কোন ব্র্যান্ডের স্মার্ট টিভি ভালো

কোন ব্র্যান্ডের স্মার্ট টিভি ভালো | সেরা টিভি ব্র্যান্ড ২০২৬

এখনকার সময়ে স্মার্ট টিভি এক ধরনের অল-ইন-ওয়ান এন্টারটেইনমেন্ট হাবে পরিনত হয়েছে। ইউটিউব থেকে শুরু করে, গেমিংসহ সবকিছুই এখন একটি ভালো স্মার্ট টিভির মাধ্যমেই উপভোগ করা যায়।

তবে সমস্যা হলো, বাজারে এখন এত বেশি ব্র্যান্ড আর এত ধরনের টিভি এসেছে যে, নতুন করে টিভি কিনতে গেলেই মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়- কোন ব্র্যান্ডের স্মার্ট টিভি ভালো? কেউ বেশি ফোকাস করছে ডিসপ্লে কোয়ালিটিতে (4K, QLED, OLED), কেউ আবার সাউন্ড এক্সপেরিয়েন্স বা স্মার্ট ফিচারে (Android TV, Google TV, Voice Control)। আবার অনেক ব্র্যান্ড আছে যারা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছে।

ঠিক এই জায়গাটাই ইউজারদের জন্য একটু কনফিউজিং হয়ে যায়। তাই আপনার জন্য পুরো বিষয়টা সহজ করে দিতে আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশের বাজারে জনপ্রিয় কিছু স্মার্ট টিভি ব্র্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন, শুরু করা যাক আমাদের লিস্টে থাকা প্রথম স্মার্ট টিভি ব্র্যান্ড দিয়ে।

ভালো ৫টি ব্র্যান্ডের স্মার্ট টিভি

১। Samsung

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung TV Brand দীর্ঘদিন ধরেই টিভি মার্কেটে একটি শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে তাদের স্মার্ট টিভিগুলো উন্নত ডিসপ্লে টেকনোলজি, শক্তিশালী প্রসেসর এবং স্মুথ সফটওয়্যার এক্সপেরিয়েন্সের জন্য আলাদা করে পরিচিত। Samsung সাধারণত তাদের টিভিতে Picture Quality, Smart Features এবং Audio Experience- এই তিনটি বিষয়ের উপর বেশ ভালো ব্যালান্স রাখে।

Samsung-এর স্মার্ট টিভিগুলোর অন্যতম দিক হলো তাদের নিজস্ব Tizen OS, যা দ্রুত, বেশ স্মুথ এবং ইউজার-ফ্রেন্ডলি। এছাড়াও Hyper Real Picture Engine, Crystal Processor 4K, HDR, PurColor, Contrast Enhancer-এর মতো টেকনোলজি ব্যবহার করে তারা ডিসপ্লের কালার, কনট্রাস্ট এবং ডিটেইল অনেক বেশি প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি OTS Lite, Q-Symphony এবং Adaptive Sound-এর মতো অডিও ফিচারগুলো টিভি দেখার অভিজ্ঞতাকে আরও একধাপ এগিয়ে নেয়।

বাংলাদেশের বাজারে Samsung-এর বিভিন্ন রেঞ্জের স্মার্ট টিভি পাওয়া যায়। বাজেট HD থেকে শুরু করে প্রিমিয়াম 4K UHD পর্যন্ত মডেল রয়েছে। চলুন Samsung-এর কয়েকটি জনপ্রিয় মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

  1. SAMSUNG H5000F HD Smart LED TV (32″)

এটি 32 ইঞ্চির HD (1366×768) ডিসপ্লে হলেও এতে Hyper Real Picture Engine এবং HDR সাপোর্ট থাকায় সাধারণ কনটেন্টও বেশ ক্লিয়ার এবং ন্যাচারাল লাগে। এর PurColor এবং Contrast Enhancer ফিচার কালারকে আরও জীবন্ত করে তোলে। টিভিটির অডিও সেকশনে OTS Lite ব্যবহার করা হয়েছে, যার ফলে স্ক্রিনে যে দিক থেকে অ্যাকশন হয়, সেই অনুযায়ী সাউন্ড অনুভব করা যায়।

