কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন ল্যাপটপ | AI Laptop 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আমাদের প্রতিদিনের কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আপনি যদি কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, কোডিং, ডিজাইন বা এমনকি সাধারণ প্রোডাক্টিভিটি টাস্কও করেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা AI-সাপোর্টেড ল্যাপটপ আপনার কাজের গতি আর এক্সপেরিয়েন্স ঠিক কতটা বদলে দেবে!

তবে প্রশ্ন হলো- একটা ভালো AI Laptop আসলে কেমন হওয়া উচিত? আসলে শুধু নামের পাশে “AI” থাকলেই হবে না, বরং এর ভিতরে থাকতে হবে শক্তিশালী Processor (বিশেষ করে AI Engine বা NPU), fast RAM, high-speed SSD এবং AI-driven টাস্কগুলো সহজে হ্যান্ডেল করতে পারে এমন GPU.

তাই আজকের আর্টিকেলে আমরা Vertech-এর কালেকশনের কিছু লেটেস্ট AI Laptop নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

১। ASUS ProArt P16 H7606WV

এই ল্যাপটপটিকে একটা complete AI workstation বলা যায়। আপনি যদি একটু সিরিয়াসলি ক্রিয়েটিভ কাজ করে থাকেন তাহলে এই ASUS ProArt P16 মডেলটা আপনার কাজের ধরনটাই বদলে দিতে পারে। 

প্রথমেই আসি এর মেইন পাওয়ার, AMD Ryzen AI 9 HX 370 প্রসেসরে। ১২ কোরের এই প্রসেসরে বিল্ট-ইন AI Engine (NPU) থাকার কারণে AI টাস্ক যেমন, real-time rendering optimization, AI image processing, smart background removal-সহ এসব কাজ অনেক দ্রুত এবং efficient ভাবে করতে পারে। আপনি যদি Adobe Premiere Pro, Blender বা AI tools (যেমন Stable Diffusion) ব্যবহার করেন, তাহলে এই প্রসেসরের সুবিধাটা সরাসরি ফিল করবেন।

এর সাথে যুক্ত হয়েছে NVIDIA GeForce RTX 4060 8GB GPU, যা Ray Tracing এবং AI acceleration- দুই দিক থেকেই একদম সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সক্ষম। বিশেষ করে CUDA core এবং Tensor core থাকার কারণে AI-based rendering, upscaling, এবং heavy graphical workload খুব স্মুথভাবে হ্যান্ডেল করে। 

ল্যাপটপটির ডিসপ্লে সেকশনে ASUS দিয়েছে 16-inch 4K OLED টাচ ডিসপ্লে, সাথে 100% DCI-P3 color gamut থাকছে। ভিডিও এডিটিং, কালার গ্রেডিং বা ফটো রিটাচিংয়ের জন্য এই ধরনের ডিসপ্লে এক কথায় পারফেক্ট। এছাড়া 500 nits HDR brightness থাকার কারণে HDR কনটেন্টও খুব vibrant এবং ডিটেইলড দেখায়।

তবে ডিস্পপ্লে এর কথা যেহেতু আসছে, আপনার জানা দরকার চোখের জন্য কোন ল্যাপটপের স্ক্রিন ভালো?

এই মডেলটিতে থাকছে 32GB LPDDR5X RAM আর 1TB PCIe 4.0 SSD। এর কানেক্টিভিটি এবং বিল্ড কোয়ালিটিও প্রফেশনাল গ্রেডের। সাথে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 এর পাশাপাশি  Advanced cooling system, MIL-STD durability এবং harman/kardon audio ফিচার রয়েছে। তাই সব মিলিয়ে Asus এর এই মডেলটিকে একটা ফিউচার রেডি AI laptop বলা যায়। 

২। Lenovo LOQ 15IRX9

পারফরম্যান্স যদি আপনার প্রথম প্রয়োজন হয় হউক সেটা  গেমিং কিংবা  AI-driven ক্রিয়েটিভ কাজ, তাহলে Lenovo LOQ 15IRX9 খুব সহজেই আপনার শর্টলিস্টে চলে আসবে। এই ল্যাপটপটা এমনভাবে টিউন করা, যেখানে মূল পারফরম্যান্সের সাথে intelligent performance optimization দুটোই একসাথে পাবেন।

প্রথমেই কথা বলতে হয় এর Intel Core i7-14700HX প্রসেসর নিয়ে। এতে থাকছে ২০ কোর (৮টি Performance + ১২টি Efficient) এবং ২৮ থ্রেড। 5.5GHz পর্যন্ত boost clock থাকায় AI-based workload-এও এটি বেশ কার্যকর।

গ্রাফিক্স সেকশনে রয়েছে RTX 4060 8GB GDDR6 GPU, যা বর্তমান সময়ের gaming এবং AI acceleration- এই দুই ক্ষেত্রেই সেরা বলা যায়। DLSS 3, Ray Tracing এবং Tensor core-এর কারণে শুধু গেমিং না, বরং AI rendering, video upscaling বা 3D কাজেও খুব ভালো পারফরম্যান্স দেয়। আপনি যদি Unreal Engine, Blender বা Adobe After Effects-এ কাজ করেন, তাহলে এই GPU আপনাকে দ্রুত প্রসেসিং এবং আউটপুট দিবে।

