২০,০০০ টাকার মধ্যে পছন্দের ৫টি স্মার্টফোন

২০,০০০ টাকার মধ্যে পছন্দের ৫টি স্মার্টফোন

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু কল করা বা মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি আমাদের কাজ, বিনোদন, পড়াশোনা এবং যোগাযোগ সবকিছুরই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই আমাদের এমন একটি ফোন দরকার যা দৈনন্দিন ছোট বড় সব কাজ সহজে সামলাতে পারে এবং নিশ্চিন্তে অনেক দিন ব্যবহার করা যায়।  

বাজেটের মধ্যে স্মার্টফোন কেনার সময় হরহামেশাই আমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় এই বাজেটের মধ্যে আসলেই কোন ফোনটা আমার জন্য ঠিক হবে? বিশেষ করে যখন বাজেট থাকে ২০,০০০ টাকার মধ্যে তখন অপশন অনেক থাকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। কারও দরকার ভালো ক্যামেরা, আবার কারও চাই বড় ডিসপ্লে আর লং ব্যাটারি ব্যাকআপ। কেউ নিয়মিত গেম খেলার জন্য ভালো ফোন খোঁজেন, আবার কেউ ফোন ব্যবহার করেন মূলত অনলাইন ক্লাস, অফিস মিটিং আর সোশ্যাল মিডিয়ার জন্য। তাই সবার প্রয়োজন একরকম হয় না।

আর এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা এই ব্লগে ২০,০০০ টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন নিয়ে আলোচনা করবো। প্রতিটি ফোনই আলাদা আলাদা ইউজারের চাহিদা অনুযায়ী শক্তিশালী কিছু ফিচার অফার করে। ডিসপ্লে পারফরম্যান্স থেকে শুরু করে ক্যামেরা, ব্যাটারি আর সিকিউরিটি সব দিক বিবেচনা করেই এই তালিকাটি তৈরি করা হয়েছে যেন আপনি খুব সহজেই নিজের জন্য সঠিক ফোনটি বেছে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ২০,০০০ টাকার মধ্যে পছন্দের ৫টি স্মার্টফোন। 

Galaxy A16 4G

Galaxy A16 4G

২০,০০০ টাকার মধ্যে পছন্দের স্মার্টফোন এর কথা বলতে গেলে প্রথমেই যে নামটা আসে সেটি হলো Samsung। এই দামের মধ্যেই Galaxy A16 4G এমন একটি ফোন যা প্রতিদিনের ছোট বড় সব কাজকে করে তোলে আরও স্মুথ এবং ঝামেলাহীন।

প্রথমেই চোখে পড়ে এর 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। যারা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে চোখের সেইফটিকে গুরুত্ব দেন তাদের জন্য এই স্ক্রিনটি সত্যিই ভালো। দিনের কম আলোতে হোক বা রাতে অন্ধকার ঘরে এর ডিসপ্লে সব সময় পরিষ্কার দেখা যায় এবং আপনি দীর্ঘসময় ধরে ফোনে দেখলেও চোখ সহজে ক্লান্ত হয়ে পড়ে না।

পারফরম্যান্সের দিক থেকেও Galaxy A16 4G আপনাকে হতাশ করবে না কারণ এতে রয়েছে 2.2GHz স্পিডের শক্তিশালী Octa-Core প্রসেসর যা দৈনন্দিন কাজ থেকে শুরু করে একসাথে একাধিক অ্যাপ ব্যবহার সবকিছুই স্মুথভাবে চালাতে সাহায্য করে । তবে Galaxy A16 4G এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর Samsung Knox Vault সিকিউরিটি সিস্টেম যা আপনার পিন, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য আলাদা ভাবে সুরক্ষিত রাখে তাই হ্যাকারদের জন্য আপনার ফোনের গুরুত্বপূর্ন তথ্যের এক্সেস পাওয়া প্রায় অসম্ভব।

ছবি তুলতে ভালোবাসলে এই ফোনের অসাধারন ক্যামেরা ফিচার আপনাকে খুশি করবে। এর 50MP রিয়ার ক্যামেরায় আর 13MP ফ্রন্ট ক্যামেয়ায় সুন্দর ছবি আর সেলফি তুলতে পারবেন।

সব দিক বিবেচনায় বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য ফোন খুঁজলে Galaxy A16 4G হতে পারে দারুণ একটি চয়েজ।

কেন এটি কিনবেন?

