বাজেটের মধ্যে সেরা এসি

বাজেটের মধ্যে সেরা এসি

বাংলাদেশে গরমের তাপমাত্রা যখন প্রায়ই ৩৫-৪০ ডিগ্রি ছুঁয়ে যায়, তখন ঘরে AC লাগানো আর বিলাসিতা থাকে না বরং একদম প্রয়োজনীয় একটা জিনিস হয়ে দাঁড়ায়। কিন্তু এখনকার বাজারে এসি কিনবার সবচেয়ে কঠিন জায়গাটা হলো “বাজেট”। কারণ সবাই চায় কম দামে বেশি কুলিং, বিদ্যুৎ সাশ্রয়ী, আর দীর্ঘদিন টেকার মতো পারফরম্যান্স। তবে বাস্তবে সবসময় এসব পাচ্ছেন না অনেকেই।

বাংলাদেশে বাজেট এসি রেঞ্জ সাধারণত ৩৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে ধরা হয়। এই বাজেটেই এখন অনেক ব্র্যান্ড ইনভার্টার টেকনোলজি, কপার কনডেনসার, লো-নয়েজ ইনডোর ইউনিট, ফাস্ট কুলিং মোড, এমনকি এয়ার পিউরিফিকেশন ফিচার পর্যন্ত দিচ্ছে, যা কয়েক বছর আগেও শুধুমাত্র প্রিমিয়াম রেঞ্জে দেখা যেত।

বাজেট এসি বাছাইয়ের সময় কয়েকটা টেকনিক্যাল বিষয় মাথায় রাখবেন – 

  • ইনভার্টার বনাম নন-ইনভার্টার পারফরম্যান্স।
  • কপার কনডেনসার আছে কি না।
  • BTU কুলিং ক্যাপাসিটি রুম সাইজ অনুযায়ী ঠিক আছে কি না। 
  • ইনার কুলিং ডিস্ট্রিবিউশন। (3D/4D Airflow)
  • কম্প্রেসারের ক্যাপাসিটি ও ওয়ারেন্টি। 
  • রেফ্রিজারেন্ট টাইপ। (R32 হলে ভালো)

যেহেতু আমরা সার্ভিসিং থেকে শুরু করে রিয়েল-টাইম ইউজার এক্সপেরিয়েন্স পর্যন্ত সবকিছুই কাছ থেকে দেখি, তাই বাজেট রেঞ্জে কোন AC দীর্ঘ দিন স্থায়ী হবে, আর কোনটার কুলিং পারফরম্যান্স সত্যিই ইউজারকে সন্তুষ্ট করে, তা আমাদের কাছে স্পষ্ট।

এই গাইডে আমরা বাজেটের মধ্যে বাংলাদেশে পাওয়া কিছু সেরা AC মডেল নিয়ে আলোচনা করব। থাকবে প্রতিটি মডেলের কুলিং পারফরম্যান্স, পাওয়ার কনজাম্পশন, ইনভার্টার ক্যাপাসিটি, এয়ার কোয়ালিটি, রুম কভারেজসহ সবকিছুর টেস্ট রেজাল্টের বিস্তারিত।

১। GREE GS-18XFA32 Fairy Split Type AC (1.5 TON)

যারা বাজেটের মধ্যে একটি পাওয়ারফুল, লো-হ্যাসল 1.5 Ton AC খুঁজছেন, তাদের জন্য GREE GS-18XFA32 Fairy এখনো বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড অপশনগুলোর একটি। সব মিলিয়ে এই মডেলটি খুবই স্টেবল এবং কনসিস্টেন্ট আউটপুট দেয়।

AC-টির 18,000 BTU/hr ক্যাপাসিটির কারণে 121–180 Sq Ft পর্যন্ত রুমে খুব দ্রুত চেঞ্জ অনুভব করা যায়। রুমে গরম অনেক বেশি থাকলেও, Turbo Mode অন করলে প্রথম 2–3 মিনিটেই ঠান্ডা বাতাস স্পষ্টভাবে বুঝা যায়।

