ভালো মানের মিক্সার গ্রাইন্ডার

ভালো মানের মিক্সার গ্রাইন্ডার ২০২৬

আজকাল ব্যস্ত জীবনে মসলা বাটা, বাদাম বা কফি গ্রাইন্ড, কিংবা বিভিন্ন ধরনের পেস্ট বানানোর মতো কাজগুলো হাতে করা অনেকটাই সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য। তবে একটি পাওয়ারফুল ইলেকট্রিক গ্রাইন্ডার আপনার এসব কাজকে অনেকটাই সহজ করে দেবে।

তবে বাজারে গ্রাইন্ডার কিনতে গেলে দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড, আলাদা ওয়াটেজ, স্টেইনলেস স্টিল ব্লেডসহ নানান ধরণের ফিচার। ফলে কোন গ্রাইন্ডারটি আসলে আপনার ডেইলি কিচেন ইউজের জন্য ভালো হবে সেটা অনেক সময় বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। তাই আজকের রিভিউ সিরিজে আমরা কয়েকটি জনপ্রিয় ও ভালো মানের গ্রাইন্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


১। Jaipan Heavy Duty Sonet Mixer Grinder – 1200W

বিখ্যাত ব্র্যান্ড Jaipan-এর এই মডেলটি নিঃসন্দেহে একটি পাওয়ারফুল অপশন। Jaipan ব্র্যান্ড দীর্ঘদিন ধরে কিচেন অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিত, আর এই মডেলটি মূলত হেভি-ডিউটি কিচেন কাজের জন্যই ডিজাইন করা হয়েছে।

এই গ্রাইন্ডারের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর 1200W ইউনিভার্সাল হেভি-ডিউটি মোটর। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই মোটর শক্ত মসলা, বাদাম, ডাল বা অন্যান্য শক্ত উপাদান সহজেই গ্রাইন্ড করতে পারে। পাশাপাশি এর Up to 18,000 RPM স্পিড দ্রুত এবং স্মুথ গ্রাইন্ডিং দিতে সক্ষম। 

এই মডেলের সাথে রয়েছে ৩টি আলাদা জার কনফিগারেশন। 

  • লিকুইডাইজার জার, 
  • ড্রাই গ্রাইন্ডার জার এবং 
  • চাটনি জার। 

অর্থাৎ একই মেশিনে আপনি জুস বা স্মুদি ব্লেন্ড করা থেকে শুরু করে মসলা গ্রাইন্ড কিংবা চাটনি তৈরির মতো একাধিক কাজ সহজেই করতে পারবেন। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে পলিশড স্টেইনলেস স্টিল ব্লেড, ফলে শক্ত ইনগ্রেডিয়েন্টেও ব্লেডের কাটিং পারফরম্যান্স স্টেবল থাকে।।

কন্ট্রোল সিস্টেমের দিকে তাকালে এতে রয়েছে ৩-স্পিড কন্ট্রোলের সাথে ইনচার ফাংশন। এর মাধ্যমে আপনি প্রয়োজন অনুযায়ী স্পিড অ্যাডজাস্ট করতে পারবেন। বিল্ড কোয়ালিটির দিক থেকেও এই মডেলটি যথেষ্ট মজবুত। এর ABS প্লাস্টিক হাউজিং এবং পলিকার্বনেট ডোম ডিজাইন ডিভাইসটিকে টেকসই করে তোলে। পাশাপাশি এতে রয়েছে Motor Overload Protection, যা অতিরিক্ত চাপ পড়লে মোটরকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে।

২। Philips HL7757 3 Jars Mixer Grinder – 750W

ডেইলি কিচেন ইউজের জন্য যদি একটি নির্ভরযোগ্য এবং ব্যালেন্সড পারফরম্যান্সের গ্রাইন্ডার খুঁজে থাকেন, তাহলে Philips এর এই মডেলটি বেশ জনপ্রিয়। Philips দীর্ঘদিন ধরে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে বিশ্বস্ত একটি ব্র্যান্ড, আর এই মডেলটি তাদের সেই নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং ও ব্যবহারিক ডিজাইনের ভালো উদাহরণ।

