গ্যালাক্সি এস২৬ আল্ট্রা নাকি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা নাকি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা- কোনটি আপনার জন্যে পারফেক্ট চয়েস?

স্মার্টফোন প্রযুক্তির দুনিয়ায় স্যামসাংয়ের ‘S’ সিরিজ বরাবরই বেশ জনপ্রিয় । নতুন Galaxy S26 Ultra বাজারে আসার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এটি কি আসলেই  Galaxy S25 Ultra থেকে ভালো হবে, নাকি সামান্য কিছু পরিবর্তন এনেছে? মোটেও নয়। স্যামসাং এবার নিয়ে এসেছে বিশ্বের প্রথম Privacy Display প্রযুক্তি, যা পাবলিক প্লেসে আপনার ফোনের কন্টেন্ট অন্যের নজর থেকে নিরাপদ রাখবে। সাথে আছে ইন্ডাস্ট্রি লিডিং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং প্রথমবারের মতো ৬০ ওয়াট ফাস্ট চার্জিং, যা ফোনটিকে করেছে আগের চেয়ে অনেক বেশি ফিউচারিস্টিক।  আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সামগ্রিক সব ফিচারের ভিত্তিতে তুলনা করে দেখবো আপনার প্রয়োজন ও বাজেটের কথা মাথায় রেখে S26 Ultra নাকি galaxy S25 Ultra, কোনটি হবে আপনার জন্য পারফেক্ট চয়েস।

ডিজাইন ও বিল্ড কোয়ালিটি 

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে Samsung এবার দৃশ্যমান পরিবর্তন এনেছে, যা হাতে নিলেই সহজে অনুভব করা যায়। নতুন মডেলটি আগের তুলনায় আরও পাতলা এবং হালকা হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলেও হাতে চাপ কম পড়ে। Samsung গোলাকার ও স্লিম ডিজাইনের দিকে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে ফোনটি আপনাকে প্রিমিয়াম ফিল দিবে। 

তুলনামূলক পার্থক্যঃ 

ফিচারGalaxy S25 UltraGalaxy S26 Ultra
ফ্রেম ম্যাটেরিয়ালটাইটানিয়াম ফ্রেম (গ্রেড ৫)আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম
ব্যাক ফিনিশম্যাট টেক্সচার্ড গ্লাস (Gorilla Armor 2)ম্যাট টেক্সচার্ড গ্লাস (Gorilla Armor 2 / উন্নত প্রোটেকশন)
ওজন২১৮ গ্রাম (৭.৬৯ oz)২১৪ গ্রাম (৭.৫৫ oz)
লুক ও স্টাইলবক্সি ও প্রফেশনাল আল্ট্রা ডিজাইনআরও গোলাকার, স্লিম এবং রিফাইন্ড ডিজাইন
ডিউরেবিলিটিস্ট্রং, প্রিমিয়াম এবং অত্যন্ত টেকসইস্ট্রং ও টেকসই, তবে তুলনামূলকভাবে হালকা স্ট্রাকচার

পারফরমেন্স ও হার্ডওয়্যার 

পারফরম্যান্সের ক্ষেত্রে Galaxy S26 Ultra একটি সত্যিকারের পাওয়ারহাউস বলা যায়। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Elite Gen 5 for Galaxy, যা Galaxy ডিভাইসের জন্য কাস্টমভাবে অপ্টিমাইজ করা একটি চিপসেট। আগের S25 Ultra-এর তুলনায় CPU পারফরম্যান্স প্রায় ১৯% দ্রুত হয়েছে, ফলে মাল্টিটাস্কিং আরও স্মুথ এবং হেভি অ্যাপ দ্রুত চালানো যায়। 

