কম দামে ভালো ফোন

কম দামে ভালো ফোন

আজকের দিনে ভালো একটি স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটাই আমাদের ক্যামেরা, এন্টারটেইনমেন্ট সেন্টার, অনলাইন ক্লাস, এমনকি অফিসের কাজের সঙ্গী। কিন্তু বাজেট যদি সীমিত হয়, তখন কোন ফোনটি কেনা উচিত এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়ায়। কম দামে শত ব্রান্ডের হাজারো মডেলের ভিড়ে এটা ডিফাইন করা খুব কঠিন হয়ে যায় যে কোন ফোন পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, আর ডিজাইন সব মিলিয়ে সেরা হবে। কম দামে কোন ফোন ভালো হবে? কম দামে ভিভো (Vivo) না রেডমি (Redmi) না রিয়েলমি ভালো হবে? হাজারো চিন্তা তাই না!

তাই আমরা নিজস্ব অভিজ্ঞতা ও টেস্টিং এর মাধ্যমে বেছে এনেছি এমন কিছু স্মার্টফোন, যেগুলো কম বাজেটেও দিচ্ছে চমৎকার ফিচার এবং দারুণ পারফরমেন্স। আমরা মূলত ১০ হাজার থেকে ১৫ হাজার প্রাইস রেঞ্জের স্মার্টফোন নিয়ে কথা বলবো যে গুলো কম টাকায় বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে।  যারা স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, অফিস ওয়ার্কার  কিংবা প্রথম স্মার্টফোন কিনছেন সবার জন্যই এখানে রয়েছে উপযুক্ত বিকল্প। চলুন দেখে নেওয়া যাক, আপনার পরবর্তী স্মার্টফোন কোনটি হতে পারে!

কম দামে আমাদের টপ টেস্টেড কিছু স্মার্টফোন

১. Samsung Galaxy F05

পজিটিভ দিক পাওয়ারফুল G85 প্রসেসর৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাঅলডে  ব্যাটারি লাইফ২৫ ওয়াট ফাস্ট চার্জিংডুয়াল সিম সাপোর্টনেগেটিভ দিক বক্সে চার্জার নেই LCD ডিসপ্লেলো ব্রাইটনেস ডিসপ্লে

কেনো আমরা এটা পিক করলাম

যারা তাদের ফোনে একটা ক্লিন এক্সপেরিয়েন্স পেতে চান, তাদের পছন্দের প্রথমে থাকে Samsung এর ফোনগুলো। তাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এফোর্ডেবল প্রাইসে ক্লিন UI নিয়ে Samsung Galaxy F05। এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এটা মাত্র ১০,৩০০ টাকার বাজেটে একটি গেমিং প্রসেসর (Mediatek Helio G85) ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। যা এই বাজেট সেগমেন্টে খুবই রেয়ার। পাশাপাশি একসাথে অনেকগুলো অ্যাপ রান করার জন্য রয়েছে ৪ জিবি র‍্যাম। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আপনার প্রতিটি ক্লিককে করবে আরও প্রাণবন্ত।

এটা কাদের জন্য বেস্ট হবে 

যারা কম বাজেটে ভালো পারফরম্যান্সের ফোন চান, তাদের জন্য Samsung Galaxy F05 বেস্ট অপশন। যারা ডিজাইন নিয়ে খুব বেশি কনসার্ন ফিল করেন না, কিন্তু ক্লিন UI বা ব্লোটওয়্যার মুক্ত ফোন পছন্দ করেন, এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি গেমিং করতে চান, তাদের জন্য এই মডেলটি অবশ্যই কনসিডার করার মতো।

আরও পরুনঃ- ১০,০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন

২. Realme Note 60

পজিটিভ দিক বড় IPS ডিসপ্লেহাই রিফ্রেস রেটসাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টIP64, ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্টনেগেটিভ দিক নচ ডিসপ্লেমডারেট প্রসেসর প্লাস্টিক বিল্ড

কেনো আমরা এটা পিক করলাম

আপনি যদি বিল্ড কোয়ালিটি ও রিলায়েবিলিটি চান, তাহলে Realme Note 60 দেখতে পারেন। ডিজাইন, ডিসপ্লে ও পারফরম্যান্স এই বাজেটে সত্যিই ভালো অফার করছে। এতে আছে ৯০ হার্জের ৬.৭৪” IPS ডিসপ্লে, পারফরম্যান্সের জন্য Unisoc T612 এবং ৪ জিবি র‍্যাম, যা মাল্টিটাস্কিং ও বেসিক গেমিংয়ের জন্য যথেষ্ট স্মুথ। শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি দিনভর পাওয়ার দেবে। বারবার হাত থেকে পড়ে গেলে চিন্তা নেই IP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট প্রোটেকশন রয়েছে। ক্যামেরায় পাচ্ছেন ৩২ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

