চলে এলো গ্যালাক্সি এস২৬ আল্ট্রা: কি কি থাকছে নতুন চমক?
ফ্ল্যাগশিপ সেগমেন্টে বড় কোম্পানিগুলোর প্রতিযোগিতা সবসময় লেগেই থাকে। আর সেই প্রতিযোগিতাকে আরও একধাপ এগিয়ে নিতে এবছর সবার আগে চলে এলো Samsung Galaxy S26 Ultra। প্রতি বছরই স্যামসাং তাদের Ultra সিরিজে কিছু না কিছু বড় আপগ্রেড নিয়ে আসে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।
এবার ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্সসহ প্রতিটি সেক্টরেই Galaxy S26 Ultra-কে আরও রিফাইনড এবং পাওয়ারফুল করে তোলার চেষ্টা করা হয়েছে। এই রিভিউতে আমরা Galaxy S26 Ultra-এর ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি, ক্যামেরা এবং পারফরম্যান্সসহ প্রতিটি ফিচার আলোচনা করব।
ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
Samsung Galaxy S26 Ultra 5G হাতে নিয়ে মুহূর্তেই বোঝা যায় এটি একটি সত্যিকারের Ultra ফ্ল্যাগশিপ। 163.6 × 78.1 × 7.9 mm ডাইমেনশন এবং 214 গ্রাম ওজনের এই ডিভাইসটি বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও ব্যালান্সড ও সলিড ফিল দেয়। এছাড়া আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম, সামনে Gorilla Armor 2 এবং পেছনে Victus 2 প্রোটেকশন থাকায় ফোনটি দেখতেও প্রিমিয়াম এবং স্ক্র্যাচ ও ড্রপ রেজিস্ট্যান্স নিয়েও আলাদা করে ভাবতে হয় না।
তাছাড়া DX অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং সরাসরি রোদেও বেশ ভালো স্ক্রিন ভিজিবিলিটি দেয় , যা আউটডোর ইউজারদের জন্য বড় প্লাস পয়েন্ট। পাশাপাশি IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, Nano-SIM + eSIM ডুয়াল অ্যাকটিভ সাপোর্ট এবং ইন-বিল্ট স্টাইলাস সাপোর্ট মিলিয়ে এটি শুধু স্টাইলিশ নয়, বরং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটি মোবাইল ডিভাইস।
ডিসপ্লে
ডিসপ্লে হিসেবে ডিভাইসটিতে ব্যবহৃত ৬.৯ ইঞ্চির Dynamic LTPO AMOLED 2X প্যানেল নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ স্ট্যান্ডার্ড লেভেলের। ডিসপ্লেটির 1440 × 3120 রেজোলিউশন (~498 ppi) স্ক্রিনে কালার রিপ্রোডাকশন এবং ডিটেইল অসাধারণ শার্প। 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং ও গেমিং বেশ স্মুথ। এছাড়াও এর HDR10+ সাপোর্ট ভিডিও স্ট্রিমিংকে দেয় এক সিনেম্যাটিক টাচ।
ডিসপ্লে প্যানেলটির সবচেয়ে সেরা দিক হলো হলো এর 2600 নিটস পিক ব্রাইটনেস। ডাইরেক্ট সানলাইটেও কনটেন্ট যথেষ্ট পরিষ্কার ভাবে দেখা যায়, যা অনেক ফ্ল্যাগশিপেই সীমাবদ্ধতার একটি জায়গা। যারা কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং বা হাই-এন্ড গেমিং করেন, তাদের জন্য এই ডিসপ্লে নিঃসন্দেহে টপ-টিয়ার।
Galaxy S26 Ultra 5G
Ultimate flagship power built for performance, photography, and productivity.
