DDR4 নাকি DDR5 কোনটি আপনার জন্য ভালো

DDR4 নাকি DDR5? কোনটি আপনার জন্য ভালো?

নতুন কম্পিউটার তৈরি করা বা RAM আপগ্রেড করার সময় সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর একটি হলো- DDR4 নাকি DDR5? নতুন জেনারেশনের DDR5 বাজারে আসার পর অনেকেই মনে করেন DDR4 এখন পুরোনো হয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? আজকের ব্লগে আমরা DDR4 ও DDR5-এর বাস্তব পারফরম্যান্স, পার্থক্য এবং কোন পরিস্থিতিতে কোন RAM কেনা উচিত এসব বিষয় সহজ ভাষায় আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। 

DDR RAM কী? DDR4 এবং DDR5 আসলে কী?

RAM-এর বিভিন্ন জেনারেশনের মধ্যে বর্তমানে সবচেয়ে পরিচিত দুটি হলো DDR4 এবং DDR5। এখানে DDR-এর পূর্ণরূপ Double Data Rate। এটি এমন একটি মেমোরি প্রযুক্তি, যা প্রতিটি ক্লক সাইকেলে দুইবার ডেটা ট্রান্সফার করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে DDR প্রযুক্তি উন্নত হয়েছে। DDR, DDR2, DDR3 এবং DDR4-এর পর বর্তমানে DDR5 সবচেয়ে আধুনিক জেনারেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

DDR4 দীর্ঘদিন ধরে ডেস্কটপ এবং ল্যাপটপে সবচেয়ে জনপ্রিয় RAM হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নির্ভরযোগ্য পারফরম্যান্স, তুলনামূলক কম দাম এবং তুলনামূলক বেশি হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটির কারণে এটি এখনও অনেক ব্যবহারকারীর জন্য একটি নির্ভরযোগ্য ও কার্যকরী বিকল্প।

অন্যদিকে DDR5 হলো নতুন জেনারেশনের RAM, যেখানে আরও বেশি Frequency, Bandwidth, উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট এবং ভবিষ্যতের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসরের সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন যুক্ত করা হয়েছে। 

DDR4 এবং DDR5-এর মূল পার্থক্য

DDR4 প্রথম বাজারে আসে ২০১৪ সালে, আর DDR5 আসে ২০২০ সালে। গত এক দশক ধরে DDR4 সবচেয়ে জনপ্রিয় RAM স্ট্যান্ডার্ড হলেও বর্তমানে Intel ও AMD-এর নতুন প্ল্যাটফর্মগুলো ধীরে ধীরে DDR5-এর দিকে যাচ্ছে। 

DDR4 এবং DDR5-এর সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় Frequency বা Data Transfer Speed-এ। DDR4 RAM সাধারণত 2133 MHz থেকে 3200 MHz স্পিড পাওয়া যায়, যদিও কিছু High-end মডেল 3200 MHz থেকে 4000 MHz স্পিডেও চলতে পারে। 

অন্যদিকে DDR5-এর স্ট্যান্ডার্ড স্পিড শুরুই হয় 4800 MHz থেকে, আর বর্তমানে 5600, 6000, 6400, 7200 এবং সর্বোচ্চ 8800 MHz স্পিডের RAM পাওয়া যায়। অর্থাৎ একই সময়ে একটি DDR5, DDR4-এর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি ডেটা আদান-প্রদান করতে পারে।

এই বেশি স্পিডের কারণে DDR5-এর Memory Bandwidth-ও অনেক বেশি। উদাহরণস্বরূপ, DDR4-3200 RAM-এ র Bandwidth প্রতি চ্যানেলে প্রায় 25.6 GB/s, যেখানে DDR5-4800-এর Bandwidth প্রায় 38.4 GB/s। আবার DDR5-6400 RAM প্রায় 51.2 GB/s পর্যন্ত Bandwidth দিতে পারে। 

