কোন ব্র্যান্ডের ব্লেন্ডার ভালো

কোন ব্র্যান্ডের ব্লেন্ডার ভালো | ২০২৬ সালের সেরা ব্র্যান্ড

বর্তমানে আধুনিক কিচেনের অন্যতম একটি অ্যাপ্লায়েন্স হলো ব্লেন্ডার। প্রতিদিনের রান্না বা ফুড প্রিপারেশনে ফলের জুস, স্মুদি, শেক কিংবা বিভিন্ন ধরনের সস ও পেস্ট তৈরিতে একটি ভালো মানের ব্লেন্ডার অনেক বড় ভূমিকা রাখে। বিশেষ করে ব্যস্ত জীবনে দ্রুত ও সহজভাবে খাবার প্রস্তুত করার জন্য এই ডিভাইসটি প্রায় প্রতিটি ঘরেই প্রয়োজন।

তবে ব্লেন্ডার কিনতে গেলে কোন ব্র্যান্ডের ব্লেন্ডার ভালো এই চিন্তা মাথায় আসাটাই স্বাভাবিক। কারণ বর্তমানে বাংলাদেশের বাজারে বেশ অনেকগুলো ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন ফিচারযুক্ত ব্লেন্ডার পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে একজন নতুন ক্রেতার জন্য সঠিক ব্র্যান্ড বাছাই করা কখনো কখনো একটু কঠিন হয়ে যায়। তাই আপনার জন্য বিষয়টি সহজ করে দিতে আজকের এই ব্লগে আমরা আলোচনা করবো বাংলাদেশের বাজারে জনপ্রিয় কয়েকটি ব্লেন্ডার ব্র্যান্ড নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের লিস্টে থাকা প্রথম ব্লেন্ডার ব্র্যান্ডটি দিয়ে।

১। Panasonic

জাপানের সুপরিচিত ইলেকট্রনিক্স ব্র্যান্ড Panasonic দীর্ঘদিন ধরেই হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন ডিভাইসের ক্ষেত্রে বিশ্বব্যাপী আস্থা অর্জন করে আসছে। তাদের পণ্যগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ডিউরেবল বিল্ড কোয়ালিটি এবং অত্যাধুনিক মোটর টেকনোলজি। বিশেষ করে ব্লেন্ডার ও জুসার সেগমেন্টে Panasonic এমন কিছু মডেল তৈরি করেছে যেগুলো দৈনন্দিন কিচেন কাজকে অনেক সহজ করে দেয়।

Panasonic ব্লেন্ডারগুলোর বেশিরভাগ মডেলেই স্টেইনলেস স্টিল ব্লেড ব্যবহার করা হয়, যা ফল, সবজি বা বিভিন্ন উপাদানকে দ্রুত এবং সমানভাবে ব্লেন্ড করতে সাহায্য করে। পাশাপাশি অনেক মডেলে সেফটি লক, ওভারলোড প্রোটেকশন বা সেলফ-রিকভারি ফিউজের মতো সেফটি ফিচার থাকে। এগুলো  ডিভাইসটিকে দীর্ঘদিন নিরাপদে ব্যবহারযোগ্য করে তোলে।

নিচে Panasonic-এর দুটি উল্লেখযোগ্য ব্লেন্ডার মডেল নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।

Panasonic MX-CP3121 with 2 Dry Mills For Juice Blender – 1.45L

এই ব্লেন্ডারটিতে রয়েছে ১.৪৫ লিটার ক্যাপাসিটির ব্লেন্ডার জার, যা দিয়ে একসাথে পরিবারের কয়েকজনের জন্য জুস বা স্মুদি তৈরি করা সম্ভব। এই মডেলের স্টেইনলেস স্টিল Saber ব্লেড এবং জারের ভেতরের রিবড ডিজাইন যেকোনো শক্ত উপাদানকেও সমানভাবে ক্রাশ করতে সাহায্য করে। এই ব্লেন্ডারে ৩টি স্পিড সেটিং এবং সহজ ডায়াল কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়া এতে ২টি আলাদা Dry Mill রয়েছে, যা দিয়ে সহজেই মসলা, কফি বা ছোট পরিমাণে ড্রাই উপকরণ গ্রাইন্ড করা যায়।

