ভালো মানের ব্লেন্ডার মেশিন

ভালো মানের ব্লেন্ডার মেশিন । সেরা ৫টি 1000W–1600W মডেল রিভিউ

পরিবারের জুস, মিল্কশেক, কিংবা মসলা পেস্ট- এসবের জন্য দরকার একটি পাওয়ারফুল ও স্টেবল ব্লেন্ডার। কিন্তু বাজারে ঢুকলেই দেখা যায়, অসংখ্য ব্র্যান্ড, আলাদা আলাদা মোটর পাওয়ার, ব্লেড ডিজাইন আর জার ম্যাটেরিয়াল। 

আসলে শুধু বেশি ওয়াটের হলেই একটি ব্লেন্ডারকে ভালো বলা যায় না। এর মোটরের RPM স্ট্যাবিলিটি, স্টেইনলেস স্টিল ব্লেডের কাটিং এঙ্গেল, জারের ফুড-গ্রেড কোয়ালিটি, ওভারহিট প্রোটেকশন, এমনকি ভাইব্রেশন কন্ট্রোলসহ সবকিছু মিলিয়েই দিতে পারে কার্যকর পারফরম্যান্স। তাই আজকের আর্টিকেলে আমরা বিভিন্ন কোম্পানির কিছু  হাইলাইটেড ব্লেন্ডার মডেলগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন, একে একে মডেলগুলো দেখে নেওয়া যাক।

১। Jaipan Platinum Blender – 1600W

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Jaipan একটি পরিচিত ও নির্ভরযোগ্য নাম। তাদের Platinum Blender – 1600W মডেলটি মূলত হেভি-ডিউটি পারফরম্যান্স ও কমার্শিয়াল-গ্রেড ইউজকে সামনে রেখে ডিজাইন করা হয়েছে। যারা বাসা কিংবা ছোট ব্যবসা দুই জায়গাতেই একই মেশিন দিয়ে নির্ভরযোগ্য ব্লেন্ডিং চান, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে।

এই মডেলে ব্যবহার করা 1600W হাই-পারফরম্যান্স মোটর শুধু দ্রুত ব্লেন্ডিং নয়, বরং স্টেবল RPM ও শক্ত ইনগ্রেডিয়েন্ট যেমন বাদাম, মসলা বা শক্ত সবজি সহজে প্রসেস করতে পারে। এধরণের আইটেমকে পেস্ট বা ড্রাই গ্রাইন্ডিং করতে গেলে মোটরের পাওয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জায়গায় Jaipan Platinum বেশ কার্যকর পারফরম্যান্স দেয়।

বিল্ড কোয়ালিটির দিক থেকেও এটি যথেষ্ট প্রিমিয়াম। এর শক-প্রুফ ABS বডি ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করে, পাশাপাশি ওভারলোড প্রোটেকশন সিস্টেম মোটরকে অতিরিক্ত চাপ থেকে সুরক্ষা দেয়। ফলে দীর্ঘ সময় ব্যবহারেও পারফরম্যান্স স্টেবল থাকে। এর তিনটি স্টেইনলেস স্টিল ব্লেড ওয়েট ও ড্রাই দুই ধরনের প্রসেসিংয়ের জন্যই উপযোগী। 

এই ব্লেন্ডার-এ  3-স্পিড রোটারি নব ও Pulse ফাংশন থাকায় ব্লেন্ডিং খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়। আপনি চাইলে স্মুথ পেস্ট, আবার চাইলে পাউডার গ্রাইন্ড করতে পারবেন। তাছাড়া অ্যান্টি-স্কিড বেস থাকার কারণে হাই-স্পিড অপারেশনেও মেশিন স্থির থাকে।

২। Miyako XPRO Blender – 1600W

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স সেগমেন্টে আরেকটি পরিচিত নাম হলো Miyako। তাদের XPRO Blender – 1600W মডেলটি মূলত হাই-পারফরম্যান্স ও কমার্শিয়াল-গ্রেড গ্রাইন্ডিং ফোকাস করে তৈরি। যারা নিয়মিত হেভি ইউজ করেন বা বড় পরিবারের জন্য একটি শক্তিশালী ও টেকসই ব্লেন্ডার চান, তাদের জন্য এটি বেশ ভালো অপশন।

এই মডেলের কোর ফিচার হলো এর 100% কপার মোটর। কপার উইন্ডিং মোটর সাধারণত বেশি টর্ক ও স্টেবল RPM দিতে সক্ষম, ফলে শক্ত ইনগ্রেডিয়েন্ট যেমন শুকনা হলুদ, ডাল, বাদাম বা বরফ খুব দ্রুত ও সমানভাবে প্রসেস করা যায়। 1600W পাওয়ার কনসাম্পশন থাকার পাশাপাশি এর মোটর হাই-টর্ক আউটপুট নিশ্চিত করে, যা কমার্শিয়াল-লেভেলের কাজেও বেশ ভালো পারফরম্যান্স দেয়।

