কোন ব্র্যান্ডের চার্জার ফ্যান ভালো? সেরা ৫টি ব্রান্ডেড চার্জার ফ্যান!
জ্যামের ভিড়ে আটকে থাকা, রোদে পুড়ে যাওয়া রাস্তা আর ভ্যাপসা গরমে অস্বস্তি, এসব এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে গেছে। তার ওপর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। এমন মুহূর্তে একটু ঠান্ডা বাতাস পাওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে বড় স্বস্তি।
এই ধরনের বাস্তব সমস্যার সহজ ও কার্যকর সমাধান হিসেবে এখন অনেকেই চার্জার ফ্যান ব্যবহার করছেন। বিদ্যুৎ না থাকলেও ব্যাটারির সাহায্যে এটি চলতে পারে, ফলে লোডশেডিংয়ের সময়ও আপনি নিরবচ্ছিন্নভাবে বাতাস উপভোগ করতে পারেন। গরমের দিনে কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় এটি পরিবেশকে কিছুটা হলেও আরামদায়ক করে তোলে।
তবে বাজারে বিভিন্ন কোম্পানির নানা ধরনের মডেল থাকায় সঠিকটি নির্বাচন করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ব্যাটারির ব্যাকআপ, চার্জিং টাইম, বাতাসের গতি, বিল্ড কোয়ালিটি এই বিষয়গুলো বিবেচনা করে নির্বাচন করলে আপনি দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স পাবেন।
এই ব্লগে আমরা আলোচনা করবো কোন কোম্পানির চার্জার ফ্যান ভালো এবং কী কী বিষয় দেখে একটি উপযুক্ত চার্জার ফ্যান নির্বাচন করা উচিত।
৫টি ভালো ব্রান্ডেড চার্জার ফ্যান
চার্জার ফ্যান বেছে নেওয়ার আগে বিবেচ্য বিষয়সমূহ
চার্জার ফ্যান কেনার আগে কিছু বিষয় ভালোভাবে দেখে নেওয়া জরুরি। নাহয় ভুল ফ্যান কিনে পরে আফসোস করতে হবে। তাই কেনার আগে এই বিষয়গুলো একটু দেখে নিন।
ব্যাটারির ক্ষমতা: ফ্যান কতক্ষণ চলবে তা মূলত ব্যাটারির ওপর নির্ভর করে। ব্যাটারির ক্ষমতা বেশি হলে ফ্যান বেশি সময় চলবে, আর চার্জ দেওয়ার ঝামেলাও কম হবে। তাই কেনার সময় ব্যাটারির ব্যাকআপ কত ঘণ্টা, সেটা দেখে নেওয়া উচিত।
ডিজাইন এবং আকার: ফ্যানের আকার ছোট হলে সেটি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায়। যারা ঘরে বা বাইরে ব্যবহার করতে চান, তাদের জন্য হালকা ও কমপ্যাক্ট ডিজাইনের পোর্টেবল ফ্যান বেশি সুবিধাজনক।
মাল্টিফাংশনাল ফিচার: কিছু চার্জার ফ্যানে শুধু বাতাসই নয়, সাথে লাইট বা অন্যান্য সুবিধাও থাকে। এতে বিদ্যুৎ না থাকলেও একসাথে একাধিক কাজ করা যায়, যা অনেক সময় কাজে লাগে।
মূল্য: বাজারে বিভিন্ন দামের ফ্যান পাওয়া যায়। কম দামে কিনে বারবার নষ্ট হওয়ার থেকে একবার ভালোটা নেওয়াই বেশি লাভজনক।
ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা: যে ব্র্যান্ডের পণ্য ভালো রিভিউ পায় এবং দীর্ঘদিন বাজারে আছে, সেই ধরনের ব্র্যান্ড বেছে নিলে সাধারণত ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। এতে সার্ভিস ও গুণগত মান নিয়েও নিশ্চিন্ত থাকা যায়।
