কোন ব্র্যান্ডের গ্রাইন্ডার ভালো | ২০২৬ সালের সেরা ব্র্যান্ড
আগেরকার দিনে রান্না করা ছিল বেশ কষ্টের একটি কাজ। মশলা বাটা থেকে শুরু করে অনেক কিছুই নিজের হাতে করতে হতো। শিল-নোড়া দিয়ে মশলা বাটা, পেস্ট তৈরি করা এসব কাজ করতে সময়ও লাগত অনেক এবং পরিশ্রমও ছিল বেশ।
কিন্তু সময়ের সাথে সাথে রান্নাঘরের জিনিসপত্রেও এসেছে বড় পরিবর্তন। আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স এখন রান্নার কাজকে অনেক সহজ করে দিয়েছে। এখন ঘরে একটি ভালো গ্রাইন্ডার থাকলে খুব অল্প সময়েই আপনি মশলা বাটা, পেস্ট তৈরি, স্মুদি বা জুস বানাতে পারবেন। তবে গ্রাইন্ডার কিনতে গেলে একটি প্রশ্ন হার হামেশাই আমাদের মাথায় ঘুরপাক খায় আর সেটি হলো কোন ব্র্যান্ডের গ্রাইন্ডার ভালো?
এর কারণ বর্তমানে বাংলাদেশি বাজারে অনেক ব্রান্ডের গ্রাইন্ডার রয়েছে। কেউ বেশি ফোকাস করছে হাই RPM মোটর পারফরম্যান্সে, কেউ আবার মাল্টিপল জার ও ব্লেড কনফিগারেশন, অথবা কেউ গুরুত্ব দিচ্ছে বিল্ড কোয়ালিটি ও সেফটি ফিচারে। তাই আপনার জন্য সবকিছু সহজ করে দিতে আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশের বাজারে জনপ্রিয় কয়েকটি গ্রাইন্ডার ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের লিষ্টে থাকা প্রথম ব্যান্ড দিয়ে।
১। Philips
বিশ্বব্যাপী হোম অ্যাপ্লায়েন্স মার্কেটে Philips একটি অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ড। দীর্ঘদিন ধরেই তারা কিচেন অ্যাপ্লায়েন্সে ইনোভেশন, স্টেবল পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য বিল্ড কোয়ালিটির জন্য আলাদা সুনাম ধরে রেখেছে। বিশেষ করে মিক্সার গ্রাইন্ডার ও জুসার গ্রাইন্ডার সেগমেন্টে Philips এমন কিছু মডেল তৈরি করেছে যেগুলো দৈনন্দিন কিচেনের ভারী কাজগুলো সহজে সামলাতে পারে।
Philips গ্রাইন্ডারগুলোর অন্যতম দিক হচ্ছে হাই RPM মোটর পারফরম্যান্স এবং টেকসই স্টেইনলেস স্টিল জার। অনেক মডেলেই শক্তিশালী মোটরের সাথে ওভারলোড প্রোটেকশন, অ্যান্টি-স্লিপ বেস এবং মাল্টিপল স্পিড কন্ট্রোল দেওয়া থাকে, যাতে যেকোনো শক্ত উপাদান গ্রাইন্ডিং থেকে শুরু করে স্মুদি বা পেস্ট তৈরি করা যায়। এছাড়াও Philips সাধারণত তাদের পণ্যগুলোকে দীর্ঘমেয়াদি ব্যবহার মাথায় রেখেই ডিজাইন করে, ফলে নিয়মিত ব্যবহারেও পারফরম্যান্স যথেষ্ট স্থিতিশীল থাকে।
বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Philips-এর বেশ কিছু জনপ্রিয় গ্রাইন্ডার রয়েছে। চলুন Philips-এর দুটি উল্লেখযোগ্য গ্রাইন্ডার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।
