ভালো মানের ইন্ডাকশন চুলা রিভিউ ২০২৬ | 1200 – 3500W কুকার
গ্যাসের বাড়তি দামের সাথে সিলিন্ডারের ঝামেলা তো আছেই। তার ওপর সময়ের অভাবে এখন কিচেনে সবাই চায় দ্রুত, নিরাপদ ও কম খরচের কুকিং সলিউশন। এক্ষেত্রে একটি ভালো মানের ইলেকট্রিক চুলার চেয়ে ভালো সমাধান আর কিছুই হতে পারেনা। কিন্তু বাজারে ঢুকলেই দেখা যায় আলাদা আলাদা ওয়াট রেটিং, কপার কয়েল, মাল্টিপল কুকিং মোড, টাচ কন্ট্রোল, অটো শাট-অফের মতো ডজনখানেক ফিচার। এসবের ভিড়ে কোনটা আসলে ভালো কিংবা উপযুক্ত, সেটাই অনেক সময় বোঝা যায় না।
আজকের এই রিভিউ সিরিজে আমরা কয়েকটি জনপ্রিয় ও ভালো মানের ইন্ডাকশন চুলা নিয়ে আলোচনা করবো। আপনার কিচেন সেটআপের জন্য কোনটি সবচেয়ে উপযুক্ত, তা বুঝাতে আমরা প্রতিটি মডেলের সমস্ত ফিচারের বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক।
১। Philips HD4929 Induction Cooker – 2100W
কিচেনে কম খরচে দ্রুত কুকিং চাইলে Philips HD4929 – 2100W নিঃসন্দেহে একটি প্রিমিয়াম লেভেলের অপশন। Philips ব্র্যান্ড নিজেই দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য পরিচিত, আর এই মডেলটি তাদের সেই কোয়ালিটি স্ট্যান্ডার্ডকেই ধরে রেখেছে।
এই ইন্ডাকশন কুকারে ব্যবহার করা হয়েছে 2100W হাই-পাওয়ার আউটপুট, যা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টেকনোলজির মাধ্যমে সরাসরি স্টিল কুকওয়্যারকে হিট করে। ফলে হিট লস কম হয় এবং রান্না হয় দ্রুত।
ভোল্টেজ 220–240V ও 50Hz ফ্রিকোয়েন্সি সাপোর্ট থাকায় বাংলাদেশের স্ট্যান্ডার্ড লাইনে এটি স্থিতিশীলভাবে কাজ করতে পারে। এর মাইক্রোক্রিস্টাল প্লেট টপ শুধু দেখতেই প্রিমিয়াম নয়, বরং হিট-রেজিস্ট্যান্ট ও স্ক্র্যাচ-রেজিস্ট্যান্টও। নিয়মিত ব্যবহারেও এর সারফেস কোয়ালিটি ভালো থাকবে।
কন্ট্রোল সিস্টেমের দিকে তাকালে দেখা যায় এতে রয়েছে টাচ স্টার্ট কন্ট্রোল। ফিজিক্যাল নবের ঝামেলা না থাকার ফলে ক্লিনিংও সহজ। পাশাপাশি 0–3 ঘণ্টা অ্যাডজাস্টেবল টাইমার থাকায় আপনি নির্দিষ্ট সময় সেট করে রান্না করতে পারবেন।
সেফটির দিক থেকেও HD4929 যথেষ্ট শক্ত অবস্থানে আছে। এতে থাকা অটো-অফ সেফটি প্রোগ্রাম কুকিংকে আরও নিরাপদ করে তোলে। এর কমপ্যাক্ট ডাইমেনশন (65 × 291 × 366 mm) ও 1.2 মিটার কর্ড লেন্থ নিত্যদিনের ব্যবহারকে সুবিধাজনক করে। যথেষ্ট স্পেস ফ্রেন্ডলি হওয়ায় ছোট কিচেনেও এটি সহজে সেটআপ করা যায়।
২। Miyako ATC-22S2 Infrared Cooker – 2200W