GPU পারফরম্যান্স ২৪% বৃদ্ধি পাওয়ায় গেমিং এক্সপেরিয়েন্স আগের থেকে ভালো পাবেন, বিশেষ করে ray tracing এবং Vulkan-optimized গেমগুলোতে (পাবজি, কল অব ডিউটি। ফ্রি ফায়ার)  ভিজ্যুয়াল আরও ফ্লুইড ও রিচ দেখায়। পাশাপাশি NPU-তে ৩৯% উন্নতির ফলে on-device AI প্রসেসিং দ্রুত হয়েছে এবং Galaxy AI ফিচারগুলো আরও স্মুথভাবে কাজ করে।  

Galaxy S25 Ultra এবং Galaxy S26 Ultra স্টোরেজ ও RAM কনফিগারেশনের ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য একাধিক অপশন রাখা হয়েছে। ডিভাইসটি 256GB স্টোরেজের সঙ্গে 12GB RAM, 512GB স্টোরেজের সঙ্গে 12GB RAM আছে তবে Galaxy S26 Ultra  তে নতুনভাবে পাবেন 1TB স্টোরেজের সঙ্গে 16GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, যা S26 Ultra মডেলের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন। S26 Ultra তে আপগ্রেডেড vapor chamber ব্যবহার করা হয়েছে, যা প্রসেসরের তাপ আরও ইউনিফর্মভাবে ছড়িয়ে দেয়। Samsung এর দাবি অনুযায়ী, এটি প্রায় ২১% বেশি থার্মাল পারফরম্যান্স প্রদান করে, ফলে ফ্রেম ড্রপ কম হয়, ব্যাটারীতে প্রেসার পড়েনা।

Samsung Galaxy S26
You can Also Check Out

Galaxy S26

Smooth display, fast performance, and long-term support in a clean flagship build.

  • Ultra-smooth 120Hz display for silky scrolling
  • Next-gen processor handles demanding apps easily
  • Tough Gorilla Glass protection against daily scratches
  • High-speed memory for instant multitasking
  • Long-term software support keeps it fresh for years
AppleGadgetsBD Official Warranty
Buy Now

 তুলনামূলক পার্থক্যঃ 

ফিচারGalaxy S25 UltraGalaxy S26 Ultra
চিপসেটSnapdragon 8 Elite Gen 4 for GalaxySnapdragon 8 Elite Gen 5 for Galaxy
CPU পারফরম্যান্সবেসলাইন পারফরম্যান্সপ্রায় ১৯% দ্রুত
GPU পারফরম্যান্সবেসলাইন পারফরম্যান্সপ্রায় ২৪% বেশি শক্তিশালী
NPU (AI পারফরম্যান্স)স্ট্যান্ডার্ড AI প্রসেসিংপ্রায় ৩৯% দ্রুত AI প্রসেসিং
কুলিং সিস্টেমস্ট্যান্ডার্ড ভ্যাপর চেম্বারআপগ্রেডেড ভ্যাপর চেম্বার (প্রায় ২১% ভালো কুলিং)

ডিসপ্লে ও স্ক্রিন ফিচার

ক্যামেরা ডিজাইনের ক্ষেত্রে Samsung এবার উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। Galaxy S25 Ultra-তে যেখানে আলাদা আলাদা “floating” ক্যামেরা লেন্স ডিজাইন ছিল, সেখানে Galaxy S26 Ultra-তে নতুন pill-shaped camera island ব্যবহার করা হয়েছে। এই নতুন ক্যামেরা লেআউটটি Galaxy Z Fold সিরিজের ডিজাইনের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম ও আধুনিক লুক দিয়েছে। ফলে পিছনের অংশটি আগের তুলনায় বেশি আকর্ষণীয়  মনে হয়। 

ডিসপ্লে স্পেসিফিকেশনের দিক থেকে দুই ফোনের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। Galaxy S25 Ultra এবং S26 Ultra উভয় ফোনেই 6.9-ইঞ্চ Dynamic AMOLED 2X ডিসপ্লে, 3120 × 1440 পিক্সেল QHD+ রেজোলিউশন এবং 120Hz adaptive refresh rate রয়েছে। অর্থাৎ ব্রাইটনেস, স্মুথ স্ক্রলিং এবং ভিজ্যুয়াল কোয়ালিটি একই প্রিমিয়াম লেভেল বজায় রেখেছে।

