বাজার সেরা ৫টি নাইট ভিশন সিসি ক্যামেরা | CC Camera Review
আজকাল বাসা, অফিস, দোকান কিংবা গ্যারেজ যেকোনো জায়গার নিরাপত্তার জন্য একটি ভালো মানের সিসি ক্যামেরা প্রায় অপরিহার্য হয়ে গেছে। বিশেষ করে রাতে পরিষ্কার ভিডিও রেকর্ড করতে পারে এমন নাইট ভিশন সিসি ক্যামেরার চাহিদা এখন অনেক বেশি।
বাজারে এখন বিভিন্ন বাজেটে নাইট ভিশন সাপোর্টসহ অসংখ্য মডেল পাওয়া যাচ্ছে। তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাজার সেরা ৫টি নাইট ভিশন সিসি ক্যামেরা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। থাকবে প্রতিটি মডেলের নাইট ভিশন কোয়ালিটি, ভিডিওর স্পষ্টটা, স্মার্ট ফিচার, ও কানেক্টিভিটিসহ বিস্তারিত সবকিছু।
সেরা ৫টি নাইট ভিশন সিসি ক্যামেরা
১। Hikvision DS-2CE56D0T-IP/ECO 2MP Fixed Turret Camera
নাইট ভিশন সিসি ক্যামেরার ক্ষেত্রে Hikvision দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি নাম। বিশেষ করে বাসা, ছোট অফিস, দোকান কিংবা ইনডোর মনিটরিংয়ের জন্য এই মডেলটি বেশ ভালো একটি অপশন।
এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 2MP CMOS Image Sensor, যার মাধ্যমে Full HD 1080p রেজ্যুলেশনে ভিডিও রেকর্ড করা যায়। ফলে দিনের আলোতে যেমন ভালো ডিটেইল পাওয়া যাবে, তেমনি কম আলোতেও ফুটেজ যথেষ্ট পরিষ্কার থাকবে।
নাইট ভিশনের দিক থেকেও এই মডেলটি বেশ কার্যকর। এতে রয়েছে Smart IR Technology, যা সর্বোচ্চ প্রায় ২০ মিটার পর্যন্ত অন্ধকারে পরিষ্কার সাদা-কালো ফুটেজ ক্যাপচার করতে সক্ষম। পাশাপাশি এতে Smart, Color এবং Black & White নাইট ভিশন মোড থাকায় পরিস্থিতি অনুযায়ী ক্যামেরা নিজে থেকেই ভিউ অ্যাডজাস্ট করতে পারে। পাশাপাশি 0.01 Lux সেন্সিটিভিটি থাকার কারণে কম আলোতেও স্পষ্ট ভিডিও পাওয়া যাবে।
লেন্স অপশনের দিক থেকে এই মডেলটিতে রয়েছে 2.8mm, 3.6mm এবং 6mm ফিক্সড লেন্স। এছাড়াও TVI, AHD, CVI এবং CVBS আউটপুট সাপোর্ট থাকায় বিভিন্ন ধরনের DVR সেটআপের সাথে সহজেই ব্যবহার করা যাবে।
ইমেজ প্রসেসিংয়ের জন্য এতে DWDR, BLC এবং DNR এর মতো ফিচার ব্যবহার করা হয়েছে। ফলে ব্যাকলাইট বা অতিরিক্ত আলো থাকা অবস্থাতেও সাবজেক্ট তুলনামূলক স্পষ্ট দেখা যায়। পাশাপাশি ছবির ডিজিটাল নয়েজও কম থাকে, যার ফলে নাইট ফুটেজগুলো যথেষ্ট পরিষ্কার দেখা যায়।
ডিজাইনের দিকে তাকালে এই ক্যামেরাটি ছোটখাটো হওয়ায় সিলিং বা দেয়ালে লাগানোর পর খুব বেশি চোখে পড়ে না। এছাড়া এর 3-axis adjustment সিস্টেমের কারণে সহজেই ক্যামেরার এঙ্গেল ঘুরিয়ে সেট করা যায়।
২। Dahua HAC-HFW1200CMP-IL-A 2MP Smart Dual Light HDCVI Bullet Camera
