বাজার সেরা ৭টি ছোট ফ্যান | মিনি পোর্টেবল ফ্যান
গরমের এই সময়ে বাসা, অফিস বা বাইরে যেখানেই থাকুন না কেন, একটু ঠান্ডা বাতাস দেয় অনন্ত স্বস্তি। কিন্তু সব সময় তো বড় ফ্যান বা এসি ব্যবহার করা সম্ভব হয় না। বিশেষ করে লোডশেডিং, ট্রাভেল কিংবা পার্সোনাল ইউজের জন্য একটি পোর্টেবল ছোট চার্জার ফ্যান অনেক সময় লাইফসেভারের মতো কাজ করে।
তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাজারের সেরা ৭টি মিনি পোর্টেবল ফ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি, প্রতিটি মডেলের পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ, এয়ারফ্লো ক্যাপাসিটি, ডিজাইন ও ব্যবহারিক দিকগুলো বুঝে সহজভাবে সঠিক সিন্ধান্ত নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১। Xiaomi Solove N9 4W
মিনি পোর্টেবল ফ্যানের ক্ষেত্রে যদি ডিজাইন আর পারফরম্যান্স দুইটারই একটা সুন্দর ব্যালেন্স চান, তাহলে Xiaomi Solove N9 মডেলটি শুরুতেই নজর কাড়বে। এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে 4W মোটর, যা ছোট সাইজের হলেও আশানুরূপ বাতাস দিতে সক্ষম।
এর ৪-ব্লেড ফ্যান ডিজাইনে রয়েছে ৩টি স্পিড মোড, ফলে প্রয়োজন অনুযায়ী লো, মিড বা হাই- এই তিন লেভেলে সহজেই এয়ারফ্লো কন্ট্রোল করা যাবে। ব্যাটারি সেকশনে এতে দেওয়া হয়েছে 2000mAh ক্যাপাসিটি, যা এই সাইজের ফ্যানের জন্য বেশ ভালো ব্যাকআপ দেয়। পাশাপাশি USB চার্জিং সাপোর্ট থাকায় পাওয়ার ব্যাংক, ল্যাপটপ বা অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জ করা যাবে।
এছাড়া ডিজাইনের দিক থেকেও এটি বেশ ইউজার-ফ্রেন্ডলি। ফ্যানটির ওজন মাত্র ১৬৫ গ্রাম হওয়ায় দীর্ঘ সময় হাতে রাখলেও তেমন অস্বস্তি লাগে না। এছাড়া হাতে ধরার পাশাপাশি এতে রিমুভেবল বেস থাকার কারণে ডেস্ক ফ্যান হিসেবেও সেট করে ব্যবহার করা যায়। আবার এতে ছোট একটি হোল ডিজাইন থাকায় ব্যাগে ঝুলিয়ে বা রশি দিয়ে কোথাও ঝুলিয়েও রাখা যাবে।
২। Portable Handheld Foldable Mini Turbo Fan
যারা একটু বেশি ফ্লেক্সিবল ডিজাইন চান, তাদের জন্য এই Foldable Mini Turbo Fan মডেলটি বেশ দারুন একটি অপশন। এর সবচেয়ে বড় ফিচার হলো “টার্বো” টাইপ এয়ারফ্লো, যা সাধারণ মিনি ফ্যানের তুলনায় বেশি বাতাস দিতে পারে। তাই আউটডোরে বেশি গরমের সময় এটা ভালোভাবে কাজে আসে।
এই ফ্যানটিতে রয়েছে ৫টি উইন্ড স্পিড মোড, যা এই লিস্টে থাকা অনেক ফ্যানের তুলনায় বেশি কন্ট্রোল অপশন অফার করে। আপনি চাইলে হালকা বাতাস থেকে শুরু করে হাই স্পিডে বেশ শক্তিশালী এয়ারফ্লোসহ সবকিছুই নিজের চাহিদা অনুযায়ী সেট করতে পারবেন।
