ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার

ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার। সেফ ও এনার্জি-সেভিং ওয়াটার হিটার

বাংলাদেশে ছোট ফ্যামিলির জন্য গিজার কেনার ট্রেন্ডটা গত কয়েক বছরে অনেক বদলেছে। আগে যেখানে শুধু “যেটা সস্তা সেটাই নিলাম” টাইপ চিন্তা ছিল, এখন মানুষ চায় কম বিদ্যুৎ খরচে, সেফ এবং ঝামেলাহীন হট ওয়াটার সল্যুশন। বিশেষ করে ২–৩ জনের পরিবার বা ছোট বাসায় যারা থাকেন, তাদের জন্য গিজার সিলেকশন একটু স্মার্টলি করা খুব জরুরি। কারণ অযথা বড় ক্যাপাসিটি নিলে যেমন বিদ্যুৎ বিল বাড়ে, আবার খুব ছোট বা লো-কোয়ালিটি গিজার নিলে পারফরম্যান্সে কম্প্রোমাইজ করতে হয়। আজকের আর্টিকেলে আমরা ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার হিসেবে পারফর্ম করবে এমন কিছু মডেল দেখাবো। তবে তার আগে একবার দেখে নেই গিজার কেনার পূর্বে ঠিক কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। 

ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার সিলেকশন গাইড

ছোট ফ্যামিলির জন্য বেস্ট গিজার বা ওয়াটার হিটার বাছাই করার সময় প্রথমেই বাজেট ঠিক করা দরকার। সাধারণত এই সেগমেন্টে Instant বা 20–40 Liter Storage Geyser-ই সবচেয়ে উপযোগীl হবে। তবে শুধু দাম দেখে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বরং কিছু টেকনিক্যাল দিক মাথায় রাখলে একই বাজেটে অনেক ভালো পারফরম্যান্স পাওয়া যায়।

মূলত ছোট ফ্যামিলির ক্ষেত্রে Instant Geyser খুব জনপ্রিয়, কারণ এটি অন-ডিমান্ড পানি গরম করে এবং জায়গাও কম নেয়। তবে যদি একটানা শাওয়ার বা একাধিক কাজে গরম পানি দরকার হয়, তাহলে 25–30 Liter Storage Geyser বেশি কমফোর্টেবল হবে। কারন পানি আগে থেকেই গরম থাকে।

এরপর যে বিষয়টা দেখা দরকার সেটা হলো Heating Element ও Wattage। বাজেট গিজারে সাধারণত 1500 Watt হিটারই সবচেয়ে ব্যালান্সড। এটি খুব বেশি সময় নেয় না, আবার বিদ্যুৎ লাইনের উপরও অতিরিক্ত প্রেসার ফেলে না। পাশাপাশি Copper বা Coated Heating Element হলে হিটিং স্টেবল থাকবে এবং লং-টার্মে পারফরম্যান্স ড্রপ হবে না। 

ছোট ফ্যামিলির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো Heat Retention ও Insulation। ভালো Insulation থাকলে একবার পানি গরম করার পর অনেকক্ষণ টেম্পারেচার ধরে রাখা যায়। এতে বারবার রিহিট করতে হয় না, ফলে বিদ্যুৎ খরচও কমে। Polyurethane Foam বা Glass Wool Insulation এই ক্ষেত্রে বেশ কার্যকর।

এছাড়া সেফটি ফিচার তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। বাজেট গিজার হলেও Thermostat, Thermal Cut-Off, এবং Dry Heating Protection থাকাটা মাস্ট। এই ফিচারগুলো থাকলে ওভারহিটিং, শর্ট সার্কিট বা হিটিং এলিমেন্ট ড্যামেজের ঝুঁকি অনেকটাই কমে যায়।

সবশেষে আসে Installation Compatibility ও Water Pressure Handling। যাদের অ্যাপার্টমেন্টে হাই প্রেসার লাইন আছে, তাদের অবশ্যই 6–7 Bar pressure compatible গিজার নিতে হবে। এতে লিকেজ বা ট্যাংক স্ট্রেসের ভয় থাকে না। এছাড়া Wall-mount না Floor-type, কোনটা আপনার বাথরুমে বেশি সুবিধাজনক, সেটাও আগেই ক্লিয়ার করে নেওয়া ভালো।

