বাজারের সেরা ব্লুটুথ স্পিকার
আজকাল সাউন্ড সিস্টেম হিসেবে Bluetooth স্পিকার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর ক্লিয়ার সাউন্ড, পাঞ্চি বেজ , এবং পোর্টেবল ডিজাইনে বেশ ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যায়। কিন্তু বাজারে অসংখ্য মডেলের Bluetooth স্পিকার থাকায়, একটি পারফেক্ট স্পিকার বেছে নেওয়া অনেক সময় চ্যালেঞ্জের মতো মনে হতে পারে। আর তাই আমরা আমাদের এক্সপার্টদের রিভিউ ও বিশ্লেষণের মাধ্যমে এমন কিছু স্পিকার নিয়ে এসেছি, যা সব দিকেই দারুণ। বিস্তারিত জানতে পুরো লেখাটি পড়ে ফেলুন।
Bluetooth Speaker কেন এত জনপ্রিয়?
বাসাবাড়ি কিংবা যেকোনো প্রোগ্রামে ব্লুটুথ স্পিকার এখন এক অপরিহার্য ডিভাইস। ওয়্যারলেস কানেক্টিভিটি, পোর্টেবিলিটি , আর হাই সাউন্ড কোয়ালিটির জন্য মানুষ বর্তমানে এই ধরনের স্পিকারগুলোকে বেশি পছন্দ করছে। ঘরে পার্টি হোক বা বাইরে পিকনিক, একটা ভালো ব্লুটুথ স্পিকার মুহূর্তেই পুরো পরিবেশ বদলে দিতে পারে। এছাড়া ব্যাটারি ব্যাকআপ, ওয়াটার রেসিস্ট্যান্ট ডিজাইন এবং স্মার্টফোনসহ প্রায় সব ডিভাইসের সাথে সহজ কানেক্টিভিটি এধরণের স্পিকারকে জনপ্রিয় করে তুলেছে।
বাজারের সেরা Bluetooth Speaker লিস্ট
আমাদের দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, ব্লুটুথ স্পিকার বেছে নেওয়ার সময় অনেকেই শুধু দাম বা ব্র্যান্ড দেখে সিদ্ধান্ত নেন। কিন্তু আসলে একটি ভালো স্পিকার নির্ভর করে এর সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ, কানেক্টিভিটি, আর ইউজারদের প্রয়োজনের উপর। তাই আমরা বিভিন্ন প্রাইস রেঞ্জে জনপ্রিয় মডেলগুলো টেস্ট করে, রিয়েল-লাইফ পারফরম্যান্সের ভিত্তিতে সাজিয়েছি বাজারের সেরা Bluetooth Speaker-এর এর লিস্ট।
১. JBL GO 4 Portable Waterproof Speaker
| Specification | Details |
| Battery | 850mAh (Li-ion Polymer) |
| Playtime | Up to 7 Hours (2 Hours Boost Mode) |
| IP Rating | IP67 (Waterproof & Dustproof) |
| Weight | 190g |
JBL হলো এমন এক ব্র্যান্ড, যারা ছোট আকারের স্পিকারের মধ্যেও হেভী সাউন্ড ডেলিভারি দিতে পারে। JBL Go 4 সেই ধারাবাহিকতারই এক নতুন ভার্সন। এর কমপ্যাক্ট ডিজাইন, বেটার সাউন্ড কোয়ালিটি ও ইকো-ফ্রেন্ডলি বিল্ড একে আরও আলাদা করে তোলে।
তবে আকারে ছোট হলেও JBL Go 4 এর সাউন্ড কোয়ালিটি দারুণ ব্যালান্সড এবং বেজ পারফরম্যান্স যথেষ্ট শক্তিশালী। JBL Pro Sound টিউনিং-এর কারণে মিউজিকের প্রতিটি বিট স্পষ্ট ও ক্লিয়ার শোনা যায়।