Philips HL7757 3 Jars Mixer Grinder – 750W
দৈনন্দিন কিচেন ইউজের জন্য এটি একটি ব্যালান্সড এবং নির্ভরযোগ্য মিক্সার গ্রাইন্ডার। 750W মোটর পাওয়ারের সাথে এর স্টেবল গ্রাইন্ডিং পারফরম্যান্স মশলা বাটা, পেস্ট তৈরি বা ব্লেন্ডিংয়ের মতো কাজগুলো বেশ সহজ করে দেয়। এতে মোট তিনটি স্টেইনলেস স্টিল জার দেওয়া হয়েছে। এছাড়া রোটারি সুইচের মাধ্যমে মাল্টিপল স্পিড কন্ট্রোল করা যায়। পাশাপাশি অ্যান্টি-স্লিপ রাবার ফিট এবং ওভারলোড প্রোটেকশন সুইচ থাকায় দৈনন্দিন ব্যবহারে যথেষ্ট নিরাপদ।
PHILIPS HL7704/00 4 Jar Juicer Mixer Grinder – 1000W
যারা একটু বেশি শক্তিশালী পারফরম্যান্স এবং মাল্টিফাংশনাল ইউজ চান, তাদের জন্য এই মডেলটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে শক্তিশালী 1000W মোটর, যা সর্বোচ্চ প্রায় 22,000 RPM স্পিড পর্যন্ত কাজ করতে পারে। এর ফলে শক্ত মসলা, বাদাম বা ডাল গ্রাইন্ড করাও তুলনামূলক দ্রুত ও স্মুথ হয়। এই মডেলেও তিনটি স্টেইনলেস স্টিল জার রয়েছে এবং পাশাপাশি একটি ১.৫ লিটার ব্লেন্ডার জারও রয়েছে।
সার্বিকভাবে বলতে গেলে, যারা ডেইলি কুকিংয়ের জন্য একটি স্টেবল, শক্তিশালী এবং বিশ্বস্ত ব্র্যান্ডের গ্রাইন্ডার খুঁজছেন, তাদের জন্য Philips একটি প্রিমিয়াম ও নিরাপদ ব্র্যান্ড চয়েস হতে পারে।
২। Panasonic
Panasonic অত্যন্ত সুপরিচিত জাপানের একটি ব্র্যান্ড, যারা দীর্ঘদিন ধরেই টেকসই বিল্ড কোয়ালিটি, শক্তিশালী মোটর টেকনোলজি এবং ব্যবহারিক ডিজাইনের জন্য জনপ্রিয়। মিক্সার গ্রাইন্ডার সেগমেন্টে Panasonic এমন কিছু মডেল তৈরি করেছে যেগুলো হেভি-ডিউটি কিচেন টাস্কেও স্থিতিশীল পারফরম্যান্স দিতে পারে।
Panasonic গ্রাইন্ডারগুলোর অন্যতম বড় শক্তি হচ্ছে এর হাই-পাওয়ার মোটর, ব্লেড ডিজাইন এবং উন্নত সেফটি মেকানিজম। এদের অনেক মডেলে ১০০% কপার মোটর ওয়াইন্ডিং দেখা যায়, যা দীর্ঘদিন ব্যবহারেও মোটরের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে।
এবার চলুন Panasonic-এর দুটি উল্লেখযোগ্য গ্রাইন্ডার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।
Panasonic MX-AC555 5 Jars Mixer Grinder – 1000W
হেভি-ডিউটি কিচেন ইউজের জন্য এই মডেলটি বেশ শক্তিশালী একটি অপশন। এতে রয়েছে 1000W মোটর এবং 100% কপার মোটর ওয়াইন্ডিং। এই মডেলে মোট ৫টি ভিন্ন জার দেওয়া হয়েছে। এর 304 গ্রেড স্টেইনলেস স্টিল জার এবং হার্ডনেস স্টেইনলেস স্টিল ব্লেড যেকোনো উপাদানকে দ্রুত এবং সমানভাবে প্রসেস করতে সাহায্য করে। সেফটির দিক থেকেও এতে ডাবল সেফটি লক, সার্কিট ব্রেকার এবং অয়েল সিল প্রোটেকশন দেওয়া হয়েছে।
