বাজার সেরা ৫টি কম দামে ভালো গিজার

বাজার সেরা ৫টি কম দামে ভালো গিজার

বাংলাদেশে শীতকাল এলেই গিজারের চাহিদা আকাশছোঁয়া হয়ে যায়। সকালবেলা গোসল, বাসন ধোয়া কিংবা কিচেনে গরম পানি দরকার পরেই। কিন্তু সমস্যা হচ্ছে – বাজারে গিজারের এত বেশি মডেল আছে যে বাজেটের মধ্যে সেরা”টা বেছে নেওয়াই সবচেয়ে কঠিন কাজ।

কেউ চান কম দামে ইলেকট্রিক গিজার, কেউ Instant Water Heater, আবার কেউ চান বড় ক্যাপাসিটির Storage Geyser- আর তাই এসব প্রশ্নের মুখোমূখি হয়ে আজকের আর্টিকেলে আলোচনা করবো বাজারে পাওয়া বাজেটের মধ্যে সেরা গিজার অপশনগুলো নিয়ে। 

গিজার সিলেকশনে যেসব জিনিস খেয়াল রাখবেন

গিজার সিলেকশন কিন্তু AC বা Mobile Phone এর মতো নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো Safety, Power Efficiency এবং Heat Retention। নিচে কয়েকটা প্রয়োজনীয় পয়েন্ট তুলে ধরছি- 

১. গিজারের টাইপ – Instant নাকি Storage?

  • Instant Geyser দ্রুত পানি গরম করে। এটি সাধারণত ছোট পরিবার বা ব্যাচেলরদের জন্য পারফেক্ট।
  • Storage Geyser বড় পরিবার, বাথরুম বা কিচেনের মাল্টিপল ইউজের জন্য বেস্ট। এতে একসাথে অনেক পানি দীর্ঘসময়ের জন্য গরম করা যায়। 

২. ওয়াটার প্রেসার সামলানো

শহরে যাদের হাই প্রেসার পানি লাইন আছে, তাদের High Pressure Compatible গিজার নিতে হয়। তা না হলে লিকেজ বা হিটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে।

৩. Safety Features (Must Check)

একটা গিজারে Thermostat, Thermal Cut–Off, Dry Heating Protection না থাকলে কিনে কোনো লাভ নেই। এই ফিচারগুলো থাকলে ওভারহিটিং হলেও গিজার নিজে নিজে বন্ধ হয়ে যায়। 

বাজেটের মধ্যে সেরা গিজার

বাজেটের মধ্যে ভালো মানের গিজার খুঁজে পাওয়া অনেক সময়ই ঝামেলার হয়ে যায়, কারণ দাম কম মানেই যে পারফরম্যান্স কম – তা কিন্তু সবসময় হয় না। কিছু ব্র্যান্ড দারুণ হিটিং, সেফটি আর টেকসই বিল্ড কোয়ালিটি বজায় রেখেই সাশ্রয়ী রেঞ্জে দুর্দান্ত অপশন দিচ্ছে। এই অংশে আমরা এমনই কিছু Best Value গিজার নিয়ে কথা বলব, যেগুলো কম বাজেটেই আপনাকে দেবে নির্ভরযোগ্য ও আরামদায়ক হট ওয়াটার এক্সপেরিয়েন্স। 

১। Dewanco Standard Geyser

Dewanco Standard Geyser

Dewanco মডেলে যেটা সবচেয়ে বেশি নজর কাড়ে, সেটা হলো Italian Heating Element, যা সাধারণত হাই-এন্ড গিজারে দেখা যায়। এর হিটিং এলিমেন্ট তাপকে খুবই স্টেবলভাবে প্রোডিউস করে, ফলে পানি গরম হতে সময় কম লাগে এবং টেম্পারেচার ড্রপও খুব কম হয়।

এই গিজারের হিটিং পারফরম্যান্স টেস্টিংয়ে আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করেছি। এর 1500 Watt Italian Heating Element নরমালি ১০-১২ মিনিটের মধ্যে usable hot water দিতে পারে। তাপমাত্রা বেশি হলে Automatic Thermal Cut-Off সাথে সাথে কাজ করে। এটি ওভারহিটিং থেকে পুরো সিস্টেমকে সেফ রাখে।