ডিজাইনের দিকে তাকালে, এর ফোল্ডেবল স্ট্রাকচারটি ব্যবহারিক দিক থেকে বেশ সুবিধাজনক। আপনি চাইলে এটিকে হাতে ধরে ব্যবহার করতে পারবেন, আবার ভাঁজ করে ডেস্কে সেট করেও ব্যবহার করা যাবে। এই ডিজাইনের কারনে ফ্যানটিকে একটি ব্যাগ বা পার্সে সহজেই ক্যারি করা যায়।
ব্যাটারি হিসেবে এতে দেওয়া হয়েছে 1800mAh ক্যাপাসিটি, যা স্ট্যান্ডার্ড ইউজে ভালো ব্যাকআপ দিতে সক্ষম। Type-C চার্জিং সাপোর্ট থাকায় চার্জিং সময়ও কম লাগে। এছারাও সরাসরি ব্যাটারির অবস্থা বা স্পিড স্ট্যাটাস দেখতে ফ্যানটিতে একটি Power Display দেয়া আছে।
৩। JISULIFE FA49
স্টাইলিশ ডিজাইনের এই ফ্যানটির সবচেয়ে বড় সুবিধা হলো এর সুপার-থিন ও লাইটওয়েট ডিজাইন, যা মাত্র ১০৪ গ্রাম ওজন হওয়ায় হাতে রাখা বা সাথে ক্যারি করা অনেক বেশি সহজ। পাশাপাশি পারফরম্যান্সের জায়গাতেও এই মডেলটি বেশ এগিয়ে।
ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে ইউনিক ৫-ব্লেড ফ্যান সিস্টেম, যা সাধারণ ফ্যানের তুলনায় প্রায় ৩০% বেশি এয়ারফ্লো এবং ৫০% পর্যন্ত বেশি উইন্ড পাওয়ার দিতে পারে। পাশাপাশি এর সর্বোচ্চ 6000 RPM স্পিড ছোট সাইজের মধ্যেও বেশ ভালো কুলিং এক্সপেরিয়েন্স দেয়।
স্পিড কন্ট্রোলের ক্ষেত্রে এতেও ৩টি স্পিড লেভেল রয়েছে, যেখানে লো স্পিডে প্রায় ১৪ ঘণ্টা, মিড স্পিডে প্রায় ৯ ঘণ্টা এবং হাই স্পিডে প্রায় ৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও 2000mAh ব্যাটারি এবং Type-C চার্জিং থাকার কারণে চার্জিংও যথেষ্ট দ্রুত হবে।
আবারও ডিজাইনের কথা বলতে গেলে এই ফ্যানটি মূলত মাল্টি ইউজের জন্য ডিজাইন করা। এতে দেওয়া ল্যানইয়ার্ড ব্যবহার করে এটি গলায় ঝুলিয়ে নেওয়া যায় আবার রিয়ার ব্র্যাকেট থাকার কারণে এটিকে সহজেই ডেস্ক ফ্যান হিসেবেও ব্যবহার করা যায়। এর PC ম্যাটেরিয়াল বডি এবং ব্রাশলেস DC মোটর ফ্যানটিকে যথেষ্ট টেকসই করে তুলেছে।
৪। Hoco HX602
এই লিস্টে যদি সবচেয়ে বেশি কাস্টমাইজেশন আর স্পিড কন্ট্রোলের কথা বলা হয়, তাহলে Hoco HX602 নিঃসন্দেহে আলাদা জায়গা দখল করে নেয়। যেখানে বেশিরভাগ মিনি ফ্যানে ৩ থেকে ৫টি স্পিড মোড থাকে, সেখানে এই মডেলটি একেবারে অন্য লেভেলের। এতে রয়েছে ১০০টি পর্যন্ত অ্যাডজাস্টেবল উইন্ড লেভেল। ফলে আপনি একদম নিজের কমফোর্ট অনুযায়ী এয়ারফ্লো সেট করতে পারবেন, যা যেকোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য সত্যিই বড় একটা সুবিধা।
পারফরম্যান্সের দিক থেকেও এই ফ্যানটি বেশ পাওয়ারফুল। এতে ব্যবহার করা হয়েছে হাই-স্পিড ব্রাশলেস মোটর, যা সর্বোচ্চ 8000 RPM পর্যন্ত স্পিড দিতে পারে। এই ধরনের মোটর লং-টার্ম ইউজেও বেশ ভালো পারফরম্যান্স ধরে রাখতে পারে।
