বাজেটের মধ্যে সেরা কেটলি

বাজেট ফ্রেন্ডলি সেরা ৬টি কেটলি – সাশ্রয়ী দামে সেরা পছন্দ

অফিসে পৌঁছাতে হবে ৯টায়, কিন্তু ঘুম ভেঙেছে ৮টা ১৫ মিনিটে! এক কাপ চা না খেলে সারাদিন মাথা ঘুরবে, কিন্তু চুলায় পানি ফুটতে গিয়ে দেখলেন গ্যাস নেই! এই দৃশ্যের সাথে আপনারও হয়তো পরিচয় আছে? গ্যাস সংকট আমাদের দৈনন্দিন জীবনকে বেশ বিপাকে ফেলে দিয়েছে।

চা বানাতে, কফি বানাতে বা তাড়াহুড়োয় নুডলস রান্নার জন্য গরম পানির প্রয়োজন হয় সবসময়। তাই ব্যস্ত জীবনে এই ধরনের ভোগান্তি থেকে একমাত্র একটি ভালোমানের ইলেক্ট্রিক কেটলিই আপনাকে বাঁচাতে পারবে । আপনি যদি বাজেটের মধ্যে অর্থাৎ দামে কম কিন্তু মানে ভালো এরকম ইলেক্ট্রিক কেটলি খুঁজে থাকেন, তবে আজকের আর্টিকেলটি আপনার জন্যেই সাজানো হয়েছে। জেনে নিন, বাজেটের মধ্যে সেরা ৬ টি কেটলি সম্পর্কে, যা আপনার সময় বাঁচাবে ও বিড়ম্বনা কমাবে।

কীভাবে বুঝবেন কোনটা ভালো বাজেটের কেটলি?

ক্যাপাসিটি (Capacity):  কেটলি কিনতে গেলে প্রথমেই ক্যাপাসিটির দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে- 

  • ব্যাচেলর বা ছোট পরিবারের জন্য ১.২–১.৫ লিটার যথেষ্ট।
  • মাঝারি বা বড় পরিবারের জন্য ১.৮ লিটার বা তার বেশি ভালো।

পাওয়ার (Wattage): এরপর খেয়াল করবেন Power Watt  কীরকম দেওয়া আছে। কারণ-

  • ১৫০০ ওয়াট হলে দ্রুত পানি গরম হয়।
  • বেশি ওয়াট মানে সময় সাশ্রয়। 

ম্যাটেরিয়াল (Material): তৃতীয়ত বডি ম্যাটেরিয়াল কেমন দেওয়া আছে, সেদিকে লক্ষ্য রাখা জরুরি। যেমন-

  • স্টেইনলেস স্টিল টেকসই ও নিরাপদ।
  • প্লাস্টিক বডি হলেও ভেতরে স্টেইনলেস স্টিল থাকলে ভালো পারফরম্যান্স দেয়।

সেফটি ফিচার (Safety Features): কেটলি কিনতে গিয়ে সবচেয়ে জরুরি যে ফিচারটি খেয়াল করবেন, সেটি হলো সেফটি ফিচার। এই ফিচার থাকার বেনেফিট হচ্ছে-

  • Auto Shut-off থাকলে পানি ফুটলে নিজে বন্ধ হয়।
  • Boil-dry Protection থাকলে পানি না থাকলে কেটলি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ সাশ্রয় ও দুর্ঘটনার ঝুঁকি কমে।

কর্ডলেস ডিজাইন (Cordless Design):

  • ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
  • পানি ঢালতে সুবিধা হয়।

ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water Window):

  • ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকলে কতটুকু পানি আছে সহজে বোঝা যায়।

ওয়ারেন্টি ও ব্র্যান্ড রেপুটেশন:

  • ব্র্যান্ড রেপুটেশন থাকলে টেকসই পণ্য দেওয়ার নিশ্চয়তা থাকে।
  • এছাড়াও ভালো আফটার-সেলস সার্ভিস পাওয়া যায়। 