Budget geyser বললেই অনেকে ভাবেন ট্যাংকের মান একটু কম হবে। কিন্তু Dewanco এখানে স্ট্রং একটা সেটআপ দিয়েছে। এর 7 Bar Pressure-Ready Heavy Inner Tank অ্যাপার্টমেন্ট বা হাই-প্রেশার লাইনে Without Stress কাজ করতে পারে। Rust-Proof & Dent-Proof Outer Cap বাথরুমের আর্দ্রতা বা পানি ছিটে পড়লেও দীর্ঘসময় টেকসই থাকে। এছাড়াও এতে থাকে 1.2 RM Heavy Cable শক বা হিটিং ইস্যু কমানোর জন্য এটি বেশ কার্যকর। এর সম্পূর্ণ ডিজাইনটাই অনেক Solid এবং Low Maintenance ফ্রেন্ডলি।

যারা বাজেটের মধ্যে একটি স্ট্রং সেফটি ফিচার এবং ফ্যামিলি ইউজের জন্য যথেষ্ট ক্যাপাসিটি চাচ্ছেন, Dewanco Standard Geyser নিঃসন্দেহে তাদের জন্য একটি Best Value Choice। এছাড়া ৩ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই দামে সত্যিই Rare পাওয়া যায়।

Mini Specification: 

SpecsDetails
Capacity45 Liters67.5 Liters
DimensionsHeight:- 14 inch Width:- 18 inch
FeaturesAutomatic Thermal Cut Off, Thick Heavy Inner Tank (7 Bar), 1.2 RM Heavy Cable, Energy Efficient, Rust Proof & Dent-Proof Plastic Cap.
Heater Watt1500 Watt
Warranty 3 Years Parts & 5 Years Service Warranty

২। Shameem Tropica Standard Geyser (Floor Type)

Shameem Tropica Standard Geyser

Shameem Tropica সিরিজের সবচেয়ে বড় দিক হলো এর consistent heating performance যেটা অনেক বাজেট গিজারে পাওয়া যায় না। এই মডেলটাতে থাকা কপার এলিমেন্ট সাধারণত দ্রুত তাপ তৈরি করে, অনেক stableভাবে পানি গরম রাখে। ফলে শাওয়ারের সময় পানির টেম্পারেচার হঠাৎ কমে যাওয়ার সমস্যা থাকে না।

এই গিজারের আরেকটা ভালো দিক হলো এর ট্যাংকের বিল্ড। MS Steel + Glass Wool Insulation এর কম্বিনেশনটা তাপ ধরে রাখার ক্ষেত্রে সত্যিই ভালো কাজ করে। মানে একবার পানি গরম হলে অযথা বিদ্যুৎ খরচ না করেই অনেকক্ষণ usable temperature ধরে রাখে।

Floor-Type হওয়াতে যাদের বাথরুমে দেয়ালে জায়গা কম অথবা false ceiling আছে, তাদের জন্যও এই ডিজাইনটা বেশ ফ্লেক্সিবল। Shameem Tropica-তে Automatic Temperature Control সিস্টেমটি অনেক ভালো কাজ করে। একদিকে এটি অতিরিক্ত তাপ বাড়তে দেয় না, অন্যদিকে পানিকে আরামদায়ক রেঞ্জে ধরে রাখে। Family-use এর জন্য তাই এটা Safe & Hassle-Free একটি অপশন। Parts ও service টার্মস অনুযায়ী Warranty-ও তুলনামূলক ভালো। 

Mini Specification: 

SpecsDetails
Capacity30 Litre45 Litre67.5 Litre
DimensionsDiameter 18 inch | Height 12 inch
FeaturesAutomatic Temperature Control
Heater Watt1500 Watt
Warranty 2 Years Parts & 5 Years Service  Warranty

আরও পরুনঃ- ৫টি বাজার সেরা ২০ লিটার গিজার

৩। Midea D30-15A6 (30 Liter Geyser)

Midea D40-20A6 40 Liter Geyser

যারা একটি স্মার্ট, এনার্জি-এফিশিয়েন্ট গিজার খুঁজছেন, Midea D30-15A6 তাদের জন্য যেন পারফেক্ট অপশন। এই মডেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর স্মার্ট হিট রিটেনশন। মানে পানি গরম করার পর ১২–২৪ ঘণ্টা পর্যন্ত উষ্ণ রাখতে পারে, যা বাজেট রেঞ্জে সত্যিই Rare। এতে Polyurethane Foam ইনসুলেশন ব্যবহার করা হয়েছে, যা তাপ ধরে রাখার ক্ষেত্রে একধাপ এগিয়ে। ফলে একবার পানি গরম করলে বারবার রিহিট করতে হয় না। এতে করে বিদ্যুৎ খরচও অনেক বাঁচে।