- Snapdragon 8 Elite Gen 5 for blazing-fast gaming
- Aluminum frame with IP68 water & dust resistance
- 200MP quad camera with stunning 8K video
- Samsung DeX for desktop-like productivity anywhere
পারফরম্যান্স- Snapdragon 8 Elite Gen 5 এর পাওয়ার
৩ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং Adreno 840 GPU মিলিয়ে Galaxy S26 Ultra পারফরম্যান্সে এক কথায় দানব। এর অক্টা-কোর CPU কনফিগারেশন হাই-ফ্রিকোয়েন্সি টাস্ক ও হেভি মাল্টিটাস্কিং অনায়াসে সামলে নেয়।
কনসোল-লেভেল গেমিং, 8K ভিডিও এডিটিং অথবা DeX মোডে ডেস্কটপ-লেভেল প্রোডাক্টিভিটি- সবকিছুতেই ফোনটি একদম স্মুথ কাজ করবে। ১২GB এবং ১৬GB RAM অপশন, সাথে ১TB পর্যন্ত স্টোরেজ থাকায় এটি সত্যিকার অর্থে পাওয়ার ইউজারদের জন্যই তৈরি।
বর্তমানে ডিসভাইসটি চলছে Android 16 এবং One UI 8.5 অপারেটিং সিস্টেমে। ভবিষ্যতে ৭টি এনড্রয়েড মেজর ভার্ষন আপগ্রেড ও ৭ বছর UI আপডেট পাবে।
গেমিং পারফরম্যান্স
চিপসেট দেখেই ধারণা করা যায় এর গেমিং পারফরমেন্স কেমন হবে। Snapdragon 8 Elite Gen 5 চিপসেট এবং Adreno 840 GPU ভারী গ্রাফিক্স ও হাই FPS-এর যেকোনো গেইম সহজেই চালাতে পারে। 3nm আর্কিটেকচারের কারণে এটি প্রসেস ক্ষমতায় অত্যন্ত দক্ষ, যার ফলে আপনি দীর্ঘ গেমিং সেশনগুলোকে তেমন থ্রোটলিং বা ওভারহিট ছাড়াই উপভোগ করতে পারবেন।
পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটি গেমিংকে আরও স্মুথ ও রেসপনসিভ করে তোলে। FPS-ভিত্তিক গেম যেমন PUBG, Call of Duty Mobile, Genshin Impact বা Asphalt 9-এর UI রেন্ডারিং, স্ক্রলিং ও অ্যানিমেশন পিপিই খুব ফ্লিক-ফ্রি মনে হবে। এছাড়াও এর LTPO টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে ফ্রেম রেট অ্যাডজাস্ট করে, ফলে ব্যাটারি-এফিসিয়েন্সিও বেড়ে যায়।
টেম্পারেচার নিয়ন্ত্রণেও Galaxy S26 Ultra যথেষ্ট কার্যকর। ডিভাইসের থার্মাল ডিজাইন এবং সফটওয়্যার-লেভেল অপটিমাইজেশন ফ্রেম-ড্রপ কমায় এবং স্ট্যাবল গেমিং এক্সপেরিয়েন্স ধরে রাখে।
ক্যামেরা- ২০০ মেগাপিক্সেলের প্রো-গ্রেড এক্সপেরিয়েন্স
ক্যামেরা এর জন্য Samsung এর খ্যাতি ছিল সবসময়ই, S26 Ultra এর ক্ষেত্রেও এই ধারা অব্যাহত আছে। ২০০MP মেইন সেন্সর অবিশ্বাস্য ডিটেইল ক্যাপচার করতে সক্ষম। সাথে ১০MP 3× টেলিফটো ও ৫০MP 5× পেরিস্কোপ লেন্স মিলিয়ে অপটিক্যাল জুমে পাওয়া যায় অসাধারণ ক্ল্যারিটি। এছাড়াও ৫০MP আল্ট্রাওয়াইড লেন্সটি ল্যান্ডস্কেপ ও গ্রুপ শটে বাড়তি সুবিধা দেয়।
ডিভাইসটিতে Laser AF, OIS এবং HDR সাপোর্ট থাকায় লো-লাইটেও ইমেজ কোয়ালিটি ধারাবাহিকভাবে ভালো থাকে। এর 8K ভিডিও রেকর্ডিং এবং HDR ভিডিও সাপোর্ট কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফিচার।