আরও পরুনঃ- এয়ার ফ্রায়ার ব্যবহারের ১০টি দারুণ টিপস

বাজেটের মধ্যে সেরা ৬টি কেটলি

এখন সংক্ষেপে বাজেট-ফ্রেন্ডলি সেরা ৬টি কেটলি Gazi GB-S18J01 Smiss Electric Kettle,  Prestige 1500W Electric Kettle, Pigeon PG-04 Luxury Plus Stainless Steel Electric Kettle, Miyako MJK-18GLS 1500W Electric Kettle, Gazi GB-P-1821P Smiss Electric Kettle, Red Swiss RSEK-1801 Electric Kettle  সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১/ Gazi GB-S18J01 Smiss Electric Kettle

বাজেটের মধ্যে সেরা কেটলি খুঁজলে প্রথমেই যেই কেটলির নাম নিতে হবে সেটি হচ্ছে ২ লিটার ক্যাপাসিটির  Gazi GB-S18J01 Smiss Electric Kettle।  এতে আছে ডাবল লেয়ার, ইনারে থাকা স্টেইনলেস স্টিল, বাইরে নিউ PP প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে,  ফলে গরম অবস্থায় কেটলিটি হাতে নিতে পারবেন খুব সহজেই। কর্ডলেস ডিজাইনের কেটলিটিতে ১৫০০ ওয়াট পাওয়ার থাকে তাই দ্রুত পানি গরম হয়। যা আপনার সময় বাঁচাবে।  

২/ Prestige 1500W Electric Kettle

সাশ্রয়ী দামের মধ্যে আপনি ২ লিটার ক্যাপাসিটির Prestige 1500W Electric Kettle টিকে ভরসা করতে পারেন। Prestige ভারতের একটি অত্যন্ত বিশ্বস্ত কিচেন অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড এবং বাংলাদেশেও তাদের পণ্যের জনপ্রিয়তা আছে। এই কেটলি যে র‍্যাপিড বয়েল টেকনোলজি ব্যবহার করায় মাত্র কয়েক মিনিটে পানি ফুটে। এছাড়াও সেফটি লক লিড আছে। অটো কাট-অফ উইথ বয়েল-ড্রাই প্রোটেকশন ফিচার দুর্ঘটনা প্রতিরোধ করে। কর্ডলেস পাওয়ার বেস; তাই ৩৬০ ডিগ্রি রোটেশনে বেসে রাখতে পারবেন।   

৩/ Pigeon PG-04 Luxury Plus Stainless Steel Electric Kettle

যারা বাজেটের মধ্যেও প্রিমিয়াম লুক ও কোয়ালিটি চান, তাদের জন্য ১.৮ লিটার ক্যাপাসিটির Pigeon PG-04 Luxury Plus একটি পারফেক্ট চয়েস হতে পারে। এটি একটি ফুল স্টেইনলেস স্টিল বডি কেটলি যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমন  টেকসই।  ১৫০০ ওয়াট সম্পন্ন কেটলি হওয়ায় দ্রুত পানি গরম হয়। এছাড়াও অটোমেটিক শাট-অফ সিস্টেম থাকায় পানি ফুটে গেলে নিজে থেকেই বন্ধ হয়ে যায়।  

আরও পরুনঃ- বাজেটে সেরা এয়ারবাডস

৪/ Miyako MJK-18GLS 1500W Electric Kettle

বর্তমানে বাংলাদেশে Miyako একটি বিশ্বস্ত ব্র্যান্ড এবং তাদের MJK-18GLS মডেলটি বাজেট কেটলির মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটি ১.৮ লিটার ক্যাপাসিটির একটি কর্ডলেস ইলেকট্রিক কেটলি যার বাইরে কুল টাচ প্লাস্টিক বডি, ভেতরে স্টেইনলেস স্টিল ম্যাটেরিয়াল রয়েছে। ঢাকনায় লক সিস্টেম থাকায় ঢাকনাটি ভালোভাবে লক হয় এবং ব্যবহারের সময় খুলে যাওয়ার ভয় নেই। এছাড়াও আছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, এই ফিচারটি কেটলিকে অন্য কেটলি থেকে আলাদা করেছে। 

