কেন আপনার একটি পাওয়ার স্টেশন দরকার

পোর্টেবল পাওয়ার স্টেশন কী? কেন আপনার একটি পাওয়ার স্টেশন দরকার

আপনি খুব গুরুত্বপূর্ণ একটি অনলাইন মিটিংয়ে আছেন অথবা ল্যাপটপে একটি জরুরি প্রজেক্ট সাবমিট করছেন ঠিক সেই মুহূর্তে লোডশেডিং হলে আপনার মনের অবস্থা কেমন হবে চিন্তা করুন। কাজের মাঝখানে হঠাৎ লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট চরম বিরক্তির কারণ হতে পারে। কিংবা আপনি কোনো একটি দুর্গম এলাকায় গেছেন একটা ভিডিও শুট করবেন বলে, কিন্তু আপনার ড্রোন বা ক্যামেরার চার্জ শেষ, অথচ আশেপাশে কোনো পাওয়ার সোর্স নেই। 

এই ধরণের প্রতিটি সমস্যার আধুনিক সমাধান হলো পোর্টেবল পাওয়ার স্টেশন। আমরা এক সময় মনে করতাম ব্যাকআপ পাওয়ার মানেই বিশাল জেনারেটর বা ইনভার্টারের বিকল্প নেই, কিন্তু প্রযুক্তির বিবর্তনে এখন সবকিছুই হাতের মুঠোয়। আজকের ব্লগে আমরা আলোচনা করব কেন একটি পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার লাইফস্টাইলের অংশ হওয়া উচিত এবং এটি কেনা আসলেই লাভজনক কিনা। 

পোর্টেবল পাওয়ার স্টেশন আসলে কী? 

মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে জেনে নেওয়া উচিত যে, পোর্টেবল পাওয়ার স্টেশন আসলে কী। সহজ ভাষায়, এটি হলো একটি বড় আকারের স্মার্ট পাওয়ার ব্যাংক। সাধারণ পাওয়ার ব্যাংকের সাথে এর মূল পার্থক্য হলো এটিতে DC এবং USB পোর্টের পাশাপাশি AC আউটলেটও থাকে।

অর্থাৎ, আপনার বাসার দেয়ালের সকেটে প্লাগ সংযুক্ত করে টিভি, ফ্যান বা ল্যাপটপের চার্জার ব্যবহার করেন, ঠিক একইভাবে পোর্টেবল পাওয়ার স্টেশনেও যেকোনো AC প্লাগ সংযুক্ত করে ইলেকট্রনিক্স ডিভাইস চালানো যায়। এর ভেতরে একটি শক্তিশালী ব্যাটারি (সাধারণত লিথিয়াম-আয়ন বা সর্বাধুনিক LiFePO4), একটি ইনভার্টার এবং একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) থাকে, ফলে এটি একই সাথে নিরাপদ এবং বেশ কার্যকরী। 

কেন পোর্টেবল পাওয়ার স্টেশন কিনবেন?

আধুনিক লাইফস্টাইল ও জরুরি প্রয়োজনে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পোর্টেবল পাওয়ার স্টেশন একটি অপরিহার্য সমাধান। কারন-  

১. জরুরি মুহূর্তে নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ

লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের কারনে যখন দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না, তখন পোর্টেবল পাওয়ার স্টেশন হতে পারে আপনার সবচেয়ে বড় ভরসা। এটি শুধু আপনার ফোন বা ল্যাপটপই চার্জ করে না, বরং মডেলভেদে রাউটার, স্ট্যান্ড ফ্যান, রুমের লাইট, টিভি, এমনকি ছোটখাটো মেডিকেল ডিভাইস (যেমন- নেবুলাইজার বা CPAP মেশিন) অনায়াসেই চালাতে পারে। বিশেষ করে বাসায় যদি বয়স্ক কেউ বা অসুস্থ রোগী থাকেন, তবে জরুরি মুহূর্তে মেডিকেল ডিভাইস সচল রাখার জন্য একটি পোর্টেবল পাওয়ার স্টেশন আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী বা লাইফসেভার হয়ে উঠতে পারে।পোর্টেবল পাওয়ার স্টেশনের অন্যতম সেরা একটি বৈশিষ্ট্য হলো এর ‘মাল্টিপল ডিভাইস সাপোর্ট’ বা একই সাথে একাধিক ডিভাইস চালানোর ক্ষমতা। এই সুবিধাটি এটিকে যেকোনো সাধারণ পাওয়ার ব্যাংক বা সাধারণ ব্যাকআপ সিস্টেমের চেয়ে অনেক বেশি কার্যকর ও বহুমুখী করে তুলেছে।

