বাজার সেরা ৫টি ওয়ারলেস মাউস

আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে বাজার সেরা ৫টি ওয়ারলেস মাউস

ধরুন, আপনি মনোযোগ দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন। ঠিক সেই সময় হঠাৎ মাউসের তারটা ল্যাপটপের কোণায় আটকে গেল, কিংবা হাতের সঙ্গে পেঁচিয়ে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করল। আবার একটু নড়াচড়া করতেই ল্যাপটপ থেকে ভেসে এলো সেই পরিচিত ‘USB Disconnected’ শব্দ। মুহূর্তেই কাজের ছন্দটা ভেঙে গেল। এমন ছোটখাটো ঝামেলাগুলো শুধু মুডই নষ্ট করে না, আপনার কাজের গতি আর মনোযোগও কমিয়ে দেয়।

এই তারের ঝামেলা আর পোর্টের অনিশ্চয়তা থেকে আপনাকে মুক্তি দিতে পারে ওয়্যারলেস মাউস

আজ আমরা বাজারের সেরা ৫টি ওয়্যারলেস মাউস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী সহজেই সঠিক মাউসটি বেছে নিতে পারেন।

বাজার সেরা ৫টি ওয়ারলেস মাউস

বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওয়্যারলেস মাউস পাওয়া যায়। আর্গোনোমিক ডিজাইন, প্রফেশনাল কাজের জন্য হাই-পারফরম্যান্স মাউস, কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য সহজ ও কার্যকর অপশন, সবই আছে। তাই আপনার চাহিদা, কাজের ধরন এবং বাজেটের সঙ্গে মানানসই সেরা অপশনটি খুঁজে পেতে আমরা বেছে নিয়েছি বাজারের সেরা ৫টি ওয়্যারলেস মাউস।

১. Logitech MX Master 4 Wireless Mouse

লজিটেকের (Logitech) ‘এমএক্স মাস্টার’ সিরিজটি দীর্ঘদিন ধরে প্রোডাক্টিভ কাজের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে পরিচিতি পেয়ে আসছে। তারই ধারাবাহিকতায় Logitech MX Master 4 এই খ্যাতিকে আরও এক ধাপ ওপরে নিয়ে গেছে। বিশেষ করে প্রফেশনাল, ডিজাইনার এবং যারা মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এই মাউসটি এক কথায় অনবদ্য। 

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন:

ডিপিআই (DPI): ২০০–৮০০০
সেন্সর: ডার্কফিল্ড হাই প্রিসিশন 
ব্যাটারি: ৬৫০ এমএএইচ রিচার্জেবল (এক চার্জে ৭০ দিন পর্যন্ত ব্যাকআপ)
কানেক্টিভিটি: ব্লুটুথ ৫.১, লজি বোল্ট ইউএসবি রিসিভার
বাটন: ৮টি প্রোগ্রামেবল বাটন

আকর্ষণীয় ফিচারসমূহ:

এই মাউসটির সবচেয়ে বড় চমক হলো এর আপগ্রেডেড ডার্কফিল্ড সেন্সর। এছাড়া ৮০০০ ডিপিআই রেঞ্জ থাকায় এটি কাঁচসহ যেকোনো সারফেসে নিখুঁতভাবে কাজ করতে পারে। এর ম্যাট ফিনিশ এবং আর্গোনোমিক ডিজাইন দীর্ঘক্ষণ কাজ করার সময় হাতের উপর কোন চাপ ফেলেনা। Smart MagSpeed scroll wheel দিয়ে আপনি এক সেকেন্ডে ১০০০ লাইন পর্যন্ত স্ক্রল করতে পারবেন এবং এটি নিজ থেকেই মোড পরিবর্তন করতে পারে। Logi Options+ অ্যাপের মাধ্যমে আপনি এর ৮টি বাটনকে নিজের কাজের সুবিধামতো  কাস্টমাইজ করে নিতে পারবেন। 

২. Logitech MX Master 3 Advanced Wireless Mouse

নতুন এমএক্স মাস্টার ৪ আসার পরও এর পূর্বসূরি Logitech MX Master 3 Advanced মাউসটি এখনো প্রযুক্তিপ্রেমী এবং প্রফেশনালদের কাছে বেশ জনপ্রিয়। এর আইকনিক ডিজাইন এবং দুর্দান্ত সব ফিচার এটিকে এখনো বাজারের অন্যতম সেরা মাউস হিসেবে টিকিয়ে রেখেছে। 

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন:

সেন্সর: হাই ডিপিআই অপটিক্যাল সেন্সর
ব্যাটারি: ৫০০ এমএএইচ রিচার্জেবল (৭০ দিন পর্যন্ত ব্যাকআপ)
কানেক্টিভিটি: ব্লুটুথ লো এনার্জি, লজি বোল্ট ইউএসবি রিসিভার
বাটন: ৭টি প্রোগ্রামেবল বাটন

