বাজার সেরা ২০ লিটার গিজার

৫টি বাজার সেরা ২০ লিটার গিজার

বাংলাদেশের কনটেক্সটে ২০ লিটার গিজার মূলত ২–৩ জনের ফ্যামিলির জন্য সবচেয়ে ব্যালান্সড অপশন। খুব বেশি বড়ও না, আবার রেগুলার গোসল বা রান্নাঘরের হট ওয়াটার ইউজের জন্য ছোটও না। আর তাই বাজারে ছোট ফ্যামিলির জন্য কমপ্যাক্ট ক্যাপাসিটির গিজারগুলোর বেশ চাহিদা রয়েছে। এর মধ্যে বাছাই করে ৫টি বাজার সেরা ২০ লিটার গিজার তালিকা ও রিভিউ নিয়ে থাকছে আমাদের আজকের আর্টিকেল। 

গিজার কেনার পূর্বে যা লক্ষ করবেন

বাজেট  ও ক্যাপাসিটি বাছাই করার পর প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো Heating Element এবং Wattage balance। এই ক্যাটাগরিতে 1500 Watt সবচেয়ে প্র্যাক্টিক্যাল। এতে পানি গরম হতে খুব বেশি সময় নেয় না, আবার বাসার লাইনের উপর অতিরিক্ত লোডও পড়ে না। Copper বা Coated Heating Element হলে হিটিং স্টেবল থাকে এবং ওভারহিটিং ঝুঁকিও কম হয়। 
এরপর আসে Tank Material ও Insulation। বাজেট গিজারে ভালো insulation থাকাটা অনেক সময় আশা করা যায় না, কিন্তু বাস্তবে এটা বিদ্যুৎ খরচ কমানোর বড় ফ্যাক্টর। Glass Wool বা PUF Insulation থাকলে একবার পানি গরম করার পর অনেকক্ষণ টেম্পারেচার ধরে রাখা যায়। 

সেফটি ফিচার আসলে বাজেট রেঞ্জে সবচেয়ে অবহেলিত বিষয় হলেও এটি কিন্তু সবচেয়ে জরুরি। ২০ লিটার গিজার হলেও Thermostat, Thermal Cut-off আর Auto Power Control থাকা দরকার। এগুলো থাকলে ওভারহিটিং, dry heating বা হঠাৎ ভোল্টেজ ফ্লাকচুয়েশনের সময় গিজার নিজে থেকেই সেফ মোডে চলে যায়। 

আরেকটা বিষয় হলো Water Pressure Compatibility। অনেক অ্যাপার্টমেন্টে এখন হাই প্রেসার লাইন থাকে। সেক্ষেত্রে 6–7 bar pressure support না থাকলে ট্যাংকে অতিরিক্ত stress পড়ে। ভালো ব্র্যান্ডের গিজারে সাধারণত এই তথ্য পরিষ্কারভাবে উল্লেখ থাকে, তাই কেনার আগে এটা চেক করা খুব দরকার।

সবশেষে আসে Installation Type এবং Space Management। ২০ লিটার গিজার সাধারণত wall-mounted হয়। বাথরুমে জায়গা কতটুকু আছে, false ceiling আছে কিনা, পাইপ লাইনের পজিশন-সহ ইত্যাদি বিষয়গুলো আগেই মাথায় রাখলে ইনস্টলেশনের সময় ঝামেলা কম হয়।

৫টি বাজার সেরা ২০ লিটার গিজার

বাজারে অসংখ্য মডেলের ভিড়ে কোনগুলো সত্যিই ভালো তা যাচাই করা অনেকটা কষ্টসাধ্য। পারফরম্যান্স, সেফটি ও এনার্জি সেভিং- এই দিকগুলো বিবেচনা করে নিচে আমরা বেছে নিয়েছি ৫টি বাজার সেরা ২০ লিটার গিজার।

১। RFL Electric Geyser ROBAST 20 Liter

২০ লিটার ক্যাটাগরিতে যদি আপনি একটি মজবুত বিল্ড কোয়ালিটির গিজার খুঁজে থাকেন, তাহলে RFL Electric Geyser ROBAST 20 Liter নিঃসন্দেহে নজরে রাখার মতো একটি মডেল। বাংলাদেশের পানির ধরন, ভোল্টেজ ফ্লাকচুয়েশন আর ডেইলি ইউজের কথা মাথায় রেখেই এই গিজারটি ডিজাইন করা হয়েছে।

এই মডেলের সবচেয়ে বড় ফিচার হলো এর 2000W Fast Heating সিস্টেম। সাধারণ 1500W গিজারের তুলনায় এটি পানি তুলনামূলক দ্রুত গরম করতে পারে। তবে Fast Heating থাকা সত্ত্বেও Low power consumption + Auto stop after warm ফিচার থাকার কারণে অপ্রয়োজনীয় বিদ্যুৎ নষ্ট হয় না। পানি নির্দিষ্ট টেম্পারেচারে পৌঁছালে সিস্টেম নিজে থেকেই heating বন্ধ করে দেয়।

