কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার গুলো ভালো

কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার গুলো ভালোঃ সেরা এয়ার ফ্রায়ার

ব্যস্ত লাইফস্টাইল, স্বাস্থ্য সচেতনতা আর অয়েল-ফ্রি রান্না- এই তিনটা কারণেই গত কয়েক বছরে এয়ার ফ্রায়ার বাংলাদেশের কিচেনে দ্রুত জায়গা করে নিয়েছে। কিন্তু বাজারে ঢুকলেই একটা প্রশ্ন প্রায় সবার মাথায় আসে- কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার গুলো ভালো? আসলে অপশন এখন অনেক। প্রায় সব ব্র্যান্ডই আলাদা আলাদা ফিচার আর টেকনোলজি হাইলাইট করছে। কারো এয়ার ফ্লো সিস্টেম বেশি এফিশিয়েন্ট, কারো আবার হিট কন্ট্রোল বেশি স্টেবল, কেউ ফোকাস করছে ফ্যামিলি ইউজে, কেউবা কমপ্যাক্ট ডিজাইনে।

এই আর্টিকেলে আমরা বাস্তব ইউজ, কোর ফিচার আর ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আলোচনা করবো কোন ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারগুলো ভালো এবং কোন টাইপের ইউজারের জন্য কোন ব্র্যান্ড বেশি মানানসই। তাহলে চলুন শুরু করা যাক।

৫টি ভালো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার

১। Miyako

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Miyako একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য নাম। এয়ার ফ্রায়ার সেগমেন্টে ব্র্যান্ডটি মূলত স্টেবল পারফরম্যান্স, সহজ ডিজাইন এবং একাধিক ক্যাপাসিটি অপশনে ফোকাস করেছে। খুব বেশি জটিলতা না রেখে, দৈনন্দিন রান্নায় যেসব ফিচার সত্যিই কাজে লাগে, সেগুলোকেই Miyako প্রাধান্য দেয়।

Miyako-এর এয়ার ফ্রায়ারগুলোতে সাধারণত Rapid Air Technology ব্যবহার করা হয়, যার ফলে কম তেলে সমানভাবে খাবার রান্না হয়। এছাড়াও ডিজিটাল কন্ট্রোল প্যানেল, টেম্পারেচার রেঞ্জ এবং অটো শাট-অফের মতো সেফটি ফিচার থাকায় এগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ইউজার-ফ্রেন্ডলি। বড় ফ্যামিলির জন্য ৯ লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে ছোট–মাঝারি পরিবারের জন্য ব্যালান্সড সাইজের মডেলসহ প্রায় সব ধরনের ইউজারকেই কাভার করেছে Miyako। এবার Miyako-এর তিনটি জনপ্রিয় এয়ার ফ্রায়ার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক। 

  • Miyako Digital Touch Control Panel Air Fryer 9L: ৯ লিটার ক্যাপাসিটি ও 2400W পাওয়ারের এই মডেলটি ফ্যামিলি কুকিংয়ের জন্য বেশ উপযোগী। এর Rapid Air Circulation টেকনোলজি খাবার সমানভাবে রান্না করে, আর ডিজিটাল টাচ কন্ট্রোল, অটো শাট-অফ ও ওভারহিট প্রোটেকশন প্রতিদিনের রান্নাকে সহজ ও নিরাপদ করে।
  • Miyako AF-618 Digital Air Fryer: ছোট–মাঝারি পরিবারের জন্য এটি একটি ব্যালান্সড অপশন। 1400W পাওয়ার আর Rapid Air Technology ব্যবহার করে কম তেলে খাবার তৈরি করা যায়। ডিজিটাল টাইমার ও অটো শাট-অফ থাকায় বাড়তি সুবিধা পাওয়া যাবে।
  • Miyako AF-4590 Double Chamber Air Fryer 9L: দুটি 4.5L বাস্কেট মিলিয়ে মোট ৯ লিটার ক্যাপাসিটির এই এয়ার ফ্রাইয়ারটি একসাথে দুই ধরনের খাবার রান্নার জন্য বেশ ভালো। 1700W পাওয়ার ও Rapid Air Technology-এর কারণে ফ্রাই, গ্রিল বা বেকসহ সবই দ্রুত ও সহজে করা যায়।

