ভালো ব্লেন্ডার চেনার উপায় | কেনার আগে জানুন
রান্নাঘরে একটি ভালো ব্লেন্ডার থাকলে অনেক কাজই সহজ হয়ে যায়। সকালে টাটকা জুস, বাচ্চার পছন্দের স্মুদি কিংবা দ্রুত পেঁয়াজ মসলার পেস্ট তৈরি করতে তখন আর বেশি সময় লাগে না। এধরণের ঝামেলার কাজগুলো তখন মুহূর্তেই শেষ করা যায়।
কিন্তু সব ব্লেন্ডার আপনাকে সমান সার্ভিস দিবে না, ভুলটি বেছে নিলে মোটর গরম হওয়া, ঠিকমতো গুঁড়ো না হওয়া বা স্মুদিতে দলা থেকে যাওয়ার মতো সমস্যাগুলো দেখা দিবে। তখন মনে হবে টাকা খরচ করেও লাভের লাভ কিছুই হলো না। তাই শুধু দাম বা ওয়াট দেখে সিদ্ধান্ত না নিয়ে ব্লেডের মান, জার মজবুত কিনা এবং ওয়ারেন্টি আছে কি না এসব দিকেও নজর দেয়া উচিত। আর একবার সঠিক ব্লেন্ডার বেছে নিতে পারলে বহুদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
Table of Contents
সবার আগে ভাবুন আপনি কী কাজ করবেন?
ব্লেন্ডার কেনার আগে নিজের প্রয়োজনটা বোঝা খুব জরুরি কারন সব ব্লেন্ডার সব কাজের জন্য উপযুক্ত নয়। ধরুন, আপনি মূলত শুধু ফলের জুস বানাবেন। তখন কম পাওয়ারের ব্লেন্ডার দিয়েই কাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি বরফ, বাদাম বা কোনো শক্ত উপাদান নিয়মিত ভাঙতে চান, তাহলে বেশি পাওয়ারের ব্লেন্ডার নেওয়া একান্ত প্রয়োজন। অর্থাৎ, ব্লেন্ডারের ক্ষমতা আপনার দৈনন্দিন ব্যবহারের সাথে মেলাতে হবে, তাহলেই তা দীর্ঘ সময় ধরে আপনার কাজে আসবে।
ভালো ব্লেন্ডার চেনার ৬টি দারুণ উপায়!
১. মোটরের পাওয়ার
ব্লেন্ডারের সব কাজের শক্তি আসে তার মোটর থেকে।নরম ফলের জুস বা স্মুদি বানাতে ৩০০–৬০০ ওয়াটের ব্লেন্ডার যথেষ্ট, আর বরফ বা বাদাম ব্লেন্ড করতে ৮০০ ওয়াট বা বেশি পাওয়ারের ব্লেন্ডার ভালো। কম পাওয়ার হলে ব্লেন্ডার গরম হয়ে যেতে পারে, বেশি হলে কাজ দ্রুত এবং মিহি হয়, তাই নিজের প্রয়োজনে সঠিক পাওয়ার বেছে নিন।
২. ব্লেড কেমন
ভালো ব্লেড মানে ব্লেন্ডারের কাজও হবে মসৃণ ও কার্যকর। ব্লেড অবশ্যই স্টেইনলেস স্টিলের হওয়া উচিত, কারণ এতে মরিচা ধরে না এবং সহজে ভাঙে না। শক্তিশালী ব্লেড বরফও সহজে ভাঙতে পারে, যা তার ক্ষমতা প্রমাণ করে। যদি ব্লেড বাকা হয়, তাহলে খাবার ঠিকমতো মিহি হবে না এবং ব্লেন্ডিংয়ের গুণগত মান কমে যাবে। তাই ব্লেডের মান ভালো কিনা যাচাই করা খুবই জরুরি।
৩. জারের আকৃতি ও উপাদান
জার হলো সেই অংশ , যেখানে আপনি প্রয়োজনীয় উপকরণ রাখেন এবং ব্লেন্ডার উপকরণগুলো মিহি করে দেয়। ভালো ব্লেন্ডারের জার এমন হওয়া উচিত যাতে উপকরণ সহজে ঘুরে ব্লেডের দিকে আসে, সাধারণত নিচের দিক সরু এবং উপরের দিক চওড়া হলে সবচেয়ে ভালো। জারের উপাদানও গুরুত্বপূর্ণ; প্লাস্টিক হালকা, কাঁচ পরিষ্কার, আর স্টেইনলেস স্টিল সবচেয়ে টেকসই ও দীর্ঘস্থায়ী।
৪. স্পিড অপশন আছে কি?