২. আধুনিক কর্মজীবনের নিরবচ্ছিন্ন নিশ্চয়তা

যারা ফ্রিল্যান্সিং করেন বা ওয়ার্ক-ফ্রম-হোম সেটআপে কাজ করেন, তাদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং ল্যাপটপের চার্জ থাকাটা বাধ্যতামূলক। ক্লায়েন্টের সাথে গুরুত্বপূর্ণ মিটিং চলছে বা বড় কোনো প্রজেক্ট সাবমিট করার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে যে প্যানিক তৈরি হয়, তা যেকোনো প্রফেশনালের জন্যই দুঃস্বপ্ন।

একটি পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার রাউটার এবং ল্যাপটপকে ঘণ্টার পর ঘণ্টা সচল রাখতে পারে। অনেক ক্ষেত্রে আপনার বাসার আইপিএস হয়তো সব ডিভাইসের লোড নিতে পারে না, সেক্ষেত্রে ব্যাকআপের জন্য একটি চমৎকার সোর্স হতে  পারে একটি পোর্টেবল পাওয়ার স্টেশন।  

৩. ট্রাভেলার, ভ্লগার এবং ক্যাম্পারদের জন্য ‘গেম চেঞ্জার’

আপনি যদি অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং বা লং-ড্রাইভে যেতে পছন্দ করেন, তবে একটি পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার ট্রিপের অভিজ্ঞতা পুরোপুরি বদলে দিতে পারে। যারা ট্রাভেল ভ্লগিং বা ফটোগ্রাফি করেন, তাদের ড্রোন, ডিএসএলআর ক্যামেরা, গিম্বল এবং ল্যাপটপ বারবার চার্জ করতে হয়। একটি পোর্টেবল পাওয়ার স্টেশন সাথে থাকলে পাওয়ার ফুরিয়ে যাওয়ার চিন্তা একেবারেই থাকে না। এছাড়া ক্যাম্পিংয়ের সময় পোর্টেবল স্পিকার, মিনি-ফ্রিজ, কফি মেকার বা পোর্টেবল স্টোভ চালানোর জন্যও এটি বেশ কার্যকরী। সাইজে তুলনামূলক ছোট এবং এরগোনমিক হ্যান্ডেল থাকায় এটি যেকোনো জায়গায় সহজেই ক্যারি করতে পারবেন। 

৪. সম্পূর্ণ নিরাপদ এবং ইকো-ফ্রেন্ডলি

প্রথাগত জেনারেটর চলে তেল বা গ্যাসে, যা থেকে প্রচুর ধোঁয়া ও কার্বন মনোক্সাইড নির্গত হয়। ফলে এটি ঘরের ভেতর চালানো অসম্ভব এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্যদিকে, পোর্টেবল পাওয়ার স্টেশন চলে লিথিয়াম ব্যাটারিতে, যা কোনো শব্দ বা দূষণ তৈরি করে না। তাই এটি আপনার বেডরুম বা ডেস্কেও নিরাপদে রাখা যায়।

৫.  সোলার এনার্জি ব্যবহারের সুবিধা

বেশিরভাগ আধুনিক পোর্টেবল পাওয়ার স্টেশন সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করা যায়। এর ফলে আপনি যখন পাহাড় বা মরুভূমিতে থাকবেন, তখন সরাসরি সূর্যের আলো ব্যবহার করে এটি চার্জ করতে পারবেন। এছাড়াও দীর্ঘমেয়াদে আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় করবে। দুর্যোগের সময় যখন গ্রিড পাওয়ার থাকে না, তখন সোলার চার্জিং সুবিধা থাকার কারনে আপনাকে বিদ্যুৎ নিয়ে কোনো ভোগান্তিতে পড়তে হবেনা। 

৬. জিরো মেইনটেন্যান্স 

শুরুতে একটি ভালো মানের পোর্টেবল পাওয়ার স্টেশনের দাম কিছুটা বেশি মনে হতে পারে কিন্তু এর দীর্ঘমেয়াদী সুবিধাগুলো বিবেচনা করলে এটি আসলেই ভ্যালু ফর মানি প্রোডাক্ট। 