এর আরেকটি স্ট্রং পয়েন্ট হলো Sapphire Enamel Inner Tank। সাধারণ স্টিল ট্যাংকের তুলনায় এটি বেশি রস্ট-প্রুফ, স্কেল-প্রুফ এবং দীর্ঘমেয়াদে লিক হওয়ার সম্ভাবনাও কম। 

গিজারটি False Ceiling-Friendly সাইজ হওয়ায় ছোট বাথরুম বা মডার্ন সেটআপেও সহজে ফিট হয়ে যায়। আর Horizontal বা Wall-Mount দুটোভাবেই লাগানোর সুবিধা এটাকে আরও ফ্লেক্সিবল অপশন বানিয়েছে।

Safety Features-ও Midea-তে সত্যিই ভালো। Overheat Protection, Anti-Dry Heating Protection, এবং Heat-Resistant Glass Fiber Silicone Wiring-সহ সব মিলিয়ে Family-Use এর জন্য এটি অনেক Safe & Stress-Free। 

Mini Specification: 

SpecsDetails
Capacity30 Litre
DimensionsApprox. 15-inch diameter
FeaturesOverheat protection, Anti-dry Heating Protection, Horizontal & Wall-mount Installation, Floor-mount With Stand,  
Heater Watt1500 Watt
Warranty 3 Years Parts & 5 Years Service  Warranty

৪। Midea D40-20A6 (40 Liter Geyser)

Midea D40-20A6

যদি আপনার পরিবারের জন্য একটু বড় ক্যাপাসিটির গিজার প্রয়োজন হয়, তাহলে Midea D40-20A6 হতে পারে একদম পারফেক্ট চয়েস। ৪০ লিটার ক্যাপাসিটি এবং ২০০০ ওয়াট হিটিং এলিমেন্টের মাধ্যমে এটি মাত্র ২৫–৩০ মিনিটের মধ্যে usable hot water দিতে পারে।

এই গিজারের হাইলাইটেড দিক হলো এর multi-layer insulation এবং high-density polyurethane foam, যা পানিকে ২৪ ঘণ্টা পর্যন্ত উষ্ণ রাখতে সক্ষম। এতে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কম হয় (প্রায় ৬০% energy saving), তেমনি শাওয়ারের সময় consistent temperature পাওয়া যায়। এর Sapphire Enamel Inner Tank এবং Copper Heating Element-এর কম্বিনেশন দীর্ঘমেয়াদে corrosion ও performance loss-রোধে কার্যকর।

এখানে Flexible installation-ও একটি বড় প্লাস পয়েন্ট। Wall-mounted বা horizontal, দুটি উপায়ে লাগানো সম্ভব। এই গিজারে Anti-Dry Heating Protection এবং Glass Fiber Silicone Wire দিয়ে Safety নিশ্চিত করা হয়েছে। Short heating time, energy efficiency, এবং long-lasting durability-সহ সব মিলিয়ে এটি একটি modern, family-friendly hot water solution।

Mini Specification: 

SpecsDetails
Capacity40 Litre
DimensionsHeight: 15.5″, Diameter: 16″
FeaturesSapphire enamel inner tank, Metal layer, Crystal layer, Enamel layer, Multi-layer insulation, High-density polyurethane foam, Overall polyurethane foam, 60% energy saving, Glass fiber silicone wire,
Heater Watt2000 Watt
Warranty 3 Years Parts & 5 Years Service  Warranty

৫। Shameem Tropica Special Geyser (Floor Type)

Shameem Tropica Special Geyser

যারা হাইরাইজ অ্যাপার্টমেন্ট বা ছয় তলা বা তার উপরের ভবনে ব্যবহার করার জন্য একটি গিজার খুঁজছেন, Shameem Tropica Special গিজার ঠিক তাদের জন্য। এর Silver Coated Immersion Heating Element সাধারণ কপার বা স্ট্যান্ডার্ড হিটিং এলিমেন্টের চেয়ে দ্রুত এবং আরও স্টেবলভাবে পানি গরম রাখে। 