স্পিকারটিতে আছে 850mAh Li-ion ব্যাটারি, যা একবার চার্জে সর্বোচ্চ ৭ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম দেয়। এছাড়া Party Boost মোডে ২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। USB Type-C পোর্টের মাধ্যমে মাত্র ৩ ঘণ্টাতেই পুরোপুরি চার্জ হয়ে যাবে।
এর Bluetooth 5.3 ভার্সনের মাধ্যমে কানেক্টিভিটি হবে আরও ফাস্ট ও স্টেবল। Auracast-Enabled ফিচার থাকায় একাধিক JBL স্পিকার একসাথে কানেক্ট করে আরও বেশি সাউন্ড তৈরি করা যায়। পাশাপাশি JBL Portable অ্যাপ থেকে Equalizer কাস্টমাইজ করাও সম্ভব।
Go 4 এর ডিজাইনটি শুধু স্টাইলিশই নয়, বরং টেকসইও। IP67 রেটিং থাকায় এটি পুরোপুরি ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। মাত্র ১৯০ গ্রাম ওজনের হওয়ায় JBL Go 4 সহজেই ব্যাগ বা হাতে বহনযোগ্য। কমপ্যাক্ট সাইজের জন্য ট্রাভেল পার্টনার হিসেবে একে নিঃসন্দেহে সেরা বলা যায়।
২. Oraimo Rover Portable Wireless Speaker OBS-53D
| Specification | Details |
| Battery Capacity | 2400mAh |
| Playtime | 6 Hours (Lights On) / 7 Hours (Lights Off) |
| Charging Time | 3 Hours |
| Weight | 503g |
| Waterproof Rating | IPX5 |
Oraimo সবসময় এমন ডিভাইস তৈরি করে যা স্টাইল, পারফরম্যান্স ও দামের দিক থেকে ব্যালেন্সড। এর RGB লাইট, পাওয়ারফুল বেজ এবং লং ব্যাটারি ব্যাকআপ একে করে তুলেছে দারুণ একটি সাউন্ড সিস্টেম।
এই স্পিকারটিতে আছে ডুয়াল ৫০মিমি ফুল-রেঞ্জ ড্রাইভার এবং ডুয়াল ৬৬মিমি বেজ রেডিয়েটর, যা Oraimo HavyBass DSP টেকনোলজির মাধ্যমে ক্লিয়ার সাউন্ড ডেলিভার করে। এর ডুয়াল ডিজিটাল প্রসেসিং চিপ ভয়েস সাউন্ডকে আরও ডিটেইল করে তুলে।
Oraimo Rover-এ আছে 2400mAh ব্যাটারি, যা একবার চার্জে ৬ ঘণ্টা (লাইট অন অবস্থায়) এবং ৭ ঘণ্টা (লাইট অফ অবস্থায়) পর্যন্ত প্লে-টাইম দেয়। মাত্র ৩ ঘণ্টায় এটি সম্পূর্ণ চার্জড হয়ে যায়।
Bluetooth 5.3 কানেক্টিভিটি স্পিকারটিকে ফাস্ট এবং স্টেবল কানেকশন দিবে। পাশাপাশি AUX কেবল সাপোর্ট ও TWS কানেকশন ফিচার থাকায় আপনি চাইলে দুইটি স্পিকার একসাথে কানেক্ট করে স্টেরিও ইফেক্ট উপভোগ করতে পারবেন। এছাড়া এটিতে FM রেডিও ফাংশনও যুক্ত রয়েছে।
Oraimo Rover OBS-53D ডিজাইনে যেমন স্টাইলিশ, তেমনি ব্যবহারেও সুবিধাজনক। IPX5 রেটিং থাকায় এটি ওয়াটার-রেজিস্ট্যান্ট। এর 180° অ্যাডজাস্টেবল স্ট্রাকচার সাউন্ড ডিসপারশন বাড়ায়, তাই যেকোনো দিক থেকে সাউন্ড স্পষ্টভাবে শোনা যায়। তাছাড়া কমপ্যাক্ট ডিজাইন (88×88×182mm) এবং মাত্র 503 গ্রাম ওজনের কারণে এটি সহজে বহনযোগ্য।
৩. Hoco HA4 Mini Surge Outdoor Wireless Speaker
| Specification | Details |
| Battery Capacity | 4500mAh |
| Playtime | Up to 4 Hours |
