বাজেটের মধ্যে সেরা মাউস

বাজেটের মধ্যে সেরা মাউস: আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে বহুগুণ

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার, প্রোগ্রামার, অনলাইন শিক্ষার্থী বা নিয়মিত গেমার হয়ে থাকেন, তবে  দৈনন্দিন কাজে একটি ভালো মাউস ব্যবহার করা অনিবার্য। কারণ একটি ভালো মাউস আপনার দৈনন্দিন কাজকে অনেক সহজ ও আরামদায়ক করে তোলে, সেই সাথে আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে বহুগুণ।  অনেকেই মনে করেন ভালো মাউস মানেই হাজার দশেক টাকা খরচ। কিন্তু সত্যি বলতে, বাজেটের মধ্যেও দুর্দান্ত মাউস পাওয়া সম্ভব আর সেগুলো দামি মাউসের মতোই পারফরম্যান্স দেয়। এখন সাশ্রয়ী দামেই মিলছে এরগোনমিক ডিজাইন, সাইলেন্ট ক্লিক, ওয়্যারলেস কানেক্টিভিটি, কাস্টমাইজেবল বোতাম, এমনকি AI ফিচারও। আজকে আমরা বাজেটের মধ্যে সেরা কিছু মাউস নিয়ে বিস্তারিত আলোচনা করব ফলে আপনার চাহিদা অনুযায়ী পারফেক্ট মাউস সিলেক্ট করতে পারবেন।

কীভাবে বুঝবেন কোন মাউসটি আপনার জন্য সঠিক?

মাউস কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি যেমন: 

কানেক্টিভিটি 

কানেক্টিভিটি অনুযায়ী মাউস ২ প্রকার হয়ে থাকে। Wired এবং wireless । Wireless মাউস ক্যারি করা ইজি এবং তার পেঁচানো ঝামেলা না থাকায় গুছিয়ে রাখা সহজ। এই ধরনের মাউস ব্যাটারিচালিত হয়ে থাকে, কিংবা চার্জ দিয়ে ব্যবহার করতে হয়। Wired মাউস সাধারণত বাসায় ব্যবহার করতে পারেন। এতে চার্জ দেওয়ার ঝামেলা নেই।

DPI (Dots Per Inch) 

মাউসের DPI যত বেশি, মাউস তত সেন্সিটিভ। অফিস বা সাধারণ কাজের জন্য ১০০০–১৬০০ DPI যথেষ্ট হবে। গেমিং এর জন্য ২৪০০+ DPI এর মাউস ভালো হবে।

এরগোনমিক্স খেয়াল করুন

মাউসটি আপনার হাতের সাইজ ও গ্রিপ স্টাইলের সাথে মানানসই কিনা, মাউস নির্বাচনের সময় লক্ষ্য রাখবেন।

সাইলেন্ট ক্লিক ফিচার আছে কিনা দেখুন

মাউস কিনতে গেলে, সাইলেন্ট ক্লিক ফিচার আছে কিনা দেখে কিনুন। অফিস, লাইব্রেরি বা নিরিবিলি পরিবেশে কাজ করলে সাইলেন্ট ক্লিক ফিচার অন্যদের বিরক্ত হওয়া থেকে বাঁচায়।

ব্যাটারি লাইফ (ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে)

মাউস উইথরিচার্জেবল ব্যাটারি বা দীর্ঘস্থায়ী AA ব্যাটারি দুটোই ভালো অপশন। মূল কথা হলো যেন বারবার চার্জ বা ব্যাটারি বদলাতে না হয় তা নিশ্চিত করতে হবে।

এখন আমরা ছয়টি বাজেট-ফ্রেন্ডলি মাউস নিয়ে বিস্তারিত আলোচনা করব যে মাউসগুলো বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী। 