বিল্ড কোয়ালিটির দিক থেকেও XPRO বেশ শক্ত অবস্থানে আছে। এর হেভি ABC বডি ও স্পেশাল কোটিং শুধু ডিউরেবিলিটি না, বরং ভাইব্রেশনও কমায়। ফলে হাই-স্পিড ব্লেন্ডিংয়ের সময় মেশিন স্থির থাকে। এছাড়াও এতে স্পেশাল গ্রেড নাইলন কাপলার ব্যবহার করায় মোটর দীর্ঘমেয়াদে তার পারফরম্যান্স ঠিক রাখে। 

ব্লেন্ডারটির সাথে থাকা তিনটি স্টেইনলেস স্টিল জার ও এক্সট্রা-স্ট্রং স্টেইনলেস স্টিল ব্লেড ওয়েট ও ড্রাই দুই ধরনের প্রসেসিংয়ের জন্যই উপযোগী। এই মডেলটিতেও 3-স্পিড সেটিংসের সাথে Pulse ফাংশন থাকায় ব্লেন্ডিং-এর ওপর ভালো কন্ট্রোল পাওয়া যায়। পাশাপাশি ওভারলোড প্রোটেকশন মোটরকে অতিরিক্ত চাপ থেকে সুরক্ষা দেয়।

৩। RedSwiss BL-DIPLOMAT Blender – 1500W

প্রিমিয়াম কিচেন অ্যাপ্লায়েন্স সেগমেন্টে RedSwiss ধীরে ধীরে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের BL-DIPLOMAT Blender – 1500W মডেলটি মূলত ডেইলি কুকিংয়ে নির্ভরযোগ্য ও টেকসই একটি ব্লেন্ডার হিসেবে ডিজাইন করা।

এই মডেলের অন্যতম বড় আকর্ষণ হলো এর আনব্রেকেবল স্টিল বডি। পাশাপাশি এর 1500W পাওয়ারফুল মোটর টাফ ইনগ্রেডিয়েন্ট সহজে হ্যান্ডেল করতে সক্ষম। স্মুদি, শেক, মসলা বা ড্রাই গ্রাইন্ডিং সবক্ষেত্রেই এটি স্মুথ আউটপুট দেয়। 3-স্পিড কন্ট্রোলের সাথে Pulse ফাংশন থাকায় ব্লেন্ডিং টেক্সচার নিজের মতো নিয়ন্ত্রন করতে পারবেন। 

এর স্টেইনলেস স্টিল ব্লেড বেশ কার্যকর ব্লেন্ডিং নিশ্চিত করে, আর হাই-কোয়ালিটি নাইলন কাপলার মোটর ও জারের সংযোগ অংশকে মজবুত রাখে। পাশাপাশি এতে ফুড-গ্রেড নাইট্রাইল/সিলিকন গ্যাসকেট ব্যবহার করায় লিকেজ রিস্ক থাকে না। তাছাড়া সেফটি ফিচার হিসাবে ওভারলোড প্রোটেকশন মোটরকে অতিরিক্ত চাপ থেকে সুরক্ষা দেয়।

আরও পরুনঃ- ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার পার্থক্য

৪। Gazi Power Plus Smiss Mixer Grinder – 1200W

সুপরিচিত Gazi ব্রান্ডের Power Plus Smiss Mixer Grinder – 1200W মডেলটি মূলত শক্তিশালী পারফরম্যান্স ও ডেইলি ইউজকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। যারা নিয়মিত ওয়েট ও ড্রাই গ্রাইন্ডিং করেন, তাদের জন্য এটি বেশ কার্যকর একটি অপশন।

এই মডেলে ব্যবহার করা হয়েছে 1200W কপার মোটর। ভেজা মসলা, ডাল, পেঁয়াজ-আদা পেস্ট বা শুকনা মসলা সবকিছুই এটি সমানভাবে প্রসেস করতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো এর Computerized Balanced Motor, যা অপারেশনের সময় ভাইব্রেশন কমায় এবং স্মুথ রোটেশন বজায় রাখে। ফলে হাই-স্পিডেও পারফরম্যান্স থাকে একদম স্থির।

এই ব্লেন্ডারে বডি ম্যাটেরিয়াল হিসেবে ABS ব্যবহার করা হয়েছে, যা হালকা কিন্তু যথেষ্ট টেকসই। পাশাপাশি এর জারগুলো 18 গেজ স্টেইনলেস স্টিলের হওয়ায় ডিউরেবিলিটি ও হাইজিন দুটোই পাবেন। জারের ক্ষেত্রে 1.5 লিটার লিকুইডাইজিং, 1.2 লিটার ড্রাই গ্রাইন্ডিং এবং 0.4 লিটার চাটনি জার- এই তিনটি আলাদা ক্যাপাসিটি অপশন পেয়ে যাবেন। তাছাড়া এর ফ্লো ব্রেকার ডিজাইন জারের ভেতরে ইনগ্রেডিয়েন্টকে সমানভাবে ঘুরতে সাহায্য করে, ফলে ব্লেন্ডিং হয় আরও কার্যকর। 