এটা কাদের জন্য বেস্ট হবে 

যারা বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে এবং সলিড বিল্ড কোয়ালিটি চান, সঙ্গে মাঝে মাঝে লাইট বা মডারেট গেমিং করতে ইচ্ছুক, তাদের জন্য Realme Note 60 একদম পারফেক্ট।

৩. Redmi 14C

পজিটিভ দিক ফ্যাকশিপ ডিজাইন১২০ হার্জ রিফ্রেস রেটমিডিয়াটেক G81 Ultra  প্রসেসরচলনসই রেয়ার ক্যামেরাম্যাসিভ ব্যাটারি সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংনেগেটিভ দিক কিছুটা ভারিপ্লাস্টিক বিল্ড

কেনো আমরা এটা পিক করলাম

একটা সময় ছিল যখন মিডিয়াটেকের G সিরিসের প্রসেসরের ফোন সাধারণ মানুষের সধ্যের বহিরে ছিল।কিন্তু এটা এখন সম্ভব। থ্যাংকস টু সাওমি রেডমি 14C। পারফরম্যান্স সেকশনে দেয়া হয়েছে লেটেস্ট Mediatek Helio G81 Ultra প্রসেসর, সাথে সাপোর্ট দেয়ার জন্য দেয়া হয়েছে ৪ জিবি ও ৬ জিবে র‍্যাম। যদি ডিসপ্লের দিকে তাকাই, তবে দেখতে পাবো ১২০ হার্জের ৬.৮৮ ইঞ্চির একটি ব্রাইট ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ডে লাইট আউটডোরে ব্যবহারের জন্য যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ০.০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনে থাকবে ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতসব সুপার ফিচারকে অলডে রানিং দেওয়ার জন্য দেওয়া হয়েছে ৫১৬০ mAh একটি বড় ব্যাটারি।

এটা কাদের জন্য বেস্ট হবে 

যারা বাজেটের মধ্যে একটি ফিউচার প্রুফ ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো চয়েস হতে পারে। ডেইলি ড্রাইভার থেকে লাইট গ্যামিং, সব কিছু জন্য এটি বেস্ট হবে।

আরও পরুনঃ- ১০,০০০ হাজার টাকার গেমিং ফোন

৪. Motorola Moto G05

পজিটিভ দিক মার্ডান ডিজাইন লং সফটওয়্যার সাপোর্ট লার্জ, পানচি স্ক্রিন ক্লিন ইউজার ইন্টারফেসস্টেরিও স্পিকারসনেগেটিভ দিক গঠন তুলনামূলক বড়

কেনো আমরা এটা পিক করলাম

Motorola Moto G5 এর লাইট ওয়েট ও ওয়েল রাউন্ডেড পারফরম্যান্সের জন্য এটি ক্রেতাদের চাহিদার শীর্ষে। মডার্ন ও স্লিম ডিজাইন এক হাতে ব্যবহার করার জন্য আদর্শ। ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি পাঞ্চ হোল ডিসপ্লে, যা আপনাকে গ্রেট ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। পাশাপাশি ৪ জিবি র‍্যাম আপনাকে দেবে ইফিসিয়েন্ট মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা। পিছনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি ওয়াইড রেঞ্জ ক্যামেরা এবং সামনে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ১০৮০পি রেজুলেশনের একটি সেলফি ক্যামেরা। আর এত সব ফিচারকে ব্যাকআপ দেওয়ার জন্য দেওয়া হয়েছে ৫২০০ mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি।

এটা কাদের জন্য বেস্ট হবে 

Motorola Moto G5 তাদের জন্য বেস্ট যারা সাশ্রয়ী মূল্যে লাইট ওয়েট এবং সেরা পারফরম্যান্স চান।যারা অফিস কাজের পাশাপাশি মডারেট গেম যেমন ফ্রি ফায়ার, আসফাল্ট লিজেন্ডস ইত্যাদি খেলবেন, তাদের জন্য এটি বেস্ট হবে।

৫. Realme C71

পজিটিভ দিক বড় স্ক্রীন + ১২০ হার্জ রিফ্রেশ রেটIP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্সসাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং৬৩০০ mAh এর ম্যাসিভ ব্যাটারি নেগেটিভ দিক মডারেট প্রসেসরপ্লাস্টিক বিল্ডশুধু 4G সাপোর্টেড