১/ Onikuma CW928 – ট্রাই-মোড RGB গেমিং মাউস 

প্রথমেই আলোচনা করব একটি দারুণ গেমিং মাউস নিয়ে। গেমারদের জন্য যারা বাজেটের মধ্যে একটি স্টাইলিশ ও ফিচার-সমৃদ্ধ মাউস খুঁজছেন, তাদের জন্য Onikuma CW928 একটি চমৎকার অপশন। এটি একটি ট্রাই-মোড মাউস যা ২.৪GHz ওয়্যারলেস, ব্লুটুথ এবং ওয়্যার্ড USB – তিনটি কানেক্টিভিটি মোডই সাপোর্ট করে। ফলে আপনি একই মাউস দিয়ে ডেস্কটপ, ল্যাপটপ বা এমনকি ট্যাবলেটেও ব্যবহার করতে পারবেন সহজেই।

এর PAW3311 অপটিক্যাল সেন্সর অত্যন্ত নির্ভুল এবং ৭-লেভেল অ্যাডজাস্টেবল DPI দিয়ে থাকে।  যা আপনাকে পার্ফেক্ট সেন্সিটিভিটি দিবে। গেমিংয়ের সময় দ্রুত মুভমেন্টের জন্য হাই DPI আর ডিজাইন বা স্নাইপিংয়ের জন্য লো DPI সব কিছুই এক ক্লিকে পরিবর্তন করা যায়। ১০০০Hz পোলিং রেট থাকায় প্রতিটি মুভমেন্ট রিয়েল-টাইমে রেজিস্টার হয় এবং ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স পাবেন। এক্ষেত্রে একটি ভালো মনিটর ও স্মুথ মাউস পারফরমেন্সে ভূমিকা রাখে।

RGB কুল লাইটিং ইফেক্ট আপনার গেমিং সেটআপকে আরও আকর্ষণীয় করে তুলবে। ৭টি প্রোগ্রামেবল বোতাম থাকায় গেমের ভেতরে কাস্টম ম্যাক্রো বা শর্টকাট সেট করতে পারবেন। এরগোনমিক ডিজাইন দীর্ঘসময় গেমিং সেশনেও হাতে ক্লান্তি আনে না।  মাউসটি হালকা এবং নিয়ন্ত্রণ করা সহজ। ম্যাগনেটিক হিডেন স্টোরেজ থাকায় USB রিসিভার হারানোর ভয় নেই। বাজেটে সেরা গেমিং মাউস খুঁজলে CW928 একটি পারফেক্ট চয়েস হতে পারে। 

মডেলOnikuma CW928
সেন্সরPAW3311 Optical
DPI৮০০/১২০০/২৪০০/৩৬০০/৪৮০০/৬০০০/১২০০০ (৭-লেভেল)
বিশেষ ফিচারRGB লাইটিং, ম্যাগনেটিক রিসিভার স্টোরেজ, দীর্ঘস্থায়ী ক্লিক (২০ মিলিয়ন)

আরও পরুনঃ- বাজেটের মধ্যে সেরা কীবোর্ড

২/ Logitech M350s Pebble Mouse 2 – মিনিমালিস্ট ডিজাইন

যারা স্টাইলিশ, পোর্টেবল এবং সাইলেন্ট মাউস খুঁজছেন তাদের জন্য বাজেটের মধ্যে Logitech M350s Pebble Mouse 2 একটি রাইট সিলেকশন হতে পারে। এর স্লিম ডিজাইন এবং কমপ্যাক্ট ব্লুটুথ আছে, যা মিনিমালিস্ট ডিজাইন লাভারদের জন্য পারফেক্ট। এই মাউসটি রিসাইক্লড প্লাস্টিক (৫৮-৭৬%) দিয়ে তৈরি হওয়ায় পরিবেশবান্ধব।  এই মাউস একসাথে ৩টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন এবং Easy-Switch বোতাম দিয়ে সহজেই এক ডিভাইস থেকে আরেকটিতে সুইচ করতে পারবেন।

কাস্টমাইজেবল মিডল বাটন থাকায় Logi Options+ অ্যাপ দিয়ে শর্টকাট সেট করতে পারবেন WhatsApp ইমোজি পাঠানো, Spotify শাফেল করা বা স্ক্রিন ক্যাপচার সব কিছুই এক ক্লিকে করা যাবে। ৪০০০ DPI সেন্সর সঠিক ট্র্যাকিং নিশ্চিত করে। প্রতিদিনের ব্যবহারের জন্যে Pebble Mouse 2 পারফেক্ট চয়েস হবে আপনার জন্যে। 