Panasonic MX-HG6401 All-in-One Cooking Blender – 1100W

যারা একটি মাল্টিফাংশনাল এবং শক্তিশালী ব্লেন্ডার খুঁজছেন, তাদের জন্য Panasonic MX-HG6401 একটি অত্যন্ত আকর্ষণীয় অপশন। এতে রয়েছে 1100W পাওয়ারের শক্তিশালী মোটর। এতে থাকা বড় ১.৭৫ লিটার গ্লাস জগ ঠান্ডা স্মুদি বা জুসের পাশাপাশি গরম স্যুপ বা সস তৈরিতেও ব্যবহার করা যায়, ফলে এটি মূলত একটি অল-ইন-ওয়ান কিচেন হেল্পার হিসেবে কাজ করে। এই মডেলে ১১টি স্পিড লেভেল এবং টাচ কন্ট্রোল প্যানেল দেওয়া হয়েছে। পাশাপাশি এতে প্রিসেট অটো মেনু এবং ম্যানুয়াল টেম্পারেচার সেটিং (৩৭°C, ৬০°C, ৮০°C, ১০০°C) থাকায় বিভিন্ন ধরনের স্যুপ, সস বা হট ড্রিঙ্ক তৈরি করা সম্ভব। 

২। Philips

বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স মার্কেটে Philips-এর রয়েছে সুদীর্ঘ বছরের সুনামের ইতিহাস। নেদারল্যান্ডস ভিত্তিক এই কোম্পানিটি মূলত বিভিন্ন ইলেকট্রনিক্স ও কিচেন অ্যাপ্লায়েন্সে ইনোভেশন, স্টেবল পারফরম্যান্স এবং উন্নত বিল্ড কোয়ালিটির জন্য সুনাম ধরে রেখেছে।

Philips-এর ব্লেন্ডার ও মিক্সারগুলোর একটি বড় দিক হচ্ছে তাদের হাই RPM মোটর পারফরম্যান্স, টেকসই স্টেইনলেস স্টিল জার এবং উন্নত সেফটি ফিচার। এদের অনেক মডেলেই শক্তিশালী মোটরের সাথে ওভারলোড প্রোটেকশন, অ্যান্টি-স্লিপ বেস, মাল্টিপল স্পিড কন্ট্রোল এবং ডিউরেবল ব্লেড সিস্টেম দেওয়া থাকে। ফলে কিচেনের নিত্যদিনের কাজগুলো তুলনামূলকভাবে দ্রুত এবং স্মুথভাবে করা যায়।

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Philips-এর কিছু ব্লেন্ডার মডেল জনপ্রিয়তার প্রথম সারিতে রয়েছে। তাহলে চলুন Philips-এর দুটি উল্লেখযোগ্য ব্লেন্ডার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

PHILIPS HL7704/00 4 Jar Juicer Mixer Grinder – 1000W

শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য Philips-এর এই মডেলটি বেশ আকর্ষণীয় একটি অপশন। এতে রয়েছে 1000W পাওয়ারের হাই-পারফরম্যান্স মোটর, যা সর্বোচ্চ প্রায় 22,000 RPM স্পিড পর্যন্ত কাজ করতে পারে। এই মডেলে মোট ৪টি জার দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি স্টেইনলেস স্টিল জার এবং একটি ১.৫ লিটার ব্লেন্ডার জার রয়েছে। এগুলো দিয়ে ব্লেন্ডিং, গ্রাইন্ডিং ও জুসিংয়ের মতো একাধিক কাজ করা সম্ভব। Philips এই ডিভাইসের মোটর ও ব্লেড সিস্টেমকে ৩০ মিনিট গ্রাইন্ডিং টেস্ট এবং ৭২ ঘণ্টা সল্ট স্প্রে টেস্টসহ বিভিন্ন ধরনের পারফরম্যান্স টেস্টের মাধ্যমে যাচাই করে যথার্থ পারফরম্যান্স পেয়েছে। 

PHILIPS HL7701 4 Jars Juicer Mixer Grinder – 750W

প্রতিদিন সাধারণ কাজে ব্যবহারের জন্য Philips HL7701 একটি ভালো ব্লেন্ডার। এতে রয়েছে 750W মোটর, যা লোড ছাড়া প্রায় 19,500 RPM এবং লোড অবস্থায় প্রায় 11,500 RPM স্পিডে কাজ করতে পারে। এই মডেলেও ৩টি স্টেইনলেস স্টিল জার এবং একটি ব্লেন্ডার জার দেওয়া হয়েছে। ব্যবহারিক দিক থেকেও এই মডেলে বেশ কিছু সুবিধাজনক ফিচার রয়েছে। এর নন-স্লিপ ফিট গ্রাইন্ডিংয়ের সময় মেশিনকে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ওভারলোড প্রোটেকশন মোটরকে অতিরিক্ত চাপ থেকে সুরক্ষিত রাখে।