ব্লেন্ডারের স্পিড মডেল অনুযায়ী আলাদা হয়। কিছু ব্লেন্ডারে মাত্র দুইটি স্পিড থাকে, কিছুতে পাঁচটি এবং আবার কিছুতে দশটি পর্যন্ত স্পিড সেট করা যায়। তবে মনে রাখতে হবে, সব সময় বেশি স্পিড মানে ভালো নয়। যেকোনো কাজে অতিরিক্ত স্পিড প্রয়োজন হয় না। তবে পালস অপশন থাকলে এটি অনেক সুবিধা দেয়। এই অপশনের মাধ্যমে আপনি খাবার বা ফলকে ধীরে ধীরে ব্লেন্ড করতে পারেন, যাতে সব কিছু মিহি এবং সমানভাবে মিশে যায়।
৫. ওভারহিট প্রোটেকশন আছে কি?
ভালো ব্লেন্ডারে সাধারণত মোটর সেফটি থাকে। এই ফিচারের কাজ হলো, যখন ব্লেন্ডারে অতিরিক্ত চাপ পড়ে বা দীর্ঘ সময় ব্যবহার করা হয়, তখন ব্লেন্ডার নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এতে মোটর অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাওয়া থেকে রক্ষা পায়। তাই এই ধরনের সেফটি ফিচার থাকা ব্লেন্ডার অনেক বেশি সময় টিকে এবং দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্য হয়।
৬. ওয়ারেন্টি আছে কি?
ব্লেন্ডার কেনার আগে প্রথমেই দেখুন ওয়ারেন্টি আছে কি না। ভালো ব্র্যান্ডের ব্লেন্ডারে সাধারণত ১ থেকে ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এতে মেশিনে কোনো সমস্যা হলে আপনি সার্ভিস বা রিপ্লেসমেন্ট সুবিধা পান। ওয়ারেন্টি না থাকলে ঝুঁকি আপনারই। সামান্য ত্রুটি হলেও তখন পুরো খরচ নিজেকেই বহন করতে হবে। তাই কেনার সময় শুধু দাম নয়, ওয়ারেন্টির বিষয়টিও গুরুত্ব দিন।
ব্লেন্ডারের ধরন বুঝে কিনুন
ব্লেন্ডারের ধরন বোঝা খুবই জরুরি, কারণ প্রতিটি ধরনের আলাদা সুবিধা এবং ব্যবহার আছে।
- জার ব্লেন্ডার হলো সবচেয়ে জনপ্রিয় ধরনের ব্লেন্ডার। এটি মূলত ঘরের রান্নাঘরে ব্যবহারের জন্য তৈরি। এর জারে আপনি সহজেই স্মুদি, স্যুপ, জুস এবং বিভিন্ন রকমের খাবার মিহি করতে পারেন। জারের আকার এবং ব্লেডের শক্তি অনুযায়ী এটি একসাথে বড় পরিমাণ খাবারও ব্লেন্ড করতে সক্ষম।
- ইমারশন ব্লেন্ডার হলো হাতে ধরে ব্যবহার করার মতো ব্লেন্ডার। এটি স্যুপ, সস বা তরকারি ভাজার মতো কাজের জন্য খুবই উপযোগী। কারণ এটি সরাসরি খাবারের মধ্যে ডুবিয়ে ব্যবহার করা যায়, তাই বড় পাত্র বা হট খাবার ব্লেন্ড করার সময় সুবিধাজনক।
- পার্সোনাল ব্লেন্ডার ছোট সাইজের এবং এক ব্যক্তির জন্য উপযুক্ত। এটি সাধারণত একটি জার বা কাপের সঙ্গে আসে, যেখানে আপনি সহজে এক পোর্টির জুস বা স্মুদি বানাতে পারেন। ভ্রমণ বা অফিসের জন্য এটি খুবই সুবিধাজনক।
- মাল্টি-ফাংশন ব্লেন্ডার হলো এমন একটি ব্লেন্ডার যা কেবল ব্লেন্ডই নয়, কাটা, চপ করা, ডো বানানো, মিশ্রণ করা—সবই করতে সক্ষম। এটি অনেক ধরনের অ্যাটাচমেন্টের মাধ্যমে একাধিক কাজ একসাথে করতে পারে, তাই যারা রন্ধনপ্রণালীতে নিয়মিত বিভিন্ন ধরনের কাজ করেন তাদের জন্য এটি চমৎকার অপশন।
আরও পড়ুনঃ- ব্লেন্ডার ও গ্রাইন্ডার এর মধ্যে পার্থক্য
বাংলাদেশে জনপ্রিয় ৬টি ভালো ব্লেন্ডার