এই গ্রাইন্ডারে ব্যবহার করা হয়েছে 750W পাওয়ারফুল মোটর, যা নিয়মিত মসলা গ্রাইন্ডিং, ব্লেন্ডিং বা লিকুইডাইজিংয়ের মতো কাজগুলো খুব সহজেই সামলাতে পারে। ডেইলি রান্নার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ উপাদান যেমন শুকনা মসলা, আদা-রসুন পেস্ট, বা বিভিন্ন ধরনের সস ও স্মুদি তৈরির ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে।

এই মডেলের সাথে রয়েছে ৩টি স্টেইনলেস স্টিল জার। এর কন্ট্রোল সিস্টেমে রয়েছে রোটারি সুইচ ভিত্তিক মাল্টিপল স্পিড কন্ট্রোল। এর মাধ্যমে আপনি প্রয়োজন অনুযায়ী স্পিড কম-বেশী করতে পারবেন। কখনো ফাইন গ্রাইন্ড দরকার হলে হাই স্পিড ব্যবহার করা যাবে, আবার লো স্পিডে ধীরে ধীরে ব্লেন্ড করাও সম্ভব।

বিল্ড কোয়ালিটির ক্ষেত্রেও Philips এই মডেলে বেশ ভালো ফোকাস দিয়েছে। এর স্টেইনলেস স্টিল জার দীর্ঘদিন ব্যবহারের জন্য টেকসই এবং নিরাপদ। পাশাপাশি এর Anti-slip rubber feet গ্রাইন্ডারের বেসকে স্থির রাখে, ফলে উচ্চ স্পিডে কাজ করার সময়ও ডিভাইসটি খুব বেশি নড়াচড়া করে না।

সেফটির দিক থেকেও এতে রয়েছে Overload protection switch। যদি কখনো অতিরিক্ত চাপ পড়ে বা মোটরের ওপর বেশি লোড আসে, তাহলে এই সিস্টেম মোটরকে সুরক্ষা দেয়। ফলে দীর্ঘমেয়াদে ডিভাইসের পারফরম্যান্স ভালো থাকে।

আরও পরুনঃ- ভালো ব্লেন্ডার চেনার উপায়

৩। Panasonic MX-GE3750 3 Jars Mixer Grinder – 1200W

Panasonic ব্র্যান্ড দীর্ঘদিন ধরে হোম অ্যাপ্লায়েন্সে টেকসই বিল্ড ও স্থিতিশীল পারফরম্যান্সের জন্য পরিচিত। তাদের এই গ্রাইন্ডারের মূল ফিচার হলো এর হাই-পারফরম্যান্স 1200W মোটর, যা সর্বোচ্চ ২০,০০০ RPM স্পিড পর্যন্ত কাজ করতে পারে। এত উচ্চ স্পিডের কারণে শক্ত মসলা, বাদাম, শস্য বা পেস্ট জাতীয় উপাদান খুব দ্রুত এবং সমানভাবে গ্রাইন্ড করা যায়। 

গ্রাইন্ডিং পারফরম্যান্সকে আরও কার্যকর করার জন্য এতে ব্যবহার করা হয়েছে Panasonic-এর Samurai blades। এই বিশেষ ডিজাইনের ব্লেড যেকোনো উপাদানকে দ্রুত ভেঙ্গে সমানভাবে গ্রাইন্ড করে। 

এই মডেলের সাথেও রয়েছে ৩টি স্টেইনলেস স্টিল জার, যেগুলো বিভিন্ন ধরনের কাজের জন্য আলাদা করে ডিজাইন করা হয়েছে। এর ১.৫ লিটার ব্লেন্ডার জার স্মুদি, জুস বা তরল মিশ্রণের জন্য ব্যবহার করতে পারবেন। ১ লিটার মিল জার শুকনা মসলা বা শস্য গ্রাইন্ড করার জন্য কার্যকর হবে। আর ০.৪ লিটার চাটনি জার ছোট পরিমাণে পেস্ট বা চাটনি তৈরির জন্য বেশ সুবিধাজনক।

ডিজাইনের দিক থেকেও এই গ্রাইন্ডারটি বেশ টেকসই। এর রাস্ট-রেজিস্ট্যান্ট স্টেইনলেস স্টিল জার এবং ব্লেড দীর্ঘদিন ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী। পাশাপাশি এতে easy-to-clean lids থাকায় ব্যবহার শেষে পরিষ্কার করাও বেশ সহজ।