আরও পরুনঃ- ভালো ব্লেন্ডার চেনার উপায়

৩। Miyako

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Miyako একটি অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ব্র্যান্ড। দীর্ঘদিন ধরেই এই ব্র্যান্ডটি বিভিন্ন ধরনের ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি এবং অন্যান্য ছোট কিচেন ডিভাইস তৈরি করে আসছে। মূলত ভ্যালু-ফর-মানি ফিচারের কারণে Miyako-এর পণ্যগুলো বাংলাদেশি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Miyako ব্লেন্ডারগুলোর একটি বড় দিক হলো এর হাই-পাওয়ার মোটর এবং হেভি-ডিউটি বিল্ড কোয়ালিটি। বিশেষ করে জুস বা মশলা প্রসেসিংয়ের মতো কাজে Miyako ব্লেন্ডারগুলো বেশ কার্যকর পারফরম্যান্স দিতে পারে।

বাংলাদেশের বাজারে Miyako-এর বেশ কিছু ব্লেন্ডার জনপ্রিয় হয়েছে। চলুন এই ব্র্যান্ডের দুটি উল্লেখযোগ্য মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

Miyako HB-K212 Heavy Duty Blender – 1500W

1500W পাওয়ারের শক্তিশালী মোটর থাকায় একে একটি হেভি-ডিউটি ব্লেন্ডার বলা চলে। এর ২ লিটার ক্যাপাসিটির জারে একসাথে বেশি পরিমাণে জুস তৈরি করা যায়। পাশাপাশি এই মডেলের অন্যতম বৈশিষ্ট্য হলো এর 6 টার্বো ব্লেড ডিজাইন। এছাড়াও এতে ১৮টি স্পিড লেভেল এবং একটি Pulse বাটন রয়েছে, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্লেন্ডিং টেক্সচার নিয়ন্ত্রণ করা যায়। 

Miyako BL-029 Blender – 2200W

আরও শক্তিশালী পারফরম্যান্সের জন্য Miyako BL-029 একটি অত্যন্ত শক্তিশালী ব্লেন্ডার মডেল। এতে রয়েছে 2200W পাওয়ারের হাই-পারফরম্যান্স পিওর কপার মোটর, যা শক্ত উপকরণ বা আইস ব্লেন্ডিংয়ের মতো কাজও সহজে সামলাতে পারে। এই ব্লেন্ডারেও ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল দেওয়া হয়েছে। পাশাপাশি এতে ন্যানো-সিলভার স্টেইনলেস স্টিল ব্লেড ব্যবহার করা হয়েছে। অ্যান্টি-স্কিড এবং শকপ্রুফ বেস ডিজাইন ব্যবহারের সময় ব্লেন্ডারটিকে স্থিতিশীল রাখে।

৪। Jaipan

ভারতীয় Jaipan ব্রান্ডটিও  মূলত ভ্যালু-ফর-মানি কিচেন অ্যাপ্লায়েন্স তৈরির জন্য পরিচিত। বহু বছর ধরে তারা বিভিন্ন ধরনের ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করে আসছে। এই ব্র্যান্ডটি সাধারণত বাজেটের মধ্যে হাই-পাওয়ার মোটর ও টেকসই বিল্ড কোয়ালিটি অফার করায় দক্ষিণ এশিয়ার বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। Jaipan ব্লেন্ডারগুলোর একটি উল্লেখযোগ্য দিক হলো এর স্টেবল মোটর পারফরম্যান্স এবং ডিউরেবল ABS বডি। 

চলুন Jaipan-এর দুটি উল্লেখযোগ্য মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

Jaipan Platinum Blender – 1600W

1600W হাই-পারফরম্যান্স মোটর থাকায় এই মডেলটি অত্যন্ত শক্তিশালী একটি ব্লেন্ডার। ডিভাইসটির স্টেইনলেস স্টিল ব্লেড সিস্টেম দ্রুত এবং কার্যকরভাবে যেকোনো উপকরণ প্রসেস করতে সাহায্য করে। পাশাপাশি এতে ৩টি স্পিড সেটিং এবং Pulse ফাংশনসহ রোটারি কন্ট্রোল রয়েছে। নিরাপত্তার দিক থেকেও এতে শক-প্রুফ ABS বডি, অ্যান্টি-স্কিড বেস এবং ওভারলোড প্রোটেকশন দেওয়া হয়েছে।

