বাজার সেরা ৫টি থার্মাল প্রিন্টার। কোন Thermal Printer ভালো?
আজকাল ছোট ব্যবসা, অনলাইন শপ, কুরিয়ার সার্ভিস কিংবা দোকানের বিল প্রিন্টিংয়ের কাজে থার্মাল প্রিন্টার অনেকটাই অপরিহার্য হয়ে উঠেছে। বিশেষ করে বারকোড লেবেল, ইনভয়েস, শিপিং লেবেল বা POS রিসিপ্ট দ্রুত প্রিন্ট করার জন্য একটি ভালো মানের থার্মাল প্রিন্টার থাকা আবশ্যক।
তবে বাজারে এখন বিভিন্ন ধরনের থার্মাল প্রিন্টার পাওয়া যায়। ফলে কোন প্রিন্টারটি আপনার কাজের ধরন অনুযায়ী সবচেয়ে ভালো হবে, সেটা অনেক সময় বুঝে ওঠা কঠিন হয়ে যায়। তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাজার সেরা ৫টি থার্মাল প্রিন্টার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক প্রিন্টারটি বেছে নেওয়ার উদ্দেশ্যে প্রতিটি মডেলের ফিচারগুলো একদম সহজ ভাষায় তুলে ধরবো।
সেরা ৫টি থার্মাল প্রিন্টার তালিকা
১। Brother QL-820NWB
Brother দীর্ঘদিন ধরেই প্রিন্টিং ডিভাইসের জগতে নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড। যারা দোকান, অফিস, কুরিয়ার সার্ভিস বা নিয়মিত লেবেল প্রিন্টের কাজ করেন, তাদের জন্য Brother-এর এই থার্মাল প্রিন্টারটি বেশ প্রফেশনাল মানের একটি অপশন।
এই প্রিন্টারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অত্যন্ত দ্রুত প্রিন্টিং পারফরম্যান্স। এটি প্রতি মিনিটে প্রায় ১১০টি লেবেল প্রিন্ট করতে পারে। ফলে কুরিয়ার লেবেল, বারকোড, প্রোডাক্ট ট্যাগ বা অফিস ফাইল লেবেলিংয়ের মতো কাজ খুব অল্প সময়েই করা যায়। পাশাপাশি এতে রয়েছে 300 x 600dpi রেজুলেশন, যার কারণে যেকোনো ছোট তথ্যও পরিষ্কার ও নিখুঁত দেখা যায়।
সাধারণ থার্মাল প্রিন্টারের তুলনায় এই মডেলের একটি আলাদা সুবিধা হলো এটি কালো ও লাল দুই রঙে লেবেল প্রিন্ট করতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্য অথবা সতর্কবার্তা লেবেল আলাদা করে হাইলাইট করার ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
কানেক্টিভিটির দিক থেকেও প্রিন্টারটি বেশ এগিয়ে। এতে Bluetooth, Wi-Fi, Ethernet এবং USB সংযোগ সুবিধা রয়েছে। ফলে কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোনসহ প্রায় সব ধরনের ডিভাইস থেকেই সহজে প্রিন্ট করা যাবে। এছাড়াও Android ও iPhone-এর জন্য Brother-এর নিজস্ব অ্যাপ থাকায় সহজেই লেবেল তৈরি ও প্রিন্ট করা সম্ভব।
এতে থাকা LCD ডিসপ্লে ব্যবহার করে বিভিন্ন সেটিংস বা প্রিন্ট অপশন সহজেই নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি প্রিন্টারটির ডিজাইনও যথেষ্ট শক্তপোক্ত, তাই দীর্ঘ সময় ব্যবহারেও ভালো স্থায়িত্ব পাওয়া সম্ভব।
২। Brother QL-800
