Google Pixel 7 Pro

গুগল পিক্সেল ৭ প্রো রিভিউ: সেরা ভ্যালু-ফর-মানি ফ্ল্যাগশিপ মোবাইল

নতুন ফোন কেনার সময় আমরা অনেক কিছুই ভাবি। ক্যামেরা কেমন, পারফরম্যান্স ঠিক আছে কি না, নাকি শুধু ব্র্যান্ডের জন্যই কিনছি। কিন্তু কিছু ফোন আছে, যেগুলো ব্যবহার করতে শুরু করলে স্পেসিফিকেশন নিয়ে আর তেমন ভাবতে হয় না। Google Pixel 7 Pro ঠিক তেমনই একটা ফোন।

হয়তো আপনার আশেপাশের সবাই আইফোন বা স্যামসাং ফোন ব্যবহার করছে। তবুও হাতে একটা পিক্সেল থাকলে আলাদা একটা ফিল আসে। কারণ এই ফোনটা সংখ্যার চেয়ে অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়। বিশেষ করে ক্যামেরা আর সফটওয়্যার নিয়ে পিক্সেলের যে সুনাম, সেটা নতুন কিছু না।

তবে এখন ২০২৬ সাল। নতুন নতুন ফ্ল্যাগশিপ বাজারে আসছে নিয়মিত। এই অবস্থায় Pixel 7 Pro কি এখনও আগের মতোই ভালো আছে, নাকি একটু পিছিয়ে পড়েছে? আর যারা এখন কিনতে চাইছেন, তাদের জন্য এটা কি এখনও স্মার্ট চয়েস? চলুন, সবকিছু একটু বিস্তারিত দেখা যাক।

টেকনিক্যাল স্পেসিফিকেশন

নিচে পিক্সেল ৭ প্রো-এর সম্পূর্ণ টেকনিক্যাল স্পেসিফিকেশন দেওয়া হলো:

SpecificationDetails
BrandGoogle
ModelPixel 7 Pro
Display6.7″ LTPO AMOLED, 120Hz, QHD+ (1440 x 3120)
ProcessorGoogle Tensor G2 (5 nm)
RAM12GB LPDDR5
Storage128GB / 256GB / 512GB (UFS 3.1)
Main Camera50 MP (Wide) + 48 MP (Telephoto, 5x Optical) + 12 MP (Ultrawide)
Selfie Camera10.8 MP
Battery5000 mAh
Charging23W Wired, Wireless Charging Support
ProtectionIP68 Water & Dust Resistant, Gorilla Glass Victus
OSAndroid 13 (Upgradable to Android 16+)

Google Pixel 7 Pro: হাইলাইটেড ফিচারসমূহ

পুরো রিভিউতে যাওয়ার আগে চলুন দেখে নিই পিক্সেল ৭ প্রো-এর সেই হাইলাইটেড ফিচারগুলো যা একে বাজারে এখনও অনন্য করে রেখেছে:

  • Iconic Camera Visor: পিক্সেল ৭ প্রো হাতে নিলেই প্রথম যে বিষয়টি চোখে পড়বে, তা হলো এর ইউনিক ‘Camera Visor’ মেটাল ফিনিশসহ প্রিমিয়াম ডিজাইন। 
  • Tensor G2 Intelligence: গুগল এই ফোনে তাদের নিজস্ব Tensor G2 (5nm) চিপসেট ব্যবহার করেছে। এর মূল কাজ হলো AI (Artificial Intelligence) এবং মেশিন লার্নিং পারফরম্যান্সকে আরও স্মুথ করে তোলা।
  • Pro-Grade Triple Camera: ৫০ এমপি মেইন সেন্সরের সাথে ৪৮ এমপি টেলিফটো জুম লেন্স পাবেন। যা ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে। আপনি ৩০এক্স পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন, যা বেশ ক্লিয়ার ছবি দেয়।
  • Macro Focus Magic: ৩ সেন্টিমিটার দূর থেকেও অবিশ্বাস্য ডিটেইলড ম্যাক্রো ছবি তোলার ক্ষমতা রাখে পিক্সেল ৭ প্রো ।
  • Brilliant LTPO Display: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ কিউএইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কারণে ফোন স্ক্রলিং বা গেমিংয়ের অভিজ্ঞতা বেশ স্মুথ হবে।   
  • Clean Android Experience: পিক্সেল ৭ প্রোতে কোনো ব্লোটওয়্যার বা অ্যাড ছাড়া একদম স্মুথ ইউজার ইন্টারফেস এক্সপেরিয়েন্স পাবেন। 
Google Pixel 7 Pro Hazel
You can Also Check Out

Pixel 7 Pro

Clean Android experience powered by AI, premium build, and pro-level photography.