এই মডেলটির যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো temperature stability। একবার রুম কাঙ্ক্ষিত temperature-এ গেলে, Fan Mode + Auto Operation কম্বিনেশন রুমকে আরামদায়ক রাখে। এটির সেন্সর-বেসড I Feel Mode রিমোটে থাকা থার্মাল সেন্সর আপনার পজিশন অনুযায়ী কুলিং adjust করে। এছাড়া Quiet Operation রুমের noise লেভেল মাত্র 36 dB রাখে তাই রাতের ঘুমে ব্যাঘাত ঘটাবে না। 

এই AC-এর ইভাপোরেটর এবং কনডেনসার দুটোই 100% Copper Coil। এছাড়াও এর Outdoor ইউনিট 39.5 kg হওয়ায় vibration noise কম আসে। 

পাশাপাশি ধুলাবালি, ঘামের গন্ধ বা ক্লোজড রুমের সাধারণ গন্ধসহ, এসব neutralize করতে Cold Plasma Air Purification noticeably কাজ করে, যা এয়ার কোয়ালিটি improve করে।

বাংলাদেশের অনেক জায়গায় voltage drop হয়। Low Voltage Startup সাপোর্ট থাকায় এই মডেলটি এমন পরিস্থিতিতে খুব ভালো perform করে।

Mini Specification: 

SpecsDetails
TechnologyNon-Inverter
Capacity18000 BTU / hr
FeaturesTurbo, Auto Operation, Fan Mode, Auto Restart, Cold Plasma Function, Automatic Restart, Sleeping Mode. 
Applicable Area121 – 180 Sq Ft

২। GREE GS-12XLMV32 Inverter Lomo Split Type Air Conditioner – 1.0 TON

আপনি যদি ছোট রুমের জন্য একটি লং লাস্টিং Inverter AC খুঁজে থাকেন, তাহলে GREE GS-12XLMV32 Lomo series নিঃসন্দেহে একটি প্রুভেন ভ্যালু-ফর-মানি অপশন। Gree-এর inverter line-up সবসময়ই energy efficiency এবং cooling stability-এর জন্য পরিচিত। আর এই মডেলটি তারই একটি স্ট্যান্ডার্ড উদাহরণ।

এই AC-টির 12,000 BTU/hr ক্যাপাসিটি 80–120 Sq Ft রুমের জন্য একদম পারফেক্ট। Turbo mode অন করলে প্রথম কয়েক মিনিটেই noticeable cold airflow পাওয়া যায়। এর 680 m³/h Air Circulation, ছোট–মাঝারি রুমে খুব evenly distributed cooling দেয়। পাশাপাশি Up-down এবং left-right automatic swing থাকার কারণে রুমের প্রতিটি কোনায় ঠান্ডা বাতাস পৌঁছে যায়।

এটির inverter system বেশ impressive। এর Inverter algorithm রুমের লোড বুঝে compressor-এর RPM change করে, ফলে কম্প্রেসার কম স্ট্রেসে থাকে এবং electricity কম খরচ হয়। 

এর Indoor max noise লেভেল 34 dB, অর্থাৎ এসিটি low noise-এ চলে। এই মডেলে আছে Golden Fin evaporator, যা humidity বেশি এমন এলাকায় (ঢাকা, চট্টগ্রাম) long-term efficiency বজায় রাখতে সাহায্য করে।

যদি আপনার রুম 100 Sq Ft-এর আশেপাশে হয়, এবং আপনি electricity-saving priority দিয়ে একটি long-lasting inverter AC চান, তাহলে GREE GS-12XLMV32 চোখ বন্ধ করে নেওয়ার মতো একটি মডেল।

Mini Specification: 

SpecsDetails
TechnologyInverter
Capacity12000 BTU / hr
FeaturesTurbo, Auto Operation, Fan Mode, Auto Restart, Comfort Cooling, Timer, Auto UP – Down Swing, Auto Left – Right Swing.  
Rated Input Power1250 Watts

