কোন ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা ভালো

কোন ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা ভালো | দেখুন সেরা মডেলওগুলো।

আমাদের এই কর্মব্যস্ত জীবনে দ্রুত রান্না এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইন্ডাকশন চুলা বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে গ্যাসের দাম বৃদ্ধি, সেফটি ইস্যু আর স্মার্ট কুকিংয়ের চাহিদা বাড়ার ফলে অনেকেই এখন ইন্ডাকশন কুকারকে প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন। কিন্তু কুকার কেনার ক্ষেত্রে সর্বপ্রথম যেই বিষয়টি মাথায় আসে তা হলো – কোন ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা ভালো?

আসলে ইন্ডাকশন চুলার কার্যকারিতা নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের সমন্মিত প্রসেসে। তাই কিছু ব্র্যান্ড ফোকাস করে দ্রুত হিট ট্রান্সফারে, কেউ আবার বেশি গুরুত্ব দেয় মাল্টিপল কুকিং মোড আর সেফটি ফিচারে। এই আর্টিকেলে আমরা ৫টি জনপ্রিয় ব্যান্ডের ব্র্যান্ড ভ্যালু, কুকিং পারফরম্যান্স, এবং টেকনিক্যাল ফিচার আলোচনা করবো।

১। Philips

ইন্ডাকশন চুলার ক্ষেত্রে প্রিমিয়াম ও বিশ্বস্ত ব্র্যান্ডের কথা বললে Philips-এর নাম প্রথম সারিতেই আসে। নেদারল্যান্ডস-ভিত্তিক এই গ্লোবাল ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে টেকনোলজি, সেফটি এবং দীর্ঘ মেয়াদী পারফরম্যান্সের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে। কিচেন অ্যাপ্লায়েন্সে Philips সাধারণত স্টেবল হিটিং আউটপুট, সুনির্দিষ্ট টেম্পারেচার কন্ট্রোল এবং ইউজার-ফ্রেন্ডলি কুকিং এর ওপর বেশি জোর দেয়।

ইন্ডাকশন কুকার সেগমেন্টে তাদের মূল ফোকাস থাকে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টেকনোলজি যাতে থাকে এনার্জি এফিশিয়েন্সি এবং উন্নত সেফটি সিস্টেমে। ফলে যারা কম বিদ্যুৎ খরচে দ্রুত রান্না, এবং নিরাপদ কুকিং চান, তাদের জন্য Philips একটি নির্ভরযোগ্য অপশন হিসেবে বিবেচিত। 

এবার Philips-এর দুটি জনপ্রিয় ইন্ডাকশন মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

PHILIPS HD4929 Induction Cooker

HD4929 মডেলটি মূলত হাই-পাওয়ার ও ফাস্ট কুকিংয়ের জন্য ডিজাইন করা। এর 2100W পাওয়ার সরাসরি পাত্রে হিট ট্রান্সফার করে, ফলে হিট লস কম হয় এবং রান্না তুলনামূলক দ্রুত সম্পন্ন হয়। এর Microcrystal Plate সারফেস শুধু দেখতেই প্রিমিয়াম না, বরং এটি হিট রেজিস্ট্যান্ট এবং সহজেই ক্লিন করা যায়। এর Touch start control, আর 0–3 ঘণ্টার অ্যাডজাস্টেবল টাইমার লং কুকিং প্রসেসে বাড়তি সুবিধা দেয়। এছাড়া অটো-অফ সেফটি প্রোগ্রাম থাকার কারণে এটি দৈনন্দিন ব্যবহারে বেশ নিরাপদ।

PHILIPS HD4944/00 Induction Cooker Series-1000

HD4944/00 Series-1000 মডেলটি তুলনামূলকভাবে ব্যালান্সড পাওয়ার ও স্মার্ট ফিচার-সমৃদ্ধ। এর 1500W আউটপুট ডেইলি কুকিংয়ের জন্য যথেষ্ট। পাশাপাশি এর এডভান্সড হিটিং টেকনোলজি তাপমাত্রা স্টেবল রাখতে সাহায্য করে। এই মডেলের অন্যতম আকর্ষণ হলো ৮টি প্রিসেট কুকিং মেনু এবং কাস্টমাইজেবল প্রোগ্রাম। এতে করে ভাত, স্যুপ, ভাজি বা অন্যান্য ডিশ রান্নার সময় আলাদা করে সেটিং ঠিক করার ঝামেলা নেই। 

