গিজার ব্যবহারের নিয়ম

গিজার ব্যবহারের নিয়ম –  নিরাপদ ও সঠিকভাবে কীভাবে গিজার ব্যবহার করবেন

শীতের সকাল।বাইরে কুয়াশা, ঘর জুড়ে ঠান্ডা হাওয়া। কর্মব্যস্ত দিনের শুরু অফিসে যেতে হবে, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, রান্নাঘরের কাজও থেমে নেই। কিন্তু বাথরুমে ঢুকতেই একটাই চিন্তা মাথায় আসে ঠান্ডা পানি। ঠিক এই জায়গাতেই গিজার আমাদের নিত্যদিনের জীবনে নীরব এক সহকারী হয়ে দাঁড়ায়। মাত্র কয়েক মিনিটেই ঠান্ডা পানি হয়ে যায় উষ্ণ, আর সকালটা শুরু হয় একটু আরাম নিয়ে। শুধু গোসল নয়, শীতের দিনে রান্নাবান্না, বাসন ধোয়া কিংবা বয়স্ক মানুষের আরামদায়ক ব্যবহারের জন্যও গিজার এখন প্রায় প্রতিটি বাসার অপরিহার্য অংশ।

তবে আমরা অনেকেই গিজার ব্যবহার করি অভ্যাসের বশে।  অধিকাংশ মানুষই জানে না  কখন অন করা উচিত, কখন বন্ধ রাখা জরুরি, কীভাবে নিরাপদে ব্যবহার করলে দুর্ঘটনা এড়ানো যায় ইত্যাদি। এসব বিষয়ে সচেতন না হলে উপকারী এই যন্ত্রটাই আপনার ও আপানার পরিবারের জন্য  ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।এই ব্লগে আমরা দেখার চেষ্টা করবো কীভাবে নিরাপদ ও সঠিকভাবে গিজার ব্যবহার করবেন, যেন প্রতিদিনের এই প্রয়োজনীয় ডিভাইসটি আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ হয়। 

গিজার কী এবং কেন সঠিকভাবে ব্যবহার করা জরুরি

গিজার পানি গরম করার একটি  ইলেকট্রিক ডিভাইস, যা মূলত বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পানি গরম করতে সক্ষম। গিজারের কাজের পদ্ধতি খুবই সহজ: এটি একটি ধাতব সেলিং বা হিটিং এলিমেন্ট দিয়ে পানি গরম করে। সাধারণত বাজারে দুই ধরনের গিজার পাওয়া যায় ইলেকট্রিক গিজার এবং গ্যাস গিজার। কিন্তু বাংলাদেশে ইলেকট্রিক গিজার বেশি জনপ্রিয় ও প্রচলিত। বৈদ্যুতিক গিজার সাধারণত একটানা বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পানি গরম করে, অন্যদিকে গ্যাস গিজার LPG গ্যাসের মাধ্যমে পানি গরম করে।

যেহেতু গিজার ব্যবহারের সময় বিদ্যুৎ বা গ্যাসের ব্যবহারের পাশাপাশি তাপের ব্যবহার থাকে, সেহেতু এটি সঠিকভাবে ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব, গিজার সঠিকভাবে ব্যবহার করা একান্ত প্রয়োজন, যাতে নিরাপত্তার বিঘ্ন না ঘটে এবং লং লাস্টিং হয়।

গিজার ব্যবহার করার আগে যেসব বিষয় জানা দরকার

গিজার ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। প্রথমেই, গিজারের ধরন জানা উচিত। এটা বৈদ্যুতিক নাকি গ্যাস গিজার, এবং সেই অনুযায়ী সেটি সঠিকভাবে সংযুক্ত করতে হবে। কিছু গিজারে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং যদি আপনি বৈদ্যুতিক গিজার ব্যবহার করেন, তবে নিয়মিত বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করা উচিত।

গিজারের ধরন:বৈদ্যুতিক এবং গ্যাস গিজার দুটি আলাদা ধরনের যন্ত্র। এগুলো ব্যবহারের পদ্ধতি এবং সংযোগ ভিন্ন, তাই গিজারের ধরন বুঝে ব্যবহার করা জরুরি।

বিদ্যুৎ সংযোগ:যদি আপনি বৈদ্যুতিক গিজার ব্যবহার করেন, নিশ্চিত করুন যে আপনার বিদ্যুৎ সংযোগ ঠিকভাবে আছে। এটি সরাসরি আপনার বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভর করে, তাই নিয়মিত এটি সতর্কভাবে পরীক্ষা করা উচিত।

পানির চাপ: গিজার ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানির চাপও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি পানির চাপ কম থাকে, গিজারটি ঠিকভাবে কাজ নাও করতে পারে। এই জন্য পানির  চাপ পর্যাপ্ত কিনা তা পরীক্ষা করে নেওয়া উচিত। এই বিষয়ে আপনি অভিজ্ঞ টেকনিশিয়ান  পরামর্শ নিতে পারেন।

আরও পরুনঃ- ভালো গিজার চেনার ৫টি উপায়

গিজার ব্যবহারের সঠিক নিয়ম

গিজার ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত, যা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং গিজারের কার্যক্ষমতাও  বজায় রাখবে। আসুন একে একে দেখে নেয়া যাক।

গিজার চালু করার নিয়ম: গিজার চালু করতে প্রথমে নিশ্চিত করুন যে পানি সম্পূর্ণ ভর্তি আছে। পানির  পূর্ণ হওয়ার পর গিজারটি চালু করুন এবং তাপমাত্রা নিজের ইচ্ছামতো সেট করুন। কখনো গিজার চালু করে খালি বা অল্প পানি দিয়ে ব্যবহার করবেন না, কারণ এতে গিজারের হিটিং এলিমেন্ট নষ্ট হতে পারে। এমনকি মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে।