৩। Hisense AS12TW4RYETD00BU Inverter Smart Cool Full DC Air Conditioner – 1.0 TON

Hisense এর এই মডেলটি ১.০ টনের একটি স্মার্ট ও পাওয়ার-এফিসিয়েন্ট এয়ার কন্ডিশনার। এটিতে রয়েছে Full DC Inverter টেকনোলজি। যা রুমের টেমপারেচার স্টেবল রেখে কম বিদ্যুৎ পারফেক্ট কুলিং দেয়। 

12000 BTU ক্যাপাসিটির এই মডেল ছোট থেকে মাঝারি সাইজের রুম সহজেই ঠান্ডা করতে পারে। এর কপার টিউব কনডেনসার ও গোল্ডেন হাইড্রোফিলিক ফিন দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে, আর সেলফ-ক্লিনিং ফিচার ভিতরের ধুলা ও ব্যাকটেরিয়া দূর করে এয়ার কোয়ালিটি ভালো রাখে। 

LED Display, Display Dimmer, 24 Hour Timer, Sleep অপারেশন, Super Function, Auto Restart এবং Refrigerant Leak Detectionসহ এসব স্মার্ট ফিচার আপনার এক্সপেয়িয়েন্সকে আরও কমফোর্টেবল করে তোলে। লো-নয়েজ অপারেশন থাকায় ঘুম ব্যাহত করে না। 

এতে ওয়াশেবল PP ফিল্টার থাকায় সহজে মেইনটেনেন্স করতে পারবেন। সামগ্রিকভাবে, স্টেবেল কুলিং, বিদ্যুৎ সাশ্রয়ী এবং লং লাস্টিং পারফরম্যান্স চাইলে এই AC-টি আপনার পারফেক্ট চয়েজ হতে পারে।

Mini Specification: 

SpecsDetails
TechnologyInverter
Capacity12000 BTU / hr
FeaturesLED Display, Display Dimmer, Washable PP Filter, 24 Hour Timer, Sleep Operation, Super Function, Auto Restart, Refrigerant Leak Detection.
Compressor TypeRotary

৪। Hisense AS18TW4RGSKB02DU Inverter Smart Compact Air Conditioner – 1.5 TON

Hisense এর এই মডেলটি 18000 BTU ক্যাপাসিটির একটি পাওয়ারফুল ও এনার্জি-এফিসিয়েন্ট একটি AC, যা Inverter টেকনোলজি ইউজ করে ফাস্ট কুলিং দেয় এবং বিদ্যুৎ সাশ্রয় করে। ১.৫ টন হওয়ায় এটি মাঝারি থেকে বড় রুম সহজেই ঠান্ডা করতে পারে। 

কপার টিউব কনডেনসার, কপার টিউব ইভাপোরেটর এবং গোল্ডেন হাইড্রোফিলিক ফিনের মতো ডিউরেবল মেটেরিয়াল এটিকে লং লাস্টিং একটি মডেল করে তুলেছে। এর R32 রেফ্রিজারেন্ট আরো বেশি এফিসিয়েন্ট। AC–টিতে আরো রয়েছে LED Display, Display Dimmer, সুপার ফাংশন, Sleep মোড, 24 Hour Timer, এবং 3-Speed Fan Control- এর মতো সব ফিচার। 

এটির ইনডোর ইউনিটের ওয়াশেবল PP ফিল্টার সহজে পরিস্কার করা যায়। এসিটি কমপ্যাক্ট ডিজাইনের হওয়ায় যেকোনো রুমে স্মার্টলি ফিট হয়ে যায়। লো নয়েজ অপারেশন, ফাস্ট কুলিং এবং ডিউরেবল পারফরম্যান্স চাইলে এই AC একদম ভরসা করার মতো একটু মডেল।

Mini Specification: 

SpecsDetails
TechnologyInverter
Capacity18000 BTU / hr
FeaturesLED Display, Display Dimmer, Washable PP Filter, 24 Hour Timer, Sleep Operation, Super Function, Auto Restart, Refrigerant Leak Detection.
Compressor TypeRotary