কন্ট্রোল সিস্টেমে রয়েছে রোটারি স্পিড সুইচ, যার মাধ্যমে Pulse, 1, 2 এবং 3 স্পিডের মধ্যে সহজেই স্পিড কনট্রোল করা যায়। তাছাড়া সেফটির ক্ষেত্রেও Panasonic এই মডেলে বাড়তি গুরুত্ব দিয়েছে। এতে রয়েছে Safety Lock System। গ্রাইন্ডারের সাথে জার সঠিকভাবে সেট না থাকলে এই সিস্টেম মেশিনটিকে চালু হতে দেয় না। 

৪। Miyako ATLAS Mixer Grinder & Blender – 2000W

যারা কিচেনে তুলনামূলক হাই-পাওয়ার পারফরম্যান্স ও দ্রুত গ্রাইন্ডিং চান, তাদের জন্য Miyako ATLAS Mixer Grinder & Blender অত্যন্ত শক্তিশালী অপশন। জনপ্রিয় Miyako ব্র্যান্ডের ATLAS সিরিজের এই মডেলটি মূলত পাওয়ারফুল মোটর ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য আলাদা করে নজর কাড়ে।

এই গ্রাইন্ডারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ২০০০W হাই-পাওয়ার মোটর, যা সাধারণ মিক্সার গ্রাইন্ডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এতে ব্যবহার করা হয়েছে ১০০% কপার মোটর, যা দীর্ঘ সময় স্থিতিশীলভাবে কাজ করতে পারে এবং হেভি গ্রাইন্ডিং কাজেও ভালো পারফরম্যান্স দেয়। শক্ত মসলা, বাদাম বা শস্য গ্রাইন্ড করার সময় মোটরের স্ট্রেংথ বেশ ভালোভাবে অনুভব করা যায়।

গ্রাইন্ডিং পারফরম্যান্সকে আরও কার্যকর করার জন্য এতে ব্যবহার করা হয়েছে এক্সট্রা শার্প স্টেইনলেস স্টিল ব্লেড। এই ব্লেডগুলো দ্রুত যেকোনো উপাদান কেটে সমানভাবে গ্রাইন্ড করতে সাহায্য করে। ফলে মসলা, পেস্ট বা ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে স্মুথ টেক্সচার পাওয়া যায়।

এই মডেলের সাথে রয়েছে ৩টি স্টেইনলেস স্টিল জার। ক্লিপ সিস্টেম থাকার কারণে জারগুলো ভালোভাবে লক থাকে।

কন্ট্রোল সিস্টেমের দিকে তাকালে এতে রয়েছে ৩-স্পিড কন্ট্রোলের সাথে Pulse ফাংশন। এই স্পিড কন্ট্রোলের মাধ্যমে আপনি প্রয়োজন অনুযায়ী গ্রাইন্ডিং বা ব্লেন্ডিং নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া Pulse মোড ব্যবহার করে অল্প সময়ের মধ্যে দ্রুত গ্রাইন্ড করাও সম্ভব।

বিল্ড কোয়ালিটির দিক থেকেও এই মডেলটি বেশ টেকসই। এর ABS বডি ও স্টেইনলেস স্টিল কম্পোনেন্ট দীর্ঘদিন ব্যবহার উপযোগী এবং দেখতে বেশ প্রিমিয়াম। পাশাপাশি এতে থাকা Overload Protection মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়া থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়।

আরও পরুনঃ- ব্লেন্ডার ও গ্রাইন্ডার এর মধ্যে পার্থক্য কী?