এই বিষয়গুলো মাথায় রেখে গিজার বেছে নিলে ছোট ফ্যামিলির জন্য বাজেটের মধ্যেই পেয়ে যাবেন নিরাপদ, উপযোগী, এবং লং লাস্টিং একটা হট ওয়াটার সল্যুশন।

বাজারে এত মডেল থাকার কারণে ভালো গিজার বাছাই করা অনেকের জন্যই বেশ কঠিন। ছোট ফ্যামিলির জন্য ৫টি বেস্ট গিজার মডেল ও এর বিস্তারিত সবকিছু নিচে উল্লেখ করা হলো।

১। Shameem Tropica Standard Geyser (Floor Type)

Shameem Tropica Standard Geyser

ছোট ফ্যামিলির জন্য যদি একটি নিরাপদ, স্টেবল হিটিং আর low-maintenance গিজার খুঁজে থাকেন, তাহলে Shameem Tropica Standard Geyser নিঃসন্দেহে একটি ভালো চয়েস। 

এই গিজারের সবচেয়ে স্ট্রং দিক হলো এর High Quality Copper Heating Element। কপার এলিমেন্ট সাধারণত দ্রুত হিট তৈরি করে এবং লং টাইম ইউজেও পারফরম্যান্স ড্রপ খুব কম হয়। 1500 Watt হিটার ব্যবহার করেও এটি স্টেবলভাবে পানি গরম করতে পারে, যা ছোট ফ্যামিলির জন্য পাওয়ার ও পারফরম্যান্স- দুটোর মধ্যে ভালো ব্যালান্স তৈরি করে। সকালের তাড়াহুড়ো কিংবা রাতের শাওয়ার, দুই ক্ষেত্রেই পানির টেম্পারেচার অনেক স্মুথভাবে মেইনটেইন হয়।

ট্যাংকের বিল্ড কোয়ালিটিও এখানে উল্লেখ করার মতো। MS Steel Tank + Glass Wool Insulation কম্বিনেশনটি তাপ ধরে রাখার ক্ষেত্রে বেশ কার্যকর। একবার পানি গরম হলে টেম্পারেচার খুব দ্রুত কমে যায় না। এই মডেলটিতে থাকা Automatic Temperature Control ফিচারটি ছোট ফ্যামিলির জন্য বিশেষভাবে সুবিধাজনক। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে এটি নিজে নিজে টেম্পারেচার নিয়ন্ত্রন করে।  

Mini Specification: 

SpecsDetails
Capacity30 Litre
DimensionsDiameter 18 inch | Height 12 inch
Key FeaturesAutomatic Temperature Control
Heater Watt1500 Watt

২। Midea D30-15A6 (30 Liter Geyser)

Midea D30-15A6 (30 Liter Geyser)

ছোট ফ্যামিলির জন্য যদি আপনি একটু প্রিমিয়াম, ভালো heat retention আর কম বিদ্যুৎ খরচ- এই তিনটা জিনিস একসাথে চান, তাহলে Midea D30-15A6 সত্যিই নজরে রাখার মতো একটি মডেল। 30 Liter ক্যাপাসিটি হওয়ায় এটি ২–৩ জনের পরিবারের ডেইলি গোসল বা নিয়মিত ইউজের জন্য খুবই ব্যালান্সড।

হিটিং পারফরম্যান্সের দিক থেকেও Midea বেশ স্টেবল। এতে ব্যবহৃত Copper Heating Element (Anti-scale surface) 1500W পাওয়ারে স্মুথলি কাজ করে। পানি ধীরে কিন্তু সমানভাবে গরম হয়, ফলে শাওয়ারের সময় টেম্পারেচার হঠাৎ কমে যাওয়ার সমস্যা দেখা যায় না। ছোট ফ্যামিলির জন্য এই ধরনের ইউজার এক্সপেরিয়েন্স সত্যিই ভ্যালুএবল। 