এই মডেলটি Fully Automatic হওয়ায়, একবার সেটআপ করলে বারবার টেমপারেচার চেক করতে হয় না। পানি গরম করার সময় এটি নিজের মতো করে regulation করে, ফলে family shower বা বাথরুমে busy schedule থাকা সত্ত্বেও হট water supply সবার জন্য সহজ uninterrupted থাকে। 

ডিজাইনেও Tropica Special বেশ স্মার্ট। Compact White Body সহজে modern interiors-এ ফিট হয়। Highrise Building এর জন্য Safety ও Efficient Heating – দুটি দিকেই এটি অত্যন্ত কার্যকর। যারা চান effortless, consistent, আর family-ready hot water, তাদের জন্য এটি বাজেটের মধ্যে একটি Strong Choice।

Mini Specification: 

SpecsDetails
Capacity30 Litre45 Litre67.5 Litre
DimensionsDiameter 18.25 inch Height 12.87 inch
FeaturesFully Automatic
Heater Watt1500 Watt
Warranty 2 Years Parts & 5 Years Service  Warranty

আলোচনার শেষ পর্যায়ে এসে হয়তো বুঝতে পেরেছেন এভাবেই ইউজ কেস আর বাজেট বিবেচনা করে পারফেক্ট গিজার বেছে নেওয়া অনেক সহজ। কোনটা Instant, কোনটা Storage, কোন মডেল আপনার বাথরুম বা পরিবারের জন্য বেশি উপযোগী – এসব বিষয়গুলো জানলে সিদ্ধান্ত নিতে আর ভুল হওয়ার সুযোগ থাকে না। আশা করি এই গাইডটি আপনাকে নিজের প্রয়োজন অনুযায়ী সেরা একটি গিজার সিলেক্ট করতে সাহায্য করবে।

আর যদি Verified, Original ও Warranty-সহ গিজার কিনতে চান, Apple Gadgets BD-তে আপনি পাবেন সব ব্র্যান্ডের রিয়েল রেটিং, ডিটেইল রিভিউ এবং ফ্রি কনসালটেশন। তাই গরম পানির ঝামেলা শুরুর আগেই আপনার জন্য পারফেক্ট গিজারটি অর্ডার করে নিন এখনই! অর্ডার করতে ভিজিট করুন Apple Gadgets

FAQs

১. কোন ধরনের গিজার নিলে সবচেয়ে ভালো হবে – Instant নাকি Storage? +
এটা পুরোই আপনার ব্যবহারের উপর নির্ভর করে। যদি ছোট পরিবার হন বা পানি খুব কম লাগে, তাহলে Instant গিজারই যথেষ্ট। আর যদি পরিবারের সবাই নিয়মিত শাওয়ার নেন বা একসাথে বেশি পানি দরকার হয়, তাহলে Storage গিজার নিলেই ভালো।
২. হাই প্রেসার পানির লাইনে কোন গিজার ব্যবহার করা নিরাপদ? +
হাই প্রেসার লাইনের জন্য অবশ্যই High-Pressure Compatible বা কমপক্ষে 7 Bar ট্যাংকওয়ালা গিজার নিতে হবে। না হলে লিক, ট্যাংক ড্যামেজ বা হিটিং এলিমেন্ট নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
৩. কত ওয়াটের গিজার নিলে ভালো হিটিং পারফরম্যান্স পাওয়া যাবে? +
সাধারণত 1500 ওয়াট গিজার খুবই ব্যালান্সড পারফরম্যান্স দেয়। বড় ক্যাপাসিটি হলে 2000 ওয়াট আরও দ্রুত পানি গরম করতে পারে।
৪. গিজারের ট্যাংক কোন মেটেরিয়াল হলে টেকসই হয়? +
Sapphire Enamel, MS Steel + Glass Wool বা Heavy Inner Tank – এগুলো খুব ভালো মানের এবং বহু বছর টেকসই থাকে। এগুলোতে রস্ট বা স্কেলিংয়ের সম্ভাবনাও কম।
৫. গিজার কি বেশি বিদ্যুৎ খরচ করে? +
না, লেটেস্ট মডেলের গিজারগুলো বেশ এনার্জি-এফিশিয়েন্ট। ভালো ইনসুলেশন থাকলে বারবার পানি রিহিট করতে হয় না, ফলে বিদ্যুৎ খরচও অনেক কম হয়।

Similar Posts