ল্যাপটপটিতে রয়েছে 15.6-inch QHD (2560×1440) IPS ডিসপ্লে, সাথে 165Hz রিফ্রেস রেট। এছারাও 100% sRGB থাকার কারণে কালার একুরেসিও যথেষ্ট ভালো। 

পারফরম্যান্সকে ব্যালান্স করতে রয়েছে 16GB DDR5 RAM (5600MHz) যা বর্তমান জেনারেশনে মাল্টিটাস্কিং-এর জন্য যথেষ্ট ফাস্ট। চাইলে future-এ upgrade করার সুযোগও আছে। আর 1TB PCIe Gen 4 SSD থাকার কারণে বুট টাইমসহ সবকিছুই ফাস্ট চলবে।

ডিজাইন দিক থেকে এটি কিন্তু গেমিং লুক বজায় রেখেছে। এতে থাকা 4-Zone RGB keyboard, Nahimic audio tuning ল্যাপটপটিকে Lenovo গেমিং + কাজ দুই ক্ষেত্রেই উপযোগী করে তুলেছে।

৩। HP OmniBook 5 AI 16

সব ল্যাপটপ যে শুধু হেভি গেমিং বা রেন্ডারিংয়ের জন্য দরকার এটা কিন্তু ঠিক না। অনেক সময় আমাদের দরকার হয় এমন একটি ডিভাইস, যেটা নিত্যদিনের দরকারি কাজেও দিবে AI এর কার্যকারিতা। ঠিক এই জায়গাতেই HP OmniBook 5 AI 16 নিজেকে আলাদা করেছে। 

এই ডিভাসটিতে ব্যবহার করা হয়েছে নতুন জেনারেশনের Intel Core Ultra 7 255U প্রসেসর, যেটার অন্যতম বড় শক্তি হচ্ছে এর dedicated NPU (Neural Processing Unit)। এই NPU মূলত AI টাস্কগুলো যেমন, smart background blur, AI noise reduction, video call enhancement, AI অফিস টুল optimization-এর কাজ আলাদা ভাবে ম্যানেজ করে। 

এতে গ্রাফিক্স হিসেবে রয়েছে Intel Arc Graphics, যা integrated হলেও যথেষ্ট কার্যকর। সাধারণ graphic design, light video editing, content creation বা streaming-এর ক্ষেত্রে এটি খুবই কার্যকর পারফরম্যান্স দেয়। তাই যারা heavy GPU-based কাজ না করে AI tools বেশি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন।

ল্যাপটপটির ডিসপ্লে সেকশনে 16-inch IPS panel রয়েছে। র‍্যাম হিসাবে থাকছে 16GB DDR5 RAM (7467MHz) সাথে 1TB NVMe SSD। তাই সব মিলিয়ে এটি হেভি গেমিং ডিভাইস না হলেও AI-powered কাজের জন্য HP এই মডেলটি বেশ ভালোভাবে অপটিমাইজড একটি ল্যাপটপ।

৪। Acer Predator Helios Neo 16

যারা একদম heavy gaming, AI rendering, 3D কাজ বা high-end content creation চান, তাদের জন্য Acer Predator Helios Neo 16 সত্যিই একটা শতভাগ কার্যকর সমাধান। এটা এমন একটা ল্যাপটপ, যেটা শুধু বর্তমান না, আগামী কয়েক বছরেও সব ধরনের হেভী কাজ করতে পারবে।

ল্যাপটপটিতে ব্যবহৃত Intel Core Ultra 9 275HX প্রসেসরে ২৪ কোর এবং high clock speed (up to 5.4GHz) থাকার কারণে এটি multi-threaded workload-এ অসাধারণ পারফর্ম করে। সাথে Intel-এর নতুন AI architecture থাকায়, AI-based task যেমন, real-time optimization, smart rendering, background processing-এর মতো কাজগুলোয় অনেক বেশি কার্যকর। আপনি যদি একই সাথে gaming + streaming + recording করেন, তখন এই প্রসেসরের আসল পাওয়ার বুঝতে পারবেন।

গ্রাফিক্স সেকশনে থাকছে NVIDIA GeForce RTX 5060 (8GB GDDR7)। নতুন জেনারেশনের এই GPU শুধু raw power-এই এগিয়ে না, বরং AI acceleration, DLSS, Ray Tracing-সহ সবকিছুতেই সর্বোচ্চ পারফরম্যান্স দেয়। হাই সেটিং-এ AAA gaming, Unreal Engine project, Blender rendering যথেষ্ট স্মুথ। বিশেষ করে AI-driven rendering বা upscaling-এ উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা যায়। 

