কম দামে ভালো মনিটর | বাজেটের মধ্যে সেরা ৭টি অপশন
একটি ভালো মনিটর শুধু একটা স্ক্রিন নয়, এটি আপনার প্রতিদিনের কাজ, পড়াশোনা কিংবা গেমিং এক্সপেরিয়েন্সকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। অফিসের কাজ, ভিডিও এডিটিং, অনলাইন ক্লাস কিংবা হাই-এন্ড গেমিং – প্রতিটি কাজের জন্য মনিটরের রিকোয়ারমেন্ট আলাদা। তবে ভালো মানের মনিটর মানেই যে অনেক বেশি টাকা খরচ করতে হবে, তা কিন্তু নয়। বর্তমানে বাজারে এমন অনেক মনিটর পাওয়া যায়, যেগুলো তুলনামূলক কম দামে হাই রিফ্রেশ রেট, IPS প্যানেল এবং চমৎকার কালার অ্যাকুরেসি অফার করে।
আজকের এই ব্লগে আমরা কম দামে ভালো মনিটরের কয়েকটি সেরা মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যা সব ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
বাজেটের মধ্যে সেরা ৭টি মনিটরের তালিকা
- MSI PRO MP225 21.5″ 100Hz IPS FHD Monitor
- Dell Pro 24 Plus (P2425H) Monitor
- ViewSonic VA24G1-H 24″ 144Hz IPS FHD Monitor
- MSI G274F 27 Inch FHD 180Hz IPS Gaming Monitor
- Dahua DHI-LM24-C301B Monitor
- MSI MAG 321CUPDF Gaming Monitor
- Koorui 34E6UC WQHD 34″ Curved Gaming Monitor
MSI PRO MP225 21.5″ 100Hz IPS FHD Monitor
দৈনন্দিন অফিস ওয়ার্ক আর প্রোডাক্টিভিটির জন্য একটা ভালো মনিটর খুঁজছেন, অথচ বাজেট নিয়েও ভাবতে হচ্ছে? সেক্ষেত্রে MSI PRO MP225 বেশ ভালো একটা চয়েস হতে পারে। ফুল এইচডি আইপিএস প্যানেলের এই মনিটরে রিফ্রেশ রেট আর রেসপন্স টাইম দুটোই বেশ ভালো, ফলে কাজের ফাঁকে টুকটাক বিনোদনেও স্ক্রিনটা পারফেক্ট লাগে।
ভিউয়িং অ্যাঙ্গেল প্রশস্ত হওয়ায় আর কনট্রাস্ট রেশিও ভালো থাকায়, যেদিক থেকেই তাকান না কেন, ছবি স্বচ্ছ আর প্রাণবন্তই লাগবে। আর Anti-glare স্ক্রিন, Flicker Free আর Low Blue Light প্রযুক্তির কারণে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে বসে থাকলেও চোখে চাপ কম পড়ে। সাথে আছে একাধিক কানেক্টিভিটি অপশন আর সুবিধাজনক টিল্ট অ্যাডজাস্টমেন্ট, যে কারণে হোম অফিস হোক বা কর্পোরেট সেটআপ, দুই জায়গাতেই এটা বেশ মানিয়ে যায়।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ২১.৫″ |
| রেজোলিউশন | FHD (1920×1080) |
| প্যানেল | IPS |
| রিফ্রেশ রেট | ১০০Hz |
| রেসপন্স টাইম | 1ms (MPRT) |
| কনট্রাস্ট রেশিও | ১৩০০:১ |
| ব্রাইটনেস | ২৫০ cd/m² |
| পোর্টস | HDMI, VGA |
Dell Pro 24 Plus (P2425H) Monitor
ব্র্যান্ড ভ্যালু আর রিলায়েবিলিটির প্রসঙ্গ এলে Dell-এর নামটা সবসময়ই একটু এগিয়ে থাকে। Dell Pro 24 Plus (P2425H) মনিটরটাও এর ব্যতিক্রম নয়। ফুল এইচডি আইপিএস প্যানেলের এই মনিটরে রিফ্রেশ রেট আর কনট্রাস্ট রেশিও দুটোই বেশ ভালো, ফলে ছবি স্বচ্ছ আর প্রাণবন্ত দেখায়। এতে আছে সার্টিফায়েড আই কমফোর্ট প্রযুক্তি, যা ব্লু লাইট এমিশন কমিয়ে দিয়ে দীর্ঘ সময় কাজ করার সময়ও চোখে বাড়তি চাপ পড়তে দেয় না।