৫। Haier HSU-12CLEANCOOL Inverter Pro Air Conditioner – 1.0 TON

Haier HSU হলো এমন একটি স্মার্ট ও এফিসিয়েন্ট AC, যা কম বিদ্যুৎ খরচে আপনাকে দিবে ফাস্ট এবং কম্ফোর্টেবল কুলিং। 12000 BT-এর এই ইনভার্টার মডেলটি ছোট থেকে মাঝারি রুমে সহজেই ঠান্ডা বাতাস ছড়িয়ে দিবে। আর এর Self Clean টেকনোলজি ভেতরের ধুলাবালি ও ময়লা সরিয়ে ইউনিটকে সবসময় ফ্রেশ রাখবে।

গরমের দিনে Turbo Mode আপনার রুমকে মুহূর্তেই ঠান্ডা করে দিবে, আর ECO Mode বিদ্যুৎ সাশ্রয় করবে প্রায় ৬৫% পর্যন্ত। বিশেষ করে আমাদের আর্দ্র আবহাওয়ায় Golden Fin কোটিং ও 100% কপার কনডেনসার এটিকে করে তুলেছে আরও টেকসই, ।

লোয়ার নয়েজ অপারেশন, Sleep ও Dry Mode, Auto Restart আর Child Lock-সব মিলিয়ে এটি এই প্রাইসিং-এ ঘরে বা অফিসে বেশ ভালোই ইউজার এক্সপেরিয়েন্স দিবে। যারা পাওয়ারফুল কুলিং, লো মেইনটেন্যান্স আর লং টাইমে পারফরম্যান্স চান, এই Haier CLEANCOOL মডেল তাদের জন্য একদমই পারফেক্ট।

Mini Specification: 

SpecsDetails
TechnologyInverter
Capacity12000 BTU / hr
FeaturesSelf Clean, Turbo Mode, ECO Mode, Sleep Mode, Dry Mode.
Compressor TypeRotary

৬। Haier HSU-12ENERGYCOOL Inverter Pro Air Conditioner – 1.0 TON

আপনি যদি ছোট রুমের জন্য একটি ব্যালান্সড & energy-efficient inverter AC খুঁজে থাকেন, তাহলে Haier-এর এই মডেলটি আপনার শর্টলিস্টে থাকা উচিত। Haier তাদের inverter line-up-এ steady cooling, কম বিদ্যুৎ খরচ এবং durability-এর জন্য বেশ পরিচিত, আর ENERGYCOOL মডেলটি সেই ট্র্যাক রেকর্ডকেই ধরে রেখেছে।

এই AC-টির 12,000 BTU ক্যাপাসিটি 80–120 Sq Ft রুমের জন্য ideal। Turbo Mode অন করলে কয়েক মিনিটের মধ্যেই ঠান্ডা বাতাসের noticeable push পাওয়া যায়। Auto up-down এবং left-right airflow থাকার কারণে রুমের কোণাগুলোতেও ঠান্ডা বাতাস সমানভাবে পৌঁছে যায়। 

এর inverter system বেশ intelligent। রুমের temperature load অনুযায়ী compressor-এর RPM adjust করে, ফলে electricity consumption কমে যায় এবং কম্প্রেসারের ওপর unnecessary stress পড়ে না।

যদি আপনি 100 Sq Ft-এর আশেপাশের রুমে একটি efficient এবং কম-maintenance inverter AC চান, যা দীর্ঘসময় ধরে stable cooling দেবে, তাহলে Haier HSU-12ENERGYCOOL নিঃসন্দেহে একটি solid value-for-money অপশন।

Mini Specification: 

SpecsDetails
TechnologyInverter
Capacity12000 BTU / hr
FeaturesSelf Clean, Turbo Mode, ECO Mode, Sleep Mode, Dry Mode.
Compressor TypeRotary

