বাসা বাড়িতে ব্যাবহারের জন্য ৫টি ভালো এসি! – Best AC 2026
গরমের দিনে বাসা বা অফিসে স্বস্তিতে থাকার জন্য এখন একটি ভালো এসি এখন প্রয়োজনীয় একটি ডিভাইস। আর এসি কিনতে গিয়ে বিপাকে পড়া স্বাভাবিক, বিভিন্ন ব্র্যান্ড, ইনভার্টার ও নন-ইনভার্টার প্রযুক্তি, ভিন্ন ভিন্ন টন ক্যাপাসিটি আর অসংখ্য ফিচারের কারণে কোন এসিটি আসলে আপনার জন্য ভালো হবে সেটা বুঝে উঠা আসলেই কঠিন ও সময়সাপেক্ষ একটি ব্যাপার।
তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাসা বাড়িতে ব্যবহারের জন্য ৫টি ভালো মানের এসি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রতিটি মডেলের কুলিং পারফরম্যান্স, কম্প্রেসর প্রযুক্তি, এনার্জি এফিশিয়েন্সি ও ব্যবহারিক দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে একদম সহজ ভাষায়।
বাড়িতে ব্যাবহারের জন্য ৫টি সেরা এসি
১। Gree GS-18XCOA3V Cosmo Split Inverter Air Conditioner
যারা বাসা বাড়ির জন্য এমন একটি এসি খুঁজছেন যেখানে কুলিং পারফরম্যান্সের পাশাপাশি স্মার্ট ফিচার ও কমফোর্ট দুটোরই ভালো সমন্বয় থাকবে, তাদের জন্য Gree-এর Cosmo সিরিজের এই মডেলটি সেরা একটি অপশন। বিশেষ করে মাঝারি থেকে বড় সাইজের বেডরুম বা ড্রইংরুমে এর ১৮,০০০ BTU কুলিং ক্যাপাসিটি খুব ভালোভাবে কাজ করতে সক্ষম।
এই এসির মূল সুবিধা হলো এর G10 Inverter Technology। সাধারণ নন-ইনভার্টার এসির তুলনায় এটি তুলনামূলক স্থিরভাবে কুলিং করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী কম্প্রেসরের স্পিড কম-বেশি করার মাধ্যমে বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কুলিং পারফরম্যান্সের দিকে তাকালে এতে থাকা Turbo Cooling মোড গরমের দিনে দ্রুত রুম ঠান্ডা করতে বেশ কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা I-Feel Sensor ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী টেম্পারেচার সেন্স করে আরও উন্নত কুলিং এক্সপেরিয়েন্স দেয়।
এয়ার কোয়ালিটির বিষয়েও Gree এই মডেলে ভালো ফোকাস দিয়েছে। এতে রয়েছে Triple Air Filtration System, যেখানে Silver Ion ও Bio Filter ব্যবহার করা হয়েছে। ফলে বাতাসে থাকা ধুলাবালি ও ছোট ছোট পার্টিকেল ফিল্টার করতে এটি সহায়তা করে।
ডিজাইনের পাশাপাশি এর ব্যবহারিক ফিচারগুলোও বেশ আধুনিক। Wi-Fi Control থাকার কারণে স্মার্টফোন থেকেই সহজে এসি নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া এতে থাকা Self-Cleaning ফিচার ইনডোর ইউনিটকে তুলনামূলক পরিষ্কার রাখতে সহায়তা করে।
বিল্ড কোয়ালিটির দিক থেকেও এই মডেলটি যথেষ্ট ভালো। এতে ব্যবহার করা হয়েছে Golden Fin Protection, যা এসির কয়েলকে মরিচা বা আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। বাংলাদেশের আবহাওয়ায় এই ধরনের প্রটেকশন দীর্ঘদিন ব্যবহার উপযোগিতার ক্ষেত্রে বেশ কার্যকর।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| ক্যাপাসিটি | ১.৫ টন / ১৮,০০০ BTU |
| প্রযুক্তি | G10 Inverter |
| ফিচারসমূহ | Wi-Fi Control, I-Feel Sensor, Turbo Cooling |
| ওয়ারেন্টি | 12 Years Compressor, 5 Years Spare Parts & 2 Years Service Warranty |