জনপ্রিয় ব্র্যান্ড Miyako এর ATC-22S2 Infrared Cooker মডেলটি মূলত ইনফ্রারেড হিটিং টেকনোলজি ব্যবহার করে, যেখানে হিট সরাসরি গ্লাস-সেরামিক সারফেসের মাধ্যমে পাত্রে ট্রান্সফার হয়। ফলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি করে উচ্চ তাপে কুকিং করা হয়।
এই মডেলের অন্যতম বড় আকর্ষণ হলো এর 2200W প্রফেশনাল-গ্রেড পাওয়ার এবং সর্বোচ্চ 650°C পর্যন্ত হাই-ইনটেনসিটি হিট আউটপুট। এত উচ্চ তাপমাত্রা সাধারণ হোম কুকটপে সচরাচর দেখা যায় না। যারা ফ্রাই, সিয়ারিং, ডিপ ফ্রাই বা রেস্টুরেন্ট-স্টাইল কুকিং করতে চান, তাদের জন্য এই হিট ক্যাপাসিটি সত্যিই কার্যকর। দ্রুত বয়েলিং বা উচ্চ তাপে রান্নার ক্ষেত্রে এটি খুব ভালো পারফরম্যান্স দেয়।
ইন্ডাকশন কুকারের একটি সীমাবদ্ধতা হলো বিশেষ ম্যাগনেটিক স্টিল কুকওয়্যার প্রয়োজন হয়। কিন্তু Miyako ATC-22S2 এই জায়গায় অনেক বেশি ফ্লেক্সিবল। এটিতে অ্যালুমিনিয়াম, কপার, স্টেইনলেস স্টিল ও কাস্ট আয়রনের প্রচলিত রাউন্ড-শেপ পাত্র দিয়েই রান্না করা যায়। ফলে আলাদা কুকওয়্যার কেনার ঝামেলা থাকে না।
ভোল্টেজ 220–240V এবং 50/60Hz ইউনিভার্সাল কম্প্যাটিবিলিটি থাকায় দেশের যেকোনো স্ট্যান্ডার্ড লাইনে এটি স্থিতিশীলভাবে চলে। পাওয়ারফুল হিটিং এলিমেন্টের পাশাপাশি এতে ওভারহিট প্রোটেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি এর সিঙ্গেল কুলিং ফ্যান ইন্টারনাল কম্পোনেন্টকে অনুকূল টেম্পারেচারে রাখে।
এই চুলায় ব্যবহৃত ইনফ্রারেড প্রযুক্তি দ্রুত তাপ তৈরি করতে পারে। ফলে এনার্জি কনসাম্পশনের দিক থেকেও এটি প্রচলিত ইলেকট্রিক কয়েল চুলার তুলনায় বেশি সাশ্রয়ী। ছোট বা মাঝারি কিচেন সেটআপেও এটি সহজে ফিট করা যায়।
আরও পরুনঃ- ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম
৩। Gazi Smiss GMC-4L Multi Cooker – 1300W
যারা শুধু একটি চুলা নয়, বরং ডেইলি লাইফে একাধিক কাজ একসাথে করতে পারে এমন একটি অ্যাপ্লায়েন্স খুঁজছেন, তাদের জন্য Gazi GMC-4L Smiss Multi Cooker বেশ প্র্যাকটিক্যাল একটি অপশন। বিশেষ করে জন্য ৪ লিটার ক্যাপাসিটির এই মডেলটিকে ছোট বা মাঝারি পরিবারের জন্য আলাদা করে ডিজাইন করা হয়েছে।
এই মডেলে 1300W হিটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এর বড় ননস্টিক কোটেড হিটিং প্লেট সমানভাবে তাপ ছড়িয়ে দিয়ে সমানভাবে রান্না করে। কারি, নুডলস, ভাজি, ডিম কিংবা স্ন্যাকস-সহ সবকিছুতেই হিট ডিস্ট্রিবিউশন বেশ ভালো পাবেন।
