বাজেটের মধ্যে সেরা এয়ার ফ্রায়ার | কম তেলে হেলদি রান্না
আজকাল স্বাস্থ্য সচেতন অনেকেই চেষ্টা করেন কম তেলে রান্না করতে। কিন্তু বাস্তবে দেখলে দেখা যায় ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস বা বিভিন্ন ধরনের স্ন্যাকস খাওয়ার ইচ্ছা কিন্তু ঠিকই থাকে। তাই খুব অল্প তেল ব্যবহার করে এসব ক্রিস্পি ও টেস্টি খাবার তৈরি করতে এয়ার ফ্রায়ারের বিকল্প নেই।
তবে বাজারে এয়ার ফ্রায়ার কিনতে গেলে একটু কনফিউশন হওয়াটা স্বাভাবিক। কারণ বিভিন্ন ব্র্যান্ড, আলাদা ক্যাপাসিটি, ভিন্ন ওয়াটেজ, এবং টেম্পারেচার সেটিংসহ এমন অনেক ফিচারের ভিড়ে কোন মডেলটি আসলে আপনার বাজেট ও কিচেন ইউজের জন্য ভালো হবে সেটা বুঝে ওঠা অনেক সময় কঠিন হয়ে যায়।
তাই আজকের এই রিভিউ সিরিজে আমরা বাজেটের মধ্যে সেরা এয়ার ফ্রায়ার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক সেরাদের লিষ্টে থাকা প্রথম মডলেটি দিয়ে।
বাজেটের মধ্যে সেরা ৫টি এয়ার ফ্রায়ার
১। Miyako AF-620 Electric Air Fryer
বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Miyako দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম। তাদের এই Air Fryer-এ ব্যবহার করা হয়েছে 1300W পাওয়ারফুল হিটিং সিস্টেম, যা দ্রুত হিট আপ হয়। সাধারণত Air Fryer-এর ক্ষেত্রে দ্রুত হিটিং খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে খাবার বাইরের দিকে ক্রিস্পি এবং ভেতরের দিকে নরম টেক্সচার ধরে রাখে। ডেইলি স্ন্যাকস বা ফাস্ট কুকিং আইটেমের জন্য এই পাওয়ার লেভেল বেশ কার্যকর পারফরম্যান্স দেবে।
এর অন্যতম আরেকটি ফিচার হলো Rapid Air Technology। এই টেকনোলজি মূলত গরম বাতাসকে দ্রুত সার্কুলেট করে খাবারকে চারদিক থেকে সমানভাবে রান্না করতে সাহায্য করে। ফলে খুব কম তেল ব্যবহার করেও খাবারে একটি ভালো ক্রিস্পি টেক্সচার পাওয়া যায়। ব্র্যান্ডের দাবি অনুযায়ী, এতে প্রায় ৮০% পর্যন্ত কম ফ্যাটে রান্না করা সম্ভব।
ক্যাপাসিটির দিকে তাকালে এতে রয়েছে ২.৫ লিটার ফ্রাই বাস্কেট এবং ৩.০ লিটার পট। ছোট পরিবার, স্টুডেন্ট বা ব্যাচেলর লাইফের জন্য এই সাইজটি বেশ উপযোগী। পারফরম্যান্সের দিক থেকেও এটি বেশ দ্রুত কাজ করতে পারে। উদাহরণ হিসেবে, এতে প্রায় ১২ মিনিটের মধ্যেই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা সম্ভব। দ্রুত হিটিং ও এয়ার সার্কুলেশনের কারণে ব্রেকফাস্ট আইটেম, নাগেটস, চিকেন উইংস বা বিভিন্ন ধরনের স্ন্যাকস তৈরি করতে এটি বেশ সুবিধাজনক।
২। Red Swiss RSAF-0451 Air Fryer – 4.5L
যারা একটু বড় ক্যাপাসিটি এবং আধুনিক কন্ট্রোল সিস্টেমসহ একটি Air Fryer খুঁজছেন, তাদের জন্য Red Swiss-এর এই মডেলটি বেশ আকর্ষণীয় একটি অপশন। এই Air Fryer-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর 2200W শক্তিশালী হিটিং পাওয়ার। সাধারণত বাজেট রেঞ্জের অনেক Air Fryer-এ তুলনামূলক কম পাওয়ার দেখা যায়, কিন্তু এই মডেলে উচ্চ পাওয়ার থাকার কারণে এটি দ্রুত হিট আপ হতে পারে এবং খাবারকে সমানভাবে ক্রিস্পি করতে সাহায্য করে।