৫/  Gazi GB-P-1821P Smiss Electric Kettle

Gazi-এর আরও একটি জনপ্রিয় মডেল হলো GB-P-1821P Smiss Electric Kettle। ১.৮ লিটার ক্যাপাসিটির এই কেটলিতে ভেতরে ৩০৪ স্টেইনলেস স্টিল ম্যাটেরিয়াল এবং বাইরে PP ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, ফলে কেটলি অত্যন্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী। কর্ডলেস ডিজাইনের 360 degree রোটেশনযোগ্য কেটলিটিতে ১৫০০ ওয়াট সম্পন্ন হওয়ায় দ্রুত পানি গরম হয়। Lifan double metal controller ব্যবহার করায় একটি স্টেবল টেম্পারেচার থাকবে। 

৬/  Red Swiss RSEK-1801 Electric Kettle

সর্বশেষে Red Swiss RSEK-1801 ইলেকট্রিক কেটলি নিয়ে আলোচনা করব। এটি ১.৮ লিটার ক্যাপাসিটির স্টেইনলেস স্টিল কেটলি, এতে concealed stainless heating plate আছে, যা তাপ সমানভাবে ছড়িয়ে দেয়। এছাড়াও এই সিস্টেম থাকায় আপনি সহজে কেটলি পরিষ্কার করতে পারবেন।

এই কেটলিতে  অটোমেটিক শাট-অফ সিস্টেম থাকায়, আপনাআপনি বন্ধ হয়ে যায়। এছাড়াও বয়েল-ড্রাই প্রোটেকশন ফিচার থাকায় পানি কম থাকলেও কেটলিকে ক্ষতি হওয়ার ঝুঁকি কমে যায়। তাছাড়া আছে ডাবল লেয়ার ইন্সুলেশন ফিচার, যা ভিতরে উষ্ণতা ধরে থাকে এবং বাইরের অংশ তুলনামূলক ঠান্ডা থাকে, তাই হাত লাগালে কম গরম লাগে। 

রিকমেন্ডেশন

  • ছাত্র-ছাত্রী ও ব্যাচেলরদের জন্য Gazi GB-P-1821P বা Red Swiss RSEK-1801 সাশ্রয়ী সমাধান হতে পারে। 
  • আপনি যদি ছোট পরিবা্রের সদস্য হয়ে থাকেন, Miyako MJK-18GLS বা Gazi GB-S18J01 তে ভরসা করতে পারেন, কারণ ব্র্যান্ড রেপুটেশন বেশ ভালো। 
  • প্রিমিয়াম লুকের কেটলি কিনতে চাইলে Pigeon PG-04 Luxury Plus  আপনার জন্যে বেস্ট চয়েস। 
  • আপনার বাজেট বেশি লো হলে Prestige Electric Kettle টিও  নিতে পারেন। 

গ্যাস সংকট মোকাবিলায় দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সমাধান হিসেবে এগুলোর যেকোনো একটি ইলেকট্রিক কেটলি আপনি বেছে নিতে পারবেন। 

পরিশেষ

সবশেষে বলা যায়, বর্তমান গ্যাস সংকট মোকাবেলায় ইলেকট্রিক কেটলি এখন শুধু বিলাসিতা নয়, বরং রান্নাঘরের একটি প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাজেটের মধ্যে সেরা ইলেকট্রিক কেটলির সঠিক মডেল বেছে নিলে আপনি সময় বাঁচাতে পারবেন, বিদ্যুৎ সাশ্রয় হবে এবং গ্যাসের উপর নির্ভরতা কমবে।

আপনার জন্য কেটলি একটি স্মার্ট ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হতে পারে, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। আপনাকে চিন্তামুক্ত রাখবে। বাজেটের মধ্যে সেরা ইলেকট্রিক কেটলি কিনতে ভিজিট করুন Apple Gadgets এ। 

Similar Posts