Mini Specification: 

SpecsDetails
Capacity30 Litre
DimensionsApprox. 15-inch diameter (suitable for false ceiling installation)
Key FeaturesKeeps water warm up to 12–24 hours (high-density insulation)
Heater Watt1500 Watt

Read More:- বাজার সেরা কম দামে ভালো গিজার

৩। Havells Puro Plus 15 Litre Geyser

Havells Puro Plus 15 Litre Geyser

১–২ জনের ইউজের জন্য একটি কমপ্যাক্ট, ফাস্ট হিটিং আর smart power control-এর গিজার খুঁজে থাকলে, Havells Puro Plus 15 Litre আপনার জন্য বেস্ট হবে। যারা কম ক্যাপাসিটিতেও পারফরম্যান্স, শক্তিশালি নিরাপত্তা, আর প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি চান, এই মডেলটি মূলত তাদের জন্যই ডিজাইন করা। 

এই গিজারের সবচেয়ে ইউনিক ফিচার হলো এর 3-in-1 Convertible Heating Mode। এখানে আপনি প্রয়োজন অনুযায়ী 1000W, 2000W বা 3000W- যেকোনো মোড সিলেক্ট করতে পারবেন। মানে, সকালে তাড়াহুড়োর সময় চাইলে high wattage দিয়ে দ্রুত পানি গরম করতে পারবেন, আবার সাধারণ দিনে low wattage মোডে চালিয়ে বিদ্যুৎ খরচ কন্ট্রোলে রাখতে পারবেন। ছোট ফ্যামিলির জন্য এই ফ্লেক্সিবিলিটি বাস্তবেই খুব কাজের।

হিটিং পারফরম্যান্সের কথা বলতে গেলে, এর Dual Heating Element + Incoloy Glass-Coated Element কম্বিনেশনটি বেশ স্টেবল এবং কার্যকর। এতে পানি দ্রুত গরম হয় এবং টেম্পারেচার সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পরে বলে শাওয়ারের সময় টেম্পারেচার ড্রপ অনুভূত হয় না। 

Mini Specification: 

SpecsDetails
Capacity15 Litre
Dimensions47.3 cm × 30.4 cm × 31.8 cm
Key FeaturesThermostat Controlled
Heater WattIncoloy Glass-Coated Element, Dual Element (1 kW / 2 kW / 3 kW)

৪। Panasonic DH-3VS Electric Water Heater

Panasonic DH-3VS Electric Water Heater

যারা ছোট ফ্যামিলি বা single bathroom ইউজের জন্য সর্বোচ্চ নিরাপত্তায় তাৎক্ষনিক গরম পানি পাওয়া যাবে এমন water heater খুঁজে থাকলে, Panasonic DH-3VS ঠিক সেই ক্যাটাগরিতেই পড়ে। এটি মূলত একটি non-pump instant water heater, যেটা খুব কম জায়গা নেয় এবং প্রতিদিনের গোসলের জন্য ঝামেলাহীন, প্রয়োজন অনুযায়ী গরম পানি সরবরাহ করে।

এই মডেলটির সবচেয়ে বড় ফিচার হলো এর extensive safety setup। Panasonic এখানে ELB (Earth Leakage Breaker), Water Flow Sensor, Manual Reset Thermostat এবং Auto Thermal Cut-Off- সবকিছু একসাথে দিয়েছে। ফলে পানির ফ্লো কমে গেলে বা টেম্পারেচার বেশি হয়ে গেলে সিস্টেম নিজে থেকেই রেসপন্স নেয়। ছোট বাসা বা ফ্যামিলি ইউজে যেখানে সবাই টেকনিক্যাল বিষয় বোঝে না, সেখানে এই ধরনের automatic protection সত্যিই বড় সুবিধাজনক।

হিটিং পারফরম্যান্সের কথা বললে, এতে থাকা Durable Copper Heater খুব স্মুথভাবে পানি গরম করে। 3.6 kW rated power থাকার কারণে এটি instant heating দিতে পারে, মানে আলাদা করে পানি স্টোর করার দরকার নেই। সুইচ অন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারযোগ্য গরম পানি পাওয়া যায়, যা সকালের ব্যস্ততায় বেশ উপযোগী। 