| Charging Time | 4 Hours |
| Weight | 2.2kg |
Hoco সবসময় তাদের দামের পাশাপাশি স্টাইলিশ ও পারফরম্যান্স-ওরিয়েন্টেড গ্যাজেটের জন্য পরিচিত। ৪০ ওয়াট স্পিকার আউটপুটের কারণে Hoco HA4 থেকে বের হয় ডিপ বেজ সহ ক্লিয়ার ও রিচ সাউন্ড। আউটডোর পার্টি, পিকনিক বা ঘরোয়া অনুষ্ঠানে এর অডিও পারফরম্যান্স একেবারে প্রিমিয়াম। এর 120Hz–20KHz ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্লিয়ার ভয়েস ও মিউজিক ডিটেইল তুলে ধরে।
এই স্পিকারে রয়েছে 4500mAh ব্যাটারি, যা ৮০% ভলিউমে প্রায় ৪ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম দেয়। চার্জিং টাইম মাত্র ৪ ঘণ্টা, ফলে দ্রুত রিচার্জ করে নেওয়া যায়।
Hoco HA4 তে ব্যবহৃত হয়েছে Bluetooth 5.3। পাশাপাশি TF কার্ড, USB ফ্ল্যাশ ড্রাইভ (৩২GB পর্যন্ত), AUX, TWS এবং FM রেডিও সাপোর্ট থাকায় কানেক্টিভিটির দিক থেকে এটি স্বয়ংসম্পূর্ণ।
ডিজাইন অনুযায়ী এটি একটি লাইটওয়েট কিন্তু শক্তপোক্ত স্পিকার। পাশের সার্কেল লাইট বার থেকে বিভিন্ন কালারের কুল লাইট ইফেক্ট কাস্টমাইজ করা যায়, যা আপনার মিউজিক সেশনকে আরো উপভোগ্য করে। । বড় সাইজ ও শক্ত বিল্ড থাকার পরেও এটি সহজে ক্যারি করা যায়, যা আউটডোর ব্যবহারের জন্য উপযুক্ত।
৪. Sony XB13 EXTRA BASS Portable Wireless Speaker
| Specification | Details |
| Battery Playtime | 16 Hours |
| IP Rating | IP67 Waterproof & Dustproof |
| Special Features | Extra Bass, Sound Diffusion Processor, Hands-free Calls, Omni-directional Mic, Google Fast Pair |
Sony সবসময় তাদের প্রিমিয়াম অডিও ডিভাইসের জন্য পরিচিত, এবং XB13 EXTRA BASS Portable Wireless Speaker সেই খ্যাতিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। ছোট সাইজ হলেও এর Extra Bass ও Sound Diffusion Processor দিয়ে এটি বেশ ভালোই ক্লিয়ার সাউন্ড ডেলিভার করে।
Sony XB13-এর প্যাসিভ রেডিয়েটর এবং ফুল-রেঞ্জ স্পিকার একইসাথে কাজ করে। এই স্পিকারের ব্যাটারিতে একবার চার্জে ১৬ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম পাওয়া যায়। এই স্পিকারটিতে থাকা Google Fast Pair ফিচার কানেকশন টাইম কমিয়ে আনে। IP67 রেটিং নিশ্চিত করে এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। এর সাথে শক্তপোক্ত এক্সটেরিয়র এবং মাল্টিওয়ে স্ট্র্যাপ থাকায় এটি সহজেই বহনযোগ্য।
আরও পরুনঃ- Best Bluetooth Speakers
Bluetooth Speaker নেওয়ার আগে যা খেয়াল রাখবেন