এর কালার কভারেজও বেশ ভালো, তাই ডিজাইনের কাজ হোক বা ডেটা অ্যানালাইসিস, দুই ক্ষেত্রেই এটা বেশ কাজে দেয়। একাধিক আধুনিক কানেক্টিভিটি অপশন থাকায় এটাকে একটা পুরোদস্তুর প্রোডাক্টিভিটি-ফোকাসড মনিটর বলা যায়, যা অফিস বা রিমোট ওয়ার্ক, দুটোর জন্যই দারুণ একটা চয়েস। নির্ভরযোগ্যতা আর পারফরম্যান্সের এই মিশেলটাই একে যেকোনো প্রফেশনাল সেটআপের জন্য স্মার্ট চয়েস করে তোলে।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ২৩.৮″ |
| রেজোলিউশন | FHD (1920×1080) |
| প্যানেল | IPS |
| রিফ্রেশ রেট | ১০০Hz |
| রেসপন্স টাইম | 5ms (GTG) |
| কনট্রাস্ট রেশিও | ১৫০০:১ |
| ব্রাইটনেস | ২৫০ cd/m² |
| পোর্টস | DP, HDMI, VGA, USB-C |
ViewSonic VA24G1-H 24″ 144Hz IPS FHD Monitor
কাজের পাশাপাশি গেমিং এর জন্য ViewSonic VA24G1-H মনিটরটা হতে পারে আপনার জন্য বেষ্ট একটি অপশন । ফুল এইচডি আইপিএস প্যানেলের এই মনিটরে রিফ্রেশ রেট আর রেসপন্স টাইম দুটোই বেশ ভালো, ফলে ভিজ্যুয়াল থাকে স্মুথ আর ঝকঝকে। কালার কভারেজ চমৎকার আর ভিউয়িং অ্যাঙ্গেলও প্রশস্ত হওয়ায়, রঙগুলো অনেকটাই লাইফলাইক লাগে।
বিশেষ করে, আই কমফোর্ট প্রযুক্তি, Flicker-Free আর Low Blue Light ফিচারের কারণে দীর্ঘসময় স্ক্রিনের সামনে বসে থাকলেও চোখে চাপ পড়ে না তেমন একটা। আর ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট থাকায় স্ক্রিন টিয়ারিংয়ের ঝামেলাও অনেকটাই এড়ানো যায়। সব মিলিয়ে বলা যায়, অফিসের কাজ আর ফাঁকে ফাঁকে ক্যাজুয়াল গেমিং, এই দুইয়ের মধ্যে বেশ চমৎকার একটা ব্যালেন্স ধরে রাখে মনিটরটি।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ২৪″ |
| রেজোলিউশন | FHD (1920×1080) |
| প্যানেল | IPS |
| রিফ্রেশ রেট | ১৪৪Hz |
| রেসপন্স টাইম | 1ms (MPRT) |
| কনট্রাস্ট রেশিও | ১৫০০:১ (৫০M:১ ডাইনামিক) |
| ব্রাইটনেস | ৪০০ cd/m² |
| পোর্টস | HDMI, VGA, DP |
MSI G274F 27 Inch FHD 180Hz IPS Gaming Monitor
সিরিয়াস গেমিংয়ের জন্য MSI G274F একটি দারুণ ভ্যালু-ফর-মানি গেমিং মনিটর। 27 ইঞ্চির বড় IPS ডিসপ্লে গেমের ভিজ্যুয়ালকে আরও প্রাণবন্ত করে তোলে, পাশাপাশি দেয় চওড়া ভিউয়িং অ্যাঙ্গেল ও ভালো কালার অ্যাকুরেসি। এর 180Hz রিফ্রেশ রেট এবং 1ms রেসপন্স টাইম দ্রুতগতির FPS, ব্যাটল রয়্যাল বা ই-স্পোর্টস গেমে স্মুথ ও রেসপন্সিভ অভিজ্ঞতা নিশ্চিত করে।
এছাড়া Adaptive Sync সাপোর্ট থাকায় স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিং কমে যায়, ফলে গেমপ্লে আরও স্থিতিশীল থাকে। বড় স্ক্রিনের কারণে ওপেন-ওয়ার্ল্ড, রেসিং ও স্টোরি-ড্রিভেন গেমেও বাড়তি ইমারসিভ অনুভূতি পাওয়া যায়। যারা পারফরম্যান্স, স্মুথনেস ও ভালো ডিসপ্লে কোয়ালিটির মধ্যে ভারসাম্য চান, তাদের জন্য MSI G274F নিঃসন্দেহে একটি শক্তিশালী বিকল্প।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ২৭″ |
| রেজোলিউশন | FHD (1920×1080) |
| প্যানেল | IPS |
| রিফ্রেশ রেট | ১৮০Hz |
| রেসপন্স টাইম | 1ms (GTG) |