আরও পরুনঃ- ভালো মানের ইন্ডাকশন চুলা

২। Miyako

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Miyako বহু বছর ধরেই একটি পরিচিত ও বিশ্বস্ত নাম। বাজেট-ফ্রেন্ডলি থেকে শুরু করে মিড-রেঞ্জ সেগমেন্ট পর্যন্ত Miyako সাধারণত ভ্যালু-ফর-মানি প্রোডাক্ট অফার করে আসছে। তাদের কুকার, ব্লেন্ডার, রাইস কুকার বা ইন্ডাকশন/ইনফ্রারেড কুকারসহ প্রায় সব জায়গাতেই মূল ফোকাস থাকে ডেইলি ইউজ পারফরম্যান্স, এবং প্রয়োজনীয় সেফটি ফিচারে।

বিশেষ করে ইনফ্রারেড কুকার সেগমেন্টে Miyako এমন কিছু মডেল এনেছে যেগুলো ইন্ডাকশনের তুলনায় বেশি কুকওয়্যার বাছাইয়ে বেশি সুবিধা দেয়। এতে অ্যালুমিনিয়াম, কপার বা স্টেইনলেস স্টিলসহ প্রায় সব ধরনের হাঁড়ি-পাতিলেই রান্না করা যায়। যারা আলাদা করে ম্যাগনেটিক কুকওয়্যার কিনতে চান না, তাদের জন্য Miyako ইনফ্রারেড লাইনআপ বেশ উপযোগী। 

চলুন এবার তাদের দুটি জনপ্রিয় মডেল আলোচনা করা যাক।

Miyako ATC-20T6 Infrared Cooker

ATC-20T6 মডেলটি মূলত ডেইলি কুকিংয়ের জন্য ব্যালান্সড ও নির্ভরযোগ্য একটি অপশন। এর 2000W হিটিং সিস্টেম দ্রুত তাপ উৎপন্ন করে এবং স্টিম, স্যুপ বা ডিপ ফ্রাইয়ের মতো রান্নায় স্থির পারফরম্যান্স দেয়। এর স্টেইনলেস স্টিল বডি এটিকে টেকসই এবং কিচেনে প্রিমিয়াম লুক দিয়েছে। পাশাপাশি টাচ কন্ট্রোল ও ডিজিটাল ডিসপ্লে থাকায় সেটিংস পরিবর্তন করা সহজ, এবং তাপমাত্রা বা মোড মনিটর করাও সুবিধাজনক। এর বিল্ট-ইন ওভারহিটিং প্রোটেকশন দীর্ঘক্ষণ রান্নার সময় সেফটি নিশ্চিত করে।

Miyako ATC-22S2 Infrared Cooker

তুলনামূলকভাবে বেশি পাওয়ারফুল এবং প্রফেশনাল-গ্রেড পারফরম্যান্সের দিকে ফোকাস করে ডিজাইন করা হয়েছে এই মডেলটি। এর 2200W পাওয়ার রেটিং এবং সর্বোচ্চ 650°C পর্যন্ত হাই-ইনটেনসিটি হিট ক্যাপাসিটি দ্রুত বয়েলিং, স্টির-ফ্রাই বা সিয়ারিংয়ের মতো হাই-হিট কুকিংয়ের জন্য দারুণ উপযোগী। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এটিতে ট্র্যাডিশনাল রাউন্ড-শেপড পট ও প্যান ব্যবহার করা যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম, কপার, কাস্ট আয়রনসহ যেকোনো ধরণের পাত্র ব্যবহার করা যায়। আলাদা ম্যাগনেটিক কুকওয়্যার পাত্রের প্রয়োজন হয় না। 

৩। Gazi

বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে Gazi একটি শক্তিশালী ও পরিচিত নাম। মূলত দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে Gazi Group বিভিন্ন সেক্টরে কাজ করলেও, তাদের কিচেন অ্যাপ্লায়েন্স লাইনআপ গত কয়েক বছরে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ইন্ডাকশন কুকার সেগমেন্টে তারা ইনভার্টার টেকনোলজি, ওয়াইড ভোল্টেজ সাপোর্ট এবং এনার্জি এফিশিয়েন্সির দিকে বেশি গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশে ভোল্টেজ ফ্লাকচুয়েশন একটি সাধারণ সমস্যা। এই জায়গায় Gazi-এর বেশ কিছু মডেলে 88V–280V ওয়াইড ভোল্টেজ সাপোর্ট থাকায় বিদ্যুতের ওঠানামাতেও কুকিং বেশ স্টেবল থাকে। সাথে হাই থার্মাল এফিশিয়েন্সি ও মাল্টিপল কুকিং মোডসহ সব মিলিয়ে ডেইলি ইউজের জন্য ব্র্যান্ডটি একটি বাস্তবসম্মত অপশন হয়ে উঠেছে। 

