তাই  এটি পোর্টেবল হলেও হোম সেটআপে বেশি ব্যবহার উপযোগী আবার ক্যাম্পিং-এ যেখানে আপনার বেশি পাওয়ার এর দরকার হবে সেখানে এটি ভালো ব্যাকআপ দিবে।

৫। EcoFlow E2000 Portable Power Station

ফিউচার-প্রুফ একটি সল্যুশন চাইলে EcoFlow E2000 এক কথায় একটি পাওয়ার হাউস। এই মডেলটি আগের সবগুলোর তুলনায় সবদিক থেকেই সেরা। তাই যারা বড় বাসা, অফিস বা হাই-পাওয়ার ইউজ কেসের জন্য ব্যাকআপ খুঁজছেন তারা এই মডেলটি বিবেচনায় আনতে পারেন। 

প্রথমেই এর ক্যাপাসিটি নিয়ে কথা বলতে হয়। স্বাভাবিকভাবে 2048Wh থেকে শুরু করে এটি 6144Wh পর্যন্ত এর পাওয়ার এক্সপ্যান্ড করা যায়। অর্থাৎ আপনার প্রয়োজন বাড়লে আলাদা করে নতুন ডিভাইস না কিনে আপগ্রেড করে বড় ব্যাকআপ সিস্টেমে রূপান্তর করা সম্ভব।

পাওয়ার আউটপুটের দিক থেকেও এটি একেবারে সেরাদের তালিকায়। 2400W কন্টিনিউয়াস আউটপুট, 4800W সার্জ এবং X-Boost সহ 3000W পর্যন্ত লোড অনায়েসে সামলাতে পারে। ফলে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এমনকি একাধিক হাই-পাওয়ার ডিভাইস একসাথে চালানো খুব স্বাভাবিক বিষয়। লোডশেডিংয়ের সময় প্রায় পুরো বাসা চালানোর মতো ক্ষমতা এই ডিভাইসের রয়েছে।

চার্জিং টেকনোলজির দিক থেকেও EcoFlow এখানে তাদের সেরা ফিচারগুলো দিয়েছে। X-Stream ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে প্রায় ২-২.৫ ঘণ্টার মধ্যেই ফুল চার্জ করা যায়। পাশাপাশি 1000W পর্যন্ত ডুয়াল সোলার ইনপুট সাপোর্ট থাকায় দ্রুত সোলার চার্জিংও সম্ভব।

আউটপুট পোর্টের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন একাধিক AC আউটলেট, 100W USB-C, ফাস্ট USB-A, কার পোর্ট। স্মার্ট কন্ট্রোলের দিক থেকেও এটি একদম আপডেটেড। Wi-Fi এবং Bluetooth এর মাধ্যমে App কন্ট্রোল ব্যবহার করে আপনি রিমোটলি পুরো পাওয়ার সিস্টেম মনিটর ও ম্যানেজ করতে পারবেন।

ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে LiFePO₄ (LFP), যাতে 4000+ সাইকেল লাইফ থাকবে। ওজনের দিক থেকে এটি প্রায় 23 কেজি। তাই এটি পোর্টেবল হলেও হোম ব্যাকআপ বা হাই-ডিমান্ড সেটআপের জন্য বেশি উপযোগী। 

সবশেষে EcoFlow E2000 মডেলটিকে আগের সবগুলোর তুলনায় একটি অল ইন ওয়ান হাই-পাওয়ার সল্যুশন বলা যায়। 

পরিশেষে

এই যুগে বিদ্যুৎ ছাড়া আসলে এক মুহূর্তও থাকা যায়না। তাই এখন লোডশেডিং অস্বস্তির পাশাপাশি আমাদের ডেইলি লাইফ ও কাজের উপরও সরাসরি প্রভাব ফেলে। তবে একটি পোর্টেবল পাওয়ার স্টেশন থাকলে এই সমস্যাটা অনেকটাই সহজভাবে সামাল দেওয়া সম্ভব। উপরের তালিকায় থাকা প্রতিটি মডেলই নিজ নিজ জায়গায় ক্যাপাসিটি, আউটপুট পাওয়ার এবং স্মার্ট ফিচারের দিক থেকে আলাদা সুবিধা দিচ্ছে। তাই আপনি যদি হালকা ইউজের জন্য কমপ্যাক্ট সল্যুশন চান কিংবা ফুল-হোম ব্যাকআপের জন্য হাই-পাওয়ার অপশন খুঁজে থাকেন, তাহলে এই লিস্ট থেকে সহজেই নিজের জন্য পারফেক্ট একটি মডেল বেছে নিতে পারেন।

Apple Gadgets-এ আপনি পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী ছোট থেকে শুরু করে হাই-পাওয়ারের সব ধরনের অরিজিনাল পোর্টেবল পাওয়ার স্টেশন। বাংলাদেশের লাখো গ্রাহকের আস্থার এই প্ল্যাটফর্মে থাকছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট, সেরা ডিল এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই দেরি না করে এখনই ভিজিট করুন applegadgetsbd এবং লোডশেডিং-এর বিরোক্তিকে জানান চির বিদায়!

Similar Posts