আউটডোর সিকিউরিটির জন্য যারা একটি স্মার্ট এবং আধুনিক নাইট ভিশন ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য Dahua-এর এই মডেলটি নজর কাড়বে। বিশেষ করে শুধু সাদা-কালো নাইট ভিশনের পরিবর্তে কালারফুল ফুটেজ দেখতে চাইলে এই ক্যামেরার Smart Dual Light প্রযুক্তি অনেকটাই আলাদা অভিজ্ঞতা দিবে।
এই ক্যামেরাটিতে রয়েছে 2MP সেন্সর, যা Full HD 1080p রেজ্যুলেশনে সর্বোচ্চ 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। বাসার গেট, গ্যারেজ, দোকানের সামনে বা অফিসের আউটডোর এরিয়ার মতো জায়গায় মনিটরিংয়ের জন্য এর ভিডিও কোয়ালিটি বেশ ভালো।
এই মডেলের মূল আকর্ষণ হলো এর Smart Dual Light Night Vision সিস্টেম। সাধারণ IR ক্যামেরার মতো সবসময় শুধু ইনফ্রারেড মোডে না থেকে এটি প্রয়োজন অনুযায়ী স্মার্টভাবে লাইট পরিবর্তন করতে পারে। যখন কোনো মুভমেন্ট ডিটেক্ট হয়, তখন ক্যামেরাটি ফুল-কালার ইলুমিনেশন মোডে চলে আসে। ফলে রাতের বেলাতেও মানুষ, পোশাক বা আশপাশের অবজেক্ট আরও পরিষ্কারভাবে শনাক্ত করা সহজ হয়। প্রায় ২০ মিটার পর্যন্ত নাইট ভিশন কভারেজ থাকায় মাঝারি আকারের এরিয়ায় এটি বেশ কার্যকর ফলাফল দিতে সক্ষম।
ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রেও Dahua এখানে বেশ ভালো কিছু প্রযুক্তি ব্যবহার করেছে। এতে থাকা 3D NR (Noise Reduction) কম আলোতে ভিডিওর ডিজিটাল নয়েজ কমাতে সাহায্য করে, ফলে রাতের ভিডিও তুলনামূলক পরিষ্কার দেখা যায়। পাশাপাশি Super Adapt প্রযুক্তি আলোর ধরণ অনুযায়ী ক্যামেরার ইমেজ সেটিং অটোমেটিকভাবে অপটিমাইজ করতে পারে।
ডিজাইনের দিকে তাকালে এটি একটি Fixed Bullet Camera। এতে IP67 ওয়েদারপ্রুফ রেটিং থাকায় বৃষ্টি, ধুলাবালি বা গরম আবহাওয়াতেও ক্যামেরাটি স্থিতিশীলভাবে কাজ করতে পারে। এছাড়াও ভিডিওর পাশাপাশি এতে Built-in Microphone থাকায় অডিও রেকর্ডিং সুবিধাও পাওয়া যাবে।
৩। Dahua DH-HAC-HFW1209TLMP-A-LED 2MP HDCVI Bullet Camera
বড় গেট, পার্কিং এরিয়া, দোকানের সামনে বা খোলা আউটডোর স্পেস মনিটরিংয়ের জন্য এই মডেলটি বেশ ভালো কভারেজ দেয়। এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 1/2.8-inch 2.16MP CMOS সেন্সর, যা Full HD 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এছাড়া 30 IRE এ মাত্র 0.005 Lux পর্যন্ত লো-লাইট সেন্সিটিভিটি থাকায় কম আলোতেও সাবজেক্ট যথেষ্ট পরিষ্কার দেখা যাবে।
এই মডেলের অন্যতম বড় ফিচার হলো এর শক্তিশালী White Light Night Vision সিস্টেম। সাধারণ IR নাইট ভিশনের তুলনায় এতে থাকা LED White Light প্রায় ৪০ মিটার পর্যন্ত কভারেজ দিতে সক্ষম। বড় খোলা জায়গায় মনিটরিংয়ের ক্ষেত্রে এই দীর্ঘ নাইট ভিশন রেঞ্জ বেশ উপযোগী।
