কম দামে ভালো স্মার্টওয়াচ

কম দামে ভালো স্মার্টওয়াচ

আজকাল স্মার্ট ওয়াচ শুধু ফিটনেস ট্র্যাকার নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে। অনেকের কাছে এটা মোবাইল ঘড়ি বা ফিটনেস ওয়াচ  হিসাবে ও পরিচিত। স্টাইলিশ ডিজাইন, কম্ফোর্টেবল ফিটং, প্রিসাইজ হ্যালথ ট্র্যাকিং এবং কলিং ফিচারসের কারণে স্মার্ট ওয়াচ এখন বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বাজেটের মধ্যে সেরা স্মার্ট ওয়াচ পেতে অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। শত শত ব্রান্ডের হাজারো মডেলের ভিড়ে নিজের জন্য বেষ্ট মোবাইল ঘড়ি বেছে নেয়ার সাবার জন্য সহজ হয় না। বাজারে বিভিন্ন মডেল ও ফিচারের স্মার্ট ওয়াচ পাওয়া যায়, তবে সঠিক বাজেটের মধ্যে সেরা স্মার্ট ওয়াচটি নির্বাচন করা জরুরি একই সময় কঠিন।

তাই  আজকের এই ব্লগে, আমরা সেরা ৭টি স্মার্ট ওয়াচ দেখবো যা বাজেটে সেরা পারফরম্যান্স দেবে। সহজে বাজেট ক্লিয়ার ও ফ্যাকশিপ সেকগ্মেন্টের ত্রাস। স্মার্ট ওয়াচগুলোকে বিভিন্ন ফিচার যেমন ডিসপ্লে, ব্যাটারি লাইফ, ওয়াটার রেজিস্ট্যান্স, স্পোর্টস মোড, প্রাইস এবং অন্যান্য ফিচারের ভিত্তিতে টেস্ট ও  লিস্ট করা হয়েছে। আমার এক এক করে দেখব আন্ডার দ্যা হুড এই স্মার্ট ওয়াচ গুলোতে কি কি ফিচার ও লেটেস্ট টেক আছে।  তাহলে সময় না ব্যায় করে আসুন দেখে নেয়া যাক, কোন স্মার্ট ওয়াচ আপনার জন্য পারফেক্ট হবে।

বাজেটের মধ্যে পরীক্ষিত সেরা ৭ টি স্মার্ট ওয়াচ

১. Oraimo Watch 2R

Oraimo Watch 2R
পজিটিভ দিকমডার্ন ডিজাইন১২০+ স্পোর্টস মোড২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন হেলথ ট্র্যাকিংAI ওয়াচ ফেসIP68 ওয়াটার রেজিস্ট্যান্সনেগেটিভ দিকছোট স্ক্রীনGPS মুড নেই

কেনো আমরা এটা পিক করলাম

Oraimo Watch 2R একটি স্টাইলিশ স্মার্টওয়াচ যা ফিটনেস ট্র্যাকিং এবং হেলথ মনিটরিংয়ের জন্য একেবারে পারফেক্ট। ফিচার এবং লুক বিবেচনা করলে, লো বাজেটে একে সহজেই ‘বাজেট কিং’ বলা যায়। এতে ১২০+ স্পোর্টস মোড রয়েছে, যা আপনার ডে টু ডে বিভিন্ন একটিভিটি ট্র্যাক করতে  হেল্প করবে। এর ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা শরীরের সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করে। তবে, এর ব্যাটারি লাইফ কিছুটা কম এবং স্ক্রীন সাইজও ছোট, কিন্তু এর ডিজাইন এবং ফিচারের জন্য এটি কম বাজেটের মধ্যে খুব ভালো একটি  চেয়েস হতে পারে।

এটা কাদের জন্য বেস্ট হবে 

ফিটনেস প্রেমী এবং যারা বাজেটের মধ্যে মোটামুটি স্বাস্থ্য বা হেলথ  ট্র্যাকিংয়ের দিকে মনোযোগী, তাদের জন্য এটি একটি আদর্শ স্মার্ট ওয়াচ।

২. QCY Active GT

QCY Active GT
পজিটিভ দিকAMOLED ডিসপ্লেদীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স১২০ প্লাস স্পোর্টস মোডনেগেটিভ দিকচার্জিং টাইম বেশি