তবে S26 Ultra-এর আসল পার্থক্য তৈরি হয়েছে নতুন Privacy Display ফিচারের মাধ্যমে। এটি এমন একটি প্রযুক্তি যা পাবলিক প্লেসে ফোন ব্যবহার করার সময় স্ক্রিনের viewing angle সীমিত করে দেয়। ফলে পাশ থেকে কেউ স্ক্রিনে কী চলছে তা দেখতে পারে না। 

মেট্রো, অফিস বা ক্যাফের মতো জায়গায় ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এটি বিশেষভাবে কার্যকর। ব্যবহারকারী Quick Settings থেকে এক সোয়াইপেই ফিচারটি চালু বা বন্ধ করতে পারে, নির্দিষ্ট অ্যাপের জন্য অটো-অ্যাক্টিভেট সেট করতে পারে এবং চাইলে শুধু স্ক্রিনের নির্দিষ্ট অংশেও প্রাইভেসি প্রয়োগ করা যায়।

Galaxy S26 Ultra-তে Samsung তাদের mDNIe (mobile Digital Natural Image engine) প্রযুক্তিকে আরও উন্নত করেছে। নতুন ভার্সনে ইমেজ প্রসেসিং প্রিসিশন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হয়েছে, যার ফলে স্ক্রিনে কালার আরও লাইফলাইক, কনট্রাস্ট আরও ব্যালান্সড এবং ভিডিও বা ছবির ডিটেইল আরও নিখুঁতভাবে দেখা যায়।

তুলনামূলক পার্থক্যঃ  

ফিচারGalaxy S25 UltraGalaxy S26 Ultra
ক্যামেরা ডিজাইনফ্লোটিং লেন্স ডিজাইননতুন পিল-শেপড ক্যামেরা আইল্যান্ড
ডিসপ্লে সাইজ৬.৯” Dynamic AMOLED 2X৬.৯” Dynamic AMOLED 2X
রেজোলিউশন3120 × 1440 (QHD+)3120 × 1440 (QHD+)
রিফ্রেশ রেট120Hz অ্যাডাপটিভ120Hz অ্যাডাপটিভ
প্রাইভেসি ডিসপ্লেনেইবিল্ট-ইন Privacy Display
ইমেজ প্রসেসিংস্ট্যান্ডার্ড mDNIeআপগ্রেডেড mDNIe (প্রায় ৪× উন্নত প্রসেসিং)

আরও পরুনঃ- Galaxy S26 Ultra 5G Review

ক্যামেরা স্পেসিফিকেশন 

স্যামসাং তাদের নতুন Galaxy S26 Ultra-তে ক্যামেরার মেগাপিক্সেল অপরিবর্তিত রাখলেও লেন্সের অ্যাপারচার এবং প্রসেসিং ক্ষমতায় এনেছে বিশাল পরিবর্তন। এর মূল (Wide) ক্যামেরায় $f/1.7$ থেকে $f/1.4$ অ্যাপারচার ব্যবহার করায় সেন্সরে প্রায় ৪৭% বেশি আলো পৌঁছাবে। ফলে লো-লাইট বা রাতের ফটোগ্রাফি হবে আরও উজ্জ্বল, ডিটেইলড এবং নয়েজমুক্ত। 

একইভাবে ৫ গুণ অপটিক্যাল জুমের টেলিফটো লেন্সেও ৩৭% বেশি আলো প্রবেশের সুবিধা থাকায় দূরবীন দিয়ে তোলা ছবির নজরকাড়া ব্রাইটনেস হবে । সেলফি ক্যামেরার রেজোলিউশন একই ১২MP থাকলেও নতুন AI ISP (Image Signal Processor) যুক্ত হওয়ার কারণে ইমেজ প্রসেসিং অনেক উন্নত হয়েছে।