Heat retention-এর ক্ষেত্রে PUF Insulation এখানে ভালোভাবে কাজ করে। একবার পানি গরম হলে temperature অনেকক্ষণ ধরে রাখতে পারে, ফলে বারবার reheating-এর দরকার পড়ে না। 

সেইফটির দিক থেকেও RFL ROBAST সিরিজটি অসাধারণ। এতে রয়েছে Thermal Protection, যা over-heating হলে নিকে থেকেই safe mode-এ চলে যায়। পাশাপাশি High working pressure up to 8 bar support করার কারণে high pressure water line থাকা অ্যাপার্টমেন্টেও এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

Mini Specification: 

SpecsDetails
Capacity20 Litre
Key FeaturesHigh impact resistant ABS bodyIPX4 water proof
Heater Watt2000 Watt

২। 20CZ-2 Gazi Geyser – 20 Litre

যদি আপনি একটি energy-efficient গিজার খুঁজে থাকেন, তাহলে 20CZ-2 Gazi Geyser ভালো একটি অপশন। Gazi ব্র্যান্ড বাংলাদেশে দীর্ঘদিন ধরেই household appliance সেক্টরে পরিচিত।

এই গিজারটির হিটিং পারফরম্যান্সের মূল শক্তি হলো এর 2000W Rated Power। এই wattage থাকার কারণে পানি তুলনামূলক দ্রুত গরম হয় এবং ২০ লিটার ক্যাপাসিটির পুরো ট্যাংকে হিট সমানভাবে ছড়িয়ে যায়। 

বডি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে High Impact Resistant Body, যা বাথরুমে wall-mounted সেটআপে দীর্ঘদিন ব্যবহার হলেও ড্যামেজ হওয়ার ঝুঁকি তুলনামূলক কম থাকে। যারা দীর্ঘদিন ব্যবহারের কথা চিন্তা করেন, তাদের জন্য এই দিকটা বেশ ভালো। 

এছাড়াও গিজারটিতে Rated Voltage: 180–220V থাকার কারণে বাংলাদেশের  ভোল্টেজ ফ্লাকচুয়েশন পরিবেশে এটি বেশ stable ভাবে কাজ করতে পারে। গ্রিড লাইনে হালকা উঠানামা হলেও গিজারের পারফরম্যান্স ড্রপ হয় না।

Mini Specification: 

SpecsDetails
Capacity20 Litre
Key FeaturesHigh Impact Resistant Body
Heater Watt2000 Watt

আরও পরুনঃ- ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার

৩। 20CF Gazi Geyser – 20 Litre

যারা এনার্জি সেভিং আর মডার্ন ডিজাইন একসাথে চান, তাদের জন্য 20CF Gazi Geyser – 20 Litre বেশ ভালো একটি অপশন। এটি মূলত ছোট ফ্যামিলির গোসলের পাশাপাশি কিচেন বা বেসিন-এর মতো জায়গাতেও ভালোভাবে ব্যবহার করার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

হিটিং পারফরম্যান্সের দিক থেকে এই মডেলটিতে রয়েছে 2000W Rated Power, যা ২০ লিটার ক্যাপাসিটির জন্য বেশ ইফেক্টিভ। পানি তুলনামূলক দ্রুত গরম হয় এবং পুরো ট্যাংকে হিট সমানভাবে ছড়ায়। এর সাথে Energy Saving থাকার কারণে, রেগুলার ইউজে বিদ্যুৎ খরচ কন্ট্রোলে রাখা সহজ হয়।

বডি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে High Impact Resistant ABS Body, যা আর্দ্র বাথরুম পরিবেশে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দিতে পারে। এছাড়াও ABS body হওয়ায় এটি হালকা হলেও ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম।

Mini Specification: 

SpecsDetails
Capacity20 Litre
Key FeaturesHigh Impact Resistant ABS Body
Heater Watt2000 Watt

৪। Gazi 20 Litre Water Heater – 20FE

দীর্ঘমেয়াদে টেকসই পারফরম্যান্সের কথা চিন্তা করলে Gazi 20FE Water Heater নিঃসন্দেহে সবচেয়ে সেরা অপশনগুলোর একটি। এটি মূলত ছোট ফ্যামিলির রেগুলার ইউজের কথা মাথায় রেখে ডিজাইন করা, যেখানে performance-এর পাশাপাশি safety আর energy efficiency-কে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

এই মডেলটির হিটিং পারফরম্যান্স বেশ ব্যালেন্সড। এতে রয়েছে 2000W Rated Power, যার ফলে ২০ লিটার পানি সাধারণত 10–12 মিনিটের মধ্যে ব্যবহারযোগ্যভাবে গরম হয়ে যায়। পানি গরম হওয়ার সময়টাতে controlled heating প্রসেস চালু থাকায় পুরো ট্যাংকে হিটিং সমানভাবে ছড়ায়। এতে শাওয়ারের সময় টেম্পারেচার স্টেবল থাকে।

গিজারটির হিটিং সিস্টেমের ভেতরে ব্যবহার করা হয়েছে Copper Heating Element, যা heating efficiency এবং durability দুটো দিক থেকেই কার্যকর। এই Copper element সাধারণত দ্রুত পানি গুরম করে এবং দীর্ঘদিন ইউজেও পারফরম্যান্স ড্রপ কম হয়।