কেনো আমরা এটা পিক করলাম

QCY Active GT লো প্রাইস ট্যাগে এমন সব ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার অফার করছে, যা এই প্রাইস পয়েন্টে খুবই রেয়ার। তাই একে অনেকেই জাতীয় স্মার্ট ওয়াচ ও বলে থাকেন। QCY প্রোডাক্টগুলো বরাবরের মতোই রিলায়েবল ও প্রমিসিং। QCY Active GT একটি ১.৪৩ ইঞ্চির ব্রাইট AMOLED ডিসপ্লে সহ আসে, যা চোখে পড়ার মতো।আউটডোরে ও বেশ ভালো ভিউইং এক্সপেরিয়েন্স দেয়।। এই মোবাইল ঘড়িটি এক চার্জে প্রায় ১২ দিন পর্যন্ত টিপকালি ব্যবহার করতে পারবে । অন্যান্য ফিচারের মধ্যে  ১২০ প্লাস স্পোর্টস মোড এবং 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার এটিকে আরও আকর্ষণীয় করে তোলে।তবে, এর চার্জিং টাইম একটু বেশি, তবে এই বাজেটে এটা কম্প্রোমাইজ করা যায়।

এটা কাদের জন্য বেস্ট হবে 

যারা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ভালো AMOLED ডিসপ্লে চান, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ।

৩. Amazfit Pop 3R

Amazfit Pop 3R
পজিটিভ দিকAMOLED ডিসপ্লেসর্বোচ্চ ১২ দিনের ব্যাটারি লাইফIP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংAI ভয়েস অ্যাসিস্ট্যান্টনেগেটিভ দিককিছুটা ভারি ছোট স্ক্রীন সাইজ

কেনো আমরা এটা পিক করলাম 

একুরেট ফিটনেস ট্র্যাকিং ও হেলথ মনিটরিংয়ের জন্য Amazfit এর স্মার্টওয়াচগুলো বরাবরের মতোই বেস্ট। তাই ফিটনেস লাভারদের ফার্স্ট চয়েস হয় Amazfit। আপনার যদি QCY Active GT-এর বাজেট থেকে কিছু টাকা বাড়িয়ে, কিছুটা ভালো ফিচার ও ফিটনেস ট্রাকিং এর জন্য কোন ওয়াচ নিতে চান তাহলে কম বাজেটে Amazfit Pop 3R বেস্ট হবে। Amazfit Pop 3R এর AMOLED ডিসপ্লে খুবই আকর্ষণীয় এবং ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য ইনডোর ও আউট ডোর খুবই কার্যকরী। এতে সর্বোচ্চ ১২ দিনের ব্যাটারি লাইফ রয়েছে, যা দীর্ঘ সময়ব্যাপী ব্যবহার উপযোগী। তবে, এর ওয়েট কিছুটা বেশি  এবং স্ক্রীন সাইজ ছোট, তবে বাজেটের মধ্যে ফিটনেস সচেতনদের এটি একটি ভালো পছন্দ।

এটা কাদের জন্য বেস্ট হবে 

এটি তাদের জন্য উপযুক্ত যারা সহজ ব্যবহার, ভালো ডিসপ্লে এবং হেলথ ও ফিটনেস ট্র্যাকিংয়ের প্রতি গুরুত্ব দেন।

আরও পরুনঃ- ৫,০০০ টাকার মোবাইল ঘড়ি

৪. Kospet ORB 

Kospet ORB 
পজিটিভ দিকসুপার ব্রাইট AMOLED ডিসপ্লে২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন হেলথ মনিটরিং১৮০+ স্পোর্টস মোডঅ্যাপ সার্পোট ক্লিন UIলাইট ওয়েটনেগেটিভ দিকব্যাটারি লাইফ অপেক্ষাকৃত কম

কেনো আমরা এটা পিক করলাম

বাজেটের মধ্যে ক্লিন লুক ও ক্লিন UI এক্সপেরিয়েন্স যারা চান তারা Kospet ব্র্যান্ডের Kospet ORB মডেলটি একবার দেখতে পারেন। ক্যাজুয়াল কিংবা অফিসিয়াল সকল ধরনের আউটফিটের সাথেই এই স্মার্ট ওয়াচটি নিজেকে স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে পারে।