ক্যাপাসিটির দিক থেকে রয়েছে ৪.৫ লিটার কুকিং ক্যাপাসিটি, যা একটি মিডিয়াম সাইজ পরিবারের জন্য যথেষ্ট উপযোগী। পাশাপাশি কন্ট্রোল সিস্টেমের দিকে তাকালে এতে রয়েছে ৪-ডিজিট ডিজিটাল ডিসপ্লে এবং টাচ ইন্টারফেস। এই ডিজিটাল কন্ট্রোলের মাধ্যমে খুব সহজেই টেম্পারেচার বা কুকিং টাইম সেট করা যায়।
এই মডেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো Power Saving Inverter Technology। এই প্রযুক্তি মূলত পাওয়ার কনজাম্পশনকে অপ্টিমাইজ করে, ফলে শক্তিশালী হিটিং পারফরম্যান্স বজায় রেখেও বিদ্যুৎ ব্যবহার তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকে। যারা নিয়মিত Air Fryer ব্যবহার করেন তাদের জন্য এটি বেশ কার্যকর একটি সুবিধা। সেফটির বিষয়েও Red Swiss এই মডেলে ভালো ফোকাস দিয়েছে। এতে রয়েছে Child Lock Function এবং Overheat Protection System।
৩। Philips NA110/00 1000 Series Air Fryer – 3.2L
ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করলে এই মডেলটি ভালো একটি অপশন। বিশ্বজুড়ে Philips দীর্ঘদিন ধরে হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে বিশ্বাসযোগ্য এক প্রতীক। এই Air Fryer-এ রয়েছে 1300W পাওয়ারফুল হিটিং সিস্টেম, যা দ্রুত তাপ তৈরি করার পাশাপাশি খাবার সমানভাবে রান্না করতে সাহায্য করে।
ক্যাপাসিটির দিকে তাকালে এতে রয়েছে ৩.২ লিটার কুকিং স্পেস। তাই যারা ছোট থেকে মাঝারি পরিবারের জন্য কার্যকর Air Fryer চান, তাদের জন্য এই ক্যাপাসিটি বেশ ভালো।
এই মডেলটি ডিজাইনের মূল ভিত্তিই হলো Less Oil Cooking। অর্থাৎ খুবই সামান্য তেল ব্যবহার করেও ক্রিস্পি খাবার তৈরি করা সম্ভব। বিল্ড কোয়ালিটির দিক থেকেও Philips এই মডেলে ভালো ফোকাস দিয়েছে। এতে প্লাস্টিক ও মেটাল কম্বিনেশন বডি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারের জন্য যথেষ্ট টেকসই। পাশাপাশি এতে নন-স্টিক বাস্কেট ডিজাইন থাকায় ব্যবহার শেষে পরিষ্কার করাও অনেক সহজ হয়ে যায়। তাছাড়াও দীর্ঘমেয়াদে নিশ্চয়তার জন্য পাচ্ছেন ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
আরও পরুনঃ- কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার গুলো ভালো
৪। Gazi GA-AF-15 Smiss Air Fryer – 4L
দেশীয় ব্র্যান্ডের মধ্যে যদি একটি আধুনিক ফিচারসমৃদ্ধ Air Fryer খুঁজে থাকেন, তাহলে Gazi GA-AF-15 Smiss Air Fryer বেশ ভালো একটি চয়েস হতে পারে। তুলনামূলকভাবে বড় ক্যাপাসিটি, ডিজিটাল কন্ট্রোল এবং প্রিসেট কুকিং ফিচারের কারণে এটি নিত্যদিনের রান্নায় বেশ সুবিধাজনক।
এই Air Fryer-এ রয়েছে 1300W হিটিং পাওয়ার। ডেইলি স্ন্যাকস, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই বা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম প্রস্তুত করতে এই পাওয়ার লেভেল বেশ কার্যকর। এতে রয়েছে ৪ লিটার ফ্রাইং পট, যা একটি ছোট থেকে মাঝারি পরিবারের জন্য বেশ উপযোগী।
এই মডেলের আকর্ষণীয় একটি দিক হলো এর ডিজিটাল টাচ কন্ট্রোল সিস্টেম এবং LED ডিসপ্লে প্যানেল। এর মাধ্যমে কুকিং টাইম ও টেম্পারেচার সেট করা খুব সহজ। পাশাপাশি নির্দিষ্ট সময় অনুযায়ী রান্না নিয়ন্ত্রণ করতে এতে রয়েছে ০ থেকে ৬০ মিনিট টাইমার।