এর LED ডিজিটাল ডিসপ্লে ফিচারটিও বেশ প্রিমিয়াম একটি সংযোজন। এটি দিয়ে রিয়েল-টাইম স্পিড লেভেল এবং ব্যাটারি স্ট্যাটাস দেখা যায়, ফলে ব্যবহার করার সময় সবকিছু একদম ক্লিয়ারভাবে সামনে থাকে। যারা একটু স্মার্ট ফিচার পছন্দ করেন, তাদের জন্য এটি বেশ ভালো একটি দিক।
ব্যাটারি পারফরম্যান্সের দিকে তাকালে, এতে রয়েছে 2000mAh ক্যাপাসিটি, যা প্রায় ৬.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। তবে তা ইউজের স্পিডের ওপর নির্ভর করে। এছাড়া এর লো-নয়েজ মোটর ডিজাইন থাকার কারণে হাই স্পিডেও শব্দ তুলনামূলক কম থাকে।
৫। JIVI P11
যারা মূলত ডেস্কে বসে কাজ করেন, তাদের জন্য JIVI P11 মডেলটি বেশ কার্যকর একটি অপশন। এই ফ্যানটি হ্যান্ডহেল্ডের চেয়ে ডেস্ক ইউজে বেশি উপযোগী। খুব বেশি কাস্টমাইজেশন না থাকলেও, এর ৩টি গিয়ার মোড (লো, মিড, হাই) সাধারণ ইউজারের জন্য বেশ কার্যকর
ব্যাটারি পারফরম্যান্সের দিকে তাকালে, এতে রয়েছে 2000mAh ক্যাপাসিটি, যা প্রায় ২–৪ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। যদিও আগের কিছু মডেলের তুলনায় ব্যাকআপ একটু কম, তবে ডেস্ক ইউজের ক্ষেত্রে এটি যথেষ্ট বলা যায়। তাছাড়া এর চার্জিং টাইমও তুলনামূলক দ্রুত। প্রায় ১-২ ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়।
ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে ABS ম্যাটেরিয়াল, যা ডেইলি ইউজে বেশ টেকসই এবং হালকা ওজনের। ডিজাইনের দিক থেকে এটি সেট করে রেখে ব্যবহার করার জন্য উপযোগী আবার ওজন কম হওয়ায় চাইলে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েও নেওয়া যায়।
৬। Xundd XDOT-069
এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে টার্বো এয়ারফ্লো মেকানিজম, যা বেশ প্রেসারযুক্ত বাতাস দিতে পারে। এতে বেসিকভাবে ৫টি স্পিড লেভেল থাকলেও, এর সাথে যুক্ত হয়েছে ১ থেকে ১০০ পর্যন্ত ফাইন টিউনিং গিয়ার সিস্টেম। অর্থাৎ, আপনি নিজের কমফোর্ট অনুযায়ী খুব নির্দিষ্টভাবে এয়ারফ্লো অ্যাডজাস্ট করতে পারবেন। আগের Hoco মডেলের মতোই এটি হাই কাস্টমাইজেশন অফার করে, তবে এখানে টার্বো আউটলেট থাকার কারণে এয়ারফ্লো একটু বেশি মনে হবে।
পারফরম্যান্সের জায়গায়, এতে রয়েছে 4.5W রেটেড পাওয়ার এবং অপ্টিমাইজড মোটর, যা ছোট সাইজের হলেও বেশ ভালো কুলিং দিতে পারে। এছাড়াও দীর্ঘ সময় ব্যবহারে বিরক্তি কমাতে এর নয়েজ লেভেলও তুলনামূলক কম রাখা হয়েছে।