Memory Capacity-এর দিক থেকেও DDR5 এগিয়ে। বর্তমানে কনজিউমার পিসি-এর জন্য DDR4 সাধারণত 8GB, 16GB ও 32GB মডিউল হিসেবে বেশি ব্যবহৃত হয়। অন্যদিকে DDR5-এ 24GB, 48GB, 64GB, 96GB এমনকি 128GB পর্যন্ত একক মডিউল পাওয়া যাচ্ছে। 

এছাড়াও DDR5-এ আরও দুটি নতুন প্রযুক্তি যোগ হয়েছেঃ 

  • On-Die ECC, এবং 
  • PMIC (Power Management Integrated Circuit)

এই On-Die ECC মূলত RAM-এর ভেতরে ছোটখাটো Data Error শনাক্ত ও সংশোধন করতে সাহায্য করে। অন্যদিকে, PMIC (Power Management Integrated Circuit) সরাসরি RAM মডিউলের ওপর অবস্থান করে এবং বিদ্যুৎ সরবরাহ আরও দক্ষভাবে নিয়ন্ত্রণ করে। ফলে উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাজ করার সময়ও RAM স্থিতিশীল ও নির্ভরযোগ্যভাবে প্রয়োজনীয় পাওয়ার পায়।

সব মিলিয়ে, DDR5 প্রযুক্তিগতভাবে DDR4-এর তুলনায় দ্রুত এবংবেশি এগিয়ে। তবে যদি আপনার বর্তমান DDR4 সিস্টেম প্রয়োজনীয় পারফরম্যান্স দিয়ে থাকে, তাহলে এই বাড়তি সুবিধা আর নতুন জেনারেশন হওয়ার কারণে আপগ্রেড করার তেমন প্রয়োজন নেই। কিন্তু নতুন কম্পিউটার তৈরি করলে এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করার পরিকল্পনা থাকলে DDR5 বেছে নেওয়াই হবে অধিক যুক্তিযুক্ত।

বাস্তব ব্যবহারে DDR5 কতটা দ্রুত?

DDR5-এর স্পেসিফিকেশন দেখলে সহজেই বোঝা যায় যে এটি DDR4-এর তুলনায় বেশি ফ্রিকোয়েন্সি ও ব্যান্ডউইথ অফার করে। তবে বাস্তব ব্যবহারে এর পারফরম্যান্সের পার্থক্য নির্ভর করে আপনি কী ধরনের কাজ করছেন তার ওপর।

যদি একসঙ্গে ৩০–৫০টি Chrome ট্যাব, Microsoft Word, Excel, VS Code, Zoom ও Slack-এর মতো একাধিক অ্যাপ চালান, তাহলে DDR5 তুলনামূলক স্মুথ মাল্টিটাস্কিং অভিজ্ঞতা দিতে পারে। একইভাবে Photoshop-এ বড় PSD ফাইল ও অসংখ্য লেয়ার নিয়ে কাজ করা, Premiere Pro-তে 4K ভিডিও এডিটিং, রেন্ডারিং ও এক্সপোর্ট করা কিংবা Blender-এ জটিল 3D সিন তৈরি করার সময় DDR5-এর অতিরিক্ত ব্যান্ডউইথ পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

এছাড়া বড় ফাইল কমপ্রেস বা এক্সট্র্যাক্ট করা, সফটওয়্যার কম্পাইল করা, একসঙ্গে একাধিক ভার্চুয়াল মেশিন চালানো বা সার্ভার টেস্টিংয়ের মতো মেমোরি-নির্ভর কাজেও DDR5 সাধারণত দ্রুত ফলাফল দিতে পারে।

অন্যদিকে, যদি আপনার ব্যবহার সীমাবদ্ধ থাকে ব্রাউজিং, Microsoft Office, অনলাইন ক্লাস, ভিডিও দেখা বা অন্যান্য দৈনন্দিন কাজে, তাহলে DDR4 ও DDR5-এর পারফরম্যান্সের পার্থক্য খুব একটা চোখে পড়বে না। তবে 4K ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, AI ওয়ার্কলোড, বড় প্রজেক্ট কম্পাইল, ভারী মাল্টিটাস্কিং বা প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েশনের মতো কাজে DDR5-এর অতিরিক্ত গতি ও ব্যান্ডউইথ বাস্তবেই উল্লেখযোগ্য সুবিধা এনে দেয়।

গেমিংয়ের জন্য DDR4 নাকি DDR5?