সহজ অপারেশন, নির্ভরযোগ্য কুকিং রেজাল্ট এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইনের কারণে Miyako এয়ার ফ্রায়ারগুলো বাংলাদেশি বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। যারা ঝামেলাহীন, ভরসাযোগ্য এবং ফ্যামিলি-ফোকাসড একটি এয়ার ফ্রায়ার খুঁজছেন, তাদের জন্য Miyako একটি নিরাপদ ও প্র্যাকটিক্যাল ব্র্যান্ড চয়েস।

আরও পরুনঃ- এয়ার ফ্রায়ার কেনার আগে যা জানা জরুরি

২। Philips

Philips বিশ্বের অন্যতম প্রিমিয়াম ও বিশ্বস্ত হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড, যাদের কিচেন প্রোডাক্টগুলো মূলত সহজ রান্না, অত্যাধুনিক প্রযুক্তি এবং দীর্ঘ মেয়াদে পারফরম্যান্স- এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি। এয়ার ফ্রায়ার সেগমেন্টে Philips মূলত তাদের নিজস্ব Rapid Air Technology ও স্মার্ট কুকিং সিস্টেমের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছে।

Philips-এর এয়ার ফ্রায়ারগুলো সাধারণত কম তেলে কনসিস্টেন্ট কুকিং রেজাল্ট দেয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রন বেশ স্টেবল থাকে। এদের ডিজিটাল ও অ্যানালগ দুই ধরনের কন্ট্রোল অপশনই পাওয়া যায়, যাতে বেসিক ইউজার থেকে শুরু করে স্মার্ট কুকিং পছন্দ করা ইউজারের প্রয়োজন পূরণ হয়। ছোট পরিবার থেকে মিডিয়াম ফ্যামিলির জন্য ব্যালান্সড ক্যাপাসিটি, সঙ্গে সেফটি ফিচার ও সহজ ক্লিনিংসহ সব মিলিয়ে Philips এয়ার ফ্রায়ারগুলো প্রিমিয়াম সেগমেন্টে শক্ত অবস্থানে আছে। চলুন Philips-এর তিনটি জনপ্রিয় এয়ার ফ্রায়ার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক। 

  • Philips HD9200 4.1L Air Fryer: এই মডেলটি বেসিক কিন্তু সহজ রান্নার জন্য বেশ জনপ্রিয়। 4.1 লিটার ক্যাপাসিটি ও 1400W পাওয়ারের সঙ্গে Rapid Air Technology ব্যবহার করে এটি কম তেলে ক্রিস্প খাবার তৈরি করে। এতে অ্যানালগ কন্ট্রোল, নন-স্টিক বাস্কেট ও অটো শাট-অফ থাকার কারণে এটি সহজে ব্যবহার করা যায়।
  • Philips HD9255/90 Digital Wi-Fi Connected Smart Air Fryer: যারা স্মার্ট কিচেন সেটআপ চান, তাদের জন্য এই মডেলটি আলাদা করে নজর কাড়ে। 4.1 লিটার ক্যাপাসিটি, ডিজিটাল টাচ কন্ট্রোল ও ৭টি প্রিসেটের পাশাপাশি Wi-Fi কানেক্টিভিটি ও HomeID অ্যাপ সাপোর্ট থাকায় দূর থেকেও কুকিং কন্ট্রোল করা যায়। এছাড়াও Amazon Alexa সাপোর্ট এটিকে আরও স্মার্ট করে তোলে।
  • Philips NA332/09 Air Fryer 6.2L: বেশি ক্যাপাসিটি ও অ্যাডভান্সড কুকিং অপশন খুঁজে থাকলে এটি একটি সেরা অপশন। ডিজিটাল কন্ট্রোল, ট্রান্সপারেন্ট ভিউ উইন্ডো ও একাধিক কুকিং প্রোগ্রাম এটিকে ফ্যামিলি ইউজের জন্য আরও সুবিধাজনক করে তুলেছে। 