| কনট্রাস্ট রেশিও | ১০০০:১ |
| ব্রাইটনেস | ২৫০ nits |
| পোর্টস | HDMI, DP |
Dahua DHI-LM24-C301B Monitor
সাধারণ ফুল এইচডি মনিটরের চেয়ে একটু বেশি শার্প রেজুলেশন চাইলে Dahua DHI-LM24-C301B মনিটরটা একবার দেখে নিতে পারেন। উচ্চ রেজুলেশনের আইপিএস প্যানেলের এই মনিটরে রিফ্রেশ রেট বেশ ভালো, রেসপন্স টাইমও স্বাভাবিক পর্যায়ের। ভিউয়িং অ্যাঙ্গেল প্রশস্ত, ব্রাইটনেসও উজ্জ্বল, আর কনট্রাস্ট রেশিও ভালো হওয়ায় ছবি আর টেক্সট, দুটোই বেশ স্পষ্ট দেখা যায়। একাধিক কানেক্টিভিটি অপশনের পাশাপাশি Low Blue Light প্রযুক্তি থাকায় অফিস ওয়ার্ক, ডকুমেন্ট এডিটিং কিংবা মাল্টিমিডিয়া দেখা, সবকিছুর জন্যই এটা বেশ উপযুক্ত।
বাজেটের একটু বেশি স্ক্রিন-রিয়েল-এস্টেট আর শার্প রেজুলেশন খুঁজছেন যারা, তাদের জন্য এটা বেশ স্মার্ট একটা চয়েস হতে পারে। সব মিলিয়ে পারফরম্যান্স আর ভ্যালুর একটা দারুণ সমন্বয় পাওয়া যায় এই মনিটরে।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ২৩.৮″ |
| রেজোলিউশন | QHD (2560×1440) |
| প্যানেল | IPS |
| রিফ্রেশ রেট | ১০০Hz |
| রেসপন্স টাইম | 5ms |
| কনট্রাস্ট রেশিও | ১২০০:১ |
| ব্রাইটনেস | ৩০০ cd/m² |
| পোর্টস | HDMI, DP |
আরও পড়ুনঃ মনিটর কেনার আগে যেসকল বিষয় খেয়াল রাখবেন
MSI MAG 321CUPDF Gaming Monitor
বাজেট নিয়ে খুব একটা মাথাব্যথা নেই, চাই হাই-এন্ড গেমিং এক্সপেরিয়েন্স – এমন কেউ হলে MSI MAG 321CUPDF মনিটরটা হতে পারে একদম প্রিমিয়াম একটা চয়েস। বড় স্ক্রিনের এই কার্ভড মনিটরে আছে ডুয়াল মোড সুবিধা, চাইলে উচ্চ রেজুলেশনে ভালো রিফ্রেশ রেট নিয়ে খেলতে পারেন, আবার রেজুলেশন একটু কমিয়ে অসাধারণ হাই রিফ্রেশ রেটও উপভোগ করতে পারবেন।
রেসপন্স টাইম বেশ দ্রুতগতির, আর অ্যাডাপটিভ সিঙ্ক প্রযুক্তি থাকায় গেমপ্লে থাকে একদম স্মুথ, টিয়ারিংয়ের কোনো ঝামেলা নেই। HDR সার্টিফিকেশন আর আকর্ষণীয় কার্ভ ডিজাইনের কারণে একটা ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যায়, যা কম্পিটিটিভ গেমিং হোক বা AAA টাইটেল, দুই ক্ষেত্রেই দারুণভাবে কাজে দেয়। সব মিলিয়ে বলতে গেলে, পারফরম্যান্স, ভিজ্যুয়াল কোয়ালিটি আর ইমার্সিভনেসের একটা চমৎকার সমন্বয় পাওয়া যায় এই মনিটরে।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ৩১.৫″ কার্ভড |
| রেজোলিউশন | UHD 4K / FHD (Dual Mode) |
| প্যানেল | VA (Rapid VA) |
| রিফ্রেশ রেট | ১৬০Hz (4K) / ৩২০Hz (FHD) |
| রেসপন্স টাইম | 0.5ms (GtG) |
| কনট্রাস্ট রেশিও | ৩০০০:১ |
| ব্রাইটনেস | HDR400 |
| পোর্টস | HDMI, DP, USB-C |
Koorui 34E6UC WQHD 34″ Curved Gaming Monitor
আল্ট্রাওয়াইড ডিসপ্লের অভিজ্ঞতা নিতে চান, তাও আবার বাজেটের মধ্যে? তাহলে Koorui 34E6UC মনিটরটা হতে পারে সেরা অপশনগুলোর একটা। বড় স্ক্রিনের এই কার্ভড মনিটরে রেজুলেশন বেশ ভালো, রিফ্রেশ রেটও চমৎকার, ফলে ওয়াইড ফিল্ড-অফ-ভিউ আর স্মুথ মোশন, দুটোই একসাথে পাওয়া যায়।