  • 6.7 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে
  • 5000mAh দীর্ঘস্থায়ী ব্যাটারি
  • Samsung Knox Vault সিকিউরিটি

আরও পরুনঃ- ২০০০০ টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন

Poco M7 5G

Poco M7 5G

ব্লগের ২য় স্মার্টফোন হিসেবে এখন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো POCO M7 5G। আপনি যদি বড় স্ক্রিনে ভিডিও দেখতে পছন্দ করেন অথবা নিয়মিত গেম খেলে থাকেন তাহলে POCO M7 5G এর 6.88 ইঞ্চির ডিসপ্লে আপনার এক্সপেরিয়েন্সকে আরও স্মুথ করবে। ডিজাইনের দিক থেকে ফোনটি বেশ আধুনিক আর প্রিমিয়াম। গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক থাকার কারণে দেখতে বেশ স্টাইলিশ লাগে আর প্লাস্টিক ফ্রেম থাকায় ফোনটি হাতে ধরলে হালকা লাগে ফলে আপনি লম্বা সময় ধরে কম্ফোর্টবলি ফোন ব্যবহার করতে পারবেন। 

ডেইলি ইউজের কথা চিন্তা করলে ফোনটির পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য। Android 14 এবং HyperOS থাকার কারণে ফোনটি দ্রুত রেসপন্স করে। এছাড়া Snapdragon 4 Gen 2 চিপসেট ফোনটিকে ভালো স্পিড দেয়। অক্টা কোর CPU আর Adreno 613 GPU থাকার কারণে গেম খেলার সময় গ্রাফিক্স ভালোভাবে দেখা যায় এবং ভিডিও চলার সময় কোনো ধীরগতি বা ঝামেলা অনুভব হয় না।

ক্যামেরার দিকে রয়েছে 50MP মেইন ক্যামেরা যা ভালো আলোতে পরিষ্কার ছবি তোলে। সামনে 8MP সেলফি ক্যামেরা আছে যা ভিডিও কল এবং সেলফির জন্য একদম পারফেক্ট। সব মিলিয়ে POCO M7 5G একটি ব্যালেন্সড এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন।  

কেন এটি কিনবেন?

  • বড় 6.88 ইঞ্চি ডিসপ্লে
  • Snapdragon 4 Gen 2 চিপসেট
  • 120Hz স্মুথ রিফ্রেশ রেট

iQOO Z10x 5G

iQOO Z10x 5G

Vivo বরাবরই ভালো ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য পরিচিত। এই অভিজ্ঞতারই আরেকটি উদাহরণ হলো iQOO এর নতুন ফোন iQOO Z10x 5G যা সব সেগমেন্টে দারুণ চমক এনেছে।

iQOO Z10x 5G এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল 6500mAh ব্যাটারি। যারা বারবার ফোন চার্জে  দিতে বিরক্ত হন তাদের জন্য এই ব্যাটারি সত্যিই অনেক বড় এডভ্যান্টেজ। এই ফোনের আরেকটি বড় আকর্ষণ হলো Dimensity 7300 4nm Processor যা ফোনের পারফরম্যান্সকে করে আরও নির্ভরযোগ্য। আপনি যদি একসাথে অনেক অ্যাপ ব্যবহার করতে চান তাহলে এই ফোনে সবই স্মুথলি চলবে। 

ডেইলি ব্যবহারে টেকসই ফোন চান এমন ব্যবহারকারীদের জন্য এই ডিভাইসটি সত্যিই আলাদা। কারন Multiple Rigorous Tests এর মাধ্যমে তৈরি হওয়ায় ফোনটি অনেক স্ট্রং। এর ডাস্ট রেজিস্ট্যান্স ফোনকে ধুলো থেকে সুরক্ষা দেয় আর MIL-STD-810H শক রেজিস্ট্যান্স থাকায় ফোন অল্প উচ্চতা থেকে পড়া বা ছোটখাটো ধাক্কা সহজেই সহ্য করে। আর Water Resistance হওয়ায় বৃষ্টি বা পানির সংস্পর্শেও ফোন ঠিকভাবে কাজ করে।  

ছবি তুলতে পছন্দ করলে এর 50 MP Ultra HD ক্যামেরা দিয়ে প্রতিদিনের মুহূর্তগুলো সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন আর এর  AI Photo Enhance দিয়ে পুরনো বা ঝাপসা ছবি সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। 

কেন এটি কিনবেন?

  • 6500mAh শক্তিশালী ব্যাটারি
  • Dimensity 7300 4nm Processor
  • 50 MP Ultra HD ক্যামেরা

আরও পরুনঃ- ২৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন

Motorola Moto G45 5G

Motorola Moto G45 5G

নির্ভরযোগ্য স্মার্টফোন মার্কেটে Motorola এর বেশ খেতি রয়েছে । স্টাইলিশ ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং পরিষ্কার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য ব্র্যান্ডটি আলাদা করে পরিচিত। নতুন ব্যবহারকারী হোক বা পুরোনো কম বেশি সবাই ইউজাররাই মোটোরোলার ফোন নিয়ে পজিটিভ ধারণা পোষণ করে।  

আর Motorola Moto G45 5G তারই একটি প্রকৃষ্ট উদাহরণ । ফোনটিতে আছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট যা স্ক্রলিং এবং ভিডিও দেখাকে স্মুথ করে। Gorilla Glass 3 প্রোটেকশন থাকায় স্ক্র্যাচের ভয় ছাড়াই ফোনটি ব্যবহার করতে পারবেন।

এছাড়া এই ফোনে রয়েছে Snapdragon 6s Gen 3 চিপসেট যা সাধারণ গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য স্মুথ পারফরম্যান্স দেয়। Android 14 থাকার কারণে সফটওয়্যার অভিজ্ঞতা পরিষ্কার এবং সবসময় আপডেটেড লাগে।

আরও আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ফলে ডে লাইটে পরিষ্কার ছবি তুলতে পারবেন । অডিও নিয়ে আপনার যদি কনসার্ন থাকলে নিশ্চিন্ত থাকতে পারেন কারণ এতে আছে স্টেরিও স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক যা মিউজিক শোনা এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে। সব মিলিয়ে Motorola Moto G45 5G ২০,০০০ টাকার মধ্যে একটি ভরসাযোগ্য 5G স্মার্টফোন। 

কেন এটি কিনবেন?