3-স্পিড সেটিংসের সাথে Incher (Pulse টাইপ) ফাংশন থাকায় আপনি প্রয়োজন অনুযায়ী রেজাল্ট সেট করতে পারবেন। এতে ব্যবহৃত হাই-কোয়ালিটি স্টেইনলেস স্টিল ব্লেড দ্রুত ও সমানভাবে গ্রাইন্ড করে, আর ইজি-লক জার ও স্টার্ডি হ্যান্ডেল ব্লান্ডিংকে নিরাপদ ও সুবিধাজনক করে তোলে। পাশাপাশি ওভারলোড প্রোটেকশন সার্কিট ব্রেকার তো রয়েছেই।

৫। Panasonic MX-AC300 3 Jars Mixer Grinder – 1000W

গ্লোবাল হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিসেবে Panasonic দীর্ঘদিন ধরেই টেকসই ও নির্ভরযোগ্য প্রোডাক্টের জন্য পরিচিত। MX-AC300 3 Jars Mixer Grinder মডেলটি সেই ধারাবাহিকতারই একটি শক্ত উদাহরণ। 

এই মডেলে 1000W ম্যাক্স (Motor Locked) ক্যাপাসিটির মোটর ব্যবহার করা হয়েছে, যা হাই টর্ক আউটপুট দিতে সক্ষম। মসলা, হলুদ বা ডালসহ যেকোনো শক্ত ইনগ্রেডিয়েন্টও দ্রুত কাঙ্ক্ষিত টেক্সচারে প্রসেস করা যায়। যদিও এর রেটেড পাওয়ার 340–360W রেঞ্জে অপারেট করে, কিন্তু এর লকড মোটর ক্যাপাসিটি প্রয়োজনের সময় বাড়তি পাওয়ার কনজিউম করে, ফলে গ্রাইন্ডিংও বেশ স্মুথ হয়।

বিল্ড কোয়ালিটির দিক থেকে পলিকার্বোনেট ও স্টেইনলেস স্টিলের কম্বিনেশন এটিকে লাইটওয়েট করে তুলেছে। এর সাথে থাকা তিনটি আলাদা জারঃ 1.5 লিটার জুস জার, 1 লিটার গ্রাইন্ডার জার এবং 0.2 লিটার মিল জার ওয়েট, ড্রাই ও ফাইন মিলিংয়ের জন্য আলাদা করে ডিজাইন করা। ফলে একই মেশিনে একাধিক কাজ করা সহজ হয়।

এর 3-স্পিড রোটারি সুইচ কন্ট্রোল সিস্টেমটিকে খুবই সহজ করে দিয়েছে। এ দিয়ে রেসিপি অনুযায়ী টেক্সচার কাস্টমাইজ করা যায় সহজেই। এছাড়াও এই ব্লেন্ডারটিতে ব্যবহার করা হার্ডেন্ড স্টেইনলেস স্টিল ব্লেড দীর্ঘদিন ব্যবহারেও শার্প থাকে। পাশাপাশি এর কমপ্যাক্ট ডিজাইন ছোট বা মাঝারি কিচেন সেটআপে বেশ মানানসই। 

আরও পরুনঃ- ব্লেন্ডার ও গ্রাইন্ডার এর মধ্যে পার্থক্য কী?

পরিশেষে

তাহলে একে একে আমরা আলোচনা করলাম বর্তমান সময়ের সেরা পাঁচটি ব্লেন্ডার মেশিনের যাবতীয় সকল ফিচার নিয়ে। আসলে একটি ভালো মানের ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডার বাছাই করার ক্ষেত্রে শুধু ওয়াট দেখলেই হয় না। মোটরের টর্ক, কপার উইন্ডিং, ব্লেডের কোয়ালিটি, জারের ম্যাটেরিয়াল, ওভারলোড প্রোটেকশন এবং ডেইলি ইউজে স্ট্যাবিলিটি সবকিছু মিলিয়েই পাওয়া যাবে একটি নির্ভরযোগ্য মেশিন। 

উপরে উল্লেখ করা প্রতিটি মডেলই নিজ নিজ জায়গায় শক্ত অবস্থানে আছে। বড় পরিবার, কমার্শিয়াল ইউজ, অথবা নিয়মিত ওয়েট-ড্রাই গ্রাইন্ডিং কাজে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সহজেই একটি উপযুক্ত অপশন খুঁজে নেওয়া সম্ভব।

আমাদের লিষ্টে থাকা এই পাঁচটিসহ আরো নানান মডেলের ব্লেন্ডার ও মিক্সার মেশিন দেখতে ও কিনতে  ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইটে, অথবা চলে আসুন সরাসরি আমাদের আউইটলেটে। Apple Gadgets-এর সাথে উপভোগ করুন স্মার্ট, নিরাপদ ও ঝামেলাহীন এক শপিং এক্সপেরিয়েন্স।

Similar Posts