একটা ভালো ব্লুটুথ স্পিকার কিনতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা দরকার। আমাদের দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, ছোট ছোট বিষয়গুলোই অনেক সময় বড় পার্থক্য তৈরি করে। নিচে এমন কিছু দিক তুলে ধরা হলো যা আপনার স্পিকার কেনার সিদ্ধান্তকে আরও সহজ করবে।
Sound Quality ও Bass Performance
সবার আগে খেয়াল রাখুন স্পিকারের সাউন্ড কোয়ালিটি। ক্লিয়ার ও ব্যালেন্সড সাউন্ডের সাথে যদি পাওয়ারফুল বেজ থাকে, তাহলে যেকোনো সাউন্ড শুনতে ভালো লাগবে। স্পিকারের ড্রাইভার বড় কিংবা ডুয়াল স্ট্রেরিও স্পিকার সেটআপ থাকলে ভালো পারফরম্যান্স পাবেন।
Battery Backup ও Charging টাইপ
দীর্ঘ সময় গান শুনতে চাইলে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকা জরুরী। কমপক্ষে ৮-১০ ঘণ্টা ব্যাকআপ দেওয়া স্পিকার বেছে নেওয়া উচিত। পাশাপাশি, USB-C চার্জিং সাপোর্ট থাকলে চার্জ করাও সহজ ও দ্রুত হবে।
Connectivity (Bluetooth Version, AUX, SD Card, etc.)
নতুন ব্লুটুথ ভার্সন যেমন 5.0 বা তার পরেরগুলো কানেকশন স্টেবল থাকে এবং কম ল্যাগ দেয়। এছাড়া AUX পোর্ট, SD কার্ড বা পেনড্রাইভ সাপোর্ট থাকলে বিভিন্নভাবে গান প্লে করা যায়।
Build Quality ও Water Resistance
বাইরে ব্যবহার করার সময় ধুলো বা পানি থেকে সুরক্ষার জন্য স্পিকারের বিল্ড কোয়ালিটি ভালো হওয়া জরুরি। IPX5 বা IPX7 রেটেড স্পিকার হলে বৃষ্টি বা পানির ছিটা থেকে ডিভাইস নিরাপদ রাখা যায়।
Portable Design ও Weight
ব্লুটুথ স্পিকারের মূল সুবিধা হলো পোর্টেবিলিটি। তাই লাইটওয়েট ও কমপ্যাক্ট ডিজাইন বেছে নিন। এগুলো সহজেই ব্যাগে বা হাতে বহন করা যায়।
Brand Warranty ও After Sales Support
ট্রাস্টেড ব্র্যান্ডের স্পিকার কিনলে প্রোডাক্ট কোয়ালিটির পাশাপাশি ওয়ারেন্টি ও সার্ভিস সাপোর্টও ভালো পাওয়া যায়। আপনার বাছাই করা ব্রান্ডের বাংলাদেশে অফিসিয়াল সার্ভিস সেন্টার থাকলে ভবিষ্যতে ঝামেলা কম হবে।
উপসংহার
পার্টি হোক বা আউটডোর ইউজ, এই লিস্টের Bluetooth স্পিকারগুলো সব জায়গায় পারফেক্ট। লাইটওয়েট, পোর্টেবল ও লং টাইম ইউজে প্রতিটা স্পিকারই দারুণ। এবং হ্যাঁ, Apple Gadgets-এ আপনি এই সব স্পিকার 100% অরিজিনাল, ওয়ারেন্টি (যদি থাকে) সহ কিনতে পারবেন। চাইলে অনলাইনে অর্ডার দিন বা আমাদের আউটলেটে সরাসরি এসে দেখুন। আজই আপনার ফেভারিট স্পিকারটি নিয়ে নিন বাজারের সেরা ডিলে।

Adnan Rashed Khan is the Director of Apple Gadgets, known for his passion for creative technology solutions. He shares technical tips and tricks to enhance user experiences and streamline processes. Adnan’s innovative approach and commitment to excellence make him a leading figure in the tech industry.