গোসলের সময় গিজার ব্যবহারের নিয়ম: গোসলের সময় গিজার ব্যবহার করার জন্য আগে থেকেই পানি গরম করে রাখা উচিত। গরম পানির তাপমাত্রা ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, যাতে শরীরের জন্য আরামদায়ক হয়। অত্যন্ত গরম পানি শরীরে ক্ষতি করতে পারে। তাই তাপমাত্রা বেশি বাড়াবেন না এবং পানি ইউজ করার আগে টেম্পারেচার চেক করে নেয়া নিরাপদ।

ব্যবহার শেষে গিজার বন্ধ করার নিয়ম: গিজার ব্যবহারের পর পানি গরম হওয়ার পর গিজারটি বন্ধ করুন। এতে আপনার বিদ্যুৎ খরচ কমবে এবং গিজার লং টাইম ব্যবহার করতে পারবেন। এছাড়া, যেকোনো কারণে গিজার বন্ধ না করলে এটি অকার্যকর বা নষ্ট  হয়ে যেতে পারে, তাই ব্যবহার শেষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা উচিত।

গিজার ব্যবহারের সময় যেসব নিরাপত্তা নিয়ম অবশ্যই মানতে হবে

গিজার ব্যবহারের সময় নিরাপত্তা বিষয়ক কিছু নিয়ম মানা উচিত, যাতে দুর্ঘটনা বা অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়।

  • নিরাপদ বিদ্যুৎ সংযোগ: গিজারটি সঠিকভাবে গ্রাউন্ড করা উচিত এবং সুইচবক্সের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই নিশ্চিত করতে হবে। যদি সম্ভব হয়, সবসময় শক প্রতিরোধী সুইচ ব্যবহার করুন।
  • শিশুদের দূরে রাখুন: গিজার চালু থাকাকালীন সময়ে শিশুদের কাছে রাখা উচিত নয়।
  • যান্ত্রিক ত্রুটি: গিজারের কোনো অংশে যদি সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত সার্ভিসিং করা উচিত। ভাঙা বা ক্ষতিগ্রস্ত গিজার ব্যবহার না করার চেষ্টা করুন।
  • বিশেষ তাপমাত্রা ব্যবহার: গিজার-এর তাপমাত্রা অতিরিক্ত বাড়াবেন না, এটি শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।

আরও পরুনঃ- ৫টি বাজার সেরা ২০ লিটার গিজার

গিজার ব্যবহারে সাধারণ ভুল এবং সেগুলো এড়িয়ে চলার উপায়

গিজার ব্যবহারে কিছু সাধারণ ভুল ঘটে থাকে, যেগুলো এড়িয়ে চললে আপনার গিজার ব্যবহার হবে আরো নিরাপদ।।

  • খালি গিজার ব্যবহার করা: কখনো খালি গিজার (পানি ছাড়া) ব্যবহার করবেন না। এটি গিজারের তাপমাত্রা সেন্সর এবং হিটিং এলিমেন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
  • তাপমাত্রা বেশি রাখা: তাপমাত্রা বেশি রাখা গরম পানির কারণে দাহ বা আগুন লাগার শঙ্কা তৈরি করতে পারে। সঠিক তাপমাত্রা রেখে ব্যবহার করুন।

গিজার ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ের কিছু টিপস

  • নির্দিষ্ট সময়ের জন্য গিজার চালু রাখুন: নির্দিষ্ট তাপমাত্র পর্যন্ত পানি গরম হওয়া পর্যন্ত গিজার চালু রাখা বেস্ট প্রাকটিস। এর পরে তাৎক্ষণিক বন্ধ করে দেয়া ভালো। কারণে অকারণে চালু রাখলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে।
  • উচ্চ তাপমাত্রা এড়িয়ে চলুন: গিজারে অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার বিদ্যুৎ খরচ বাড়ায়, এছাড়াও আপনার শরীরের ও ক্ষতি করতে পারে, তাই তাপমাত্রা সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করুন।

আরও পরুনঃ- ওয়াটার হিটার ও গিজারের মধ্যে পার্থক্য

শিশু ও বয়স্কদের ক্ষেত্রে গিজার ব্যবহারে সতর্কতা

শিশু এবং বয়স্কদের জন্য গিজারের তাপমাত্রা মেইনটেইন  খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের গরম পানি ছোঁয়ার ক্ষেত্রে বিপদ হতে পারে, তাই তাদের কাছে গিজার রাখবেন না। বয়স্কদের জন্যও বিশেষ সতর্কতা নেওয়া উচিত, যেহেতু তাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে।

গিজার কতদিন পর পর সার্ভিসিং করা উচিত

গিজার সঠিকভাবে কাজ করার জন্য নিয়মিত সার্ভিসিং খুবই জরুরি। সাধারণত, প্রতি ৬ মাসে একবার গিজার সার্ভিসিং করা উচিত। তবে, যদি গিজারের কোনো সমস্যা দেখা দেয়, তবে সেটা সারাতে অবিলম্বে সার্ভিসিং করানো উচিত।

পরিশেষে

গিজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল ইলেকট্রনিক ডিভাইস । তবে, এটি সঠিকভাবে ব্যবহার করা না হলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। তাই গিজার ব্যবহারের সঠিক নিয়ম, নিরাপত্তা নির্দেশিকা, এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের বিষয়ে সচেতন থাকা উচিত। কিছু সাধারণ নিয়ম মানলেই আপনি নিরাপদ এবং আরামদায়কভাবে গিজার ব্যবহার করতে পারবেন।

Similar Posts