  1. SAMSUNG F6000F Smart LED TV (43″)

যারা একটু বড় স্ক্রিন এবং আরও শার্প ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য এই 43 ইঞ্চির Full HD মডেলটি বেশ ভালো। FHD (1920×1080) রেজোলিউশনের সাথে HDR10+ এবং Mega Contrast থাকায় ডার্ক ও ব্রাইট সিন দুই ক্ষেত্রেই ভালো ডিটেইল পাওয়া যায়। এর Hyper Real Picture Engine রিয়েল-টাইমে কালার ও কনট্রাস্ট অপটিমাইজ করে, ফলে স্ট্রিমিং কনটেন্টও অনেক বেশি শার্প লাগে। এছাড়াও এতে ব্যবহৃত 20W 2CH স্পিকার, Adaptive Sound এবং OTS Lite-এর অডিও এক্সপেরিয়েন্সও যথেষ্ট ভালো।

  1. SAMSUNG U8000F 4K UHD Smart LED TV (43″)

যারা সত্যিকারের 4K এক্সপেরিয়েন্স নিতে চান, তাদের জন্য Samsung U8000F একটি দারুণ অপশন। এতে রয়েছে Crystal UHD 4K (3840×2160) ডিসপ্লে এবং শক্তিশালী Crystal Processor 4K, যা 4K Upscaling এবং AI Upscaling-এর মাধ্যমে লো-রেজোলিউশন কনটেন্টকেও অনেক বেশি শার্প করে তোলে। পাশাপাশি এর PurColor টেকনোলজি কালার রিপ্রোডাকশনকে আরও রিচ ও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও এতে Motion Xcelerator থাকার কারণে স্পোর্টস বা ফাস্ট মুভিং কনটেন্টেও স্মুথ ভিজ্যুয়াল পাওয়া যায়। 

২। LG

স্মার্ট টিভি মার্কেটে LG TV Brand একটি অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বস্ত ব্র্যান্ড। LG বিশেষ করে তাদের ডিসপ্লে টেকনোলজি এবং বর্তমানে AI-ভিত্তিক ফিচারের জন্য আলাদা করে পরিচিত। LG-এর টিভিগুলোতে সাধারণত কালার অ্যাকিউরেসি, ভিউইং অ্যাঙ্গেল এবং স্মার্ট এক্সপেরিয়েন্স-এই তিনটি বিষয়ের উপর খুব ভালো ফোকাস দেওয়া হয়।

LG-এর অন্যতম বড় ফিচার হলো তাদের α (Alpha) AI Processor, যা রিয়েল-টাইমে পিকচার ও সাউন্ড অপটিমাইজ করতে পারে। এর সাথে Active HDR, Dynamic Tone Mapping এবং 4K Upscaling-এর মতো ফিচারগুলো মিলিয়ে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স অনেক বেশি ন্যাচারাল এবং ডিটেইলড আসে। পাশাপাশি LG-এর নিজস্ব webOS প্ল্যাটফর্মটি খুবই স্মুথ, ইউজার-ফ্রেন্ডলি এবং অ্যাপ সাপোর্টের দিক থেকেও বেশ এগিয়ে।

অডিও সেকশনেও LG বেশ ভালো কাজ করেছে। তাদের AI Sound Pro, Clear Voice Pro এবং Virtual Surround-এর মতো ফিচারগুলো ডায়ালগ ক্লিয়ার রাখার পাশাপাশি সাউন্ডকে স্পষ্ট করে। বাংলাদেশি বাজারে বাজেট HD থেকে শুরু করে প্রিমিয়াম 4K UHD পর্যন্ত LG-এর বিভিন্ন রেঞ্জের স্মার্ট টিভি পাওয়া যায়। চলুন LG-এর কয়েকটি জনপ্রিয় মডেল সংক্ষেপে দেখে নেই।

  1. LG 32LQ636BPSA Smart HD TV (32″)

এই মডেলটিতে α5 Gen5 AI Processor ব্যবহার করা হয়েছে, যা AI Upscaling এবং Dynamic Tone Mapping-এর মাধ্যমে কনটেন্টকে আরও স্পষ্ট করে তোলে। পাশাপাশি এতে Active HDR এবং HDR10 Pro সাপোর্ট থাকায় কালার ও কনট্রাস্ট অনেক বেশি জীবন্ত লাগে। অডিও সেকশনে 20W আউটপুটের সাথে AI Sound (Virtual 5.1 Up-mix) এবং Clear Voice Pro থাকায় ডায়ালগ ও ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশ পরিষ্কার শোনা যায়। 