মডেলLogitech M350s Pebble Mouse 2
DPI৪০০০
বিশেষ ফিচারসাইলেন্ট ক্লিক (৯০% শব্দ কম), কাস্টমাইজেবল বাটন, Easy-Switch
পরিবেশবান্ধব৫৮-৭৬% রিসাইক্লড প্লাস্টিক, কার্বন নিউট্রাল

৩/ Logitech M240 Silent – আলট্রা-কোয়াইট অফিস মাউস

সাশ্রয়ী দামে আরেকটি রিলায়েবল মাউস হচ্ছে, Logitech M240 Silent । এই মাউসের সাইলেন্ট টাচ টেকনোলজি ক্লিক সাউন্ড ৯০% পর্যন্ত কমিয়ে দেয়, ফলে প্রায় নিঃশব্দ কাজ করতে পারবেন। কিন্তু ক্লিক ফিডব্যাক স্বাভাবিক থাকে, তাই কোনো সমস্যা হয় না।  

এটি একটি কনট্যুরড শেপের এম্বিডেক্সট্রাস মাউস, মানে বাম ও ডান হাতের ইউজার উভয়েই আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন। এর উন্নত অপটিক্যাল ট্র্যাকিং দিয়ে প্রায় সব ধরনের সারফেসে স্মুথ কার্সর মুভমেন্ট পাবেন।

এতে আছে অটো-স্লিপ মোড যা ব্যাটারি লাইফ সেইভ করে। কমপ্যাক্ট ও লাইটওয়েট ডিজাইন হওয়ায় হাতের জন্যও বেশ আরামদায়ক। ৪৮% রিসাইক্লড প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ায় এই মাউসটি পরিবেশবান্ধব। অফিস ওয়ার্কার, স্টুডেন্ট বা যারা সাইলেন্ট পারফরম্যান্স চান তাদের জন্য M240 Silent বেস্ট চয়েস।  

মডেলLogitech M240 Silent
সাউন্ড রিডাকশন৯০% সাইলেন্ট ক্লিক
DPI৪০০-৪০০০
বিশেষ ফিচারএম্বিডেক্সট্রাস ডিজাইন, অ্যাডভান্সড অপটিক্যাল ট্র্যাকিং 
পরিবেশবান্ধব৪৮% রিসাইক্লড প্লাস্টিক

৪/ T-Wolf M7 – স্মার্ট AI ভয়েস মাউস

যারা নতুন টেকনোলজি ট্রাই করতে পছন্দ করেন এবং প্রোডাক্টিভিটি বাড়াতে চান, তাদের জন্য T-Wolf M7 Smart AI Mouse একটি ইউনিক অপশন হতে পারে। এটি একটি সাধারণ মাউস নয় কারণ এতে রয়েছে AI ভয়েস ইনপুট ফিচার যা দিয়ে আপনি কথা বলেই টেক্সট লেখা এবং ট্রান্সলেশন করতে পারবেন। প্রতি মিনিটে ৪০০ ক্যারেক্টার পর্যন্ত ভয়েস ইনপুট সাপোর্ট করে।

স্মার্ট M-কী দিয়ে ওয়ান-ক্লিক ট্রান্সলেশন করা যায় যা মাল্টিল্যাঙ্গুয়েজ কাজের জন্য অত্যন্ত সহায়ক। ডুয়াল মোড কানেক্টিভিটি (২.৪GHz ওয়্যারলেস + ব্লুটুথ ৫.০) থাকায় বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়। ৩-স্টেজ DPI অ্যাডজাস্টমেন্ট দিয়ে সেন্সিটিভিটি কাস্টমাইজ করা যায়। এরগোনমিক ডিজাইন এত চমৎকার যে দীর্ঘসময় কাজ করলেও হাতে চাপ পড়ে না।