কোন কোম্পানির চার্জার ফ্যান ভালো
লোডশেডিং এখন নিয়মিত ঘটনা, তাই চার্জার ফ্যান অনেকের জন্য প্রয়োজনীয় হয়ে গেছে। বাজারে নানা ব্র্যান্ড থাকলেও সঠিকটা বেছে নিতে হলে ব্যাটারির ক্ষমতা, কতক্ষণ চলে, ফ্যানের সাইজ আর টেকসই মান এই বিষয়গুলো খেয়াল রাখলেই ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
ভালো চার্জার ফ্যান সাধারণত শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ, দীর্ঘ রানটাইম, আরামদায়ক বাতাস, বহন যোগ্যতা এবং ব্যবহারেও বেশ নির্ভরযোগ্য মনে হয়। তাই শুধু ব্র্যান্ড না দেখে, ফিচার ও পারফরম্যান্সও বিবেচনা করা জরুরি।
বাংলাদেশের বাজারে এখন অনেক ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়, তবে সবগুলো একই মানের নয়। নিচে কিছু নির্ভরযোগ্য ব্র্যান্ড তুলে ধরা হলো:
১. Defender DF-2926 Rechargeable Table Fan
- ব্র্যান্ড: Defender
- মডেল: DF-2926
- ব্যাটারি: ১২ভি ৪.৫Ah লিড-অ্যাসিড রিচার্জেবল ব্যাটারি
বৈশিষ্ট্য:
- ফ্যান ব্লেড: ৫টি
- আকার: ১৬ ইঞ্চি
- ৪টি LED লাইট
- ওভারচার্জ এবং ডিসচার্জ সুরক্ষা
- AC/DC অপারেবল
- ৮টি LED নাইট লাইট
বর্ণনা: লোডশেডিংয়ের সময় পুরো রুম কভার করতে চাইলে Defender এর এই ফ্যানটি ভালো। এর 5টি ব্লেড দ্রুত বাতাস ছড়ায়, ফলে ছোট জায়গাও দ্রুত ঠান্ডা লাগে। চার্জেবল ব্যাটারি থাকায় বিদ্যুৎ না থাকলেও সহজেই ব্যবহার করা যায়। চাইলে AC পাওয়ারে বা DC ব্যাটারিতেও চালানো যায়, দুইভাবেই এটি ঠিকভাবে কাজ করে। এতে থাকা LED লাইট রাতে হালকা আলো দেয়, ফলে আলাদা লাইট ব্যবহার করার ঝামেলা থাকে না।
ফ্যানটি হালকা ও সহজ ডিজাইনের, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। ছোট ঘর বা লোডশেডিংয়ের সময় নিয়মিত ব্যবহারের জন্য এটি ভালো অপশন।
২. Xiaomi Solove F5 Pro
- ব্র্যান্ড: Xiaomi
- মডেল: Solove F5 Pro
- ব্যাটারি ক্ষমতা: ৪০০০mAh
- চার্জিং সময়: প্রায় ৬ ঘণ্টা
- ফ্যান ব্লেড: কম্প্যাক্ট ও এফিশিয়েন্ট এয়ারফ্লো ডিজাইনের ব্লেড
- আকার: ডেস্কটপ ব্যবহার উপযোগী, ছোট ও হালকা (প্রায় 522g)
বৈশিষ্ট্য:
- USB Type-C চার্জিং
- ৯০ ডিগ্রি রোটেশন
- ৬০° অটো শেকিং,
- 27° ম্যানুয়াল অ্যাঙ্গেল অ্যাডজাস্ট
- সিঙ্গেল বাটন কন্ট্রোল, ব্রাশলেস মোটর, হালকা ও পোর্টেবল
বর্ণনা: এই ফ্যানটি ছোট জায়গার জন্য এটি ভালো অপশন।যদি আপনি শান্ত পরিবেশে কাজ বা পড়াশোনা করেন, এই ফ্যানটা আপনার জন্য perfect।