Mini Specification: 

SpecsDetails
Dimensions380 × 190 × 82 mm
Key FeaturesBuilt-in Earth Leakage Breaker (ELB)
Heater WattRated Power: 3.6 kW

আরও পরুনঃ- ৫টি বাজার সেরা ২০ লিটার গিজার

৫। Midea DSK70035J Instant Water Heater

Midea DSK70035J Instant Water Heater

যারা ছোট ফ্যামিলি, ব্যাচেলর বা কিচেন + বাথরুম- দুই জায়গাতেই instant hot water চান, তাদের জন্য Midea DSK70035J একটি খুবই স্মার্ট সলিউশন। যারা অন-ডিমান্ড গরম পানি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই মডেলটি মূলত তাদের জন্য। 

এই মডেলটির মূল ফিচার হলো এর 3500W Powerful Instant Heating সিস্টেম। এতে Durable Red Copper Heating Element ব্যবহার করার কারণে পানি খুব দ্রুত গরম হয় এবং heating efficiency বেশ স্টেবল থাকে। হাত ধোয়া, বাসন পরিষ্কার, কিংবা শাওয়ার, সব ক্ষেত্রেই যথেষ্ট ব্যবহারযোগ্য গরম পানি পাওয়া যায়। এছাড়া এটি Instant heater হওয়ায় আলাদা করে পানি জমিয়ে রাখার দরকার নেই। 

মডেলটির টেম্পারেচার কন্ট্রোল বেশ ইউজার ফ্রেন্ডলি। Rotary Knob সহ 3-level Temperature Adjustment থাকার কারণে খুব সহজেই নিজের মতো করে পানির টেম্পারেচার সেট করা যায়। এছাড়া ডিসপ্লে প্যানেল থেকে টেম্পারেচার স্পষ্ট দেখতে পাওয়ায় কোনো কনফিউশন হয় না। 

Mini Specification: 

SpecsDetails
Dimensions227 x 112 x 159 mm
Features3 Level of Temperature Adjustment
Heater WattInput: 220-240V, 50-60 Hz | Consumption: 3500W


ছোট ফ্যামিলির জন্য গিজার বাছাই করার সময় সবচেয়ে প্রাক্টিক্যাল উপায় হলো আপনার daily usage pattern খেয়াল করা। পাশাপাশি বিদ্যুৎ খরচ, সেফটি আর বাথরুমের সেটআপও বিবেচনায় আনা জরুরি। কারো ক্ষেত্রে স্টোরেজ গিজার কমফোর্ট দিবে তো কেউ আবার instant heater-এর দ্রুত সুবিধা পছন্দ করবে। উপরে আলোচনা করা প্রতিটি মডেলই নির্দিষ্ট ইউজ কেসে ভালো পারফর্ম করে এবং ছোট পরিবারের প্রয়োজন অনুযায়ী ব্যালেন্সড হিটিং, সেফটি ও লং টার্ম ডিউরাবিলিটি নিশ্চিত করে।

উপরের মডেলগুলোসহ আরো নানান মডেল ও ফিচারের লেটেষ্ট গিজার দেখতে ভিজিট করুন Apple Gadgets ওয়েবসাইটে। Apple Gadgets মানেই 100% genuine product, official warranty আর trusted after-sales support। বছরের পর বছর ধরে লাখো গ্রাহকের আস্থায় আমরা বাংলাদেশে অন্যতম leading tech & gadget destination। এখানে আপনি পাবেন ভেরিফাইড ব্রান্ডের অরিজিনাল গিজার এবং সকল ধরণের ওয়ারেন্টি সেবা।  দেশের অন্যতম দ্রুত ডেলিভারি সার্ভিস।

তাই আজই আপনার পরিবারের জন্য পারফেক্ট গিজারটি অর্ডার করুন Apple Gadgets থেকে। অথবা সরাসরি চলে আসুন আমাদের আউটলেটে।

Similar Posts