চলুন এবার তাদের দুটি জনপ্রিয় মডেল দেখি।

Gazi A-30G Marble Smiss Induction Cooker

এই মডেলটি ডিজাইন ও পারফরম্যান্স- দুই দিক থেকেই প্রিমিয়াম ফিল দেবে। এর Marble Plate সারফেসটি যেমন স্টাইলিশ না তেমন স্ক্র্যাচ এবং হিট-রেজিস্ট্যান্টও। ফলে দীর্ঘদিন ব্যবহারেও টপ প্লেট ভালো থাকবে। এর 2000W পাওয়ার আউটপুটের সাথে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে হিট সাপ্লাই যথেষ্ট স্টেবল থাকে এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে। ৮টি মাল্টিপল কুকিং মোড ও টাইমার সিস্টেম থাকায় এক টাচে ভিন্ন ভিন্ন ধরনের রান্না করা যায়। টেম্পারেচার রেঞ্জ 80–240°C হওয়ায় লো-হিট সিমারিং থেকে শুরু করে হাই-হিট ফ্রাই সবই সহজে নিয়ন্ত্রণ করা যায়।

Gazi A-12 Smiss Induction Cooker

A-12 মডেলটি তুলনামূলকভাবে আরও পাওয়ারফুল এবং ফ্যামিলি ইউজের জন্য উপযোগী। 2200W হাই-পাওয়ার হিটিং দ্রুত পানি ফোটানো বা ভারী রান্নার ক্ষেত্রে দারুণ কাজ করে। এর Crystal Plate সারফেসটি হিট-রেজিস্ট্যান্ট এবং সহজেই পরিষ্কার করা যায়। এই মডেলের অন্যতম দিক হলো 88V–280V সুপার ওয়াইড ভোল্টেজ রেঞ্জ। ভোল্টেজ ওঠানামা হলেও কুকার স্টেবল পারফরম্যান্স দেয়, যা বাংলাদেশের পরিবেশে বাস্তবিক অর্থেই উপযোগী। এর ইনভার্টার সিস্টেম হিট আউটপুটের ধারাবাহিকতা বজায় রাখে এবং প্রায় ৫০% পর্যন্ত এনার্জি সেভিং দাবি করে।

আরও পরুনঃ- ইন্ডাকশন চুলা ব্যবহার করার নিয়ম

৪। Havells

Havells মূলত একটি ভারতীয় মাল্টিন্যাশনাল ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যা সাউথ এশিয়ায় দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। সুইচ, ক্যাবল, ফ্যান থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়েন্স- প্রতিটি সেগমেন্টেই Havells সাধারণত সেফটি, ভোল্টেজ প্রোটেকশন এবং স্টেবল পারফরম্যান্সকে অগ্রাধিকার দেয়।

ইন্ডাকশন কুকার সেগমেন্টে তাদের বিশেষ ফোকাস থাকে Double MOV Technology, ভোল্টেজ স্টেবিলিটি এবং ইউজার-ফ্রেন্ডলি কন্ট্রোলে। বাংলাদেশের মতো দেশে যেখানে ভোল্টেজ ওঠানামা একটি বাস্তব সমস্যা, সেখানে এই ধরনের প্রোটেকশন ফিচার সত্যিই উপযোগী। 

চলুন এবার Havells-এর দুটি জনপ্রিয় মডেল দেখে আসা যাক।

Havells QT Induction Cook Top

এই মডেলটি মূলত ডেইলি লাইট কুকিংয়ের জন্য উপযোগী। এর 1200W পাওয়ার আউটপুট দ্রুত হিট জেনারেট করে, তবে এটি ছোট–মাঝারি পরিবারের জন্য ব্যালান্সড। পানি ফোটানো, নুডলস, ভাত বা হালকা ভাজি রান্নার মতো কাজে এটি বেশ কার্যকর। এই মডেলের অন্যতম শক্ত দিক হলো Double MOV Technology, যা ভোল্টেজ ফ্লাকচুয়েশন থেকে বাড়তি সুরক্ষা দেয়। তাছাড়া এর Auto Pan Detection ডিভাইসে পাত্র বসানো না থাকলে হিট শুরু করে না ফলে সেফটি ও পাওয়ার সেভিং দুইটাই পাওয়া যায়। পাশাপাশি এর Auto Power OFF ও সর্বোচ্চ ২ ঘণ্টার প্রিসেট টাইমার ডেইলি কুকিংকে আরও ঝামেলাহীন করে তোলে।