সার্বিকভাবে বলতে গেলে, অ্যাডভান্সড কুকিং টেকনোলজি, এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির কারণে Philips এয়ার ফ্রায়ারগুলো, যারা লং-টার্মে নির্ভরযোগ্য ও স্মার্ট কুকিং অভিজ্ঞতা চান তাদের জন্য বেশি উপযোগী

৩। Ocean

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Ocean একটি বাজেট-ফ্রেন্ডলি ও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ব্র্যান্ড। এয়ার ফ্রায়ার সেগমেন্টে Ocean মূলত কমপ্যাক্ট ডিজাইন এবং ডেইলি কুকিং পারফরম্যান্সের ওপর জোর দেয়। যারা প্রথমবার এয়ার ফ্রায়ার ব্যবহার করতে চান বা ছোট–মাঝারি পরিবারের জন্য একটি প্র্যাকটিক্যাল অপশন খুঁজছেন, তাদের টার্গেট করেই Ocean তার মডেলগুলো ডিজাইন করে।

Ocean-এর এয়ার ফ্রায়ারগুলোতেও সাধারণত Rapid Air Technology ব্যবহার করা হয়, যার ফলে কম তেলে দ্রুত ও সমানভাবে খাবার রান্না করা যায়। ম্যানুয়াল বা ডিজিটাল কন্ট্রোল, প্রয়োজনীয় টেম্পারেচার রেঞ্জ এবং অটো শাট-অফের মতো সেফটি ফিচার থাকায় এগুলো ডেইলি ইউজে বেশ ইউজার-ফ্রেন্ডলি। ক্যাপাসিটির দিক থেকে Ocean ছোট কিচেন ও সীমিত স্পেসে কমপ্যাক্ট মডেলের পাশাপাশি ফ্যামিলি ইউজের জন্য ব্যালান্সড সাইজের অপশনও অফার করে। চলুন Ocean-এর দুটি জনপ্রিয় এয়ার ফ্রায়ার মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক।

  • Ocean OAF5010 Air Fryer 3.5L: এই মডেলটি Ocean-এর সবচেয়ে জনপ্রিয় কমপ্যাক্ট এয়ার ফ্রায়ারগুলোর একটি। 3.5 লিটার ক্যাপাসিটি ও 1450W পাওয়ার ছোট পরিবার বা সিঙ্গেল ইউজের জন্য যথেষ্ট। কুল-টাচ হ্যান্ডেল ও অটো শাট-অফ থাকায় এটি বেশ নিরাপদ।
  • Ocean OAF8004P Air Fryer 4L: স্টাইল ও পারফরম্যান্স একসাথে চাইলে এই মডেলটি ভালো চয়েস। এর 4 লিটার ক্যাপাসিটি ছোট–মাঝারি পরিবারের জন্য ব্যালান্সড, আর Rapid Air Circulation খাবারকে সমানভাবে রান্না করতে সাহায্য করে।  পাশাপাশি এতে থাকা ডিজিটাল কন্ট্রোল, অ্যাডজাস্টেবল টেম্পারেচার ও সহজ ক্লিনিং অপশন এটিকে নিয়মিত ব্যবহারের জন্য আরও উপযোগী করে তোলে।

মূলত সহজ ব্যবহার, কমপ্যাক্ট ডিজাইন এবং বাজেটের মধ্যে নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে Ocean এয়ার ফ্রায়ারগুলো বাংলাদেশি বাজারে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে। যারা কম ঝামেলায় ভ্যালু-ফর-মানি একটি এয়ার ফ্রায়ার খুঁজছেন, তাদের জন্য Ocean একটি বাস্তবসম্মত ব্র্যান্ড চয়েস।