এই ডিভাইসটির সেলফি ক্যামেরাও কম যায়না। 12MP wide সেন্সর Dual Pixel PDAF সাপোর্টসহ ইমেজে দ্রুত ফোকাস ও শার্প করে। তাছাড়া সেলফি ভিডিওতে 4K HDR10+ ভিডিও সাপোর্ট রয়েছে যা রিল, টিকটক বা ভিডিও কলিং-এ বাড়তি সুবিধা দেয়।
ব্যাটারি ও চার্জিং
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh এর ব্যাটারি, যা ফ্ল্যাগশিপ লেভেলে একটি প্রুভেন ক্যাপাসিটি। মোটামুটি হেভি ইউজেও একদিন সহজেই কভার করে। এর ৬০ ওয়াট চার্জিং দ্রুত সময়ের মধ্যে ফুল চার্জ নিশ্চিত করে। সাথে আরো থাকছে ২৫W ওয়্যারলেস ও ৪.৫W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার।
কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচার
বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক কানেক্টিভিটি সাপোর্ট ব্যবহার করা হয়েছে Samsung Galaxy S26 Ultra তে। কানেক্টিভিটি হিসেবে এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং UWB রয়েছে। এর আন্ডার ডিসপ্লে Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব ফাস্ট এবং একুরেট আনলকিং করে। বাড়তি সেন্সর হিসেবে accelerometer, gyro, proximity, compass, barometer সেন্সর তো থাকছেই।
পাশাপাশি Ultra Wideband (UWB) সাপোর্টসহ আরো থাকছে Samsung DeX ও Wireless DeX ফিচার। এই DeX ফিচারটি আপনার স্মার্টফোনকে রূপান্তর করবে একটি পোর্টেবল ডেক্সটপ ওয়ার্কস্টেশনে।
কালার এবং স্টোরেজ ভেরিয়েন্ট
বর্তমানে ডিভাইসটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছেঃ
- 256GB/12GB RAM
- 512GB/12GB RAM
- 1TB/12GB RAM, এবং
- 1TB/16GB RAM
কালার ভেরিয়েন্টে থাকছে ৬ টি অপশনঃ
- Black
- Cobalt Violet
- Pink Gold
- Silver Shadow
- Sky Blue
- White
পরিশেষে
সবদিক বিবেচনায় Samsung Galaxy S26 Ultra 5G সত্যিকারের একটি অলরাউন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন। প্রিমিয়াম টাইটানিয়াম বিল্ড, ৬.৯ ইঞ্চির সুপার স্মুথ LTPO AMOLED ডিসপ্লে, ৩nm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, আর ২০০MP প্রো-গ্রেড ক্যামেরাসহ সবকিছু মিলিয়ে এটি পাওয়ার ইউজার, কনটেন্ট ক্রিয়েটর এবং সিরিয়াস গেমারদের জন্য একদম পারফেক্ট একটি প্যাকেজ।
বাংলাদেশে সবার আগে অফিসিয়াল ও অরিজিনাল Galaxy S26 Ultra 5G পেতে আজই ভিজিট করুন Apple Gadgets এর অফশিয়াল ওয়েবসাইট Apple Gadgets. আমাদের কাছে পাবেন ১০০% অরিজিনাল প্রোডাক্ট, বিশ্বস্ত প্রি-অর্ডার, সারা বাংলাদেশে ফাস্ট ডেলিভারি, এবং সহজ EMI সুবিধা।
তাই দেরি না করে এখনই প্রি-অর্ডার কনফার্ম করুন এবং ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্সে থাকুন সবার থেকে এক ধাপ এগিয়ে।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