Panasonic MX-AC560 5-Jars Mixer Grinder – 1000W
যারা একটি মাল্টি-ফাংশনাল এবং শক্তিশালী কিচেন টুল খুঁজছেন, তাদের জন্য এই মডেলটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে 1000W কপার-ওয়াউন্ড মোটর। এর ডাবল সেফটি লকিং সিস্টেম ও অয়েল সিল প্রোটেকশন মোটরকে নিরাপদ রাখে। এই মডেলে Samurai Edge Blades ব্যবহার করা হয়েছে। রয়েছে পাঁচটি আলাদা SS-304 রস্ট-রেজিস্ট্যান্ট স্টেইনলেস স্টিল জার।
মূলত উন্নত মোটর এবং হেভি-ডিউটি কিচেন পারফরম্যান্সের কারণে Panasonic গ্রাইন্ডারগুলো অনেক ইউজারের কাছে একটি বিশ্বস্ত পছন্দ।
আরও পরুনঃ- ভালো মানের মিক্সার গ্রাইন্ডার
৩। Jaipan
ভারতীয় ব্র্যান্ড Jaipan মূলত বাজেট-ফ্রেন্ডলি কিন্তু শক্তিশালী পারফরম্যান্সের কিচেন ডিভাইস তৈরির জন্য পরিচিত। বহু বছর ধরেই Jaipan বিভিন্ন ধরনের মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাজারে তাদের পণ্যগুলো বেশ জনপ্রিয়।
Jaipan-এর গ্রাইন্ডারগুলোতে সাধারণত হাই RPM মোটর এবং শক্ত ABS বডি ব্যবহার করা হয়। এছাড়া অনেক মডেলে মাল্টিপল স্পিড কন্ট্রোল, পালস ফাংশন এবং অ্যান্টি-স্কিড বেসের মতো ফিচার থাকে। বাংলাদেশি বাজারেও Jaipan-এর কয়েকটি মডেল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিচে Jaipan-এর দুটি উল্লেখযোগ্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।
Jaipan Kitchen Beauty 3 Jars Mixer Grinder – 1000W
এই মডেলটিতে রয়েছে 1000W হেভি-ডিউটি মোটর, যা প্রায় 18,000 RPM স্পিডে কাজ করতে পারে। এতে তিনটি ভিন্ন জার দেওয়া হয়েছে। পাশাপাশি এর স্টেইনলেস স্টিল ব্লেড, শক্ত ABS হাউজিং ও পলিকার্বোনেট ডোম দীর্ঘদিন ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। এছাড়াও এই মডেলে ৩টি স্পিড সেটিং ও ইনচার ফাংশন থাকার কারণে প্রয়োজন অনুযায়ী গ্রাইন্ডিং কন্ট্রোল করা সহজ।
Jaipan Kitchen King Mixer Grinder – 1000W
এই গ্রাইন্ডারে হাই-স্পিড এনার্জি-এফিশিয়েন্ট মোটর রয়েছে, যা প্রায় 21,000 RPM পর্যন্ত স্পিডে কাজ করতে পারে। এর Computerised Balanced Motor প্রযুক্তি গ্রাইন্ডিংয়ের সময় ভাইব্রেশন কমিয়ে দেয়, ফলে মেশিনটি তুলনামূলকভাবে স্থিতিশীলভাবে কাজ করে। এতে থাকা অ্যান্টি-স্কিড ফিট, ওভারলোড প্রোটেকশন এবং ফুড-গ্রেড রাবার গ্যাসকেট ফিচারগুলো নিত্যদিনের ব্যবহারকে বেশ নিরাপদ করেছে।