৫। Havells Momenta 3 Jars Mixer Grinder – 900W

দৈনন্দিন কিচেন কাজে যদি পাওয়ার ও কন্ট্রোলের একটি ভালো ব্যালেন্স চান, তাহলে Havells ব্রান্ডের এই গ্রাইন্ডারটি বেশ কার্যকর হবে। এই গ্রাইন্ডারে রয়েছে ৯০০W পাওয়ারফুল মোটর, যা প্রায় ২১,০০০ RPM রোটেশন স্পিড পর্যন্ত কাজ করতে পারে। ফলে শক্ত মসলা, বাদাম বা বিভিন্ন ধরনের উপাদান গ্রাইন্ড করার সময় মোটরের ওপর অতিরিক্ত চাপ পড়ে না। দীর্ঘ সময় ধরে গ্রাইন্ডিং করলেও যথেষ্ট স্টেবল পারফরম্যান্স পাবেন।

এই মডেলের সাথে দেওয়া হয়েছে ৩টি আলাদা জার সেটআপ। এর মধ্যে রয়েছে-

  • একটি Blending Jar with Filter, 
  • একটি স্টেইনলেস স্টিল গ্রাইন্ডিং জার, এবং 
  • একটি Chutney Jar। 

গ্রাইন্ডিং পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে প্রিসিশন স্টেইনলেস স্টিল ব্লেড, যা বেশ দ্রুত ফাইন টেক্সচারের গ্রাইন্ডিং দিতে সক্ষম। বিশেষ করে মসলা বা চাটনি তৈরির ক্ষেত্রে এর ব্লেড ডিজাইন বেশ কার্যকরভাবে কাজ করে।

ডিজাইনের দিকে তাকালে এতে রয়েছে ABS বডি ও ব্রেক-রেজিস্ট্যান্ট পলিকার্বনেট জার ডোম কভার। পাশাপাশি জারের ঢাকনায় থাকা Flow Breaker ফিচার তরল বা পাতলা মিশ্রণ ব্লেন্ড করার সময় স্প্ল্যাশ বা ছিটকে পড়া কমাতে সাহায্য করে।

এর কন্ট্রোল সিস্টেমে থাকা রোটারি নব দিয়ে বিভিন্ন স্পিডে সহজে গ্রাইন্ডিং করা যায়। আর বেসে থাকা Vacuum Feet গ্রাইন্ডারটিকে স্থিরভাবে জায়গায় ধরে রাখে, ফলে হাই স্পিডে কাজ করার সময়ও ডিভাইসটি খুব বেশি নড়াচড়া করে না। সেফটির বিষয়েও Havells বেশ গুরুত্ব দিয়েছে। মোটরকে অতিরিক্ত চাপ পড়া থেকে সুরক্ষা দিতে এই গ্রাইন্ডারটিতেও রয়েছে Overload Protection ফিচার।

পরিশেষে

কিচেনের দৈনন্দিন কাজ দ্রুত ও সহজ করতে একটি ভালো মানের গ্রাইন্ডার সত্যিই বড় সহায়ক হতে পারে। উপরে আলোচনা করা প্রতিটি মডেলই নিজ নিজ জায়গায় শক্তিশালী মোটর, টেকসই জার এবং কার্যকর গ্রাইন্ডিং পারফরম্যান্সের মাধ্যমে আপনার কিচেনের কাজকে আরও সহজ করে তুলবে। কেউ যদি হাই-পাওয়ার গ্রাইন্ডিং অথবা কেউ যদি ব্যালেন্সড ডেইলি ইউজের জন্য একটি নির্ভরযোগ্য মডেল খুঁজে থাকেন, তাহলে এই তালিকার গ্রাইন্ডারগুলো থেকে নিজের প্রয়োজন অনুযায়ী সহজেই একটি বেছে নিতে পারবেন।

আপনি যদি অরিজিনাল ও ব্র্যান্ড নিউ গ্রাইন্ডার কিনতে চান, তাহলে ভিজিট করতে পারেন Apple Gadgets। উপরে উল্লেখিত সকল মডেলসহ আরো নানান ব্রান্ডের জনপ্রিয় গ্রাইন্ডার মডেল দেখতে ভিজিট করুনঃ Apple Gadgets ওয়েবসাইটে। বাংলাদেশের লাখো গ্রাহকের আস্থার এই ই-কমার্স প্ল্যাটফর্মে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের অথেনটিক কিচেন অ্যাপ্লায়েন্স, রিজনেবল প্রাইসিং এবং নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট। তাই আমাদের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে আপনার পছন্দের গ্রাইন্ডারটি অর্ডার করুন একদম সহজে। 

Similar Posts