আকর্ষণীয় ফিচারসমূহ:

এমএক্স মাস্টার ৩ মাউসটি মূলত বিখ্যাত এর Quiet Clicks প্রযুক্তির জন্য। এই মাউস ক্লিকের আওয়াজ প্রায় ৯০% পর্যন্ত কমিয়ে দেয়। এছাড়াও ম্যাগস্পিড ইলেকট্রোম্যাগনেটিক স্ক্রল হুইল ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ স্টিলের তৈরি।

এর আরেকটি সেরা ফিচার হলো Logitech Flow। এই প্রযুক্তির মাধ্যমে আপনি একই সাথে একাধিক কম্পিউটারে (উইন্ডোজ এবং ম্যাক) কাজ করতে পারবেন। এমনকি একটি পিসি থেকে টেক্সট বা ছবি কপি করে অন্য পিসিতে পেস্ট করতে পারবেন! এর ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ১ মিনিট চার্জ দিলে ৩ ঘণ্টা পর্যন্ত কাজ করা যায়।

আরও পড়ুনঃ- বাজেটের মধ্যে সেরা মাউস

৩. Apple Magic Mouse 2022

যারা Apple Ecosystem অভ্যস্ত, তাদের জন্য Apple Magic Mouse 2022 একটি পারফেক্ট চয়েস। অ্যাপল সবসময়ই মিনিমালিস্ট বা ছিমছাম ডিজাইন পছন্দ করে এবং এই ম্যাজিক মাউসটিতেও তার দারুণ প্রতিফলন দেখা যায়, যা macOS এবং iPadOS এর জন্য বিশেষভাবে তৈরি। 

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন:

ইন্টারফেস: লাইটনিং পোর্ট
ব্যাটারি লাইফ: এক চার্জে ১ মাসের বেশি
কানেক্টিভিটি: ওয়্যারলেস, ব্লুটুথ
কিটাইপ: মাল্টি-টাচ সারফেস

আকর্ষণীয় ফিচারসমূহ:

অ্যাপল ম্যাজিক মাউস ২০২২-এ সাধারণ মাউসের মতো কোনো ফিজিক্যাল বাটন বা স্ক্রল হুইল নেই। এর বদলে পুরো ওপরের অংশটি একটি ‘মাল্টি-টাচ সারফেস’। এর ফলে আপনি আঙুল সোয়াইপ করে ওয়েব পেজ পরিবর্তন, ডকুমেন্টে স্ক্রলিং বা মিশন কন্ট্রোল ওপেন করার মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন।

এর সারফেস ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যেন এটি ডেস্কে খুব স্মুথভাবে চলতে পারে। এটি ম্যাক ডিভাইসের সাথে স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যায়, তাই আলাদা করে সেটাপের ঝামেলা নেই। এর রিচার্জেবল ব্যাটারিটি একবার চার্জ দিলে এক মাসেরও বেশি সময় চলে। 

৪. Logitech Ergo Series Lift Vertical Ergonomic Mouse

ডেস্কে বসে একটানা মাউস দিয়ে দীর্ঘক্ষণ কাজ করলে অনেক সময় হাতের কবজি প্রচণ্ড ব্যথা হয়। আপনি যদি এ ধরনের ব্যথায় ভুগে থাকেন বা নিজের হাতের সুরক্ষার কথা ভাবেন, তবে Logitech Ergo Series Lift Vertical Ergonomic Mouse আপনার জন্য জাদুর মতো কাজ করবে। 

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন :

ডিপিআই (DPI): ৪০০–৪০০০ (১০০ ডিপিআই করে পরিবর্তনযোগ্য)
ব্যাটারি: ১টি এএ (AA) ব্যাটারি (২৪ মাস পর্যন্ত ব্যাকআপ)
কানেক্টিভিটি: লজি বোল্ট রিসিভার, ব্লুটুথ লো এনার্জি
বাটন: ৬টি কাস্টমাইজেবল বাটন

আকর্ষণীয় ফিচারসমূহ:

সাধারণ চ্যাপ্টা মাউসগুলো ব্যবহারের সময় আমাদের হাতের কবজি কিছুটা বাঁকা হয়ে থাকে। কিন্তু লজিটেক লিফট মাউসটি 57-degree অ্যাঙ্গেলে ডিজাইন করা হয়েছে। এটি ধরার সময় আপনার হাত স্বাভাবিক Handshake পজিশনে থাকে। এর ফলে হাতের রগ এবং পেশির ওপর কোনো বাড়তি চাপ পড়ে না। কার্পাল টানেল সিনড্রোম এড়াতে এটি দারুণ কার্যকরী। আপনি যদি পরিবেশ সচেতন হয়ে থাকেন তবে এই মাউসটি নিতে পারেন কারন এটি ইকো-ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। 