২। Haier HSU-12TurboAqua (FIX)(Pro) Non Inverter Air Conditioner
ছোট থেকে মাঝারি সাইজের রুমের জন্য যদি শক্তিশালী কুলিং এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের একটি নন-ইনভার্টার এসি খুঁজে থাকেন, তাহলে Haier-এর এই TurboAqua সিরিজের মডেলটি আপনার জন্য বেশ আকর্ষণীয় একটি অপশন হতে পারে।
এই মডেলে ব্যবহার করা হয়েছে ১২,০০০ BTU কুলিং ক্যাপাসিটি, যা সাধারণ বেডরুম বা ছোট ড্রইং স্পেস দ্রুত ঠান্ডা করতে সক্ষম। এছাড়াও এর Turbo Mode অন করার পর এসিটি খুব দ্রুত কুলিং শুরু করতে পারে।
কুলিং এক্সপেরিয়েন্সকে আরও কার্যকর করার জন্য এতে রয়েছে 3D Airflow এবং 4-Way Swing সিস্টেম। অর্থাৎ শুধু সামনের দিকে নয়, রুমের বিভিন্ন দিকে সমানভাবে বাতাস ছড়িয়ে দিতে এটি বেশ কার্যকরভাবে কাজ করে। বিশেষ করে Long Air Throw থাকার কারণে এসি থেকে রুমের দূরের অংশেও কুলিং ভালোভাবে পৌঁছায়।
এই মডেলের অন্যতম আকর্ষণীয় দিক হলো এর Nano-Aqua Sterilization Technology। Haier এখানে শুধু কুলিং নয়, ইনডোর এয়ার কোয়ালিটির দিকেও গুরুত্ব দিয়েছে। এই প্রযুক্তি বাতাসে থাকা ব্যাকটেরিয়া ও ছোট ছোট দূষিত পার্টিকেল কমাতে সহায়তা করে।
বিল্ড ও হার্ডওয়্যারের দিক থেকেও মডেলটি যথেষ্ট ভালো। এতে ব্যবহার করা হয়েছে 100% Grooved Copper Coil, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি Wide Voltage Support (140V–260V) থাকার কারণে ভোল্টেজ ওঠানামার সময়ও এসিটি তুলনামূলক স্থিরভাবে চলতে পারেত।
এসব ছাড়াও এতে Quiet Mode, Sleep Mode, Dry Mode, Timer, Child Lock এবং Auto Restart-এর মতো দরকারি ফিচার রয়েছে। বিশেষ করে রাতে কম শব্দে কুলিং উপভোগ করতে এই Quiet Mode অনেকের কাছেই বেশ উপকারী মনে হবে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| ক্যাপাসিটি | ১ টন / ১২,০০০ BTU |
| প্রযুক্তি | Non-Inverter |
| ফিচারসমূহ | Nano-Aqua Sterilization, 3D Airflow, Turbo Mode |
| ওয়ারেন্টি | 5 Years Compressor, 2 Years Spare Parts & 2 Years Free Service Warranty |
আরও পড়ুন- এসি ঠান্ডা না হওয়ার কারণ
৩। Hisense AS-18TW4RMATD01BU Full DC Inverter Air Conditioner
যারা দীর্ঘসময় এসি ব্যবহার করেন এবং একই সাথে ভালো কুলিংয়ের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টিকেও গুরুত্ব দেন, তাদের জন্য Hisense-এর এই Full DC Inverter মডেলটি বেশ ভালো হবে। আধুনিক ইনভার্টার প্রযুক্তি এবং স্টেবল কুলিং পারফরম্যান্সের কারণে এটি বাসা বাড়ির ডেইলি ইউজের জন্য যথেষ্ট কার্যকর।
এই মডেলে ব্যবহার করা হয়েছে Full DC Inverter Technology, যা টেম্পারেচার অনুযায়ী কম্প্রেসরের পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে রুম একবার ঠান্ডা হয়ে গেলে অতিরিক্ত পাওয়ার কনজাম্পশন ছাড়াই স্থিরভাবে কুলিং বজায় রাখে। তাই দীর্ঘসময় ব্যবহার করলে সাধারণ এসির তুলনায় তুলনামূলক বেশি এনার্জি-সেভিং হবে।
এছাড়াও এর কুলিং এক্সপেরিয়েন্সকে আরও স্মুথ করার জন্য এতে রয়েছে 4D Auto Swing System। এই ফিচারের কারণে ঠান্ডা বাতাস শুধু একদিকে সীমাবদ্ধ থাকে না, বরং রুমের বিভিন্ন কোণায় সমানভাবে ছড়িয়ে পড়ে।