কেনো আমরা এটা পিক করলাম

Realme C71 একটি শক্তিশালী বাজেট ফোন যা বড় স্ক্রীন এবং ১২০ হার্জ  রিফ্রেশ রেট সহ আসে, যা মিডিয়াতে খুব ভালো ভিউইং এক্সপেরিয়েন্স প্রদান করে। এর IP64 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটিকে সবার থেকে ভিন্নতা দিয়েছে। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৬৩০০ mAh ব্যাটারি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ফোনটি চালানোর সুবিধা দেয়। যদিও এটি একটি মডারেট প্রসেসর এবং প্লাস্টিক বিল্ড ব্যবহার করে, তবে 4G সাপোর্ট থাকা সত্ত্বেও, এর সব ফিচারগুলো একে একটি শক্তিশালী বাজেট ফোন হিসেবে তুলে ধরে।

এটা কাদের জন্য বেস্ট হবে 

Realme C71 তাদের জন্য আদর্শ যারা বড় ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান, এবং একই সাথে একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন খুঁজছেন।

৬. Honor X6C

পজিটিভ দিক ইউনিক ডিজাইন৩৫ ওয়াট ফাস্ট চার্জিং৫৩০০mAh ব্যাটারিIP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট৫০ মেগাপিক্সেল রিয়ার প্রধান ক্যামেরাসাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরনেগেটিভ দিক আলট্রা ওয়াইড বা ম্যাক্রো লেন্স নেইপ্লাস্টিক বিল্ড

কেনো আমরা এটা পিক করলাম

Honor X6C তার ইউনিক ডিজাইন এবং শক্তিশালী ফিচারের জন্য ইয়াং জেনারেশনের কাছে এর বেশ চাহিদা আছে। এটি ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫৩০০mAh ব্যাটারি সাপোর্ট করে, যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য আদর্শ। এর IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষ করে আউটডোর ব্যবহারে। ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ছবি তোলার জন্য খুবই ভালো। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ফোনটি আরও সুরক্ষিত ও সহজলভ্য হয়ে ওঠে। তবে, এতে আলট্রা ওয়াইড বা ম্যাক্রো লেন্সের অভাব এবং প্লাস্টিক বিল্ড থাকায় কিছুটা কমফোর্টের অভাব রয়েছে।

এটা কাদের জন্য বেস্ট হবে 

Honor X6C তাদের জন্য উপযুক্ত যারা একটি ভালো ডিজাইন, ফাস্ট চার্জিং এবং ড্যুরেবল ব্যাটারি সহ একটি বাজেট স্মার্টফোন চান।

৭. Poco M7 5G

পজিটিভ দিক মার্ডান ডিজাইনবড় স্ক্রীন + ১২০ হার্জ রিফ্রেশ রেটস্ন্যাপড্রাগন (Snapdragon) প্রসেসরসাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টকম দামে 5Gনেগেটিভ দিক কিছুটা ভারিমাত্র একটি কার্যকরী রিয়ার ক্যামেরা 

কেনো আমরা এটা পিক করলাম

যারা কম দামের মধ্যে 5G ফোন খুঁজছেন, তাদের জন্য Poco M7 5G একটি দারুন চয়েস। পোকো সিরিজের ফোনগুলো সবসময়ই বেশ প্রমিসিং।Snapdragon 4 Gen 2 প্রসেসর গেমিং থেকে শুরু করে গ্রেইট পারফরম্যান্স অফার করে। এটি ৬ জিবি এবং ৮ জিবি দুই ভ্যারিয়েন্টে আসে, যা আপনার ডেইলি মাল্টি-টাস্কিংকে আরও স্মুথ করবে, কোনো ল্যাগ ছাড়াই। সাথে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৫১৬০mAh ব্যাটারি। এক কথায়, এই ফোনটি বেসিক থেকে অ্যাডভান্সড সব ধরনের ইউজারের জন্য গ্রেইট চয়েস ইন বাজেট।

এটা কাদের জন্য বেস্ট হবে 

Poco M7 5G তাদের জন্য সেরা যারা কম দামে 5G ফোন এবং স্মুথ পারফরম্যান্স খুঁজছেন। এটি একটি খুব ভালো অপশন হবে যদি আপনি ভিডিও দেখেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথবা লাইট টু হ্যাভি গেমই খেলেন।

পরিশেষে

যারা কম বাজেটে স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Apple Gadgets BD এ রয়েছে চমৎকার অপশন। ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন যেমন Samsung Galaxy F05 , Realme Note 60, Realme C71, এবং Poco M7 5G, সবগুলোই ভালো পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি, এবং উন্নত ক্যামেরা অফার করে। আপনি যদি সোশ্যাল মিডিয়া, অফিস কাজ, বা লাইট গেমিং এর জন্য ফোন খুঁজছেন, তবে এই ফোনগুলো আপনাকে দেবে সেরা ভ্যালু ফর মানি। তাই, আপনার প্রয়োজন অনুযায়ী সেরা স্মার্টফোন পেতে আজকেই Apple Gadgets BD ভিজিট করুন !

Similar Posts