Brother-এর এই মডেলটিরও অন্যতম শক্তিশালী ফিচার হলো এর দ্রুত প্রিন্টিং স্পিড। এটি প্রতি সেকেন্ডে প্রায় ১৪৮ মিলিমিটার পর্যন্ত প্রিন্ট করতে পারে, ফলে একের পর এক লেবেল প্রিন্ট করার সময় খুব বেশি অপেক্ষা করতে হয় না। ব্যস্ত অফিস বা রিটেইল কাজের জন্য এই স্পিড আপনাকে বাড়তি সুবিধা দেয়।
প্রিন্ট কোয়ালিটির দিক থেকেও এই মডেলটি ভালো এগিয়ে আছে। এতে থাকা 300dpi রেজুলেশন লেখাগুলোকে পরিষ্কার ও নিখুঁতভাবে প্রিন্ট করে। বিশেষ করে বারকোড, ছোট টেক্সট বা গুরুত্বপূর্ণ তথ্য প্রিন্ট করার সময় আউটপুট যথেষ্ট পরিষ্কার দেখা যায়।
এই প্রিন্টারটিও সাদা লেবেলের উপর কালো ও লাল দুই রঙে প্রিন্ট করতে পারে। ফলে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই হাইলাইট করা যায়। অনেক সাধারণ থার্মাল প্রিন্টারে এই সুবিধা দেখা যায় না।
প্রিন্টারটিতে 12mm থেকে 62mm পর্যন্ত বিভিন্ন সাইজের টেপ ব্যবহার করা যায়। তাই ছোট স্টিকার থেকে শুরু করে বড় শিপিং লেবেল পর্যন্ত সব ধরনের কাজেই এটি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি এতে থাকা Built-in Automatic Cutter প্রতিটি লেবেল নির্দিষ্ট মাপে কেটে দেয়। ফলে আপনার কাজ আরও গোছানো ও দ্রুত হবে।
কানেক্টিভিটির দিকে তাকালে এতে USB কানেকশন রয়েছে। পাশাপাশি P-touch Editor Lite সফটওয়্যার থাকায় সহজে বাড়তি কোনো সেটআপ ছাড়াই দ্রুত ব্যবহার শুরু করা যায়।
আরও পড়ুন- বাজেটের মধ্যে সেরা প্রিন্টার
৩। Brother PT-E110VP Handheld
সাধারণ ডেস্কভিত্তিক লেবেল প্রিন্টারের তুলনায় Brother PT-E110VP একদম ভিন্ন ধরনের একটি ডিভাইস। এটি মূলত ইলেকট্রিশিয়ান, নেটওয়ার্ক টেকনিশিয়ান, CCTV installer বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ফিল্ডে কাজ করা মানুষের জন্য তৈরি করা হয়েছে। যারা সরাসরি কাজের জায়গায় দাঁড়িয়ে দ্রুত কেবল, যন্ত্রপাতি বা প্যানেল লেবেল করতে চান, তাদের জন্য এই হ্যান্ডহেল্ড প্রিন্টারটি বেশ কাজের একটি টুল।
ডিভাইসটির সবচেয়ে বড় সুবিধা হলো এর portable handheld design। আলাদা কম্পিউটার বা ডেস্ক সেটআপ ছাড়াই হাতে নিয়ে সরাসরি লেবেল তৈরি ও প্রিন্ট করা যায়। ফলে বাইরে কাজের সময় এটি অনেক বেশি সুবিধাজনক।
এতে রয়েছে QWERTY rubber keypad, যার কারণে লেবেলিং এর জন্য টাইপ করা বেশ সহজ হয়েছে। পাশাপাশি graphical LCD display থাকায় প্রিন্ট করার আগেই লেখার প্রিভিউ দেখা যায়। এতে ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়।
Brother এখানে শুধু সাধারণ label printing-এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই মডেলে Cable Wrap, Cable Flag, Patch Panel, Faceplate ID-এর মতো বিশেষ function key দেওয়া হয়েছে। অর্থাৎ নেটওয়ার্কিং বা ইলেকট্রিক্যাল কাজের জন্য প্রয়োজনীয় লেবেল খুব দ্রুত তৈরি যাবে।
