ওয়াটার হিটার ও গিজারের মধ্যে পার্থক্য
শহর কিংবা গ্রামে দৈনন্দিন জীবনে গরম পানির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতকালে এর প্রয়োজন আরও বেশি অনুভূত হয়। শীতকালে গোসল, বাসন ধোয়া কিংবা ঘর পরিষ্কার সব জায়গাতেই গরম পানির ব্যবহার আছে। এই প্রয়োজন মেটাতে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি ডিভাইস হলো ওয়াটার হিটার এবং গিজার। নতুন ওয়াটার হিটার কিংবা গিজার কেনার সময় অনেকেই এই দুটি শব্দ একে অপরের জায়গায় ব্যবহার করেন, কিন্তু বাস্তবে এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পাওয়ার, বিদ্যুৎ খরচ, পানি গরম করার সময়, ইনস্টলেশন সিস্টেম সব দিক থেকেই এই দুটি ডিভাইসের মধ্যে ভিন্নতা রয়েছে। তাই অনেকে ওয়াটার হিটার এবং গিজারের মধ্যে ক্লিয়ার পার্থক্য না জানার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে বিদ্যুৎ খরচ ও স্পেস বড় বিষয়, সেখানে সঠিক ডিভাইস নির্বাচন খুব জরুরি। এই ব্লগে আমরা চেষ্টা করেছি ওয়াটার হিটার ও গিজারের পার্থক্য, সুবিধা-অসুবিধা এবং কোনটা আপনার জন্য দিন শেষে বেস্ট হবে তা বিস্তারিত আলোচনা করার।
ওয়াটার হিটার কী
ওয়াটার হিটার হলো একটি বৈদ্যুতিক ডিভাইস, যা হিটিং এলিমেন্টের মাধ্যমে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ পানিকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় উত্তপ্ত করে। এটি সাধারণত স্থায়ীভাবে ইনস্টল করা হয় এবং বিভিন্ন ধরণের হয়ে থাকে, যেমন ইলেকট্রিক ওয়াটার হিটার, গ্যাস হিটার, এবং সোলার হিটার। ওয়াটার হিটারগুলো সাধারণত আকারের বড় হয় এবং অনেক সময় পুরো বাড়ির জন্য একযোগে পানি গরম করতে ব্যবহৃত হয়। এটা শহরে বহুতল ভবন, কমার্শিয়াল স্পেসে কিংবা কলকারখানা বেশি ব্যবহার করা হয়।
ওয়াটার হিটার ব্যবহার করলে দীর্ঘ সময় ধরে গরম পানি পাওয়া যায়। যদিও এর বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কিছুটা বেশি। এই ডিভাইসে সাধারণত থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়, যা পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং নির্ধারিত তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। ফলে একবার পানি গরম হয়ে গেলে তা দীর্ঘ সময় ধরে উষ্ণ থাকে।
ওয়াটার হিটার একসাথে বড় পরিমাণ পানি গরম করতে সক্ষম হওয়ায় কমার্শিয়াল স্পেসে একাধিক বাথরুম বা অন্যান্য কাজে এটি অধিক কার্যকর।
গিজার কী
গিজারও পানি গরম করার একটি ইলেকট্রিক ডিভাইস, তবে এর কাজের পদ্ধতি এবং ব্যবহার ওয়াটার হিটার থেকে একটু ভিন্ন। গিজার সাধারণত ছোট এবং কমপ্যাক্ট হয়, যা একটি নির্দিষ্ট পরিমাণ পানি দ্রুত গরম করে। এটি মূলত একক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন একটি বাথরুম বা রান্নাঘর। গিজারগুলোর মধ্যে সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তবে এগুলো পানি গরম করতে খুবই কম সময় নেয়।
গিজার সাধারণত তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে। কারণ এগুলো শুধুমাত্র ব্যবহার করা পরিমাণ পানি গরম করে, তাই প্রয়োজনের অতিরিক্ত শক্তি খরচ হয় না। এছাড়া, গিজারগুলো সাধারণত ওয়াটার হিটার থেকে ছোট সাইজের হয়ে থাকে এবং সহজে ইনস্টল করা যায়। অন্যদিকে গিজারের পানি গরম করার পরিমাণ সীমিত থাকে, অর্থাৎ এটি নির্দিষ্ট ওয়াশরুম কিংবা কিচেনে ব্যবহারের জন্য বেশ উপযোগী।
আর পরুনঃ- ভালো গিজার চেনার ৫টি উপায়
ওয়াটার হিটার ও গিজারের মূল পার্থক্য কী?
| বিষয় | ওয়াটার হিটার | গিজার |
| আকার ও ব্যবহার | আকারে বড়, বড় পরিসরে ব্যবহারের জন্য উপযোগী | ছোট, নির্দিষ্ট ওয়াশরুম বা কিচেনের জন্য |
| কাজের ধরন | বেশি পানি গরম করে দীর্ঘ সময় গরম রাখে | দ্রুত পানি গরম করে সীমিত সময় ব্যবহারের উপযোগী |
| বিদ্যুৎ খরচ | তুলনামূলকভাবে বেশি | তুলনামূলকভাবে কম |
| তাপমাত্রা নিয়ন্ত্রণ | ভিন্ন ভিন্ন তাপমাত্রা সেট করা যায় | লিমিটেড |
| উপযোগিতা | বড় পরিবার, অফিস, কমার্শিয়াল স্পেস | ছোট পরিবার বা একক ব্যবহার |
ওয়াটার হিটার ও গিজারের কাজ করার পদ্ধতিতে পার্থক্য কি?