  • Refined design with eco-friendly recycled materials
  • Solid aluminum build with IP68 water & dust resistance
  • 120Hz QHD+ display for ultra-smooth visuals
  • AI-powered triple camera with pro-grade features
  • Tensor G2 chip boosts performance with smart AI
AppleGadgetsBD
Buy Now

পিক্সেল ৭ প্রো ফিচারসমূহ বিস্তারিত 

পিক্সেল ৭ প্রো-এর দারুণ ফিচারসমূহ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো- 

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি: আইকনিক এবং প্রিমিয়াম

পিক্সেল ৭ প্রো-এর ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর ব্যাক সাইডে থাকা ‘Camera Visor’ নিয়ে। যখন অ্যাপল বা স্যামসাং তাদের ক্যামেরা বাম্প নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছে, গুগল তখন পিক্সেল ৭ প্রো- এ পেছনের ক্যামেরার মডিউলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে অ্যালুমিনিয়াম বার ব্যবহার করেছে। ফলে ফোনের ভারসাম্য বজায় থাকে।

ফোনের ফ্রেম ১০০% রিসাইকেলড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সামনের এবং পেছনের অংশে ব্যবহার করা হয়েছে Gorilla Glass Victus, যা ছোটখাটো স্ক্র্যাচ থেকে ফোনকে রক্ষা করে। এই ফোনের কার্ভড ডিসপ্লে এবং মেটাল ফ্রেমের মেলবন্ধন প্রপার ফ্ল্যাগশিপ লুক দেয়। ২০২৬ সালে এসেও তাই এই ফোনের ডিজাইন আউটডেটেড মনে হয় না।

  • ডিসপ্ল: পিক্সেল ৭ প্রো-তে আছে ৬.৭ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। এই ফোনের কালার রিপ্রোডাকশন অসাধারণ। আপনি যখন নেটফ্লিক্সে কোনো মুভি দেখবেন বা হাই-রেজোলিউশন ছবি এডিট করবেন, তখন এই ফিচার আপনাকে মুগ্ধ করবে। 
  • স্মুথনেস: এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। LTPO প্যানেল হওয়ায় এটি প্রয়োজনে ১০ হার্টজ পর্যন্ত নিচে নামতে পারে, যা ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে।
  • ব্রাইটনেস: এর ১৫০০ নিটস পিক ব্রাইটনেস কড়া রোদেও স্ক্রিন দেখার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করে না। ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যামে বসে রোদের মধ্যে ম্যাপ দেখা বা মেসেজ পড়ার সময় আপনার বিরক্তি আসবে না।
  • রেজোলিউশন: QHD+ (১৪৪০ x ৩১২০) রেজোলিউশনের কারণে টেক্সট বা আইকনগুলো বেশ শার্প দেখায়। পিক্সেল ডেনসিটি অনেক বেশি হওয়ায় ভিডিও কন্টেন্টগুলো খুব জীবন্ত মনে হয়।

ক্যামেরা পারফরম্যান্স: যেখানে পিক্সেল অপ্রতিদ্বন্দ্বী

আপনি যদি পিক্সেল ৭ প্রো কিনতে চান তবে এর মূল কারণ অবশ্যই এর চমৎকার ক্যামেরা। গুগলের কম্পিউটেশনাল ফটোগ্রাফি এই ফোনকে আইফোন বা স্যামসাংয়ের সমকক্ষ (কিছু ক্ষেত্রে এগিয়ে) করে তুলেছে। কারণ এতে আছে-  

  • ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর: পিক্সেল ৭ প্রো এর মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখতে খুব ন্যাচারাল। অনেক ফোন ছবিকে অতিরিক্ত ব্রাইট বা কালারফুল করে ফেলে, কিন্তু পিক্সেল স্কিন টোন এবং শ্যাডোকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। আপনি যদি স্ট্রিট ফটোগ্রাফি পছন্দ করেন, তবে পিক্সেল ৭ প্রো আপনার জন্য পারফেক্ট চয়েস। এর ‘Real Tone’ ফিচারটি মানুষের আসল গায়ের রঙকে হুবহু ক্যাপচার করতে পারে।
  • ৪৮ মেগাপিক্সেল টেলিফটো (৫এক্স অপটিক্যাল জুম): পিক্সেল ৭ প্রো-তে ৫এক্স অপটিক্যাল জুম দেওয়া হয়েছে, যা আগের মডেলগুলোর তুলনায় অনেক বেশি শার্প। জুম করার পর সাধারণত ছবির ডিটেইল হারিয়ে যায়, কিন্তু গুগলের ‘Super Res Zoom’ প্রযুক্তির কারণে ৩০এক্স জুম পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো ছবি পাবেন। দূর থেকে পাখির ছবি বা স্টেডিয়ামে প্রিয় খেলোয়াড়ের স্ন্যাপ নেওয়ার জন্য এটি দারুণ একটি ফিচার। 
  • ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো ফোকাস: এর আল্ট্রাওয়াইড লেন্সে অটোফোকাস থাকায় এটি দিয়ে খুব কাছ থেকে ম্যাক্রো শট নেওয়া যায়। ৩ সেন্টিমিটার দূর থেকেও ফুলের পাপড়ি বা ছোট পোকামাকড়ের ডিটেইলড ছবি তোলার জন্য এটি চমৎকার একটি ফিচার। এটি স্বয়ংক্রিয়ভাবে ম্যাক্রো মোডে সুইচ করতে পারে, যা ব্যবহারকারীর জন্য খুব সুবিধাজনক হয়।

বিশেষ ফিচারসমূহ:

  • Magic Eraser: ছবির পেছনের অপ্রয়োজনীয় মানুষ বা অবজেক্ট এক ক্লিকেই মুছে ফেলা যায়।
  • Photo Unblur: আপনার তোলা কোনো পুরানো ঝাপসা ছবিকে AI ব্যবহার করে শার্প করে তুলতে পারে।
  • Night Sight: রাতের অন্ধকারেও দিনের আলোর মতো পরিষ্কার ছবি তুলতে পিক্সেলের জুড়ি মেলা ভার।
  • Cinematic Blur: ভিডিওতে প্রফেশনাল বোকেহ ইফেক্ট বা পোর্ট্রেট মোড যুক্ত করা যায়।

পারফরম্যান্স: টেনসর জি২-এর বুদ্ধিমত্তা 

অনেকেই পিক্সেলের Google Tensor G2 চিপসেটকে স্ন্যাপড্রাগন ৮ জেন সিরিজের সাথে তুলনা করেন। সত্যি বলতে, র-পারফরম্যান্স বা গেমিং বেঞ্চমার্কে টেনসর হয়তো কিছুটা পিছিয়ে থাকবে, কিন্তু এর মেইন পাওয়ার হলো ‘ইন্টেলিজেন্স’। কারণ- 

  • স্মার্ট ফিচার: ভয়েস টাইপিংয়ের সময় দাড়ি-কমা (Punctuation) নিজে থেকে বসানো, কল স্ক্রিনিং (যাতে স্প্যাম কল অটোমেটিক ফিল্টার হয়), কিংবা লাইভ ট্রান্সলেশন এই কাজগুলো টেনসর চিপসেট যেভাবে করে, অন্য কোনো ফোন সেভাবে পারে না।
  •  দৈনন্দিন ব্যবহার: ১২ জিবি র‍্যাম থাকার কারণে মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হয় না। একসাথে ১০-১৫টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ওপেন থাকলেও ফোনটি স্লো হয় না।
  • গেমিং: আপনি যদি একজন প্রফেশনাল গেমার হন, তবে হয়তো হাই-এন্ড গেমে টানা কয়েক ঘণ্টা খেলার পর ফোনটি কিছুটা গরম অনুভব করবেন। তবে ক্যাজুয়াল গেমিং যেমন পাবজি বা অ্যাসফাল্ট ৯ হাই সেটিংসে স্মুথলি খেলা যায়।