নিচের মডেলগুলো বাংলাদেশের বাজারে জনপ্রিয়। এগুলো বিভিন্ন দরকার অনুযায়ী ব্যবহার করা যায়।
PHILIPS HL7699/00 Viva Collection Mixer Grinder – 750W
PHILIPS HL7699/00 Viva Collection Mixer Grinder শক্তিশালী ৭৫০ ওয়াট মোটর দিয়ে তৈরি, যা মসলা, বাদাম এবং অন্যান্য কঠিন উপকরণও সহজে ব্লেন্ড করে দেয়। এতে একাধিক জার থাকায় পরিবারের নানা রান্নার কাজ দ্রুত ও মসৃণভাবে করা যায়। টেকসই ABS বডি এবং স্মার্ট সেফটি ফিচার মোটরকে সুরক্ষা দেয় এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য করে তোলে।
Miyako SM-1554 M Stand Mixer And Meat Grinder – 2200W
Miyako SM-1554 M Stand Mixer and Meat Grinder ২২০০ ওয়াটের শক্তিশালী মোটর দিয়ে বড় বাটিতে মিশানো, ময়দা গুঁড়া করা এবং মাংস পিষা সহজ করে দেয়। এটি স্ট্যান্ড মিক্সার ও মিট গ্রাইন্ডার একসাথে, তাই রান্নাঘরে আলাদা যন্ত্রের প্রয়োজন কমে যায়। ৭ লিটার বড় বাটি ও টেকসই নির্মাণের সঙ্গে আসে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি, যা দীর্ঘমেয়াদে নিশ্চিন্ত ব্যবহার নিশ্চিত করে।
Miyako ATLAS Mixer Grinder & Blender – 2000W
Miyako ATLAS Mixer Grinder & Blender – 2000W দিয়ে সহজে ও দ্রুত রান্নার উপকরণ প্রস্তুত করা যায়। শক্তিশালী কপার মোটর ব্লেডকে ঘুরিয়ে মসৃণ ও দ্রুত গ্রাইন্ডিং নিশ্চিত করে। একাধিক জার লক সিস্টেম ব্যবহারকে আরও নিরাপদ ও সুবিধাজনক করে, আর ওভারলোড প্রোটেকশন দীর্ঘ সময় ব্যবহারেও নিরাপত্তা দেয়। তীক্ষ্ণ স্টেইনলেস স্টিল ব্লেড বিভিন্ন উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড ও গ্রাইন্ড করতে সাহায্য করে।
Xiaomi Qcooker Mini Portable Wireless Electric Blender & Juicer
Xiaomi QCooker Mini হল একটি কম্প্যাক্ট এবং হালকা ওজনের ব্লেন্ডার ও জুসার, যা যেকোনো সময় আপনার প্রিয় ফলের জুস বা স্মুদি বানাতে সাহায্য করে। এতে ১৫০ ওয়াটের শক্তিশালী মোটর এবং চারটি তীক্ষ্ণ স্টেইনলেস স্টিল ব্লেড আছে, যা উপকরণগুলোকে দ্রুত মিহি করে। ২৮০ মিলিলিটার ক্ষমতার কাপটি খাবারের জন্য নিরাপদ এবং এক বোতামের সহজ ব্যবহার সুবিধা দেয়। ব্যবহার শেষে ব্লেড সহজেই সরানো যায় এবং অ্যান্টি-স্লিপ বেস ব্লেন্ডিংকে স্থির রাখে।
Sahara Pride 4-In-1 Mixer Grinder & Blender – 750W
Sahara Pride-এর চার-ইন-ওয়ান মিক্সার গ্রাইন্ডার ও ব্লেন্ডার আপনার দৈনন্দিন রান্নাকে আরও সহজ করে তোলে। এর শক্তিশালী মোটর বিভিন্ন ধরনের উপকরণ মিহি করে বাটতে সাহায্য করে। ব্লেড সহজেই সরানো যায়, তাই পরিষ্কার করা খুবই সহজ। স্মার্ট সেফটি প্রোটেকশন মোটরকে অতিরিক্ত ব্যবহারের সময়ও সুরক্ষিত রাখে। স্পিড নিয়ন্ত্রণের সুবিধা দিয়ে আপনি প্রতিটি রান্নার জন্য সঠিক ব্লেন্ডিং করতে পারবেন।
আরও পরুনঃ- ভালো মানের ব্লেন্ডার মেশিন
বাজেট কিভাবে ঠিক করবেন?