ব্যাটারি হিসেবে এতে রয়েছে 1800mAh ক্যাপাসিটি, যা স্পিড সেটিং অনুযায়ী প্রায় ২-৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। পাশাপাশি USB চার্জিং এর মাধ্যমে এটিকে ১-২.৫ ঘণ্টার মধ্যে ফুল চার্জ করা সম্ভব। এছাড়াও এর ব্যাটারি ইন্ডিকেটর দিয়ে চার্জ স্ট্যাটাস সহজেই মনিটর করা যায়।
ডিজাইনের দিক থেকে এই ফ্যানে ABS + PC ম্যাটেরিয়াল ব্যবহারের কারণে এটি যথেষ্ট টেকসই। আবার এর এরগোনমিক শেপ এবং মাত্র ১২৮ গ্রাম ওজন হওয়ায় দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহারেও ভালো গ্রিপ ও বাড়তি সুবিধা পাওয়া যায়।
৭। JisuLife Life 8 Plus
এই মডলেটি শুধু একটি মিনি ফ্যান না, বরং এক ধরনের ৩-ইন-১ ডিভাইস। এতে আপনি পাচ্ছেন কুলিং ফ্যান, পাওয়ার ব্যাংক এবং LED টর্চ একসাথে। যারা ট্রাভেল করেন বা লোডশেডিংয়ে ব্যাকআপ সলিউশন চান, তাদের জন্য এটি সত্যিই একের ভিতর সব।
এর সবচেয়ে বড় ফিচার হলো এর 4500mAh হাই-ক্যাপাসিটি ব্যাটারি। এই বড় ব্যাটারির কারণে এটি সর্বোচ্চ ১১ থেকে ৪৬ ঘণ্টা পর্যন্ত রানটাইম দিতে পারে, যা এই লিস্টের অন্য সব ফ্যানের তুলনায় অনেকটাই এগিয়ে।
পারফরম্যান্সের দিকে তাকালে, এতে রয়েছে ব্রাশলেস মোটর এবং ৩টি স্পিড মোড। এর সর্বোচ্চ 3.0 m/s এয়ারফ্লো স্পিড গরমে যথেষ্ট কুলিং দিতে সক্ষম। এরপর ডিজাইনের জায়গায়, এর ফোল্ডেবল ক্যাপসুল স্টাইলটি বেশ ইউনিক। ব্যবহার না করলে এটি ভাঁজ করে ছোট করে রাখা যায়। এছাড়া এর সফট ABS ব্লেড টাচ করলে অটো স্টপ হয়ে যায়, যা সেফটির দিক থেকে ভালো একটি ফিচার।
এর সাথে থাকা LED টর্চ (50 লুমেন) ছোটখাটো এমারজেন্সি বা অন্ধকারে ব্যবহার করার জন্য বেশ কাজে আসে। আর পাওয়ার ব্যাংক ফিচারের কারণে প্রয়োজনে আপনার ফোনও চার্জ করা যাবে। এই মাল্টি ফিচারগুলোই মূলত একে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
উপসংহার
এই গরমের মৌসুমে নিজের জন্য একটি ভালো মিনি পোর্টেবল ফ্যান বেছে নেওয়া এখন সময়ের দাবী। এই তালিকায় থাকা প্রতিটি ফ্যানই আলাদা আলাদা ফিচার দিয়ে এগিয়ে। তাই আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে এই তালিকা থেকে সহজেই সেরা অপশনটি বেছে নিতে পারবেন।
উপরে দেয়া মডেলগুলোর পাশাপাশি আরো জনপ্রিয় অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটির মিনি পোর্টেবল ফ্যান দেখতে ভিজিট করতে পারেন applegadgetsbd ওয়েবসাইটে। এখানে পাবেন সকল জনপ্রিয় ব্র্যান্ডের অথেনটিক প্রোডাক্ট, রিজনেবল প্রাইস এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই অর্ডার করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