এটি মূলত একটি মাল্টি কুকার হওয়ায় Boil, Cook, Fry, Hotpot-এর একাধিক ফাংশন এক ডিভাইসেই পেয়ে যাবেন। এতে করে আলাদা আলাদা কুকিং অ্যাপ্লায়েন্সের প্রয়োজন পড়বে না। এছাড়াও ম্যানুয়াল পাওয়ার অ্যাডজাস্টমেন্ট থাকার কারণে আপনি পছন্দের রেসিপি অনুযায়ী হিট লেভেল কন্ট্রোল করতে পারবেন। লো কিংবা হাই উভয় হিটেই কুকিং করতে পারবেন।
এনার্জি সেভিংয়ের দিক থেকেও এটি বেশ কার্যকর। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী 85% পর্যন্ত এনার্জি সেইভ করতে সক্ষম, যা প্রচলিত কুকিং পদ্ধতির তুলনায় বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে।
এর ইনার পট ফুড-গ্রেড ননস্টিক কোটিংযুক্ত এবং ডিট্যাচেবল। ডিট্যাচেবল ডিজাইন হওয়ায় মেইন ইউনিট আলাদা রেখে পট ধোয়া যায়। ফলে রান্নার পর পরিষ্কার করা বেশ সহজ।
৪। Casper AT022 Infrared Cooker – Up to 3500W
একদম হাই-পাওয়ার ও ইন্টেন্স কুকিং পারফরম্যান্স চইলে, CASPER AT022 Infrared Cooker-কে অনেকটাই এগিয়ে রাখতে হবে। সর্বোচ্চ 2500–3500W আউটপুট রেঞ্জ এই মডেলটিকে সাধারণ ইনফ্রারেড কুকারের তুলনায় অনেক বেশি শক্তিশালী করে তুলেছে।
এই কুকার 500–600°C পর্যন্ত হাই টেম্পারেচার জেনারেট করতে সক্ষম, যা দ্রুত বয়েলিং, হাই-হিট ফ্রই-এর জন্য উপযুক্ত। ব্যস্ত কিচেন রুটিনে যেখানে সময় বাচানো দরকার, সেখানে এই হাই আউটপুট দ্রুত হিট-আপ টাইম নিশ্চিত করে।
এতে ব্যবহার করা মাইক্রো ক্রিস্টাল প্যানেল হিট ট্রান্সফারকে আরও কার্যকর করে তোলে। ইনফ্রারেড হিটিং এলিমেন্ট থেকে উৎপন্ন তাপ সমানভাবে কুকওয়্যারে পৌঁছে যায়। আর হিট সমানভাবে ছড়িয়ে যাওয়ায় খাবারের টেক্সচার ও রঙ ভালোভাবে বজায় থাকে।
এই কুকারটি মূলত হেভি ইউজের জন্য উপযোগী। যেসব বাসায় ঝামেলাবিহীন পাওয়ারফুল ইলেকট্রিক লাইন আছে, সেখানে এই কুকার খুব ভালোভাবে পারফর্ম করবে।
বাড়তি ফিচার হিসেবে এতে ম্যানুয়াল কুকিং মোডের সাথে রয়েছে লং শাটডাউন টাইমার। সর্বোচ্চ ২৩ ঘণ্টা ৫৯ মিনিট পর্যন্ত সেট করা যায় এই টাইমার। দীর্ঘ সময় ধরে স্লো কুকিং বা নির্দিষ্ট সময় ধরে রান্নার ক্ষেত্রে এটি বেশ কার্যকর।
সেফটির দিক থেকেও এটি যথেষ্ট সচেতনভাবে ডিজাইন করা হয়েছে। এর কুলিং ইন্ডিকেটর লাইট ব্যবহারকারীকে জানিয়ে দেয় কখন ইউনিটটি পুরোপুরি ঠান্ডা হয়েছে। ম্যানুয়ালে লাইট অফ হওয়ারপ্রায় ১৫ মিনিট পর আনপ্লাগ করার নির্দেশনা দেয়া আছে যাতে ডিভাইস দীর্ঘদিন নিরাপদ থাকে।
আরও পরুনঃ- ইন্ডাকশন ও ইনফ্রারেড চুলার পার্থক্য
৫। Havells QT Induction Cook Top – 1200W