সাধারণত ব্লেন্ডারের দাম বাজারে ২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কম বাজেটে সাধারণ জুস বা স্মুদি বানানোর জন্য উপযুক্ত মডেল পাওয়া যায়। মাঝারি বা বেশি বাজেটে শক্তিশালী মোটর ও প্রফেশনাল ফিচার সহ ব্লেন্ডার কিনতে পারবেন, তাই নিজের ব্যবহার অনুযায়ী বাজেট ঠিক করুন।
পরিশেষে
ভালো ব্লেন্ডার চেনা আসলে খুব কঠিন কিছু নয়। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখলেই নিজের প্রয়োজন অনুযায়ী সঠিকটি বেছে নেওয়া যায়। প্রথমেই দেখুন মোটর কতটা শক্তিশালী, কারণ পাওয়ার কম হলে কাজ ধীরে হবে এবং চাপ পড়লে মোটর গরম হতে পারে। ব্লেডের মানও সমান গুরুত্বপূর্ণ, স্টেইনলেস স্টিল ব্লেড হলে ব্লেন্ডিং মিহি হয় এবং দীর্ঘদিন টিকে থাকে। এছাড়া জারের উপাদান ও ডিজাইন এমন হওয়া উচিত যা মজবুত এবং সহজে পরিষ্কার করা যায়। পাশাপাশি সেফটি ফিচার আছে কি না, ভালো ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে কি না এসব বিষয়-ওনিশ্চিত করুন।
আপনি যদি লং-টার্মে ঝামেলাহীন, সেফ আর ভ্যালু-ফর-মানি একটি ব্লেন্ডার নিতে চান, তাহলে আজই ভিজিট করুন Apple Gadgets এর ওয়েবসাইটে এখানে পাবেন অরিজিনাল ব্র্যান্ড, অফিসিয়াল ওয়ারেন্টি ও দ্রুত ডেলিভারি। সঠিক সিদ্ধান্ত নিন, নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার পরের ব্লেন্ডার হোক Apple Gadgets থেকে।
সাধারণ প্রশ্নাবলি
কত ওয়াটের ব্লেন্ডার ভালো?
যদি আপনি শুধু ফলের জুস বা স্মুদি বানান, তাহলে ৫০০ ওয়াটের ব্লেন্ডার একদম ঠিক আছে।কিন্তু বরফ বা বাদাম ভাঙার মতো শক্ত জিনিসের জন্য ৮০০ ওয়াট বা তার বেশি শক্তিশালী ব্লেন্ডার নেওয়াই ভালো।
কাঁচের জার ভালো নাকি প্লাস্টিক?
কাঁচের জার পরিষ্কার এবং স্বচ্ছ, তবে সহজে ভাঙতে পারে; প্লাস্টিকের জার হালকা হলেও সময়ের সাথে দাগ ধরতে পারে, আর স্টেইনলেস স্টিলের জার সবচেয়ে টেকসই ও দীর্ঘস্থায়ী।
ব্লেন্ডার গরম হলে কী করবো?
ব্লেন্ডার যদি গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন; ওভারহিট প্রোটেকশন থাকলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