বাজেটের মধ্যে হাই স্পিড মোটর পারফরম্যান্স, শক্তিশালী ব্লেড এবং উন্নত ফিচারসমূহের কারণে Jaipan গ্রাইন্ডারগুলো অনেক ব্যবহারকারীর কাছে একটি ভ্যালু-ফর-মানি অপশন হিসেবে বিবেচিত হচ্ছে।
৪। Miyako
Miyako বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। বিশেষ করে মিক্সার গ্রাইন্ডার, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলি বা অন্যান্য ছোট কিচেন অ্যাপ্লায়েন্সে এই ব্র্যান্ডটি দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে।
Miyako-এর গ্রাইন্ডারগুলোর একটি ভালো দিক হলো হাই-পাওয়ার মোটর এবং স্টেবল গ্রাইন্ডিং পারফরম্যান্স। এদের অধিকাংশ মডেলেই ১০০% কপার মোটর এবং টেকসই ABS বডি দেখা যায়। এছাড়াও বেশ কিছু মডেলে হাই RPM স্পিড থাকায় মশলা, বাদাম বা যেকোনো শক্ত উপকরণও তুলনামূলক দ্রুত এবং সূক্ষ্মভাবে গ্রাইন্ড করা সম্ভব।
Miyako-এর দুটি জনপ্রিয় মডেল সংক্ষেপে নিচে উল্লেখ করা হলো।
Miyako ATLAS Mixer Grinder & Blender – 2000W
শক্তিশালী পারফরম্যান্সের একটি গ্রাইন্ডার খুঁজে থাকলে এই গ্রাইন্ডারে রয়েছে 2000W পাওয়ারের ১০০% কপার মোটর, যা বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং ও ব্লেন্ডিং কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম। এই মডেলে তিনটি স্টেইনলেস স্টিল জার দেওয়া হয়েছে, যা দিয়ে ড্রাই গ্রাইন্ডিং, ব্লেন্ডিং এবং লিকুইড প্রস্তুতির মতো কাজ করা যায়। পাশাপাশি ওভারলোড প্রোটেকশন ও হ্যান্ডস-ফ্রি জার লকিং সিস্টেম থাকায় এটি বেশ নিরাপদ।
Miyako Scarlet Mixer Grinder & Blender – 2200W
আগের মডেলটির থেকে আরও শক্তিশালী পারফরম্যান্সের জন্য Miyako Scarlet বেশ কার্যকর। এতে রয়েছে 2200W হেভি-ডিউটি ইউনিভার্সাল মোটর, যা প্রায় 25,000 RPM পর্যন্ত স্পিড দিতে সক্ষম। ফলে শক্ত মসলা বা হার্ড উপকরণ গ্রাইন্ড করাও তুলনামূলক দ্রুত ও কার্যকরভাবে হয়। এর শক-প্রুফ হাই রেজিস্ট্যান্স ABS হাউজিং ডিভাইসটিকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী করে তুলেছে। মূলত শক্তিশালী মোটর এবং দ্রুত গ্রাইন্ডিং পারফরম্যান্সের কারণে এটি ব্যস্ত কিচেনের জন্য একটি কার্যকর সমাধান হতে পারে।
সার্বিকভাবে বলতে গেলে, ভ্যালু-ফর-মানি ফিচারে শক্তিশালী মোটর পারফরম্যান্স পাওয়ার জন্য Miyako গ্রাইন্ডারগুলো বাংলাদেশি বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে চলছে।
আরও পরুনঃ- ব্লেন্ডার ও গ্রাইন্ডার এর মধ্যে পার্থক্য কী?