  1. LG UT8050PSB UHD 4K Smart TV (43”/50”/55”/65”)

যারা বড় স্ক্রিন এবং প্রপার 4K এক্সপেরিয়েন্স চান, তাদের জন্য এই সিরিজটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে α5 Gen7 AI 4K Processor, যা AI Picture Pro এবং 4K Upscaling-এর মাধ্যমে প্রতিটি দৃশ্যকে আরও শার্প করে তোলে। এছাড়াও Game Optimizer, ALLM এবং eARC সাপোর্ট থাকায় যথেষ্ট স্মুথভাবে গেমিংও করা যাবে।

  1. LG 43UR8050PSB UHD 4K Smart TV (43″)

মিড-রেঞ্জ 4K সেগমেন্টে LG-এর এই মডেলটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে α5 AI Processor 4K Gen6, যা রিয়েল-টাইমে কনটেন্ট অ্যানালাইস করে পিকচার এবং সাউন্ড দুটোই অপটিমাইজ করে। HDR10 সাপোর্ট এবং 4K Upscaling থাকার কারণে HD বা SD কনটেন্টও তুলনামূলকভাবে নিখুঁত ও পরিষ্কার দেখা যায়।

৩। TOSHIBA

টিভি ইন্ডাস্ট্রিতে TOSHIBA একটি দীর্ঘদিনের পরিচিত নাম, যারা বিশেষ করে তাদের নির্ভরযোগ্য পারফরম্যান্স, ব্যালান্সড ফিচার এবং স্টেবল বিল্ড কোয়ালিটির জন্য জনপ্রিয়। 

Toshiba-এর টিভিগুলোর একটি বড় ফিচার হলো তাদের Regza Engine এবং 4K Engine, যা ছবির স্পষ্টতা, কালারের গভীরতা এবং মোশনকে উন্নত করতে কাজ করে। পাশাপাশি Dolby Vision, HDR10, AI Upscaling-এর মতো টেকনোলজি ব্যবহার করে তারা টিভি দেখার অভিজ্ঞতাকে আরো উন্নত করেছে। 

এছাড়া তাদের অডিও সেকশনে DTS Virtual X, Dolby Audio এবং Regza Power Audio থাকায় সাউন্ডও বেশ ভালো শুনতে পাওয়া যায়। সফটওয়্যারের দিক থেকে Android TV এবং Google TV-উভয় ধরনের প্ল্যাটফর্মেই তাদের মডেল রয়েছে। তাদের জনপ্রিয় দুইটি মডেল হলোঃ 

  1. TOSHIBA 43V35MP 43-Inch Android Smart TV

এই টিভিতে 43 ইঞ্চির 1920×1080 রেজোলিউশন ডিসপ্লের সাথে Regza Engine HD ব্যবহার করা হয়েছে, যা কালার ও ক্লারিটিকে আরও অপটিমাইজ করে। High Contrast এবং Dynamic Backlight Control থাকায় ব্রাইটনেস ও ডার্ক এরিয়াতেও ভালো কালার পাওয়া যায়। এছাড়া এতে Android 11 প্ল্যাটফর্ম থাকায় অ্যাপ ইউজিং এবং নেভিগেশন বেশ স্মুথ। 

  1. TOSHIBA 43C350LP 43-Inch 4K UHD Smart Google TV

এই মডেলটিতে 4K UHD (3840×2160) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি Dolby Vision এবং HDR10 সাপোর্ট করে। পাশাপাশি এতে AI 4K Upscaling থাকায় লো রেজোলিউশন কনটেন্টও তুলনামূলকভাবে অনেক বেশি শার্প দেখা যায়। এছাড়া টিভিটিতে Google TV প্ল্যাটফর্ম ব্যবহার করার ফলে কনটেন্ট ব্রাউজিং বেশ সহজ।

৪। TCL

TCL হলো বর্তমান সময়ে স্মার্ট টিভি মার্কেটে দ্রুত জনপ্রিয়তা পাওয়া একটি ব্র্যান্ড। বাজেটের মধ্যে লেটেষ্ট ফিচারসমূহ যেমন QLED, 4K, Dolby Vision চাইলে TCL হতে পারে সেরা অপশন।

TCL-এর সবচেয়ে ভালো দিক হলো তারা তুলনামূলক কম দামে প্রিমিয়াম ফিচার অফার করে। QLED ডিসপ্লে, AiPQ Processor, Dolby Vision, HDR10+ এবং Dolby Atmos-সহ এইসব প্রযুক্তি সাধারণত বেশি দামের টিভিতে দেখা গেলেও TCL এগুলো মিড-রেঞ্জেও নিয়ে এসেছে। চলুন, তাদের জনপ্রিয় দুইটি মডেল দেখে আসি। 