দৈনন্দিন ব্যবহারে বাড়তি সেফটি ফিচারসহ একটি ইন্ডাকশন কুকার চাইলে Havells QT Induction Cook Top বেশ কার্যকার হবে। Havells ব্র্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি ও স্টেবল পারফরম্যান্সের জন্য পরিচিত, আর এই মডেলটিও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।
এই কুকটপে রয়েছে 1200W পাওয়ার আউটপুট, যা ছোট ও মাঝারি কিচেন সেটআপের জন্য যথেষ্ট কার্যকর। দ্রুত প্রিহিট ও স্টেবল টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে ডেইলি রান্না যেমন ভাত, ডাল, সবজি বা হালকা ফ্রাই খুব সহজে করা যায়।
এর অন্যতম উল্লেখযোগ্য ফিচার হলো Double MOV Technology। সাধারণ ভাষায় বলতে গেলে, এটি ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে অতিরিক্ত সুরক্ষা দেয়। বাংলাদেশে ভোল্টেজ আপ-ডাউন একটি সাধারণ সমস্যা। এই ক্ষেত্রে ডাবল MOV প্রোটেকশন ডিভাইসের ইন্টারনাল সার্কিটকে নিরাপদ রাখে এবং দীর্ঘমেয়াদে স্টেবল পারফরম্যান্স নিশ্চিত করে।
কুকিং কন্ট্রোলের জন্য এতে রয়েছে ৪টি ভিন্ন কুকিং মোড। এছাড়াও পাশাপাশি Soft Touch কন্ট্রোল প্যানেল দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রন করা যায়।
সেফটির দিকে তাকালে এতে থাকা Auto Pan Detection ও Auto Power OFF ফিচার দুটোই বেশ কার্যকর। প্যান না থাকলে হিটিং শুরু হয় না, আর নির্দিষ্ট সময় বা কন্ডিশনে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার অফ হয়ে যায়। এগুলো এনার্জি সেভিং ও সেফটি দুটো ক্ষেত্রেই উপযোগী। এছাড়া আপ টু ২ ঘণ্টা প্রিসেট টাইমার থাকায় আপনি নির্দিষ্ট সময় সেট করে নিশ্চিন্তে অন্য কাজ করতে পারবেন।
পরিশেষে
সময় বাঁচিয়ে কিচেনকে আরো স্মার্ট করে তুলতে ভালো মানের ইলেকট্রিক কুকার এখন অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। উপরে উল্লেখিত প্রত্যেকটি মডেলই নিজ নিজ জায়গায় যথেষ্ট কার্যকর। সবশেষে সিদ্ধান্তটা আপনার প্রয়োজনের ওপর নির্ভর করবে। তবে যেটাই বেছে নিন, মানসম্মত ব্র্যান্ড ও অথেনটিক সোর্স থেকে কেনা উচিৎ।
Apple Gadgets দীর্ঘদিন ধরে বাংলাদেশের লাখো গ্রাহকের আস্থা অর্জন করেছে। উপরে উল্লেখিত কুকারসহ আরো শতাধিক মডেলের কুকার পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। আমরা দিচ্ছি ১০০% অরিজিনাল প্রোডাক্ট, অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট এবং ট্রাস্টেড আফটার সেলস সার্ভিস। তাই এখনই অর্ডার করতে ভিজিট কর Apple Gadgets এবং আপনার রান্নাকে করে তুলুন আরো স্মার্ট।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