ভিডিওগ্রাফারদের জন্য বিশেষ চমক হিসেবে থাকছে Super Steady Horizontal Lock ফিচার, যা দ্রুত মুভমেন্ট বা এবড়োখেবড়ো রাস্তায় ভিডিও করার সময়ও ফ্রেমকে স্থির ও সোজা রাখবে। এছাড়া স্মার্টফোন জগতে প্রথমবারের মতো APV (Advanced Professional Video) কোডেক সাপোর্ট যুক্ত করায় প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা এখন হাই-কোয়ালিটি ভিডিও এডিট করলেও এর ভিজ্যুয়াল কোয়ালিটি থাকবে একদম অটুট। এক কথায়, যারা মোবাইল দিয়ে সিনেমাটিক ভিডিও এবং নিখুঁত নাইট ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য S26 Ultra একটি পারফেক্ট ডিভাইস।

তুলনামূলক পার্থক্যঃ 

ক্যামেরাGalaxy S25 UltraGalaxy S26 Ultra
মেইন (Wide)200MP, f/1.7200MP, f/1.4 
আল্ট্রা-ওয়াইড50MP50MP (একই)
টেলিফটো (5x)50MP, f/2.950MP, f/2.9 
টেলিফটো (10x)10MP10MP (একই)
সেলফি ক্যামেরা12MP12MP + AI ISP 
Space Zoom100x100x (একই)
লো-লাইট ফটোগ্রাফিভালোআরও উজ্জ্বল ও কম নয়েজ
নাইটোগ্রাফি ভিডিওস্ট্যান্ডার্ডউন্নত লো-লাইট ভিডিও
ভিডিও স্ট্যাবিলাইজেশনSuper SteadySuper Steady + Horizontal Lock
ভিডিও কোডেকস্ট্যান্ডার্ডAPV (Advanced Professional Video) সাপোর্ট
Galaxy S25 Ultra 5G Titanium Silverblue
You can Also Check Out

Galaxy S25 Ultra 5G

Titanium build, smooth AMOLED, and Snapdragon power with smarter AI productivity.

  • Flat design on both sides with a sleek titanium frame
  • Large AMOLED with high refresh rate, easy on the eyes
  • Snapdragon 8 Elite delivers lightning-fast performance
  • Personalized AI-driven insights for daily productivity
  • Quad camera setup with powerful lenses to capture beyond
AppleGadgetsBD Official Warranty
Buy Now

ব্যাটারি ও চার্জিং পারফরম্যান্স

ব্যাটারি ব্যাকআপে বড় কোনো পরিবর্তন না আনলেও স্যামসাং অবশেষে তাদের চার্জিং গতি নিয়ে ব্যবহারকারীদের আক্ষেপ দূর করেছে। তাই আসল আপগ্রেড এসেছে চার্জিং স্পিডে। Galaxy S25 Ultra যেখানে ৪৫W Super Fast Charging সাপোর্ট করত, সেখানে Galaxy S26 Ultra-তে যুক্ত হয়েছে ৬০W Super Fast Charging 3.0। এর ফলে মাত্র প্রায় ৩০ মিনিটেই প্রায় ৭৫% পর্যন্ত চার্জ করা সম্ভব। 

তুলনামূলক পার্থক্যঃ 

ফিচারGalaxy S25 UltraGalaxy S26 Ultra
ব্যাটারি ক্যাপাসিটি৫,০০০mAh৫,০০০mAh
ডে-লং ব্যাকআপস্বাভাবিক ব্যবহারে পুরো দিনস্বাভাবিক ব্যবহারে পুরো দিন
ওয়্যার্ড চার্জিং৪৫W Super Fast Charging৬০W Super Fast Charging 3.0 
৩০ মিনিটে চার্জআনুমানিক ~৬৫%প্রায় ৭৫% 