ওয়াটার হিটার পানি ধীরে ধীরে গরম করে এবং একবার গরম হলে দীর্ঘ সময় ধরে গরম থাকে। গিজার দ্রুত পানি গরম করে এবং সাধারণত নির্দিষ্ট পরিমাণ পানি গরম হয়।
পানি গরম হওয়ার সময়ের
ওয়াটার হিটারে পানি সম্পূর্ণ গরম হতে কিছু সময় লাগে, সাধারণত ২০-৩০ মিনিট। তবে গিজার দ্রুত পানি গরম করে। সাধারণত গিজার ৫-১০ মিনিটের মধ্যে পানি গরম করতে পরে।
বিদ্যুৎ খরচের
ওয়াটার হিটার একসাথে অনেক পানি গরম করতে পারে, তাই স্বাভাবিকভাবেই বিদ্যুৎ খরচ বেশি হয়। অন্যদিকে, গিজার তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে কারণ এটি প্রয়োজন অনুযায়ী গরম করে।
সাইজ ও ইনস্টলেশনের
ওয়াটার হিটার বড় এবং স্থায়ীভাবে ইনস্টল করা হয়, যা পুরো বাড়ির জন্য উপযুক্ত। গিজার ছোট এবং সহজে ইনস্টল করা যায়, যা একক ব্যবহারের জন্য আদর্শ।
কোনটা অধিক বিদ্যুৎ সাশ্রয়ী
গিজার সাধারণত অধিক বিদ্যুৎ সাশ্রয়ী। এটি শুধুমাত্র ব্যবহার করা পরিমাণ পানি গরম করে এবং দ্রুত কাজ করে, যার ফলে কম শক্তি খরচ হয়। অন্যদিকে, ওয়াটার হিটার সাধারণত বেশি শক্তি খরচ করে, কারণ এটি একবারে অনেক পানি গরম করে এবং কিছু সময়ের জন্য পানির উষ্ণতা বজায় রাখে। তবে, যদি আপনাকে একটি বড় পরিবার বা অফিসে দীর্ঘ সময় গরম পানি ব্যবহার করতে হয়, তবে ওয়াটার হিটার কার্যকর হতে পারে।
আর পরুনঃ- বাজার সেরা ৫টি কম দামে ভালো গিজার
বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা বেশি উপযোগী
বাংলাদেশের আবহাওয়ার মধ্যে গিজার বেশি উপযোগী। এটি দ্রুত পানি গরম করে এবং কম জায়গায় ইনস্টল করা যায়। ছোট পরিবার বা একক ব্যবহারের জন্য গিজার বেশ কার্যকর, কারণ এটি কম বিদ্যুৎ খরচ করে এবং পানি গরমের সময়ও কম লাগে। তবে, বড় পরিবার বা অফিসের জন্য ওয়াটার হিটার হতে পারে উপযুক্ত, কারণ এটি একসাথে অনেক পানি গরম করে এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
ওয়াটার হিটারের সুবিধা ও অসুবিধা
সুবিধা: ওয়াটার হিটারটি বড় পরিবার বা অফিসের জন্য উপযুক্ত, কারণ এটি এক সাথে অনেক পরিমানে পানি গরম করতে পারে। এর তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ সময় গরম পানি রাখা যায়।
অসুবিধা: এটি বেশি শক্তি খরচ করে, যা বিদ্যুৎ বিল বাড়াতে পারে। এছাড়া, ইনস্টলেশন প্রক্রিয়া কিছুটা জটিল এবং জায়গা অধিক লাগে।
গিজারের সুবিধা ও অসুবিধা
সুবিধা: গিজার দ্রুত পানি গরম করে, এবং এটি ছোট জায়গায় ইনস্টল করা যায়। এটি শক্তি সাশ্রয়ী এবং একক ব্যবহারের জন্য আদর্শ।
অসুবিধা: গিজার একসাথে অল্প পরিসরে ব্যবহারকারীর জন্য পানি গরম করতে পারে, তাই বড় পরিবারের জন্য তেমন ইফেক্টিভ না।
আপনার জন্য কোনটা বেস্ট হবে
আপনার প্রয়োজন অনুসারে ওয়াটার হিটার বা গিজার নির্বাচন করা উচিত। যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় এবং একাধিক বাথরুমে গরম পানি ব্যবহার করতে চান, তাহলে ওয়াটার হিটার সবচেয়ে ভাল হবে। এটি অধিক পরিমাণে পানি গরম করে এবং দীর্ঘ সময় ধরে গরম রাখে। তবে, যদি আপনার ছোট পরিবার হয় তাহলে গিজার সেরা হবে। গিজার কম শক্তি খরচ করে এবং দ্রুত পানি গরম করে, যা ছোট পরিবারের জন্য আদর্শ।
পরিশেষে
ওয়াটার হিটার ও গিজার দুটোই গরম পানির জন্য কার্যকর সমাধান, তবে ব্যবহার ভেদে এদের চাহিদা আলাদা। ওয়াটার হিটার বেশি পরিমাণ পানি সংরক্ষণের জন্য ভালো। অন্যদিকে গিজার ইনস্ট্যান্ট ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের জন্য জনপ্রিয়। বাংলাদেশের মতো দেশে ওয়াটার হিটার এবং গিজার এর মধ্যে পার্থক্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজন, বাজেট ও বাসার পরিবেশ বুঝে সঠিক পণ্য নির্বাচন করলেই আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.