  1. TCL 43S5K 43-Inch FHD QLED Smart Google TV

এই মডেলটির 43 ইঞ্চির FHD (1920×1080) QLED ডিসপ্লে, যা সাধারণ LED টিভির তুলনায় বেশি প্রাণবন্ত ও উন্নত কালার দিয়ে থাকে। পাশাপাশি এতে 4000:1 কনট্রাস্ট রেশিও এবং 300 nits ব্রাইটনেস রয়েছে। অডিও সেকশনে 20W আউটপুটের সাথে Dolby Audio সাপোর্ট থাকায় যথেষ্ট স্পষ্ট সাউন্ড পাওয়া যায়। 

  1. TCL 43P7K 43-Inch QLED 4K Google TV

এই মডেলটি TCL-এর একটি বেশি অ্যাডভান্সড ও ফিচার-প্যাকড অপশন। এতে রয়েছে 4K UHD (3840×2160) QLED ডিসপ্লে। টিভিটিতে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট থাকায় প্রতিটি দৃশ্য আরও বাস্তবের মতো লাগে। এছারাও এতে AiPQ Processor ব্যবহার করে AI-এর সাহায্যে পিকচার অপটিমাইজেশন করা হয়।

৫। Xiaomi

স্মার্ট টিভি মার্কেটে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরো একটি আধুনিক ব্র্যান্ড হলো শাওমি। Xiaomi-এর টিভিগুলোতে Google TV, QLED ডিসপ্লে, Dolby Audio, HDR সাপোর্ট করে। আর এসব আধুনিক ফিচারগুলোকে তুলনামূলক কম দামেই তারা অফার করে থাকে।

এর পাশাপাশি Xiaomi-এর স্মার্ট ইকোসিস্টেম (Smart Home Control, Chromecast, Google Assistant) থাকায় তাদের স্মার্ট টিভিগুলো একটি স্মার্ট হাব হিসেবে কাজ করে। চলুন Xiaomi-এর জনপ্রিয় দুইটি মডেল দেখে নেওয়া যাক। 

  1. Xiaomi A Pro 43 Inch QLED 4K UHD Smart Google TV (Global Version)

এই মডেলটি Xiaomi-এর একটি বাজেট QLED 4K টিভি। 43 ইঞ্চির QLED ডিসপ্লে এবং 4K UHD (3840×2160) রেজোলিউশনের সাথে DCI-P3 94% কালার গ্যামুট এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট থাকায় ছবি অনেক বেশি প্রাণবন্ত লাগে। তাছাড়া এতে MEMC (Motion Estimation, Motion Compensation) থাকার কারণে ফাস্ট মুভিং সিন বেশ স্মুথ থাকে।

  1. Xiaomi A55 2025 55 Inch 4K UHD Smart Google TV (Global Version)

55 ইঞ্চির এই মডেলটিতে 4K UHD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর 60Hz রিফ্রেশ রেটের সাথে MEMC থাকার কারণে মোশন যথেষ্ট স্মুথ পাওয়া যায়। এরই সাথে HDR10+ এবং উন্নত কালার প্রসেসিং থাকার কারণে কালার ও কনট্রাস্ট যথেষ্ট ভালো।

পরিশেষে

বর্তমান স্মার্ট টিভির বাজারে উল্লেখিত প্রতিটি ব্র্যান্ডই নিজস্ব ফিচার নিয়ে এগিয়ে। কেউ ডিসপ্লে কোয়ালিটিতে এগিয়ে, কেউ আবার স্মার্ট ফিচার বা ভ্যালু-ফর-মানিতে। তাই আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি স্মার্ট টিভি ব্র্যান্ড বেছে নিতে পারেন।

আর সেরা ডিল মিস করতে না চাইলে এখনই ভিজিট করুন Apple Gadgets BD-তে, যেখানে পাবেন 100% অরিজিনাল স্মার্ট টিভি, এক্সক্লুসিভ প্রাইস, আর লিমিটেড টাইম অফার! আপনার বাজেট যাই হোক, আমাদের কাছে রয়েছে জনপ্রিয় ব্যান্ডের লেটেস্ট মডেলগুলোর বিশাল কালেকশন। অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা চলে আসুন সরাসরি আমাদের আউটলেটে। 

Similar Posts