Galaxy AI: প্রো-অ্যাক্টিভ ‘Agentic AI’ যুগের সূচনা

Galaxy S26 Ultra এখন আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। এতে Intelligent AI Agent ফিচার যুক্ত করা হয়েছে। এর সবথেকে বড় চমক হলো ‘Now Nudge’ এবং ‘Now Brief’ ফিচার। Now Nudge আপনার ব্যবহারের ধরন বুঝে ব্যাকগ্রাউন্ডে নিরবে কাজ করে এবং সঠিক সময়ে প্রয়োজনীয় তথ্য বা সাজেশন দিয়ে আপনাকে সাহায্য করে। অন্যদিকে, প্রতিদিন সকালে Now Brief ফিচারটি আপনার ক্যালেন্ডার, ইমেইল, আবহাওয়া এবং ট্রাফিক আপডেট বিশ্লেষণ করে একটি কাস্টমাইজড ডেইলি সামারি তৈরি করে দেয়।

এছাড়া AI Agent Choice ফিচারেও বেশ ভালো পরিবর্তন এনেছে Samsung। এখন আপনি কোনো একটি নির্দিষ্ট এআই-তে সীমাবদ্ধ নন; বরং Bixby, Gemini এবং Perplexity-এর মতো শক্তিশালী ইঞ্জিনগুলো একটি ইউনিফাইড এন্ট্রি পয়েন্ট থেকে ব্যবহার করতে পারবেন।

এডিটিং এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা উন্নত করতে যুক্ত হয়েছে:

  • Photo Assist: এখন আর জটিল এডিটিং টুল নয়, শুধু মুখে বললেই (যেমন: “পেছনের মানুষটি সরিয়ে দাও” বা “আকাশ আরও নীল করো”) এআই নিমিষেই আপনার ছবি এডিট করে দেবে।
  • ProScaler: আপনার পুরনো ঝাপসা বা লো-রেজোলিউশন ছবি ও ভিডিওগুলোকে QHD+ কোয়ালিটি পর্যন্ত আপস্কেল করে একদম শার্প এবং ক্লিয়ার করে তুলবে।

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা নাকি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা- কোনটি কিনবেন?

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা নাকি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, কোনটি কিনবেন কনফিউশনে আছেন? দেখে নেওয়া যাক কোনটি আপনার জন্যে উপযোগী।  

Galaxy S26 Ultra কিনুন যদি:

– নতুন AI ফিচার ব্যবহার করতে চান। 
– পাবলিক প্লেসে সিকিউরিটির জন্যে Privacy Display প্রয়োজন। 
– দ্রুত চার্জিং সুবিধা পেতে চান। 
– বেস্ট ক্যামেরা পারফরম্যান্স চান। 
– সর্বোচ্চ পারফরম্যান্স পেতে চান। 
– প্রিমিয়াম ডিজাইন কালেকশনে রাখতে চান। 

 Galaxy S25 Ultra কিনুন যদি:

– বাজেট সাশ্রয় করতে চান।
– S25 Ultra এর পারফরম্যান্সে সন্তুষ্ট।
– AI আপগ্রেড খুব একটা জরুরি নয়।  
– 45W চার্জিং যথেষ্ট 60W না থাকলেও সমস্যা নেই। 
– Privacy Display প্রয়োজন নেই।  

পরিশেষ 

গ্যালাক্সি এস২৬ আল্ট্রা নাকি গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কোন ফোনটি আপনার জন্যে বেশি মানানসই কেনার সময় আপনি খুব সহজেই এখন সিদ্ধান্ত নিতে পারবেন । 

দুটি ফোনই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেরা অভিজ্ঞতা পান। তাই শুধু স্পেসিফিকেশন দেখে তুলনা করার চেয়ে ভাবুন, আপনি আসলে কী ধরনের ফিচার চান, কেমন পারফরম্যান্স দরকার, আর কোন সুবিধাগুলো আপনার দৈনন্দিন ব্যবহারে সবচেয়ে বেশি কাজে দেবে।     

আপনার পছন্দ যাই হোক, পছন্দের ফোনটি নির্ভরযোগ্য বিক্রেতা থেকে নেয়া উচিত। Samsung S সিরিজের যেকোনো ফোন বেস্ট প্রাইস এবং সার্ভিস-এর সাথে নিতে হলে চলে আসুন Apple Gadgets-এ। 

Similar Posts