Kospet ORB–এর ১.৪৩ ইঞ্চির সুপার ব্রাইট AMOLED ডিসপ্লে এবং ১৮০+ স্পোর্টস মোড এটিকে একটি প্রিমিয়াম স্মার্টওয়াচ বানিয়েছে। এর 1000 nits পিক ব্রাইটনেসর জন্য আউটডোর কিংবা ইনডোর সব সিচুয়েশনে স্ক্রিনে সময় বা নোটিফিকেশন দেখতে কোন সমস্যা হবে না। এর হেলথ ট্র্যাকিং ফিচার এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এটিকে আরও অন্য পাঁচটা ফিটনেস ওয়াচ থেকে ভিন্নতা  দিয়েছে। অন্যদিকে এর অ্যাপ সাপোর্ট ও ক্লিন UI যে কোনো বয়সের ইউজারের লাইফকে ইজি করবে।

এটা কাদের জন্য বেস্ট হবে

যারা প্রিমিয়াম ডিজাইন এবং হেলথ ট্র্যাকিং পছন্দ করেন, তাদের জন্য এটি একটি ভালো স্মার্টওয়াচ।

৫. Zeblaze Stratos 2 Plus

Zeblaze Stratos 2 Plus
পজিটিভ দিকসুপার ব্রাইট ডিসপ্লেসর্বোচ্চ ১৩ দিনের ব্যাটারি লাইফ3 ATM ওয়াটারপ্রুফGPS ফিচারমিলিটারি গ্রেড বিল্ড কলেটিবড় ব্যাটারিZeblaze Fit App সার্পোটনেগেটিভ দিককিছুটা বড় সাইজচার্জিং টাইম বেশি

কেনো আমরা এটা পিক করলাম

যারা স্মার্ট ওয়াচের মধ্যে G-Shock ফ্লেভার চান তারা একবার Zeblaze ব্র্যান্ডের Stratos 2 Plus। ট্যাফ মিলিটারি গ্রেড বিল্ড এই স্মার্ট ওয়াচকে এক অনন্য লুক দিয়েছে। মর্নিং ওয়াক টু জিম টু ইউনিভার্সিটি সব ওকেশনে এটা আপনার আউটফিটের সাথে স্মুথভাবে ভাবে ব্লেন্ড করবে। এখন আসা যাক টেকনিক্যাল স্পেসিফিকেশন দিকে। Zeblaze Stratos 2 Plus এর ১.৪৩ ইঞ্চি  সুপার ব্রাইট ডিসপ্লে এবং 3 ATM ওয়াটারপ্রুফ ফিচার এটি কার্যকরী করে তোলে। এর ব্যাটারি লাইফ সর্বোচ্চ ১৩ দিন পর্যন্ত স্থায়ী, যা ডে টু ডে বেসিসে বেশ ভালো সাপোর্ট দিবে। আমাদের লিস্টিং এর মিড বাজেট ট্যাগে সর্বোচ্চ  ১৮০ ঘন্টা আউটডোর GPS সার্পোট অফার করছে যা খুব রেয়ার।

তবে, এর চার্জিং টাইম কিছুটা বেশি এবং অনেকের কাছে আকারের কারণে কিছুটা বড় মনে হতে পারে।

এটা কাদের জন্য বেস্ট হবে

যারা বোল্ড লুক পছন্দ করেন তাদের জন্য এটা গ্রেইট চয়েস হতে পারে।পাশাপাশি এটি তাদের জন্য যারা  আফোর্ডেবল বাজেটের টাকার মধ্যে  ট্র্যাকার হিসেবে GPS ব্যবহার করতে চান এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান।

আরও পরুনঃ- বাজার সেরা ভালো মোবাইল ঘড়ি

৬. CMF by Nothing Watch Pro 2

CMF by Nothing Watch Pro 2
পজিটিভ দিক১২০ স্পোর্টস মোডসর্বোচ্চ ১১ দিনের ব্যাটারি লাইফIP68 র‍্যাটিংপাওয়ার সেভিং মুডCMF Watch appt অ্যাপ সাপোর্টক্লিন মডার্ন লুকমাল্টি সিস্টেম GPSকাস্টমাইজেবল ফিচারসনেগেটিভ দিকলো PPIকিছুটা ছোট স্ক্রিন