জেনারেটরের বারবার তেল, মবিল বা ফিল্টার পাল্টাতে হয়, পোর্টেবল পাওয়ার স্টেশনে এই ঝামেলা নেই। অর্থাৎ এর মেইনটেন্যান্স খরচ একদম শূন্য। এছাড়াও আজকাল প্রায় সব আধুনিক পাওয়ার স্টেশনেই সোলার চার্জিং সাপোর্ট থাকে। অর্থাৎ, একটি পোর্টেবল সোলার প্যানেল ব্যবহার করে আপনি সম্পূর্ণ বিনা খরচে সূর্যের আলো থেকে এটি চার্জ করে নিতে পারবেন।

এক নজরে: পোর্টেবল পাওয়ার স্টেশন বনাম অন্যান্য ব্যাকআপ

বৈশিষ্ট্যপোর্টেবল পাওয়ার স্টেশনআইপিএস (IPS)জেনারেটর
বহনযোগ্যতাসহজেই যেকোনো জায়গায় বহনযোগ্য।বহনযোগ্য নয় (এক জায়গায় ফিক্সড থাকে)। বেশ ভারী, বহন করা কষ্টসাধ্য।
শব্দ ও ধোঁয়াসম্পূর্ণ শব্দহীন ও ধোঁয়াবিহীন।কিছুটা শব্দ করে, তবে ধোঁয়া নেই।বিকট শব্দ এবং বিষাক্ত ধোঁয়া নির্গত হয়।
ইনডোর ব্যবহারবেডরুম বা ঘরের ভেতর শতভাগ নিরাপদ।ঘরের ভেতর ব্যবহার করা যায়।ঘরের ভেতর ব্যবহার সম্পূর্ণ নিষেধ।
মেইনটেন্যান্সসাধারণত কোনো মেইনটেন্যান্স প্রয়োজন নেই।নিয়মিত ব্যাটারির পানি চেক করতে হয়।তেল/মবিল পরিবর্তন ও সার্ভিসিং জরুরি।

পোর্টেবল পাওয়ার স্টেশন কেনা কতটুকু যৌক্তিক ?  

অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে, এত টাকা খরচ করে পোর্টেবল পাওয়ার স্টেশন কেনা কি আসলেই যৌক্তিক? এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যৌক্তিক।  বর্তমান সময়ের আধুনিক পাওয়ার স্টেশনগুলোতে LiFePO4 (Lithium Iron Phosphate) ব্যাটারি ব্যবহার করা হয়, যার লাইফ সাইকেল ৩০০০ এরও বেশি। অর্থাৎ আপনি যদি প্রতিদিনও এটি ব্যবহার করেন, তবুও ব্যাটারির কার্যক্ষমতা ৮০% এর নিচে নামতে প্রায় ১০ বছর সময় লাগবে!

তাছাড়া, এর মাল্টিপারপাস ব্যবহার আপনার দৈনন্দিন কাজকে স্মুথ করবে। আপনি চাইলে এটি বাসায় ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ছুটির দিনে লং ড্রাইভে যাওয়ার সময় গাড়িতে তুলেও নিতে পারেন। একটি ডিভাইসে এতগুলো সুবিধা অন্য কোনো পাওয়ার ব্যাকআপ সিস্টেমে পাওয়া সম্ভব নয়।

পরিশেষ 

বর্তমান যুগ পুরোপুরি প্রযুক্তিনির্ভর। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজই কোনো না কোনো স্মার্ট ডিভাইসের ওপর নির্ভরশীল। একইভাবে পোর্টেবল পাওয়ার স্টেশনও আপনার আধুনিক জীবনের একটি স্মার্ট ইনভেস্টমেন্ট হতে পারে। এটি শুধু ঘরেই নয়, ঘরের বাইরেও আপনাকে পাওয়ার ব্যাকআপ দিয়ে চিন্তামুক্ত রাখবে। বাজারে বিভিন্ন সাইজ, ক্যাপাসিটি এবং ব্র্যান্ডের পাওয়ার স্টেশন রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী পোর্টেবল পাওয়ার স্টেশন চয়েস করতে এখনি ভিজিট করুন Apple Gadgets BD তে।

Similar Posts