রেসপন্স টাইম দ্রুতগতির, অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্ট আছে, আর কালার গ্যামাটও চমৎকার হওয়ায় গেমিং হোক বা কনটেন্ট ক্রিয়েশন, দুই জায়গাতেই এটা দারুণ পারফর্ম করে। যারা একটা সিঙ্গেল স্ক্রিনেই মাল্টিটাস্কিং সামলাতে চান, সাথে ইমার্সিভ গেমিং এক্সপেরিয়েন্সও চান, তাদের জন্য এই আল্ট্রাওয়াইড মনিটরটা বেশ ভালো একটা বিনিয়োগ হতে পারে। কার্ভড ডিজাইন আর প্রশস্ত স্ক্রিন-রিয়েল-এস্টেটের মিশেলে এটি প্রোডাক্টিভিটি আর বিনোদন, দুই ক্ষেত্রেই বেশ চমৎকার একটা অভিজ্ঞতা দেয়।
| ফিচার | বিস্তারিত |
| স্ক্রিন সাইজ | ৩৪″ কার্ভড |
| রেজোলিউশন | WQHD (3440×1440) |
| প্যানেল | VA |
| রিফ্রেশ রেট | ১৬৫Hz |
| রেসপন্স টাইম | 1ms |
| কনট্রাস্ট রেশিও | ৩০০০:১ |
| ব্রাইটনেস | ৪০০ cd/m² |
| পোর্টস | HDMI, DP |
মনিটর কেনার আগে যা খেয়াল রাখবেন
- প্যানেল টাইপ: সাধারণ কাজ, অফিস ওয়ার্ক বা ডিজাইনের জন্য IPS প্যানেল সবচেয়ে ভালো, কারণ এতে কালার অ্যাকুরেসি ও ভিউয়িং অ্যাঙ্গেল অনেক ভালো থাকে। গেমিংয়ের জন্য VA প্যানেলও ভালো কনট্রাস্ট ও ডিপ ব্ল্যাক লেভেল দেয়।
- রিফ্রেশ রেট: সাধারণ ব্যবহারের জন্য ৬০-১০০Hz যথেষ্ট, তবে গেমিংয়ের জন্য অন্তত ১৪৪Hz বা তার বেশি রিফ্রেশ রেট বেছে নেওয়া ভালো।
- রেজুলেশন: Full HD সাধারণ কাজের জন্য পারফেক্ট, তবে বাজেট একটু বাড়ালে QHD বা 4K রেজুলেশনের মনিটর অনেক বেশি শার্প ভিজ্যুয়াল দেয়।
- কানেক্টিভিটি ও পোর্ট: HDMI, DisplayPort, এমনকি USB-C পোর্ট আছে কিনা দেখে নিন, যাতে বিভিন্ন ডিভাইসের সাথে সহজে কানেক্ট করা যায়।
- আই কেয়ার ফিচার: Flicker-Free, Low Blue Light এবং Anti-Glare কোটিং থাকলে দীর্ঘসময় স্ক্রিনের সামনে কাজ করলেও চোখের ক্লান্তি কম হয়।
শেষ কথা
কম দামে ভালো মনিটর খোঁজা এখন আর কঠিন কাজ নয়, শুধু নিজের প্রয়োজন ও বাজেট বুঝে সঠিক মডেলটি বেছে নিতে হবে। অফিস ওয়ার্কের জন্য হালকা-পাতলা IPS মনিটর থেকে শুরু করে হাই-রিফ্রেশ রেট গেমিং মনিটর কিংবা আল্ট্রাওয়াইড কার্ভড ডিসপ্লে সবকিছুই এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। উপরের তালিকা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী মনিটরটি বেছে নিয়ে উপভোগ করুন আরও স্মুথ, আরও স্পষ্ট ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। সর্বশেষ দাম ও স্টক জানতে Apple Gadgets-এর ওয়েবসাইট বা নিকটস্থ শোরুম ভিজিট করুন।
FAQ
কম দামে কোন মনিটর সবচেয়ে ভালো?
বাজেট ও ব্যবহারের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। অফিস ওয়ার্কের জন্য MSI PRO MP225 বা Dell P2425H, আর গেমিংয়ের জন্য ViewSonic VA24G1-H বা MSI G274F ভালো অপশন।
গেমিংয়ের জন্য কত Hz রিফ্রেশ রেটের মনিটর দরকার?
কম্পিটিটিভ গেমিংয়ের জন্য অন্তত ১৪৪Hz রিফ্রেশ রেটের মনিটর নেওয়া ভালো। বাজেট থাকলে ১৮০Hz বা তার বেশি রিফ্রেশ রেটের মনিটর আরও স্মুথ এক্সপেরিয়েন্স দেবে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