এর ব্রাশলেস মোটর খুব শান্তভাবে চলে, তাই শব্দ কম হয় এবং মনোযোগ নষ্ট করে না। ABS+PC ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে বলে এটি টেকসই এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। ফ্যানের সামনে গ্রিল খুলে পরিষ্কার করা সহজ, তাই নিয়মিত মেইনটেন্যান্স ঝামেলাহীন। 60° অটো সুইং আর 27° ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট থাকায় বাতাস যেদিকে দরকার, সেদিকেই নেওয়া যায়। ছোট হলেও বাতাসের ফ্লো ভালো দেয়, যা গরমে দ্রুত স্বস্তি দেয়।
আরও পড়ুনঃ- এই গ্রীষ্মের সেরা পোর্টেবল ফ্যান
৩. JISULIFE FA17 Outdoor LED Ceiling Fan
- ব্র্যান্ড: JISULIFE
- মডেল: FA17
- ব্যাটারি: 12000mAh
বৈশিষ্ট্য:
- ১৮০ ডিগ্রি টিল্ট হেড
- ২টি উজ্জ্বলতা মোড
- ২০ ঘণ্টা পর্যন্ত চলার ক্ষমতা
বর্ণনা: এই ফ্যানটি একটি মাল্টিফাংশনাল ডিভাইস, ফলে এটি বাসা ও আউটডোর উভয় ব্যবহারের জন্যই দারুণ উপযোগী। ক্যাম্পিং, পিকনিক বা বিদ্যুৎ না থাকলেও সহজে ব্যবহার করা যায়, আর একবার চার্জে দীর্ঘ সময় চলার কারণে বারবার চার্জ দেওয়ার ঝামেলাও থাকে না।ফ্যানটির হেড ১৮০° পর্যন্ত টিল্ট করা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী দিক পরিবর্তন করা সম্ভব।এটি বহনযোগ্য এবং স্টোর করা সহজ। স্ট্যান্ডে, টেবিলে বা ঝুলিয়ে ব্যবহার করা যায়।
রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফ্যান অন/অফ, স্পিড পরিবর্তন এবং 2/4/8 ঘণ্টার টাইমার সেট করা যায়। এতে ২টি লাইট মোড আছে।
৪. Hoco HX66 Desktop Circulating Fan
- ব্র্যান্ড: Hoco
- মডেল: HX66
- ব্যাটারি ক্ষমতা: ৩০০০mAh
বৈশিষ্ট্য:
- ৫টি স্তরের বাতাসের সমন্বয়
- ডিজিটাল ডিসপ্লে
- ফ্যান ব্লেড: অভ্যন্তরীণ এয়ার সার্কুলেশন ডিজাইন (কম্প্যাক্ট ব্লেড সিস্টেম)
- আকার: 195 × 177 × 92 mm
বর্ণনা: Hoco HX66 একটি কমপ্যাক্ট ডেস্কটপ ফ্যান, যা সহজে ব্যবহারযোগ্য এবং আরামদায়ক বাতাস দেয়। ছোট আকারে টেবিল, বেডরুমসহ যেকোনো জায়গায় রাখা যায়। ABS ম্যাটেরিয়ালে তৈরি হওয়ায় এটি টেকসই ও সুন্দর।
রিচার্জেবল হওয়ায় তার ছাড়াই ব্যবহার করা যায় এবং একবার চার্জে দীর্ঘ সময় চলে। ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি ও স্পিড দেখা যায়। ৫টি স্পিড অপশন দিয়ে বাতাসের গতি নিয়ন্ত্রণ করা যায়। কম শব্দে চলায় পড়াশোনা, কাজ ও ঘুমের জন্য উপযোগী।
৫. XUNDD XDOT-063 Multi-Functional Clip Fan
- ব্র্যান্ড: XUNDD
- মডেল: XDOT-063
- ব্যাটারি: ৬০০০mAh
বৈশিষ্ট্য:
- ক্লিপ + স্ট্যান্ড ব্যবহারযোগ্য, Type-C ফাস্ট চার্জিং, ঘোরানো যায়, আপ-ডাউন অ্যাডজাস্ট করা যায়, লাইট ফাংশন আছে
- ফ্যান ব্লেড: 4.7 ইঞ্চি (প্রায় 12 সেমি)
- আকার: কমপ্যাক্ট, বহনযোগ্য ডিজাইন