বিল্ড কোয়ালিটির জায়গাতেও Hisense বেশ ভালো ফোকাস দিয়েছে। এতে থাকা Golden Hydrophilic Fins শুধু হিট এক্সচেঞ্জ উন্নত করতেই সাহায্য করে না, পাশাপাশি আর্দ্রতা ও করোশন থেকেও অতিরিক্ত সুরক্ষা দেয়। বাংলাদেশের আবহাওয়ায় দীর্ঘমেয়াদে এসির কন্ডিশন ভালো রাখতে এই ধরনের প্রটেকশন বেশ কার্যকর।
এই এসির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর Intelligent Protection System। এতে থাকা Self-Diagnosis ফিচার কোনো সমস্যা হলে দ্রুত Error Code দেখাতে পারে, ফলে মেইনটেন্যান্স অনেক সহজ হয়ে যায়। পাশাপাশি Real-Time Protection System ওভারলোডের সময় ইউনিটকে সুরক্ষা দিতে সহায়তা করে।
এছাড়া এতে ব্যবহৃত R32 Refrigerant তুলনামূলক ভালো কুলিং দিতে সহায়তা করে। আর রাতে আরামদায়ক ঘুমের জন্য এতে থাকা Sleep Mode স্বয়ংক্রিয়ভাবে টেম্পারেচার অ্যাডজাস্ট করে।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| ক্যাপাসিটি | ১.৫ টন |
| প্রযুক্তি | Full DC Inverter |
| ফিচারসমূহ | 4D Auto Swing, Self Diagnosis, Sleep Mode |
| ওয়ারেন্টি | 12 Years Compressor, 4 Years Mainboard & Spare Parts with 2 Years Free Service Warranty |
৪। Walton WSI-DIAMOND-12J Frost Clean Intelligent Inverter Air Conditioner
দেশীয় ব্র্যান্ডে বাজেটের মধ্যে আধুনিক ফিচার এবং স্মার্ট কুলিং-এর জন্য Walton-এর এই Diamond সিরিজের ইনভার্টার এসিটি বর্তমানে বেশ জনপ্রিয়। মূলত কম শব্দ এবং সহজ মেইনটেন্যান্সের ওপর Walton এই মডেলে বেশ ভালো ফোকাস দিয়েছে।
এই এসির সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলোর একটি হলো এর Frost Clean Technology। সাধারণভাবে অনেকদিন ব্যবহারের পর এসির ইভাপোরেটরে ধুলাবালি বা আর্দ্রতা জমে কুলিং পারফরম্যান্স কমে যেতে পারে। কিন্তু এই ফিচারটি ইউনিটের ভেতরের অংশ স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি ইনডোর ইউনিটে অতিরিক্ত ময়লা বা ফাঙ্গাস জমার প্রবণতা কমাতেও ভূমিকা রাখে।
পারফরম্যান্সের দিক থেকে এতে ব্যবহার করা হয়েছে Intelligent Inverter Technology এবং BLDC Motor। এর ফলে এসিটি তুলনামূলক স্থিরভাবে কাজ করতে পারে এবং এটি একই সাথে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে।
এই মডেলের 4D Airflow সিস্টেম পুরো রুমে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিতে সক্ষম। ছোট বা মাঝারি সাইজের বেডরুমের জন্য এই ধরনের এয়ারফ্লো বেশ উপযোগী। এছাড়াও এতে থাকা Fast Cooling ফিচার দ্রুত রুম ঠান্ডা করতে সহায়তা করে।
ব্যবহারিক দিক থেকেও Walton কিছু দরকারি ফিচার যুক্ত করেছে। এর Silent Operation মোড কম শব্দে কুলিং দিতে সক্ষম, ফলে রাতে ঘুমানোর সময় এসির অতিরিক্ত নয়েজ বিরক্তিকর মনে হবে না। পাশাপাশি এতে Built-in Surge Protection থাকার কারণে ভোল্টেজের আকস্মিক ওঠানামা থেকে ইউনিটের সেনসিটিভ সার্কিট সুরক্ষিত থাকে, যা বাংলাদেশের পাওয়ার কন্ডিশনের জন্য বেশ কার্যকর একটি সংযোজন।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| ক্যাপাসিটি | ১ টন / ১২,০০০ BTU |