Havells TC-18 Induction Cooktop

এই TC-18 মডেলটি তুলনামূলকভাবে বেশি পাওয়ারফুল এবং মাল্টিপল কুকিং অপশনে সমৃদ্ধ। এর 1800W আউটপুট দ্রুত হিটিং সাপোর্ট করে এবং ৮টি আলাদা কুকিং মোড থাকায় প্রতিটি রান্নায় আলাদা সেটিং ব্যবহার করা যায়। এর Slim ডিজাইন ও ফুল টাচ কন্ট্রোল এটিকে দেখতে মডার্ন লুক দিয়েছে। Double MOV Technology এখানেও ভোল্টেজ সুরক্ষা দিচ্ছে, আর Auto Pan Detection ও Auto Turn Off-এর মতো সেফটি ফিচারও রয়েছে। 

৫। Red Swiss

Red Swiss ইন্ডাকশন কুকার সেগমেন্টে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ব্র্যান্ড, যারা মূলত পাওয়ারফুল হিটিং, স্মার্ট ডিজিটাল কন্ট্রোল এবং উন্নত সেফটি ফিচারের ওপর ফোকাস করে। বাংলাদেশি বাজারে Red Swiss-এর মডেলগুলো নিত্যদিনের রান্নায় প্রয়োজনীয় পারফরম্যান্স দেয়ার জন্য পরিচিত। বিশেষ করে যারা পাওয়ার-এফিসিয়েন্ট কুকিং এর সাথে আধুনিক ডিজাইন চান, তাদের মধ্যে ব্র্যান্ডটি দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে।

এবার চলুন Red Swiss-এর দুটি জনপ্রিয় মডেল বিস্তারিতভাবে দেখে নিই। 

Red Swiss RSIN-003 Induction Cooker

RSIN-003 মডেলটি 2000W হিটিং আউটপুট দেয়, ফলে রান্না বেশ দ্রুত হয়। এর ডিজিটাল ডিসপ্লেটি তাপমাত্রা এবং অন্যান্য সেটিং-এর তথ্য দেখায়। এই মডেলে Enhanced Safety Controls হিসেবে Child lock ও Overheat protection ফিচার আছে। এই কুকারে যেকোনো ধরণের পাত্র দিয়েই রান্না করা যায়। এর ফলে আপনি নিজের বাড়িতেই থাকা হাঁড়ি-পাতিলে রান্না চালিয়ে যেতে পারবেন। এর আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এর সাথে থাকছে ফ্রি BBQ নেট। 

Red Swiss RSIN-008 Induction Cooker

এই মডেলটি 2200W পাওয়ারের কারণে হিটিং পারফরম্যান্সে আরেক ধাপ এগিয়ে। Inverter technology থাকার ফলে হিট আউটপুট ধারাবাহিক থাকে যা এনার্জি সেভিং-এও সহায়ক। ফলে দীর্ঘক্ষণ রান্নায় বিদ্যুৎ খরচ বেশ নিয়ন্ত্রণে থাকে। এর ডিজিটাল টাচ প্যানেল ও 8টি আলাদা টেম্পারেচার লেভেল আপনাকে বিভিন্ন ধরণের রান্নার জন্য যথাযথ নিয়ন্ত্রন দেবে। তাছাড়া ডিভাইসটিতে ওভারহিট প্রোটেকশন থাকায় যথেষ্ট নিরাপদে ব্যবহার করা যায়। 

পরিশেষে

সবশেষে বলা যায়, ইন্ডাকশন চুলা এখন বাংলাদেশের আধুনিক কিচেনের একটি স্মার্ট সমাধান। তাই আপনার পরিবার এবং রান্নার ধরন অনুযায়ী সঠিক মডেলটি বেছে নিলেই রান্না হয়ে উঠবে আরও দ্রুত, নিরাপদ এবং এনার্জি-স্মার্ট। 

উপরে উল্লেখিত ব্যান্ডসমূহ-সহ নানান ব্র্যান্ড ও তাদের সকল জনপ্রিয় মডেলগুলো দেখতে ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইটে। Apple Gadgets থেকে আজই আপনার পরিবারের জন্য উপযুক্ত ইন্ডাকশন কুকারটি বেছে নিন। আমাদের কাছে পাবেন, ১০০% অরিজিনাল প্রোডাক্ট, অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট এবং ট্রাস্টেড আফটার সেলস সার্ভিস।

তাই আপনার রান্নার সময় ও খচর কমিয়ে ঝামেলাহীন আধুনিক কিচেন অভিজ্ঞতা উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। 

Similar Posts