বর্ণনা: XUNDD XDOT-063 একটি ক্লিপ ফ্যান, যা ক্লিপ ও স্ট্যান্ড দুইভাবেই ব্যবহার করা যায়। টেবিলের কিনারায় ক্লিপ করে বা ডেস্কে রেখে ব্যবহার করা যায়।এতে 6000mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় ব্যাকআপ দেয় এবং Type-C ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
4.7 ইঞ্চি ব্লেড ও 14 সেমি উইন্ড সারফেস থাকায় এটি কার্যকরভাবে বাতাস ছড়ায়। ফ্যানটি 360 ডিগ্রি ঘোরানো যায় এবং উপরে-নিচে অ্যাডজাস্ট করা যায়।
এতে বিল্ট-ইন লাইট রয়েছে, যা রাতে ব্যবহার উপযোগী। পোর্টেবল হওয়ায় এটি বাসা বাড়ি, অফিস বা বাইরে ব্যবহার করা যায়।
আরও পড়ুনঃ- এয়ার কন্ডিশনার Vs এয়ার কুলার
চার্জার ফ্যানের যত্ন ও রক্ষণাবেক্ষণ
চার্জার ফ্যান ঠিকভাবে ব্যবহার করলে এটা অনেকদিন ভালো থাকে। আপনার চার্জার ফ্যান দীর্ঘস্থায়ী করতে এবং সেরা পারফরম্যান্স পেতে কিছু নিয়ম মেনে চলা উচিত:
- যখন নতুন ফ্যান কিনবেন, প্রথমেই পুরো চার্জ দিয়ে শুরু করুন। এতে ব্যাটারি ঠিকভাবে কাজ করতে শেখে।
- ফ্যান ব্যবহার করার সময় খেয়াল রাখুন, ব্যাটারি একদম শেষ হওয়ার আগেই চার্জ দিন। এতে ব্যাটারি দুর্বল হয় না।
- সবসময় চার্জারে লাগিয়ে রেখে দেওয়া ঠিক না। চার্জ হয়ে গেলে খুলে ফেলুন, না হলে ব্যাটারির ক্ষতি হতে পারে।
- যদি অনেকদিন ফ্যান ব্যবহার না করেন, ২–৩ মাস পর একবার চার্জ দিয়ে রাখুন। এতে ব্যাটারি একেবারে ডেড হয়ে যায় না।
- ফ্যানের ব্লেডে ধুলো জমে গেলে বাতাস কম বের হয়। তাই মাঝে মাঝে পরিষ্কার করে নিন।
- ফ্যানকে এমন জায়গায় রাখুন যেখানে খুব গরম না এবং রোদ সরাসরি পড়ে না। এতে ফ্যান ঠান্ডা থাকে এবং ভালো চলে।
- ফ্যান চালানোর সময় চারপাশে খালি জায়গা রাখুন, যেন বাতাস ছড়াতে পারে।
পরিশেষে
পরিশেষে বলা যায়, কোন কোম্পানির চার্জার ফ্যান ভালো, এটা আসলে আপনার ব্যক্তিগত প্রয়োজন, বাজেট এবং ব্যবহারের ওপরই নির্ভর করে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিছু ফ্যান বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দেয়, কিছু আবার দ্রুত চার্জ হয় বা বেশি টেকসই হয়ে থাকে।
তাই কেনার আগে বিভিন্ন মডেল ভালোভাবে তুলনা করে, ফিচার ও পারফরম্যান্স যাচাই করে সিদ্ধান্ত নিলে আপনি দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য ও ভালো মানের চার্জার ফ্যান নির্বাচন করতে পারবেন।
যদি আপনি অরিজিনাল ব্র্যান্ডের চার্জার ফ্যান নিতে চান, তাহলে Apple Gadgets থেকে নিতে পারেন।, এখানে পাবেন অরিজিনাল প্রোডাক্ট, অফিসিয়াল ওয়ারেন্টি এবং দ্রুত ডেলিভারি সুবিধা।
সাধারণ প্রশ্নাবলি

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