| প্রযুক্তি | Intelligent Inverter |
| ফিচারসমূহ | Frost Clean, 4D Airflow, Silent Operation |
| ওয়ারেন্টি | Compressor Guarantee: 12 Years (Official)Inverter PCB Warranty: 5 YearsSpare Parts Support: 3 YearsAfter Sales Service: 2 Years (Free)Product Replacement Guarantee: 1 YearFree Services: 2 Times (Annually) |
আরও পড়ুন- এসি চালানোর সঠিক নিয়ম
৫। Midea MSI-12CRN Inverter Air Conditioner
এই মডেলটি মূলত ছোট থেকে মাঝারি সাইজের রুমের জন্য বাজেট-ফ্রেন্ডলি কিন্তু ফিচার-সমৃদ্ধ একটি ইনভার্টার এসি। যারা নিত্যদিনের ব্যবহারে দ্রুত কুলিং এবং এনার্জি এফিশিয়েন্সি দুটোকেই প্রাধান্য দেন, তাদের জন্য এই মডেলটি নিঃসন্দেহে ভালো অপশন।
এই এসিতে ব্যবহার করা হয়েছে Inverter Technology, যা রুমের টেম্পারেচার অনুযায়ী কম্প্রেসরের স্পিড নিয়ন্ত্রণ করে। ফলে রুম দ্রুত থান্ডা হবার পাশাপাশি দীর্ঘসময় চালানোর ক্ষেত্রেও তুলনামূলক কম বিদ্যুৎ খরচ হয়। এছাড়াও অধিক গরমের সময়ে Turbo Mode অন করলে খুব দ্রুত রুম ঠান্ডা করার বাড়তি সুবিধা পেয়ে যাবেন।
এয়ার কোয়ালিটির দিক থেকে এই মডেলটি কিছুটা আলাদা অভিজ্ঞতা নিয়ে এসেছে। এতে রয়েছে Six Health Filters সিস্টেম, যা বাতাসে থাকা ধুলাবালি ও ছোট ছোট পার্টিকেল ফিল্টার করতে সহায়তা করে। ফলে রুমের বাতাস তুলনামূলক পরিষ্কার ও ফ্রেশ থাকবে, যা দীর্ঘসময় এসি ব্যবহারকারীদের জন্য একটি ভালো দিক।
হার্ডওয়্যারের দিক থেকেও Midea এখানে নির্ভরযোগ্য কম্পোনেন্ট ব্যবহার করেছে। এতে রয়েছে Copper Condenser, যা হিট ট্রান্সফারকে আরও কার্যকর করে এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দিতে সহায়তা করে। পাশাপাশি R410A Refrigerant ব্যবহার করার কারণে এটি তুলনামূলক ভালো কুলিং এবং পরিবেশবান্ধব পারফরম্যান্স দিয়ে থাকে।
ব্যবহারিক সুবিধার জন্য এতে আছে Multi Fan Speed Control, Sleep Mode এবং Timer ফিচার। বিশেষ করে রাতে ঘুমানোর সময় এর Sleep Mode ধীরে ধীরে টেম্পারেচার অ্যাডজাস্ট করে আরামদায়ক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। এছাড়া Low Voltage Start-up থাকার কারণে ভোল্টেজ কম হলেও এসিটি স্টার্ট নিতে সক্ষম।
Mini Specification:
| ফিচার | বিস্তারিত |
| ক্যাপাসিটি | ১ টন / ১২,০০০ BTU |
| প্রযুক্তি | Inverter Technology |
| ফিচারসমূহ | Turbo Cooling, Six Health Filters, Sleep Mode |
| ওয়ারেন্টি | 12 Years Compressor Warranty, 2 Years Service & 5 Years Spare Parts Warranty |
পরিশেষে
আপনার প্রয়োজন ও প্রেক্ষাপট বিবেচনা করে উপরের লিস্ট-এর AC গুলো থেকে যেকোনোটি আপনি বেঁচে নিতে পারেন। আপনি যদি অরিজিনাল ও ব্র্যান্ড নিউ এসি কিনতে চান, তাহলে Apple Gadgets BD-তে পেয়ে যাবেন দেশের টপ ব্র্যান্ডের অরিজিনাল এসি, সেরা প্রাইস এবং বিশ্বস্ত কাস্টমার সার্ভিস।
তাই গরমের এই সময়ে নিজের বাসাকে আরামদায়ক করতে আজই অর্ডার করুন Apple Gadgets থেকে অথবা ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ আর ডেলিভারি পেয়ে যান পুরো বাংলাদেশ জুড়ে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