ল্যাপটপটির ডিসপ্লে সেকশনটাও একদম গেমিং ফোকাস। এর 16-inch WQXGA IPS panel এবং 180Hz refresh rate, যেকোনো গেমিং-এ আপনাকে একদম বাস্তব অনুভূতি দিবে।

আপনি যদি প্রো গেমিং বা হাই-পারফরম্যান্স কাজের জন্য ল্যাপটপ খুঁজে থাকেন, একটি ভালো গেমিং ল্যাপটপ বেছে নেওয়ার জন্য কী দেখে গেমিং ল্যাপটপ কিনবেন? সেটা জানতে পড়ুন।

16GB DDR5 RAM (6400MHz) সাথে 1TB PCIe 4.0 SSD থাকায় বুট টাইম অথবা বড় ফাইল ট্রানস্ফার করায় বেশ ভালো স্পিড পাওয়া যাবে। চাইলে future-এ RAM বা storage upgrade করার সুযোগও রয়েছে।

ল্যাপটপটির পারফরম্যান্সের পাশপাশি ডিজাইনেও যথেষ্ট গেমিং ভাইব থাকায় এই ডিভাইসটিকে একটি সত্যিকারের গেমিং মেশিং বলা চলে।

৫। ASUS TUF Gaming A16 

অনেকেই এমন একটি ল্যাপটপ খুঁজেন, যেটা দিয়ে গেমিং এবং AI টাস্ক সবকিছুই একসাথে করা যাবে, আবার দীর্ঘদিন ব্যবহারেও পারফরম্যান্স বজায় থাকবে। এই জায়গাতেই ASUS TUF Gaming A16 FA608WV নিজেকে খুব ভালোভাবে প্রমাণ করেছে। 

এর AMD Ryzen AI 9 HX 370 প্রসেসর এর সাথে রয়েছে রয়েছে AMD XDNA NPU (up to 50 TOPS)। মানে AI-based workload এখানে dedicated hardware দিয়েই প্রসেস হয়। আপনি যদি AI tools, smart rendering, real-time optimization বা future AI apps ব্যবহার করতে চান, তাহলে এই প্রসেসর আপনাকে শতভাগ কার্যকর পারফরম্যান্স দেবে। পাশাপাশি ১২ কোর ও ২৪ থ্রেড থাকার কারণে মাল্টিটাস্ককিং-এও এটি খুব স্মুথ। 

এর গ্রাফিক্স সেকশনে রয়েছে RTX 4060 8GB GPU, যা বর্তমান সময়ের AAA gaming এবং creative workload দুটোর জন্যই একদম সেরা। তাছাড়াও এতে DLSS, Ray Tracing এবং AI acceleration থাকার কারণে high settings-এ গেম খেলা থেকে শুরু করে video editing বা 3D কাজ সবকিছুই ল্যাগ ছাড়া করা যায়। সাথে MUX Switch + NVIDIA Advanced Optimus থাকার কারণে আপনি প্রয়োজন অনুযায়ী GPU switching করে maximum performance বা better battery efficiency পেতে পারবেন।

ডিসপ্লে হিসেবে রয়েছে 16-inch FHD+ (1920×1200) IPS panel, 144Hz refresh rate। প্যানেলটি 16:10 aspect ratio হওয়ায় vertical space একটু বেশি, যা gaming-এর পাশাপাশি অন্যান্য কিছু কাজেও বাড়তি সুবিধা দেয়। 

র‍্যাম হিসেবে থাকছে 16GB DDR5 RAM (5600MHz), যা লেটেষ্ট গেমিং এবং মাল্টিটাস্ককিং-এর জন্য যথেষ্ট ফাস্ট। সাথে 1TB PCIe 4.0 SSD থাকায় বুট টাইমও বেশ কম।

বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ASUS TUF সিরিজের এই ল্যাপটপটি MIL-STD grade build quality অনুযায়ী তৈরি। এছাড়াও advanced cooling system থাকার কারণে long gaming session-এও পারফরম্যান্স স্থির থাকে।

উপসংহার

সব মিলিয়ে, বর্তমান সময়ের AI ল্যাপটপগুলো পারফরম্যান্সের দিক থেকে আপনার কাজকে আরও স্মার্ট, দ্রুত এবং ইফিশিয়েন্ট করে তুলবে। তাই যেকোনো ক্রিয়েটিভ কাজ, গেমিং অথবা রেগুলার ইউজের জন্য এই লিস্টের প্রতিটি ল্যাপটপই নিজ নিজ জায়গায় ভালো অবস্থান করে নিয়েছে।

তাই আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী সেরা AI Laptop বেছে নিতে ভিজিট করুন Vertech। এখানে পাবেন 100% অরিজিনাল প্রোডাক্ট, অফিসিয়াল ওয়ারেন্টি এবং বাংলাদেশের অন্যতম সেরা প্রাইসে লেটেস্ট ল্যাপটপ কালেকশন। তাই এখনই ভিজিট করুন www.vertech.com.bd এবং নিজের জন্য পারফেক্ট ল্যাপটপটি বেছে নিন সেরা ডিলে!

Similar Posts