আরও পড়ুনঃ- বাজেটের মধ্যে সেরা কীবোর্ড

৫. WiWU WM105 Crystal Magnetic Wireless Mouse

আপনি যদি কম বাজেটের মধ্যে গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে একটু ভিন্ন এবং আকর্ষণীয় লুকের মাউস খুঁজে থাকেন, তবে WiWU WM105 Crystal Magnetic Wireless Mouse আপনার নজর কাড়তে বাধ্য। এটি দেখতে যেমন প্রিমিয়াম, এর মাল্টি-ডিভাইস কার্যকারিতাও তেমনি চমকপ্রদ।

গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন :

ব্যাটারি: ৪০০ এমএএইচ  রিচার্জেবল (টাইপ-সি)
কানেক্টিভিটি: ডুয়েল ব্লুটুথ ৫.১ + ২.৪ গিগাহার্জ ওয়্যারলেস (একসাথে ৩টি ডিভাইস)
ডিজাইন: ট্রান্সপারেন্ট পিসি + মেটাল হুইল

আকর্ষণীয় ফিচারসমূহ:

এই মাউসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ‘স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট’ বডি। এর ওপরের অংশটি পুরোপুরি কাঁচের মতো স্বচ্ছ হওয়ায় ভেতরটা খালি চোখেই দেখা যায়। দেখতে নজরকাড়া হওয়ার পাশাপাশি এটি একটি ‘সাইলেন্ট মাউস’, অর্থাৎ ক্লিক করলে কোনো শব্দ হয় না।

কম বাজেটের হলেও এটি একটি ভারসেটাইল মাউস। ডুয়েল ব্লুটুথ এবং একটি ইউএসবি রিসিভারের মাধ্যমে এটি একসাথে ৩টি ডিভাইসের (যেমন- ল্যাপটপ, ট্যাবলেট এবং ডেস্কটপ) সাথে যুক্ত থাকতে পারে এবং খুব সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সুইচ করা যায়। এর ৪০০ এমএএইচ ব্যাটারি একবার চার্জে প্রায় ৫০০ ঘণ্টা ব্যাকআপ দেয়। তাছাড়া ৫ মিনিট ব্যবহার না করলে এটি নিজে থেকেই ‘স্লিপ মুডে’ চলে যায়, যা ব্যাটারি সাশ্রয় করে। 

আপনার কোনটি কেনা উচিত?

উপরের তালিকা থেকে সেরা মাউসটি বেছে নেওয়া নির্ভর করছে আপনার কাজের ধরন, বাজেট এবং কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তার ওপর:

প্রফেশনালদের জন্য: আপনি যদি একজন হাই-এন্ড প্রফেশনাল হন, তবে Logitech MX Master 4 অথবা MX Master 3 এর কোনো বিকল্প নেই। এর কাস্টমাইজেশন সুবিধা এবং বিল্ড কোয়ালিটি আপনার কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে।

অ্যাপল ব্যবহারকারীদের জন্য: আপনি যদি ম্যাক ইউজার হন এবং Gesture ব্যবহারে অভ্যস্ত থাকেন, তবে Apple Magic Mouse 2022 নিঃসন্দেহে বেছে নিন।

স্বাস্থ্যের সুরক্ষায়: দীর্ঘক্ষণ কাজের কারণে যদি হাতে ব্যথা হয়, তবে চোখের পলকে Logitech Ergo Lift মাউসটি কিনে ফেলুন। এটি পারফরম্যান্সের সাথে সাথে আপনার হাতের বিশ্রাম নিশ্চিত করবে।

স্টাইল ও বাজেটের সমন্বয়: কম বাজেটে দারুণ লুকস এবং একসাথে একাধিক ডিভাইস কন্ট্রোল করতে চাইলে WiWU WM105 মাউসটি হবে আপনার জন্য সেরা একটি ডিল। 

পরিশেষ

বর্তমান ডিজিটাল যুগে আপনি যদি একজন ক্রিয়েটিভ প্রফেশনাল, সফটওয়্যার ডেভেলপার, বা এমন কেউ হন যিনি দীর্ঘ সময় ধরে স্প্রেডশিটে কাজ করেন, তাহলে আপনার কাজের গতি অনেকটাই নির্ভর করে একটি ভালো মাউস ও কীবোর্ডের ওপর। সঠিক একটি ওয়্যারলেস মাউস শুধু কাজ দ্রুত করে না, বরং দীর্ঘ সময় কাজ করাকেও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

আপনার প্রয়োজন এবং কাজের ধরন অনুযায়ী উপরের তালিকা থেকে যেকোনো একটি ওয়্যারলেস মাউস সহজেই বেছে নিতে পারেন।

বাজারের সেরা এই ৫টি মাউস কিনতে আজই ভিজিট করুন Apple Gadgets

Similar Posts