পাশাপাশি এতে থাকা ২০০টিরও বেশি built-in electrical, datacom ও safety symbol বিভিন্ন ধরনের টেকনিক্যাল লেবেল তৈরি করার কাজে ব্যবহার করা যায়। বিশেষ করে যারা প্রতিদিন ওয়্যারিং বা ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ করেন, তাদের জন্য এটি বেশ উপকারী।
প্রিন্টিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে Thermal Transfer প্রযুক্তি এবং TZe laminated tape সাপোর্ট। ফলে প্রিন্ট করা লেবেলগুলো সাধারণ কাগজের স্টিকারের তুলনায় বেশি টেকসই হয়। এছাড়াও প্রতি সেকেন্ডে প্রায় ২০ মিলিমিটার প্রিন্ট স্পিড ছোট-বড় নিয়মিত কাজের জন্য যথেষ্ট ভালো বলা যায়। প্রিন্টারটিতে ৯টি label memory থাকায় প্রয়োজনীয় লেবেল সেভ করেও রাখা যায়।
সব মিলিয়ে যারা ফিল্ডে কাজের সময় দ্রুত, টেকসই এবং প্রফেশনাল মানের লেবেলিং চান, Brother PT-E110VP প্রিন্টারটি মূলত তাদের জন্যই ডিজাইন করা হয়েছে। বিশেষ করে electrical ও networking কাজের জন্য এটি নিঃসন্দেহে বেশ কার্যকর একটি ডিভাইস।
৪। Brother PT-P900W
যারা বড় অফিস, ফ্যাক্টরি, কিংবা ওয়্যারহাউজে লেবেল প্রিন্টিং করতে চান, তাদের জন্য Brother PT-P900W বেশ শক্তিশালী একটি ডেস্কটপ লেবেল প্রিন্টার। এই মডেলের অন্যতম বড় সুবিধা হলো এর মাল্টি কানেক্টিভিটি। মূলত প্রিন্টারটিতে Wi-Fi সংযোগ থাকায় একাধিক ব্যবহারকারী একই প্রিন্টার সহজে ব্যবহার করতে পারেন। পাশাপাশি USB ও Serial connectivity থাকায় বিভিন্ন ধরনের setup-এর সাথেও সহজে কাজ করতে পারে। অফিস বা টেকনিক্যাল পরিবেশে এই অপশনগুলো অনেক কাজে আসে।
প্রিন্টিং পারফরম্যান্সের দিক থেকেও এটি বেশ শক্তিশালী। প্রতি সেকেন্ডে প্রায় ৬০ মিলিমিটার পর্যন্ত প্রিন্ট করতে পারে, ফলে একসাথে অনেক লেবেল তৈরি করার সময় কাজের গতি বেশ ভালো থাকে।
এই প্রিন্টারটিতে সর্বোচ্চ 36mm পর্যন্ত টেপ সাপোর্ট করে। ফলে ছোট লেবেল ছাড়াও তুলনামূলক ডকুমেন্টও তৈরি করা যায়। এছাড়া TZe, HSe এবং FLe laminated tape support থাকায় বিভিন্ন ধরনের কাজের জন্য আলাদা ধরনের টেপ ব্যবহার করা যাবে।
Brother-এর এই মডেলে automatic cutter দেওয়া হয়েছে। পাশাপাশি easy-peel সুবিধা থাকায় বাড়তি সুবিধা পাওয়া যাবে। আবার সফটওয়্যারের দিক থেকেও এটি বেশ এগিয়ে। Brother P-touch Editor সফটওয়্যারের মাধ্যমে barcode, logo বা custom design সহজে তৈরি করা যায়। Windows ও macOS দুই প্ল্যাটফর্মেই এটি ব্যবহার করা সম্ভব। এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমেও ওয়্যারলেস প্রিন্টিং করা যাবে।