সাইলেন্ট ক্লিক ফিচার থাকায় অফিসে ব্যবহারের জন্যও উপযুক্ত। আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর, রাইটার বা মাল্টিল্যাঙ্গুয়েজ কাজ করেন তবে T-Wolf M7 আপনার জন্যে একটি গেম চেঞ্জার হতে পারে। বাজেটে ইউনিক ফিচার চাইলে এটি একটি চমৎকার পছন্দ আপনার জন্যে। 

মডেলT-Wolf M7
DPI১২০০/২৪০০/৩২০০ (৩-স্টেজ)
বিশেষ ফিচারAI ভয়েস ইনপুট, ওয়ান-ক্লিক ট্রান্সলেশন, সাইলেন্ট ক্লিক
ম্যাটেরিয়ালABS প্লাস্টিক

৫/ UGREEN M571 – ভার্টিক্যাল এরগোনমিক মাউস

যারা দীর্ঘসময় কম্পিউটারে কাজ করেন এবং হাতে বা কব্জিতে ব্যথা অনুভব করেন, তাদের জন্য বাজেটের মধ্যে UGREEN M571 Vertical Mouse একটি আইডিয়াল চয়েস হবে। এটি একটি এরগোনমিক ভার্টিক্যাল মাউস যা ৫৭° অ্যাঙ্গেলে ডিজাইন করা হয়েছে যাতে হ্যান্ডশেক পজিশনে হাত থাকে। এই ইউনিক পজিশন কব্জির চাপ কমায় এবং কারপাল টানেল সিন্ড্রোম প্রতিরোধে সাহায্য করে। 

৪-লেভেল অ্যাডজাস্টেবল DPI থাকায় কাজের ধরণ অনুযায়ী সেন্সিটিভিটি পরিবর্তন করা যায়। ডিজাইন বা প্রিসাইজ কাজের জন্য লো DPI এবং ফাস্ট নেভিগেশনের জন্য হাই DPI ব্যবহার করতে পারবেন। হাই-প্রিসিশন অপটিক্যাল সেন্সর বিভিন্ন সারফেসে স্মুথ ট্র্যাকিং দেয়। 

৫-৬টি বোতাম থাকায় শর্টকাট ও ব্রাউজিং সহজ হয়। সাইড বোতাম দিয়ে ব্যাক/ফরওয়ার্ড নেভিগেশন করা যায়। সাইলেন্ট ক্লিক ফিচার আছে তাই  অফিসে বা নিরিবিলি পরিবেশে কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আপনি যদি দীর্ঘসময় কাজ করেন তাহলে UGREEN M571 হবে আপনার জন্যে স্মার্ট ইনভেস্টমেন্ট।

মডেলUGREEN M571
ডিজাইন৫৭° ভার্টিক্যাল এরগোনমিক
DPI১০০০/১৬০০/২০০০/৪০০০ (৪-লেভেল)
বোতাম৫-৬টি
বিশেষ ফিচারসাইলেন্ট ক্লিক (৯৯% শব্দ কম), Vertical Design কব্জির চাপ কমায়

আরও পরুনঃ- বাজেটের মধ্যে সেরা প্রিন্টার

৬/ Jedel WD139 – RGB ওয়্যারলেস গেমিং মাউস উইথ চার্জিং ডক

Jedel WD139 একটি চমৎকার অপশন তাদের জন্যে যারা বাজেট গেমার কিন্তু স্টাইল ও পারফরম্যান্স দুটোই চান। এই লাইটওয়েট ওয়্যারলেস গেমিং মাউসের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর RGB চার্জিং ডক যা দেখতে বেশ স্টাইলিশ। মাউস ব্যবহার না করার সময় ডকে রাখলে চার্জ হতে থাকে।

২.৪GHz ওয়্যারলেস কানেক্টিভিটি ল্যাগ-ফ্রি পারফরম্যান্স নিশ্চিত করে যা কম্পিটিটিভ গেমিংয়ের জন্য জরুরি। অ্যাডজাস্টেবল DPI (সর্বোচ্চ ১৬০০) দিয়ে সেন্সিটিভিটি কাস্টমাইজ করা যায়। ৪-৬টি প্রোগ্রামেবল বোতাম থাকায় গেমের ভেতরে কুইক অ্যাকশন সেট করতে পারবেন। হাই-প্রিসিশন অপটিক্যাল সেন্সর স্মুথ ট্র্যাকিং দেয় যেকোনো সারফেসেই।