  • 120Hz স্মুথ বড় ডিসপ্লে
  • 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ
  • স্টেরিও স্পিকার হেডফোন জ্যাক

Honor X7c

Honor X7c

এই ব্লগের শেষে আমরা কথা বলবো HONOR X7c নিয়ে।  আপনি যদি ফোনের মাধ্যমে অফিসের Zoom মিটিং অ্যাটেন্ড করেন যেখানে সাউন্ড একদম পরিষ্কার থাকা দরকার অথবা অনলাইন ক্লাস করেন সেক্ষেত্রে Honor X7c এর সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। কারণ এতে আছে High-Impact Sound আর 300% High-Volume Mode যা ভয়েসকে করে আরও জোরালো এবং স্পষ্ট।

ক্যামেরার কথা বললে Honor X7c এ রয়েছে 108MP Ultra-clear Image ক্যামেরা যা আপনার আনন্দের মুহূর্তকে আরও জীবন্ত করে তোলে আর 3x Lossless Zoom দিয়ে দূরের দৃশ্যও স্পষ্টভাবে ধরে রাখে।

ক্যামেরা আর সাউন্ডের পর এবার পারফরম্যান্সে আসা যাক। Honor X7c এ Snapdragon 685 Octa-core প্রসেসর আর Adreno 610 GPU থাকায় অ্যাপ চালানো বা গেম খেলার এক্সপেরিয়েন্স হবে সুপার স্মুথ এবং ঝামেলাহীন। ব্যাটারির দিক থেকে Honor X7c এ রয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি যা এক চার্জে দীর্ঘ সময় সাপোর্ট দেয়। 35W সুপার চার্জ থাকায় কম সময়েই ফোন চার্জ হয়ে যায় তাই ব্যস্ত দিনে চিন্তা কম।

একসাথে অনেক অ্যাপ ব্যবহার করতে চাইলে এই ফোনটি আপনাকে দারুণ সাপোর্ট দেবে। কারন এতে রয়েছে বিভিন্ন স্টোরেজ এবং র‍্যামের অপশন। সব মিলিয়ে Honor X7c হলো একটি ব্যালান্সড স্মার্টফোন যা সাউন্ড, ক্যামেরা, পারফরম্যান্স, আর ব্যাটারি সব দিক থেকেই দৈনন্দিন কাজ এবং ব্যস্ত জীবনের জন্য পারফেক্ট। 

কেন এটি কিনবেন?

  • দীর্ঘস্থায়ী 6000mAh ব্যাটারি
  • 108MP আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা
  • স্মুথ Snapdragon 685 পারফরম্যান্স

পরিশেষে 

সত্যি বলতে বর্তমান সময়ে ২০,০০০ টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন বেছে নেওয়া কঠিন কিছু নয় যদি আপনি নিজের ব্যবহারটা ঠিকভাবে বুঝে নেন। এই ব্লগে আমরা এমন ৫টি স্মার্টফোন নিয়ে কথা বলেছি যেগুলো আলাদা আলাদা ইউজারের প্রয়োজন অনুযায়ী দারুণ পারফরম্যান্স দিতে পারে। 

বড় AMOLED ডিসপ্লে চাইলে Galaxy A16 4G আপনার জন্য ভালো অপশন হতে পারে। বড় স্ক্রিন আর 5G স্পিডে গেম এবং ভিডিও উপভোগ করতে চাইলে POCO M7 5G সত্যিই ভ্যালু ফর মানি। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর স্ট্রং বিল্ড কোয়ালিটি খুঁজলে iQOO Z10x 5G আপনাকে হতাশ করবে না। ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা, স্টেরিও স্পিকার এবং স্মুথ পারফরম্যান্স চাইলে Motorola Moto G45 5G একটি নির্ভরযোগ্য পছন্দ। আর সবকিছু ব্যালান্স করে চাইলে Honor X7c দিচ্ছে শক্তিশালী ব্যাটারি, ক্লিয়ার সাউন্ড, ভালো ক্যামেরা এবং স্মুথ পারফরম্যান্স।

আর আপনি যদি ১০০% অথেন্টিক প্রডাক্টস, নির্ভরযোগ্য সার্ভিস আর সেরা দামে স্মার্টফোন কিনতে চান তাহলে আজই ভিজিট করুতে পারেন Apple Gadgets

Similar Posts