লেন্স অপশনের দিক থেকে এতে 2.8mm এবং 3.6mm fixed-focal lens অপশন রয়েছে। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রেও Dahua এই মডেলটিকে যথেষ্ট টেকসইভাবে ডিজাইন করেছে। এর Metal Front Cover এবং Metal Bracket ক্যামেরাটিকে আরও মজবুত করে তুলেছে। পাশাপাশি এটি -40°C থেকে +60°C পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের গরম, বৃষ্টি বা ধুলাবালির পরিবেশেও দীর্ঘসময় ব্যবহার করা যাবে।
৪। Hikvision DS-2CE16D0T-IP ECO 2MP Bullet CC Camera
যারা বাজেটের মধ্যে সহজ সেটআপসহ একটি নির্ভরযোগ্য নাইট ভিশন সিসি ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য Hikvision DS-2CE16D0T বেশ ভালো একটি চয়েস হতে পারে। এই ক্যামেরাটিতে রয়েছে 2MP CMOS Image Sensor, যা Full HD 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। যা দিয়ে দৈনন্দিন সিকিউরিটি মনিটরিংয়ের জন্য যথেষ্ট স্পষ্ট ভিডিও পাওয়া যাবে।
নাইট ভিশনের ক্ষেত্রেও Hikvision এখানে ভালো পারফরম্যান্স দিয়েছে। এতে থাকা IR Night Vision সিস্টেম প্রায় ২০ মিটার পর্যন্ত অন্ধকারে পরিষ্কার ফুটেজ দিতে পারে। এতে করে সম্পূর্ণ অন্ধকার পরিবেশেও সাবজেক্ট শনাক্ত করা সহজ হয়।
এই মডেলের 3.6mm M12 Lens তুলনামূলক প্রশস্ত ভিউ দিতে সক্ষম। ফলে নির্দিষ্ট এরিয়া কভার করার পাশাপাশি আশপাশের পর্যাপ্ত অংশও ফ্রেমে রাখা যায়।
ভিডিও প্রসেসিংয়ের জন্য এতে OSD Menu, DNR এবং DWDR প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি DNR (Digital Noise Reduction) কম আলোতে ভিডিওর নয়েজ কমাতে সাহায্য করে। অন্যদিকে DWDR বিভিন্ন আলোর পরিবেশে লাইট এবং শ্যাডোর মধ্যে সমন্বয় তৈরি করে, যাতে অতিরিক্ত আলোতেও ভিডিও পুরোপুরি ওয়াশ আউট না হয়।
ডিজাইনের দিকে তাকালে এটি একটি ক্লাসিক Bullet Camera ডিজাইনে তৈরি। এর Pan, Tilt এবং Rotation Adjustment সুবিধার কারণে সহজেই প্রয়োজন অনুযায়ী ক্যামেরার এঙ্গেল সেট করা যায়। বিশেষ করে দেয়ালের কোণা বা গেটের পাশে ইনস্টল করার সময় এই ফ্লেক্সিবল মুভমেন্টের সুবিধা বেশ কাজে আসে।
পাশাপাশি এটি -40°C থেকে 60°C পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে সক্ষম এবং পাওয়ার কনজাম্পশনও খুব কম। ফলে দীর্ঘসময় চালু রাখলেও এটি তুলনামূলক পাওয়ার-এফিশিয়েন্টভাবে কাজ করতে পারে।
সব মিলিয়ে, যারা নির্ভরযোগ্য ব্র্যান্ডের একটি সিম্পল কিন্তু কার্যকর নাইট ভিশন Bullet CC Camera খুঁজছেন, তাদের জন্য Hikvision DS-2CE16D0T-IP ECO একটি ভালো এবং ব্যালেন্সড অপশন বলা যায়।
৫। Lenovo X6T-U 3MP Dual Lens Pan & Tilt WiFi Camera