৪। Red Swiss

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে Red Swiss দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি প্রিমিয়াম ব্র্যান্ড। এয়ার ফ্রায়ার সেগমেন্টে Red Swiss মূলত বড় ক্যাপাসিটি, আধুনিক ডিজিটাল কন্ট্রোল এবং উন্নত নিরাপত্তা ফিচারের ওপর জোর দেয়। যারা বড় পরিবার বা ফ্রেন্ডস গ্যাদারিং-এর জন্য ঝামেলাহীন এবং ভরসাযোগ্য কুকিং ডিভাইস খুঁজছেন, তাদের জন্য Red Swiss একটি আকর্ষণীয় ব্র্যান্ড চয়েস।

Red Swiss-এর এয়ার ফ্রায়ারগুলোতে Rapid Air Technology এবং ডিজিটাল টাচ কন্ট্রোল থাকে। ডুয়াল বা বড় সাইজের বাস্কেট, টেম্পারেচার অ্যাডজাস্ট এবং অটো শাট-অফের মতো সেফটি ফিচার থাকায় এগুলো ডেইলি ইউজের জন্য বেশ সুবিধাজনক। এবার Red Swiss-এর তিনটি জনপ্রিয় মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক। 

  • Red Swiss RSAF-101 Dual Basket Air Fryer: দুটি 5 লিটার বাস্কেট মিলিয়ে মোট 10 লিটার ক্যাপাসিটির এই এয়ার ফ্রাইয়ারে দুই ধরনের খাবার রান্না করা যায়। 11টি প্রি-সেট প্রোগ্রাম ডেইলি কুকিংকে সহজ, দ্রুত এবং ঝামেলাহীন করে তুলে। এছাড়াও অটো শাট-অফ ও ওভারহিট প্রোটেকশন থাকায় নিরাপদ ব্যবহারের নিশ্চয়তা পাওয়া যায়।
  • Red Swiss RSAF-0451 Air Fryer 4.5L: এই মডেলটি ছোট–মাঝারি পরিবারের জন্য একটি কমপ্যাক্ট এবং শক্তিশালী অপশন। এর 2200W হিটিং এবং পাওয়ার-সেভিং ইনভার্টার প্রযুক্তি দ্রুত, ও এনার্জি-ইফিসিয়েন্ট কুকিং করে। পাশাপাশি অন্যান্য ফিচার যেমন- চাইল্ড লক ও অটো শাট-অফ এটিকে আরো নিরাপদ করে তোলে।
  • Red Swiss RSAF-0951 Air Fryer 9.5L: এই মডেলটি বড় পরিবারের রান্নার জন্য বেশ উপযোগী। এই 1800W পাওয়ার এবং 3D এয়ার সারকুলেশন খাবারকে ক্রিস্প ও সমানভাবে রান্না করে। এছাড়াও সামনে থাকা গ্লাস উইন্ডো দেখে রান্নার পর্যবেক্ষণ সম্ভব। পাশাপাশি এর ডিজিটাল কন্ট্রোল ও সহজ ক্লিনিং ফিচার ডেইলি ইউজকে আরও সহজ করে।

সার্বিকভাবে বলতে গেলে, যারা ঝামেলাহীন, নিরাপদ এবং ফ্যামিলি-ফোকাসড কুকিং খুঁজছেন, তাদের জন্য Red Swiss একটি বাস্তবসম্মত ব্র্যান্ড চয়েস হতে পারে

আরও পরুনঃ- এয়ার ফ্রায়ার ব্যবহারের ১০টি দারুণ টিপস

৫। DSP

বাংলাদেশের কিচেন অ্যাপ্লায়েন্স মার্কেটে DSP বড় পরিবার ও ব্যস্ত গৃহিণীদের মধ্যে জনপ্রিয়। এয়ার ফ্রায়ার সেগমেন্টে DSP মূলত বড় ক্যাপাসিটি, মাল্টি-লেয়ার কুকিং এবং স্মার্ট ডিজিটাল কন্ট্রোলে ফোকাস করে। যারা দ্রুত, স্বাস্থ্যসম্মত এবং ঝামেলাহীন রান্না করতে চান, তাদের জন্য DSP একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড চয়েস।