এছাড়াও রান্নায় বাড়তি সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে ৭টি প্রিসেট প্রোগ্রাম। এই প্রিসেটগুলোর মাধ্যমে ফ্রাই, গ্রিল বা বেক করার মতো বিভিন্ন ধরনের রান্না সহজেই করা যায়। এর টেম্পারেচার ৮০° থেকে ২০০° সেলসিয়াস পর্যন্ত কন্ট্রোল করা যায়।
সেফটি ফিচারের দিক থেকেও এই মডেলটি বেশ ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে Microswitch Function এবং Automatic Shut-off System, যা অতিরিক্ত তাপমাত্রা থেকে ডিভাইসকে সুরক্ষা দেয়। পাশাপাশি এর Heat Restart Technology খাবার রান্নার সময় স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতেও সাহায্য করে।
৫। Walton WAF-KB04L Air Fryer – 4L
বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে আরেকটি পরিচিত নাম হলো Walton। তাদের WAF-KB04L Air Fryer মডেলটি মূলত ডেইলি কিচেন ইউজের কথা মাথায় রেখে 1400W পাওয়ারফুল হিটিং সিস্টেম দিয়ে ডিজাইন করা হয়েছে।
এতে রয়েছে ৪ লিটার কুকিং ক্যাপাসিটি, যা ছোট থেকে মাঝারি পরিবারের জন্য বেশ উপযোগী। এই মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর Rapid Air Circulation Technology। এই প্রযুক্তির মাধ্যমে গরম বাতাস দ্রুত সার্কুলেট হয়ে খাবারকে চারদিক থেকে সমানভাবে রান্না করতে সাহায্য করে। ফলে খুব কম তেল ব্যবহার করেও খাবারের বাইরের দিকে ক্রিস্পি টেক্সচার পাওয়া যায়। ব্র্যান্ডের তথ্য অনুযায়ী এতে প্রায় ৮০% পর্যন্ত তেল কম ব্যবহার করেও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব।
কুকিং কন্ট্রোলের দিক থেকেও এটি বেশকিছু অপশন দেয়। এতে রয়েছে ৪০°C থেকে ২০০°C পর্যন্ত টেম্পারেচার রেঞ্জ। এর ফলে আপনি লো হিটে খাবার গরম করা থেকে শুরু করে হাই হিটে ক্রিস্পি ফ্রাই করার মতো বিভিন্ন ধরনের রান্না সহজেই করতে পারবেন। পাশাপাশি এতে ৬০ মিনিট পর্যন্ত কুকিং টাইম সেট করার সুবিধা থাকায় বিভিন্ন ধরনের রেসিপি রান্না করাও বেশ সুবিধাজনক।
আরও পরুনঃ- এয়ার ফ্রায়ার ব্যবহারের ১০টি দারুণ টিপস
পরিশেষে
বাজেটের মধ্যে একটি ভালো এয়ার ফ্রায়ার আপনার কিচেনের রান্নার ধরন অনেকটাই বদলে দিতে পারে। উপরে আলোচনা করা প্রতিটি মডেলই নিজ নিজ দিক থেকে বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স, একাধিক ক্যাপাসিটি এবং হেলদি কুকিং সুবিধার জন্য জনপ্রিয়।
আপনি যদি অরিজিনাল ও ব্র্যান্ড নিউ এয়ার ফ্রায়ার কিনতে চান, তাহলে ভিজিট করতে পারেন Apple Gadgets। এখানে উপরে উল্লেখিত মডেলসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার পাবেন আকর্ষণীয় দামে। বাংলাদেশের লাখো গ্রাহকের আস্থার এই ই-কমার্স প্ল্যাটফর্মে রয়েছে অথেনটিক প্রোডাক্ট, নির্ভরযোগ্য কাস্টমার সাপোর্ট এবং সহজ অর্ডার প্রসেস। তাই আপনার পছন্দের এয়ার ফ্রায়ারটি দেখতে ভিজিট করুন Apple Gadgets এবং খুব সহজেই আপনার কিচেনের জন্য অর্ডার ফেলুন বাজেটের মধ্যে সেরা এয়ার ফ্রায়ার।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