ডিজাইনের দিক থেকেও প্রিন্টারটি যথেষ্ট প্রফেশনাল ও মজবুত। নিয়মিত হেভী ইউজের জন্য এটি বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে। বড় পরিসরে নিয়মিত কাজের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত নির্ভরযোগ্য একটি মডেল।
৫। Brother PT-D410
ছোট ব্যবসা কিংবা দৈনন্দিন ফাইল ও কেবল গোছানোর কাজের জন্য Brother PT-D410 একটি ডেস্কটপ লেবেল প্রিন্টার। যারা খুব বেশি জটিল setup ছাড়াই প্রফেশনাল মানের লেবেল তৈরি করতে চান, তাদের জন্য এই মডেলটি ব্যবহার করা বেশ সহজ ও সুবিধাজনক।
এই প্রিন্টারের অন্যতম ভালো দিক হলো এর built-in QWERTY কীবোর্ড। এর ফলে কম্পিউটার ছাড়াও সরাসরি প্রিন্টার থেকেই দ্রুত লেবেল তৈরি করা যায়। পাশাপাশি এতে থাকা বড় graphical LCD display এবং print preview ফিচার আপনার কাজকে আরও সহজ করে তুলবে।
প্রিন্টিংয়ের জন্য এতে TZe laminated tape ব্যবহার করা হয়েছে, যা সাধারণ লেবেল এর তুলনায় বেশি টেকসই। এছাড়া সর্বোচ্চ 18mm tape width থাকায় বিভিন্ন ধরনের লেবেল তৈরি করা যাবে।
এই প্রিন্টারটির প্রতি সেকেন্ডে প্রায় ২০ মিলিমিটার প্রিন্টিং স্পিড ছোট ও মাঝারি ধরনের কাজের জন্য যথেষ্ট ভালো বলা যায়। এই মডেলের আরেকটি সুবিধা হলো এতে ৫০টি programmable label memory রয়েছে। অর্থাৎ যেসব লেবেল নিয়মিত ব্যবহার করা হয়, সেগুলো সেভ করে রাখা যায়।
এছাড়াও যারা আরও কাস্টমাইজেশন চান, তারা USB-এর মাধ্যমে PC বা Mac-এর সাথে সংযোগ করে Brother P-touch Editor সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে barcode, logo, symbol বা বিভিন্ন template ব্যবহার করে আরও প্রফেশনাল লেবেলিং করা যায়।
উপসংহার
বর্তমানে ছোট ব্যবসা, অফিস, কুরিয়ার সার্ভিস, রিটেইল শপ কিংবা বিভিন্ন টেকনিক্যাল কাজের ক্ষেত্রসহ প্রায় সব জায়গাতেই একটি নির্ভরযোগ্য থার্মাল বা লেবেল প্রিন্টারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। দ্রুতগতির প্রিন্টিং, পরিষ্কার ও নিখুঁত আউটপুট এবং সহজ লেবেলিং সুবিধার কারণে এই ধরনের প্রিন্টার ব্যবসায়িক কার্যক্রমকে আরও স্মার্ট, সুশৃঙ্খল এবং সময়সাশ্রয়ী করে তুলছে।
আপনি যদি অরিজিনাল থার্মাল প্রিন্টার কিনতে চান, তাহলে ভিজিট করতে পারেন Apple Gadgets ওয়েবসাইটে। উপরে উল্লেখিত মডেলগুলোসহ আরো অনেক জনপ্রিয় থার্মাল প্রিন্টারের কালেকশন পেয়ে যাবেন। বাংলাদেশের লাখো গ্রাহকের আস্থার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে থাকছে অথেনটিক পণ্য, রিজনেবল প্রাইসিং এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই আপনার প্রয়োজন অনুযায়ী সেরা থার্মাল প্রিন্টারটি খুব সহজেই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা ইনস্টল করুন আমাদের মোবাইল অ্যাপ।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