কাস্টমাইজেবল RGB লাইটিং ইফেক্ট আপনার গেমিং মুড বা এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করানো যায়। লাইটওয়েট এম্বিডেক্সট্রাস ডিজাইন দীর্ঘ গেমিং সেশনে হাতের ক্লান্তি কমায় এবং বাম-ডান উভয় হাতের ইউজার ব্যবহার করতে পারেন। বাজেট গেমার যারা RGB সেটআপ পছন্দ করেন এবং চার্জিং ডক চান তাদের জন্য Jedel WD139 বেস্ট ভ্যালু-ফর-মানি হতে পারে।

মডেলJedel WD139
DPIসর্বোচ্চ ১৬০০ (অ্যাডজাস্টেবল) 
বোতাম৪-৬টি (প্রোগ্রামেবল)
লাইটিংকাস্টমাইজেবল RGB ইফেক্ট
বিশেষ ফিচারRGB চার্জিং ডক, লাইটওয়েট ডিজাইন, এম্বিডেক্সট্রাস

কোন মাউসটি আপনার জন্য সঠিক?

আপনি যদি একজন গেমার হন এবং RGB সেটআপ ও ট্রাই-মোড কানেক্টিভিটি চান, তাহলে Onikuma CW928 আপনার জন্য বেস্ট। আর যদি বাজেট আরও কম হয় এবং RGB চার্জিং ডক চান, তাহলে Jedel WD139 দেখতে পারেন।

যারা স্টুডেন্ট, ফ্রিল্যান্সার বা মাল্টি-ডিভাইস ইউজার; পোর্টেবিলিটি ও স্টাইল একসাথে চান, তাদের জন্য Logitech M350s Pebble Mouse 2 পারফেক্ট। এর সাইলেন্ট ক্লিক, কাস্টমাইজেবল বাটন এবং দীর্ঘ ব্যাটারি লাইফ এই মাউসকে সবার কাছে জনপ্রিয় করেছে। 

অফিস ওয়ার্কার যারা সাইলেন্ট পারফরম্যান্স ও রিলায়েবল কানেক্টিভিটি চান, তাদের জন্য Logitech M240 Silent আইডিয়াল মাউস হতে পারে। 

যারা কনটেন্ট ক্রিয়েটর, রাইটার বা মাল্টিল্যাঙ্গুয়েজ কাজ করেন এবং নতুন টেকনোলজি ট্রাই করতে চান, তাদের জন্য T-Wolf M7 Smart AI Mouse একটি ইউনিক পছন্দ। এর ভয়েস ইনপুট ও ট্রান্সলেশন ফিচার প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেয়।

আর যারা দীর্ঘসময় কম্পিউটারে কাজ করেন এবং কব্জিতে ব্যথা অনুভব করেন বা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য UGREEN M571 Vertical Mouse সবচেয়ে উপযুক্ত। এরগোনমিক ডিজাইন কব্জির চাপ কমায় এবং কারপাল টানেল সিন্ড্রোম প্রতিরোধে সাহায্য করে।

পরিশেষে

দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে মাউস হলো আপনার প্রধান ইন্টারফেস টুল। বাজেটের মধ্যে সঠিক মাউস নির্বাচন এখন আর জটিল কোনো বিষয় নয়।  মনে রাখবেন, দামি মাউসই সবসময় সেরা নয়;গুরুত্বপূর্ণ হলো আপনার প্রয়োজন ও কাজের ধরন বুঝে সঠিক মাউস বেছে নেওয়া। আজকের আলোচিত ছয়টি মাউস নিজ নিজ দামের রেঞ্জে সেরা ভ্যালু প্রদান করে। মনে রাখবেন, একটি ভালো মাউস আপনার কাজের গতি বাড়ায়, হাতের ক্লান্তি কমায় এবং প্রোডাক্টিভিটি বাড়ায়। তাই একটু সময় নিয়ে বেছে নিন আপনার সাধ্যের মধ্যে সেরা মাউসটি Apple Gadgets থেকে।

Similar Posts