শুধু DDR4 থেকে DDR5-এ আপগ্রেড করলেই গেমিং পারফরম্যান্সে বিশাল পরিবর্তন আসবে এমন ধারণা সঠিক নয়। গেমিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে গ্রাফিক্স কার্ড (GPU) এবং প্রসেসর (CPU)। র‍্যামের ভূমিকা থাকলেও সেটি তুলনামূলক কম।

বিভিন্ন বেঞ্চমার্কে দেখা গেছে, একই প্রসেসর ও গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে DDR5-6000 র‍্যাম, DDR4-3200 র‍্যামের তুলনায় গড়ে ৩% থেকে ৮% বেশি গেমিং পারফরম্যান্স দিতে পারে। কিছু CPU-নির্ভর গেমে এই পার্থক্য ১০% থেকে ১৫% পর্যন্ত যেতে পারে, আবার GPU নির্ভর অনেক গেমে পার্থক্য ১ – ২%-এরও কম থাকে।

তাই, আপনি যদি নতুন হাই-এন্ড গেমিং পিসি তৈরি করেন এবং ভবিষ্যতের জন্য সিস্টেম প্রস্তুত রাখতে চান, তাহলে DDR5 অবশ্যই ভালো হবে। তবে শুধু FPS বাড়ানোর উদ্দেশ্যে DDR5-এ আপগ্রেড করা অধিকাংশ গেমারের জন্য খুব বেশি অর্থবহ হবে না।

আপনার জন্য DDR4 নাকি DDR5?

আপনি যদি নতুন একটি বাজেট পিসি তৈরি করেন এবং খুব বেশি ভারী কাজ না করেন, তাহলে DDR4 এখনও দারুণ একটি বিকল্প। কারণ DDR4-এর মাদারবোর্ড ও র‍্যাম তুলনামূলক কম দামে পাওয়া যায়।

তবে আপনি যদি নিয়মিত 4K ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, AI ওয়ার্কলোড, ভার্চুয়াল মেশিন বা অন্যান্য মেমোরি-নির্ভর ভারী কাজ করেন, তাহলে DDR5 নেওয়াই যুক্তিযুক্ত। এসব কাজে DDR5-এর বেশি মেমোরি ব্যান্ডউইথ দ্রুত ডেটা আদান-প্রদানে বাড়তি সুবিধা দেয়। মোটকথা আগামী ৫-৬ বছর নিশ্চিন্তে ভারী কাজ চালিয়ে যেতে, একটি নতুন সিস্টেমে DDR5-ই সবচেয়ে ভালো বিনিয়োগ।

উপসংহার

নতুন কম্পিউটার তৈরি হোক বা পুরোনোটি আপগ্রেড করা, সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে আপনার কাজের ধরন, বাজেট এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করে RAM নির্বাচন করা।

আপনার কম্পিউটারের জন্য অরিজিনাল এবং অফিসিয়াল ওয়ারেন্টিসহ DDR4 ও DDR5 RAM কিনতে ভিজিট করুন AG Computers। এখানে পাবেন বিভিন্ন ক্যাপাসিটি ও স্পিডের RAM, নির্ভরযোগ্য ব্র্যান্ড, প্রতিযোগিতামূলক দাম এবং সঠিক RAM বেছে নিতে অভিজ্ঞ টিমের পরামর্শ। বিস্তারিত জানতে ভিজিট করুন Apple Gadgets অথবা Apple Gadgets মোবাইল অ্যাপ।

Similar Posts