ব্যাটারি ও চার্জিং: ভারসাম্য রক্ষা করে

পিক্সেল ৭ প্রো-তে আছে ৫০০০ mAh এর বিশাল ব্যাটারি। সাধারণ ব্যবহারে এটি সারাদিন অনায়াসেই সাপোর্ট দেবে। তবে হেভি ইউজ করলে দিনের শেষে আপনাকে চার্জে দিতে হতে পারে।

চার্জিংয়ের ক্ষেত্রে গুগল কিছুটা পিছিয়ে। এটি ২৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। যেখানে বর্তমানের অনেক ফোন ১০০ ওয়াট পর্যন্ত সাপোর্ট দেয়, সেখানে পিক্সেল ফুল চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বা তার বেশি সময় নেয়। বক্সে কোনো চার্জার দেওয়া হয় না, তাই আপনাকে আলাদাভাবে একটি Google 30W USB-C চার্জার কিনে নিতে হবে।

তবে এর ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং (যা দিয়ে আপনি আপনার বাডস চার্জ করতে পারবেন) ফিচারগুলো বেশ কাজের। ব্যাটারি ম্যানেজমেন্ট এআই সিস্টেমটি আপনার ব্যবহারের ধরন বুঝে পাওয়ার সেভ করতে পারে।

Smart AI Features: ইউনিক ফিচার

পিক্সেল ৭ প্রো-এর ইউনিক ফিচার হলো এর এআই ফিচারগুলো, যা এই দামের  অন্য ফোনগুলোতে সচরাচর পাওয়া যায় না। Magic Eraser ও Photo Unblur নিয়ে পূর্বেই লেখা হয়েছে। আরও আছে-

  • Live Translate: ইন্টারনেটের সাহায্য ছাড়াই সরাসরি ৪৮টি ভাষায় মেসেজ বা কথা অনুবাদ করা যায়।
  • Guided Frame: যারা দৃষ্টিপ্রতিবন্ধী, তাদের সেলফি তোলার সময় এআই ভয়েস কমান্ডের মাধ্যমে ইনস্ট্রাকশন দেয়।

Google Pixel 7 Pro: সুবিধা ও অসুবিধাসমূহ

প্রতিটি স্মার্টফোনেরই কিছু সবল এবং দুর্বল দিক থাকে। পিক্সেল ৭ প্রো-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়: 

সুবিধাসমূহ (Pros):

  • মার্কেট সেরা স্টিল ফটোগ্রাফি।
  • অসাধারণ ডিসপ্লে কোয়ালিটি।
  • ক্লিন এবং পিওর অ্যান্ড্রয়েড সফটওয়্যার।
  • ইউনিক ডিজাইন এবং প্রিমিয়াম বিল্ড।
  • স্মার্ট এআই ফিচার (Magic Eraser, Live Translate)।

অসুবিধাসমূহ (Cons):

  • চার্জিং স্পিড তুলনামূলক ধীর হয়ে থাকে।
  • বেশিক্ষণ গেম খেললে ফোন গরম হতে পারে। 
  • ফেস আনলক করতে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ওপর নির্ভর করতে হয়। 

পরিশেষ 

আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, ফটোগ্রাফি ভালোবাসেন, কিংবা এমন একটি ফোন চান যা ব্যবহার করতে গিয়ে জটিল মনে হবে না, তাহলে Pixel 7 Pro আপনার জন্য দারুণ একটি অপশন।

এখনও এর ক্যামেরা আর ক্লিন সফটওয়্যার একে বাজারের অন্যতম সেরা ভ্যালু-ফর-মানি ফ্ল্যাগশিপ হিসেবে আলাদা জায়গা করে দেয়। বিশেষ করে যারা আইফোন বা স্যামসাংয়ের বাইরে একটু ভিন্ন কিছু খুঁজছেন, তাদের জন্য এটি সত্যিই আকর্ষণীয় একটি মোবাইল। 

সেরা দামে Pixel 7 Pro নিজের করে নিতে চলে আসুন Apple Gadgets BD আউটলেটে অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করুন।

Similar Posts