যারা গতানুগতিক সিসি ক্যামেরার বাইরে একটু স্মার্ট ও আধুনিক ফিচারসমৃদ্ধ WiFi ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য Lenovo X6T-U বেশ আকর্ষণীয় একটি মডেল। বিশেষ করে বাসা, অফিস রুম, বেবি মনিটরিং কিংবা ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ইনডোর সিকিউরিটির জন্য এই ক্যামেরার স্মার্ট ফিচারগুলো একাধিক বাড়তি সুবিধা দিতে সক্ষম।
এই ক্যামেরার সবচেয়ে বড় আকর্ষণ হলো এর Dual 3MP Lens Setup। অর্থাৎ এখানে দুটি আলাদা 3MP সেন্সর ব্যবহার করা হয়েছে, যা সাধারণ সিঙ্গেল লেন্স ক্যামেরার তুলনায় আরও ভালো এড়িয়া কভারেজ এবং স্পষ্ট ভিডিও ধারন করতে সাহায্য করে।
কভারেজের দিক থেকে Lenovo-এর এই মডেলে রয়েছে 355° Horizontal Pan এবং 90° Vertical Tilt ফিচার। ফলে প্রায় পুরো রুম বা নির্দিষ্ট এরিয়া সহজেই মনিটর করা যাবে। অনেক সময় একটি স্ট্যাটিক ক্যামেরায় যেসব ব্লাইন্ড স্পট থেকে যায়, এই Pan & Tilt সিস্টেম সেই সীমাবদ্ধতা অনেকটাই কমিয়ে দেয়।
নাইট ভিশনের ক্ষেত্রেও এটি যথেষ্ট কার্যকর। এতে থাকা IR Night Vision প্রায় ২০ মিটার পর্যন্ত পরিষ্কার মনিটরিং দিতে সক্ষম। পাশাপাশি এর স্মার্ট সিকিউরিটি ফিচারের দিকে তাকালে এতে Motion Detection এবং Sound Detection দুটিই রয়েছে। কোনো মুভমেন্ট বা অস্বাভাবিক শব্দ শনাক্ত হলে সরাসরি স্মার্টফোনের অ্যাপে নোটিফিকেশন পাঠায়।
এই মডেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর Two-Way Audio সাপোর্ট। এতে Built-in Microphone এবং 1W Speaker থাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইমে কথা বলা যাবে।
ভিডিও স্টোরেজ এবং নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও Lenovo বেশ এগিয়ে। এতে H.265 Video Encoding ব্যবহার করা হয়েছে, যা কম স্টোরেজে তুলনামূলক দীর্ঘ সময়ের ভিডিও সংরক্ষণ করতে সাহায্য করে। পাশাপাশি এতে Wireless এবং Wired দুই ধরনের কানেকশন সুবিধা রয়েছে। এছাড়া সর্বোচ্চ 256GB পর্যন্ত MicroSD Card ব্যবহার করা যাবে, ফলে আলাদা NVR ছাড়াও দীর্ঘসময় ফুটেজ স্টোর করা সম্ভব।
উপসংহার
বর্তমানে নিরাপত্তার জন্য একটি ভালো মানের নাইট ভিশন সিসি ক্যামেরার গুরুত্ব অনস্বীকার্য। উপরে আলোচনা করা প্রতিটি ক্যামেরাই নিজ নিজ জায়গায় ভালো ভিডিও কোয়ালিটি, কার্যকর নাইট ভিশন, ও স্মার্ট মনিটরিং ফিচার দিচ্ছে ।
আপনি যদি অরিজিনাল এবং নির্ভরযোগ্য নাইট ভিশন সিসি ক্যামেরা কিনতে চান, তাহলে ভিজিট করতে পারেন Apple Gadgets BD ওয়েবসাইটে। এখানে পাবেন Hikvision, Dahua, Lenovoসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের অথেনটিক সিসি ক্যামেরা, রিজনেবল প্রাইস, অফিসিয়াল ওয়ারেন্টি এবং বিশ্বস্ত কাস্টমার সাপোর্ট। আপনার বাসা বা অফিসের নিরাপত্তাকে আরও স্মার্ট করতে আজই পছন্দের সিসি ক্যামেরাটি অর্ডার করুন সহজেই।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