Mini Specification: 

SpecsDetails
Capacity20 Litre
Key FeaturesQuadro-Layer Enameled SPCC Tank
Heater Watt2000 Watt

আরও পরুনঃ- বাজার সেরা ৫টি কম দামে ভালো গিজার

৫। DORFEN 20 Litre Geyser (DF-WH20LA)

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আর সেফটি সিস্টেমের ফিচার একসাথে পেতে চাইলে DORFEN DF-WH20LA আলাদা করে আপনার নজর কাড়বে। যারা মূলত বেশ দীর্ঘমেয়াদে একটি হট ওয়াটার সল্যুশন চান, এই মডেলটি তাদের জন্যই। 

2000W Rated Power এবং Incoloy 840 Heating Element হলো এই গিজারটির হিটিং পারফরম্যান্সের মূল শক্তি। এর Incoloy element সাধারণত high temperature tolerance এবং corrosion resistance-এর জন্য পরিচিত। ফলে দীর্ঘদিন ইউজেও পারফরম্যান্স বেশ স্টেবল থাকে। রেগুলার গোসল বা টানা ব্যবহারেও টেম্পারেচার ফ্লাকচুয়েশন খুব একটা চোখে পড়ে না।

এছাড়াও ইনার ট্যাংকের দিক থেকে এই গিজারটি বেশ শক্তপোক্ত। এখানে ব্যবহার করা হয়েছে SPCC (Cold Rolled Steel Sheet) Inner Tank, যার উপর রয়েছে Wet Enamel Coating। পুরো ট্যাংকটি Single Welding Line ডিজাইনে তৈরি হওয়ায় লিকেজের ঝুকি কম থাকে। পাশাপাশি Enameled Inlet/Outlet Pipe ব্যবহার করার কারণে পানির সরাসরি সংস্পর্শে থাকা অংশগুলো ক্ষয় হওয়া থেকে সুরক্ষিত থাকে।

এই Corrosion protection আরও শক্তিশালী করার জন্য এখানে দেওয়া হয়েছে Magnesium Anode, যা পানির mineral effect absorb করে ইনার ট্যাংক-কে রক্ষা করে। এই সিস্টেমটি গিজারের লাইফ বাড়ানোর ক্ষেত্রে বাস্তবে অনেক কার্যকর।

গিজারটির Heat retention-এর ক্ষেত্রে CFC Free Polyurethane Foam Insulation বড় ভূমিকা রাখে। একবার পানি গরম হলে টেম্পারেচার দীর্ঘ সময় ধরে রাখা যায়, ফলে বারবার reheating করতে হয় না।

এছাড়াও সেফটি এবং টেম্পারেচার কন্ট্রোলের দিক থেকে DORFEN বেশ নিরাপত্তা নিয়ে এসেছে। এতে রয়েছে Capillary Thermostat (25°C–75°C) এবং আলাদা Capillary Thermal Cut-off, যা টেম্পারেচার 93°C ± অতিক্রম করলে সিস্টেমকে automatically shut down করে দেয়। পাশাপাশি এর সাথে IPX4 Protection থাকায় বাথরুমের আর্দ্র পরিবেশেও এটি সেফ ভাবে কাজ করে।

Mini Specification: 

SpecsDetails
Capacity20 Litre
Key FeaturesTemperature Range (Cut-off): 93°C +2°C/-5°C
Heater Watt2000 Watt

২০ লিটার গিজার মূলত ছোট ফ্যামিলির জন্য একটি ব্যালেন্সড চয়েজ হলেও, বাস্তবে সবার ইউজ প্যাটার্ন একরকম হয় না। কারো ক্ষেত্রে instant heater বেশি উপযোগী, আবার কারো জন্য ২৫ বা ৩০ লিটার storage geyser বেশি কম্ফোর্টেবল হতে পারে। তাই গিজার কেনার সময় ইউজ কেস, বাথরুম সেটআপ, বিদ্যুৎ লাইনের অবস্থা আর সেফটি ফিচার- সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে স্মার্ট।

এই আর্টিকেলে আমরা বাজারে জনপ্রিয় কিছু ২০ লিটার গিজার মডেলের ফিচার, হিটিং সিস্টেম আর সেফটি নিয়ে আলোচনা করেছি, যাতে আপনি overall একটা ধারণা নিতে পারেন। Apple Gadgets-এ ছোট ফ্যামিলির জন্য উপযোগী instant geyser, 15–30 litre storage geyser এবং energy-efficient water heater-এর একাধিক অপশন রয়েছে। আমাদের সকল গিজারগুলো বাংলাদেশের বাসাবাড়ির জন্য উপযোগী ডিজাইন করা এবং এক্সপার্ট দ্বারা well-tested। এছাড়াও প্রতিটি প্রোডাক্টই 100% genuine, verified brand থেকে আনা এবং official warranty সহ পেয়ে যাবেন একদম ঝামেলাহীনভাবে। আর তাই ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার অপশন দেখতে এখনই ভিজিট করুন Apple Gadgets.

Similar Posts