কেনো আমরা এটা পিক করলাম

আপনার বাজেট যদি হয়ে থাকে ৬ হাজার টাকার আশেপাশে, তাহলে আপনি CMF Watch Pro 2 এই স্মার্ট ওয়াচটি দেখতে পারেন। CMF আমাদের সকলের প্রিয় Nothing ব্র্যান্ডের সাব-ব্র্যান্ড। CMF তার যাত্রার প্রথম দিক থেকেই চমকপ্রদ লুক ও কাস্টমাইজেবল ফিচার নিয়ে গ্রাহকদের সারপ্রাইজ করেছে। এই ওয়াচের ফিচার নিয়ে বলতে গেলে এতে দেওয়া হয়েছে ১.৩৩ ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে, যা ডে-টু-ডে বেসিসে আউটডোরে ভালো ভিউইং এক্সপেরিয়েন্স দেয়। এই স্মার্ট ওয়াচটি মোট চারটি কালার ভ্যারিয়েন্টে আসে। ক্লিন লুক অফিস কিংবা পার্টি সব প্লেসে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। সাথে দেয়া হয়েছে মাল্টি সিস্টেম GPS। সারপ্রাইজিংলি এতে দেওয়া হয়েছে ডিট্যাচেবল ফ্রেম, যা দিয়ে আপনি ভিন্ন ভিন্ন কালারে স্মার্ট ওয়াচটি ব্যবহার করতে পারবেন।

এটা কাদের জন্য বেস্ট হবে

যারা  ক্লিন UI এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ একটি বাজেট স্মার্টওয়াচ খুঁজছেন, তাদের জন্য এটি আদর্শ। 

৭. KOSPET TANK T2

KOSPET TANK T2
পজিটিভ দিক5 ATM & IP69K রেটিং410mAh বিশাল ব্যাটারিক্লিন ও ক্রিপ্স ডিসপ্লে৭০ স্পোর্টস মোডপম্যাগনেটিগ চার্জিং সার্পোটমিলিটারি গ্রেড বিল্ডনেগেটিভ দিকবড় ও ভারী

কেনো আমরা এটা পিক করলাম

লাস্ট বাট নট লিস্ট আপনার বাজেট যদি হয় ৭ হাজার টাকা আশেপাশে এবং আপনার রাগড স্মার্ট ওয়াচ পছন্দ থাকে, তাহলে আপনি একবার KOSPET ব্র্যান্ডের TANK T2 স্মার্ট ওয়াচটি দেখতে পারবেন। মিলিটারি গ্রেড বিল্ডের জন্য এই স্মার্ট ওয়াচটি বাই ডিফল্ট একটি টাফ ও বোল্ড লুক পেয়েছে। 

KOSPET TANK T2 একটি দারুণ স্মার্ট ওয়াচ, যা 5 ATM এবং IP69K ওয়াটারপ্রুফ ফিচারসহ আসে। এর ক্লিন ও ক্রিস্প ডিসপ্লে এবং ৭০ স্পোর্টস মোড একে দিয়েছে গ্রাহকের মনে এক আলাদা জায়গা। যারা বার বার চার্জ দিতে পছন্দ করেন না বা আউটডোরিং করেন, তাদের কথা চিন্তা করে দেওয়া হয়েছে ৪১০mAh এর একটি বিশাল ব্যাটারি, যা সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে।

এটা কাদের জন্য বেস্ট হবে

এটি তাদের জন্য যারা অ্যাডভেঞ্চার বা আউটডোর অ্যাকটিভিটির জন্য একটি শক্তিশালী স্মার্টওয়াচ চান। 

পরিশেষে

বাজেটের মধ্যে সেরা স্মার্ট ওয়াচ নির্বাচনে আপনার প্রয়োজনীয়তা, ডিজাইন, এবং ফিচারগুলো বিবেচনা করা জরুরি। এই ব্লগে উল্লিখিত স্মার্ট ওয়াচগুলো আপনার জীবনের প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ এবং স্মার্টভাবে পরিচালনা করতে সহায়তা করবে। ফিটনেস ট্র্যাকিং, ইনডোর- আউটডোর কলিং ফিচার, ডিজাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারসমূহ দেখে আপনার বাজেটের মধ্যে সেরা পছন্দ করুন এবং আপনার ডিজিটাল জীবন আরও উন্নত করুন।তাই আজকেই চলে আসুন আপনার নিকটস্থ Apple Gadgets-এর আউটলেটে বা অনলাইনে অর্ডার করুন। আর কোনো বিষয়ে প্রশ্ন বা কনফিউশন থাকলে যোগাযোগ করতে পারেন আমাদের লাইভ সাপোর্টে।

Similar Posts