৭। Midea MSA-18CRN Air Conditioner – 1.5 TON

আপনি যদি মাঝারি রুমের জন্য একটি steady performance-এর AC খুঁজে থাকেন, তাহলে Midea MSA-18CRN 1.5 Ton মডেলটি সহজেই আপনার পছন্দের তালিকায় থাকবে। Midea তাদের consistent cooling এবং user-friendly ফিচারের জন্য পরিচিত, আর এই মডেলটি সেই পরিচিতির সরাসরি continuation।

এর 18,000 BTU ক্যাপাসিটি 140-180 Sq Ft রুম খুব সহজে কভার করতে পারে। AC চালু করার পর থেকেই airflow বেশ smooth এবং 2-direction swing থাকায় রুমের চারদিকে ঠাণ্ডা বাতাস সমানভাবে ছড়িয়ে যায়। indoor unit-এর noise লেভেলও খুব কম। পাশাপাশি এর LED display-তে temperature ও মোডগুলো ক্লিয়ারলি দেখা যায়।

ফিচারের দিক থেকেও এই মডেলটি খুব balanced। Sleep Mode রাতে temperature automatically adjust করে, Timer সাপোর্ট আপনাকে নির্দিষ্ট সময়ের cooling সেট করতে সাহায্য করে, আর Auto On/Off power failure-এর পরে AC নিজেই আগের সেটিং রিস্টোর করে নেয়। R-410A refrigerant এবং durable double-layer condenser থাকায় এর cooling efficiency দীর্ঘসময় ধরে একই রকম থাকে।

যদি আপনার medium-size রুমে একটি, steady-cooling, less-maintenance এবং value-for-money 1.5 Ton AC প্রয়োজন হয়, তাহলে Midea MSA-18CRN-কে নিশ্চিতভাবে একটি dependable অপশন বলা যায়।

Mini Specification: 

SpecsDetails
TechnologyNon-Inverter
Capacity18000 BTU / hr
FeaturesSleep Mode, LED Display Viewing, Timer Set, Auto ON/Off, Accessories, Remote Control.
Compressor TypeRotary

আপনি কি এখনই বাজেটের মধ্যে হাই পারফরম্যান্স ও এনার্জি-এফিশিয়েন্ট AC কিনতে চান? তাহলে ভিজিট করুন Apple Gadgets যেখানে পাবেন শতভাগ অরিজিনাল প্রোডাক্ট, রিজনেবল প্রাইসিং এবং আফটার-সেল সাপোর্টসহ সবই একসাথে। অনলাইনে অর্ডার করুন বা নিকটস্থ Apple Gadgets শোরুমে চলে আসুন। আপনার বাজেটের সেরা এসি এখন একদম হাতের নাগালেই!

আরও পরুনঃ- এসি ঠান্ডা না হওয়ার কারণ

পরিশেষে

বাজেট রেঞ্জে ভালো AC বেছে নেওয়া কখনোই শুধু দামের ওপর নির্ভর করে না বরং কুলিং পারফরম্যান্স, এনার্জি এফিশিয়েন্সি, ডিউরেবিলিটি এবং আপনার রুমের সাইজ অনুযায়ী সঠিক BTU সিলেক্ট করাটাই মূল বিষয়। এই গাইডে উল্লেখ করা প্রতিটি মডেলই ইউজার এক্সপেরিয়েন্স, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং পারফরম্যান্স রিভিউয়ের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। 

তাই আপনি যদি ছোট রুমের জন্য ইনভার্টার AC, মাঝারি রুমের জন্য পাওয়ারফুল 1.5 Ton মডেল, অথবা কম বিদ্যুৎ খরচে দীর্ঘদিন টেকার মতো একটি সলিড অপশন খুঁজে থাকেন, তাহলে এখানে থাকা যেকোনো মডেল নির্দ্বিধায় সিলেক্ট করতে পারেন। তাই গরমের দিনে আর দেরি না করে নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সেরা AC টি বেছে নিন Apple Gadgets BD থেকে। আপনার কমফোর্টই হবে আপনার সেরা বিনিয়োগ।

Similar Posts