DSP-এর এয়ার ফ্রায়ারগুলোতে 360°/Rapid Air Technology, LED/LCD টাচ কন্ট্রোল, এবং অটো শাট-অফের মতো সেফটি ফিচার থাকে। বড় পরিবারের জন্য 12 লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে ছোট–মাঝারি পরিবারের জন্য 5.5–8.5 লিটার মডেল প্রায় সব ধরনের ইউজারকেই কভার করার চেষ্টা দেখা যায়। এবার DSP-এর তিনটি জনপ্রিয় মডেল সংক্ষেপে দেখে নেওয়া যাক। 

  • DSP KB2089 Multifunctional Electric Air Fryer 12L: 12 লিটার বিশাল ক্যাপাসিটি ও 1800W পাওয়ারের এই মাল্টিফাংশনাল মডেলটি বড় পরিবারের জন্য সেরা। তিন লেয়ার কুকিং স্ট্যান্ড এবং LED টাচস্ক্রিন সহ ইন্টিরিয়র লাইট থাকায় একসাথে একাধিক খাবার রান্না করা যায়। এছাড়াও অটো শাট-অফ ও ওভারহিট প্রোটেকশন এটিকে নিরাপদ ও সুবিধাজনক করে তোলে।
  • DSP Smart Digital Air Fryer 8.5L: ছোট–মাঝারি পরিবারের জন্য এটি বেশ ভালো একটি অপশন। 1700W পাওয়ার এবং 360° হিট সারকুলেশন প্রযুক্তি ব্যবহার করে কম তেল দিয়ে স্বাস্থ্যকর রান্না সম্ভব। পাশাপাশি এর LED ডিজিটাল কন্ট্রোল এবং টাইমার ফাংশন সহজ ও ঝামেলাহীন কুকিং নিশ্চিত করে।
  • DSP LCD Digital Air Fryer 5.5L: এই মডেলটি সিঙ্গল বা ছোট পরিবারে ব্যবহার উপযোগী। 1500W পাওয়ার, LCD টাচস্ক্রিন এবং 8 প্রি-সেট মেনু থাকায় সহজ ও দ্রুত রান্না সম্ভব। তাছাড়া এর 360° থার্মাল সার্কুলেশন প্রযুক্তি খাবারকে ক্রিস্প ও সমানভাবে রান্না করে।

মূলত  যারা ফ্যামিলি-ফোকাসড, নিরাপদ এবং ঝামেলাহীন রান্না চান, তাদের জন্য DSP একটি প্র্যাকটিক্যাল ও সুবিধাজনক ব্র্যান্ড হবে। 

পরিশেষে

বাংলাদেশের বাজারে Miyako, Philips, Ocean Red Swiss, এবং DSP- এই পাঁচটি ব্র্যান্ডই এয়ার ফ্রায়ার সেগমেন্টে আলাদা শক্ত অবস্থান তৈরি করেছে। বড় থেকে ছোট পরিবারের জন্য ভিন্ন ভিন্ন ক্যাপাসিটি, দ্রুত ও স্বাস্থ্যকর রান্না, এবং অত্যাধুনিক ফিচারগুলো তাদের জনপ্রিয়তার মূল কারণ। যারা দৈনন্দিন রান্নায় ঝামেলা কমিয়ে, কম তেল দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে কার্যকর সমাধান খুঁজছেন, তাদের জন্য এই ব্র্যান্ডগুলো নিঃসন্দেহে একটি নিরাপদ ও প্র্যাকটিক্যাল চয়েস হবে।

Apple Gadgets-এ এই সমস্ত ব্রান্ডের যেকোনো মডেল আপনি সহজেই কিনতে পারবেন। এখানে পাবেন 100% অরিজিনাল প্রোডাক্ট, দ্রুত ডেলিভারি, বিস্তৃত ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সাপোর্ট। তাই, আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার কেনার জন্য ভিজিট করুন Apple Gadgets 

Similar Posts