৫। Havells
ভারতের এই কোম্পানিটি মূলত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন ডিভাইস তৈরিতে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে তাদের পণ্যগুলো মজবুত বিল্ড কোয়ালিটি, স্টেবল মোটর পারফরম্যান্স এবং ব্যবহারিক ডিজাইনের জন্য পরিচিত।
মিক্সার গ্রাইন্ডার সেগমেন্টে Havells সাধারণত দৈনন্দিন রান্নার প্রস্তুতিতে দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স দিতে পারে এমন মডেল তৈরি করে আসছে। তাদের অনেক মডেলেই হাই RPM মোটর, স্টেইনলেস স্টিল ব্লেড, অ্যান্টি-ভাইব্রেশন বেস এবং ওভারলোড প্রোটেকশন দেওয়া থাকে, যা নিয়মিত ব্যবহারে ডিভাইসটিকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী রাখে। পাশাপাশি Havells ডিজাইনের দিকেও বেশ গুরুত্ব দেয়, ফলে তাদের অনেক মডেলই আধুনিক কিচেনের সাথে সহজেই মানিয়ে যায়।
বাংলাদেশের বাজারেও Havells-এর কিছু মিক্সার গ্রাইন্ডার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন Havells-এর দুটি উল্লেখযোগ্য মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।
Havells Momenta NV 3 Jars Mixer Grinder – 750W
ডেইলি কিচেন ব্যবহারের জন্য এটি একটি ব্যালান্সড এবং ব্যবহারিক মিক্সার গ্রাইন্ডার। এতে রয়েছে 750W মোটর এবং প্রায় 21,000 RPM স্পিড। এতে তিনটি ভিন্ন জার দেওয়া হয়েছে। এর 304 গ্রেড স্টেইনলেস স্টিল ব্লেড শক্ত উপকরণকেও সূক্ষ্মভাবে প্রসেস করতে সাহায্য করে। এছাড়াও এতে ফ্লো ব্রেকার ডিজাইন, ভ্যাকুয়াম ফিট এবং অ্যান্টি-রোটেশন জার ব্যবহার করা হয়েছে। সেফটি ফিচার হিসাবে রয়েছে ওভারলোড প্রোটেক্টর ও অটো শাট-অফ সিস্টেম।
Havells Momenta 3 Jars Mixer Grinder – 900W
আরও শক্তিশালী পারফরম্যান্সের চাইলে এই মডেলটি একটি ভালো অপশন হতে পারে। এতে রয়েছে 900W হাই-টর্ক মোটর, যা প্রায় 21,000 RPM স্পিডে কাজ করতে পারে। এর স্টেইনলেস স্টিল ব্লেড সিস্টেম যেকোনো উপকরণকে সূক্ষ্মভাবে গ্রাইন্ড করতে সাহায্য করে। এছাড়াও ফ্লো ব্রেকার লিড, ভ্যাকুয়াম ফিট এবং বিল্ট-ইন ওভারলোড প্রোটেকশন তো থাকছেই।
তাই যারা দৈনন্দিন রান্নার প্রস্তুতির জন্য শক্তিশালী কিন্তু নিরাপদে দীর্ঘদিন ব্যবহারযোগ্য একটি গ্রাইন্ডার খুঁজছেন, তাদের জন্য Havells একটি বাস্তবসম্মত ও বিশ্বস্ত ব্র্যান্ড চয়েস হতে পারে।
পরিশেষে
বাংলাদেশের বাজারে Philips, Panasonic, Jaipan, Miyako এবং Havells-এর মতো ব্র্যান্ডগুলো মিক্সার গ্রাইন্ডার সেগমেন্টে আলাদা আলাদা শক্ত অবস্থান তৈরি করেছে। এসকল এই ব্র্যান্ডগুলোর গ্রাইন্ডার দৈনন্দিন কিচেন ব্যবহারে বেশ নির্ভরযোগ্য। তাই আপনার কিচেনের প্রয়োজন অনুযায়ী এই ব্র্যান্ডগুলোর যেকোনো একটি গ্রাইন্ডার আপনার জন্য কার্যকর সমাধান হতে পারে।
আপনি যদি একটি অরিজিনাল ও নির্ভরযোগ্য মিক্সার গ্রাইন্ডার কিনতে চান, তাহলে ভিজিট করতে পারেন Apple Gadgets। উপরে উল্লেখিত সকল ব্র্যান্ডসহ আরো ব্যান্ডসমূহের নানান জনপ্রিয় মডেল দেখতে ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইটে।
এখানে পাবেন বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের 100% অরিজিনাল প্রোডাক্ট, রিজনেবল প্রাইসিং এবং দ্রুত ডেলিভারি সুবিধা। এছাড়াও Apple Gadgets-এর রয়েছে নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট এবং সহজ অর্ডার প্রসেস, যা আপনার কেনাকাটাকে করে তুলবে আরও সহজ এবং নিরাপদ।
তাই আপনার পছন্দের গ্রাইন্ডারটি কিনতে এখনই ভিজিট করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে অথবা ডাউলনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