Jaipan Fruttica Mixer Grinder with Juicer 4 in 1 – 1000W

যারা একটি মাল্টিফাংশনাল ব্লেন্ডার খুঁজছেন, তাদের জন্য Jaipan Fruttica 4-in-1 একটি কার্যকর সমাধান হতে পারে। এতে রয়েছে 1000W (১ HP) হেভি-ডিউটি কপার মোটর, যা মশলা গ্রাইন্ডিং থেকে শুরু করে স্মুদি বা জুস তৈরির মতো কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করতে পারে। এই মডেলের সাথে ৪টি আলাদা জার দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি স্টেইনলেস স্টিল জার এবং একটি বিশেষ জুসার জার রয়েছে। এর কম্পিউটারাইজড ব্যালেন্সড মোটর ব্লেন্ডিং-এর সময় ভাইব্রেশনের পরিমান কমায়। 

আরও পরুনঃ- ভালো মানের ব্লেন্ডার মেশিন

৫। Gazi

বাংলাদেশের ইলেকট্রনিক্স সেক্টরে Gazi একটি সুপরিচিত দেশীয় ব্র্যান্ড। গাজী গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক ডিভাইস তৈরি করে আসছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তারা ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার এবং অন্যান্য কিচেন অ্যাপ্লায়েন্স সেগমেন্টে বেশ কিছু মডেল বাজারে নিয়ে এসেছে। বাজেটের মধ্যে Gazi ব্লেন্ডারগুলোর অনেক মডেলেই স্টেইনলেস স্টিল ব্লেড, বড় ক্যাপাসিটির জার এবং ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোলের মতো ফিচার দেওয়া থাকে।

নিচে এই ব্র্যান্ডের দুটি উল্লেখযোগ্য মডেল নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।

Gazi PN-912 Smiss Blender – 900W

এই ব্লেন্ডারটির 900W পাওয়ারের শক্তিশালী মোটর দিয়ে ফল, সবজি বা বিভিন্ন ধরনের লিকুইড উপকরণ দ্রুত ব্লেন্ড করা যায়। এতে থাকা ১.৮ লিটার ক্যাপাসিটির ট্রান্সপারেন্ট গ্লাস জার দিয়ে একসাথে বেশি পরিমাণে জুস প্রস্তুত করা সম্ভব। এই মডেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর ৬-পিস ডিট্যাচেবল স্টেইনলেস স্টিল ব্লেড সিস্টেম। পাশাপাশি এতে ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল এবং পুশ সুইচ কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া এতে ব্লেন্ডিং, স্মুদি, আইস ক্রাশিং ও ক্লিনিং সহ একাধিক ফাংশনও রয়েছে।

Gazi PN-915 Smiss Blender – 900W

Gazi PN-915 Smiss Blender মডেলটিকেও দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ব্লেন্ডার বলা চলে। ডিজাইনের দিক থেকেও এই মডেলটি বেশ মজবুত। এর মেটাল ও স্টিল হাউজিং ব্লেন্ডারটিকে দীর্ঘদিন ব্যবহার উপযোগী করার পাশাপাশি একটি প্রিমিয়াম লুক দেয়। এছাড়াও এতে অটো শাট-অফ সেফটি ফিচার দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় ব্যবহারে মোটরকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখে। 

পরিশেষে

বাংলাদেশের বাজারে Philips, Panasonic, Miyako, Jaipan এবং Gazi-এর মতো ব্র্যান্ডগুলো ব্লেন্ডার সেগমেন্টে আলাদা আলাদা শক্ত অবস্থান তৈরি করেছে। প্রতিটি ব্র্যান্ডই মোটর পারফরম্যান্স, ব্লেড ডিজাইন, ক্যাপাসিটি এবং ফিচারের দিক থেকে ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে থাকে। তাই আপনার কিচেনের প্রয়োজন, বাজেট এবং কাজের ধরন অনুযায়ী এই ব্র্যান্ডগুলোর থেকে যেকোনো একটি মডেল নিশ্চিন্তে বাছাই করে নিতে পারে।

উপরে উল্লেখিত ব্রান্ডগুলো সহ আরো নানান ব্রান্ডের জনপ্রিয় ব্লেন্ডার মডেলগুলো একসাথে দেখতে ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইটে।

Apple Gadgets-এ রয়েছে ১০০% অরিজিনাল প্রোডাক্ট, রিজনেবল প্রাইসিং এবং দ্রুত ডেলিভারি সুবিধা। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট এবং সহজ অর্ডার প্রসেস আপনার কেনাকাটাকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে।

তাই আপনার পছন্দের ব্লেন্ডারটি কিনতে এখনই ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডাউনলোড করুন Apple Gadgets মোবাইল অ্যাপ।

Similar Posts